29/03/2025
JnU Update
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JnU Update, College & University, 9-10 Chittaranjan Ave, Dhaka.
29/03/2025
ইসরাইলি বাহিনী কর্তৃক গাজায় বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
তারিখ: ১৯ মার্চ ২০২৫ রোজ বুধবার
স্থান: কেন্দ্রীয় জামে মসজিদ, জবি
সময়: বাদ মাগরিব
19/03/2025
গাবতলী পরিবহনের ১১ টা বাস যাত্রাবাড়ী থেকে ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে।
গতকাল রাতে জবি ২৩-২৪ সেশনের শিক্ষার্থী কিরণ কুমার দাস কল্যাণপুরে গাবতলী ৮ নং পরিবহনের স্টাফ কর্তৃক মারধরের শিকার হয়,উক্ত বাসের ড্রাইভার এবং স্টাফকে হাতে না পাওয়া অব্দি কোনো বাস ছাড়া হবে না।
২০৩১ পর্যন্ত ঢাবির অধীনেই থাকছে ৭ কলেজ!
13/03/2025
ধর্ষণের বর্বরতার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করা আছিয়ার মাগফেরাত কামনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।
বোন আছিয়া’র গায়েবানা জানাজা জবি কেন্দ্রীয় জামে মসজিদে বাদ মাগরিব অনুষ্ঠিত হয়!
13/03/2025
ইতিহাসের সবচেয়ে বড় সমাবর্তন করতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
২০০৭-০৮ থেকে ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা সমার্বতনে অংশগ্রহণ করতে পারবেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন হবে কবে?
13/03/2025
আছিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে শাহবাগ জাদুঘর সম্মুখে বিকাল ৫ ঘটিকায়।
13/03/2025
দুই শতাধিক রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ মৌলভীবাজার জেলা ছাত্রকল্যাণ পরিষদ।
মৌলভীবাজার জেলা থেকে আগত জবিস্থ শিক্ষার্থীদের অংশগ্রহণে গঠিত আমাদের এ সংগঠন প্রতিবছর ইফতার মাহফিলের আয়োজন করলেও এবছর আমরা ব্যতিক্রম পরিকল্পণা করেছি। ইফতার মহফিলের বরাদ্দের একটা বড় অংশ সাধারণ রোজাদারদের মাঝে বিতরণ করে আমরা ঘরোয়াভাবে ইফতার সম্পন্ন করেছি।
১২ মার্চ, ২০২৫।
© অনুপম মল্লিক
13/03/2025
পুরান ঢাকার বংশাল থানার আওতাধীন ৩৪ নং ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি সাদ্দাম খান। এই ছেলেটাকে স্যালুট।
গুলিস্তান, সুন্দরবন ও ফুলবাড়িয়া মার্কেট, বিআরটিসি, সিদ্দিক বাজার, নবাবপুর, আলু বাজার, নাজিরা বাজার
ব্যাবসায়িক এলাকা হিসেবে পরিচিত । তিনি চাইলেন ২-৪ দোকান দখল দিতে পারতেন,চাঁদা তুলে চলতে পারতেন।
অসৎ পথে উপার্জনের নানা সুযোগ থাকা সত্বেও নিজে হালালপথে ফুটপাতে ইফতারী বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। অথচ এদেরকে কেউ হাইলাইট করে না।
পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান হওয়ার মধ্য দিয়ে ১৯৭১ সালে বাংলাদেশ হইছে। ব্রিটিশ ভারতে পাঁচ শতাধিক প্রিন্সলি স্টেট ছিলো- সেগুলো কি এখন আলাদা দেশ? না। পূর্ব বাংলা পাকিস্তানের সাথে না যাইয়া ভারতের সাথে গেলে এখন আমাদের অবস্থা পশ্চিমবঙ্গের মত হইতো। পশ্চিমবঙ্গের অবস্থা হচ্ছে- ব্যবসা বানিজ্য নিয়ন্ত্রণ করে অবাঙালিরা, আর পশ্চিমবঙ্গের বাঙালিরা ভারতের বড় বড় শহরে লেবার দিয়ে বেড়ায়। মুসলিম জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে তৈরি হওয়া রাষ্ট্রকে মানুষ অস্বীকার করে কেমনে?... যারা ভারতের প্রদেশ থাকার মনোবাসনা রাখেন তারাই কেবল ১৯৪৭ কে অস্বীকার করবেন।
পূর্ব বাংলার স্বাধীন থাকার ইতিহাস হাজার বছরের। পূর্ব বাংলাকে কেন্দ্র করে স্বাধীন সালতানাত দিল্লিকে ফাইট দিয়ে টিকে ছিলো। পূর্ব বাংলার মানুষ মজ্জাগত স্বাধীনচেতা। অতএব পাকিস্তানী শাসকদের বৈষম্যের বিরুদ্ধে পূর্ব বাংলার বাঙালিরা ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে পশ্চিম পাকিস্তানকে ১৯৭১ সালে পরাজিত করেছে।
অনেকে বলেন পূর্ব বাংলা ১৯৪৭ সালে পাকিস্তানের সাথে না গেলে আলাদা স্বাধীন মুসলিম রাষ্ট্র হইতো। এরা না জানে ইতিহাস, না বুঝে বাস্তবতা। ১৯৪৭ সালে বর্তমান ভারতের এরিয়াতে এবং আশেপাশে অনেকগুলো স্বাধীন স্টেট ব্রিটিশরা রেখে গিয়েছিল, ভারত সব দখল করে নিয়েছে। ১৯৭০ এর দশকে এসে সিকিম দখল করেছে।
আমরা কি জানি- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের পর ভারত বাংলাদেশের জেলাগুলোতে ডিসি নিয়োগ দিয়েছে। কেমনে ভারতীয় প্রশাসক বাংলাদেশ থেকে তাড়ানো হইলো, সেগুলো এই জেনারেশনের জানা জরুরি।
ভারতের আধিপত্যবাদের বিপরীতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ টিকিয়ে রাখার জন্য বাংলাদেশী মুসলিম জাতীয়তাবাদী আদর্শের বিকল্প নাই। একমাত্র মুসলিম জাতীয়তাবাদী আদর্শের কাছেই ভারত নতি স্বীকার করে।
বিলাল হোসাইন
অধ্যাপক, ইতিহাস বিভাগ,জবি।
13/03/2025
লাকি আক্তারকে নিয়ে নিষিদ্ধঘোষিত জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজীর পোস্ট।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Culinary Team
Attire
Website
Address
9-10 Chittaranjan Ave
Dhaka
1100