21/06/2026
আপনি কি মঞ্চ ভালোবাসেন? টিভি, চলচ্চিত্র বা মডেলিংয়ে ক্যারিয়ার গড়তে চান?
আপনার জন্য দারুণ সুযোগ! নাট্যশিক্ষায় দীর্ঘ ৩৬ বছরের গৌরবময় পথচলায় দেশের অন্যতম প্রতিষ্ঠান 'আবদুল্লাহ আল-মামুন থিয়েটার স্কুল'-এ শুরু হচ্ছে ৬ মাসের অভিনয় কোর্স।
অভিজ্ঞ বিশ্ববিদ্যালয় শিক্ষক ও দেশের কৃতী নাট্যব্যক্তিত্বদের সরাসরি তত্ত্বাবধানে নিজেকে তৈরি করুন একজন পেশাদার অভিনেতা হিসেবে। এখানে ক্লাসের ৮০%-ই ব্যবহারিক।
কোর্সের বিস্তারিত :
• কোর্সের মেয়াদ : ৬ মাস
• পরবর্তী সেশন : আগস্ট ২০২৬
• ক্লাসের সময় : প্রতি শুক্র ও শনিবার (বিকেলে)
• আবেদনের যোগ্যতা : বয়স ১৮ থেকে ৪০ বছর এবং ন্যূনতম এইচএসসি পাস।
আবেদন করার নিয়ম :
• মাত্র ২০০/- টাকার বিনিময়ে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন : থিয়েটার স্কুলের কার্যালয় (মাতৃছায়া, ২০/১ সেন্ট্রাল রোড, ধানমন্ডি) বা মহিলা সমিতি প্রবেশপথের পাশে নিরাপত্তাকর্মীর কক্ষ অথবা শাহবাগ আজিজ সুপার মার্কেটে কথাপ্রকাশের বইয়ের দোকান 'কলকাতা বুকস্' থেকে।
• এছাড়া ঘরে বসেই অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করে ই-মেইলে আবেদন করতে পারবেন।
• আবেদনপত্রের লিঙ্ক : https://shorturl.at/ftlWc
আবেদনের শেষ সময় : ২০ জুলাই ২০২৬
(আবেদনপত্রের সাথে ১ কপি পাসপোর্ট সাইজ ছবি ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জমা দিতে হবে)
যোগাযোগ ও বিস্তারিত জানতে :
• ঠিকানা : ২০/১ শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরী সড়ক (সেন্ট্রাল রোড), ঢাকা ১২০৫
• মোবাইল : ০১৭১৮-০৭৩২৭৭
• ই-মেইল : [email protected]
• ওয়েবসাইট : www.theatreschool.com.bd
• ফেসবুক পেইজ : Theatre School