তক্ষশিলা বিদ্যায়তন 'শিশু ঊন্মেষমূলক শিক্ষা কার্যক্রম'

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • তক্ষশিলা বিদ্যায়তন 'শিশু ঊন্মেষমূলক শিক্ষা কার্যক্রম'

তক্ষশিলা বিদ্যায়তন 'শিশু ঊন্মেষমূলক শিক্ষা কার্যক্রম' Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from তক্ষশিলা বিদ্যায়তন 'শিশু ঊন্মেষমূলক শিক্ষা কার্যক্রম', Education Website, 274/2, Jafrabad, Shankar, Dhanmondi, Dhaka.

প্রতিটি শিশুর ভেতর যে অনন্ত প্রতিভা আর অসীম সম্ভাবনা রয়েছে,তার বহিঃপ্রকাশই শিক্ষা। আনন্দ, বিজ্ঞানমনস্কতা ও সংস্কৃতি আমাদের লাঙল। বিদ্যালয়ের সবুজ ভূমিতে, যত্ন ও ভালোবাসায় আমরা ফলাবো সম্ভাবনার সকল শস্য কণা। আর এ ব্রত নিয়েই ২০১০ সাল থেকে তক্ষশিলার পথচলা।

05/07/2025

তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে

গাইছে সুমাইয়া

02/06/2025

আমরা নূতন যৌবনেরই দূত!
একক পরিবেশনায় জারিন

25/05/2025

১১-ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীতে তক্ষশিলা বিদ্যালয়ের শিশু ঊন্মেষমূলক শিক্ষা কার্যক্রমের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা।
কেবল বিদ্রোহের কবি হিসেবে নয়—শিশুমনে আনন্দ, কল্পনা ও সাহস জাগিয়ে তোলার অনন্য সাধক হিসেবেও নজরুল চিরস্মরণীয়।
এই বিশেষ দিনে তাঁর শিশু-কবিতার ভাণ্ডার থেকে আমাদের প্রিয় কবিতা “লিচু চোর” নিবেদন করছি কবির প্রতি শ্রদ্ধাঞ্জলি স্বরূপ।

25/05/2025

আজ ১১-ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীতে তক্ষশিলা বিদ্যালয়ের শিশু ঊন্মেষমূলক শিক্ষা-কার্যক্রমের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাই কবি-স্মরণে।

13/05/2025

প্রভাতে রবির আলোয় ঝলমলিয়ে ওঠে সুপ্ত ধরণী। নতুন দিনের আগমনী গান বেজে ওঠে তরু মর্মরে। কুহেলিকার জাল সরিয়ে দেখা দেয় রাঙা সূর্য! বাঙালির হৃদয় আকাশেও এমনিভাবে আগমন ঘটেছিল তাঁর! কোলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে ১২৪৮ বঙ্গাব্দের ২৫ এ বৈশাখ জন্ম নেন তিনি। সূর্যের আলোর মতোই তাঁর লেখনী দীপ্তি ছড়িয়েছে বাংলা সাহিত্যে। তাঁর জন্মের এতোগুলো বছর চলে যাবার পরও সেই দীপ্তি কমেনি এতটুকুও! তাই তো তিনি বাংলার রবি!
এই মানুষটি, আর কেউ নন,আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর।

বাংলা শিল্প ও সাহিত্য তাঁর একক দানে এতোটাই সমৃদ্ধ হয়ে আছে যে বাঙালির জীবনাচরণ, জীবন দর্শন, মনন ও সংস্কৃতি চেতনা থেকে রবি ঠাকুরকে আলাদা করা যাবে না কখনোই! তিনি আমাদের উপহার দিয়েছেন এমন এক অভয়রাজ্য যেখানে বিফলতার বিষম আবর্তে ভয় পেয়ে গুমরে মরা নয়, বরং আনন্দের সাথে জীবনের গীত গাইবার প্রেরণা জোগানো হয়। আমরা সবাই সেখানে রাজা হয়ে উঠি!

তক্ষশিলার শিশুদের সম্মেলক গান পরিবেশন : আমরা সবাই রাজা

''অরূপ তোমার বাণী অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দিক সে আনি''গত ১০ মে, ২০২৫ তক্ষশিলার শিশুরা রবীন্দ্র জয়ন্তী উদযাপন করল। ...
13/05/2025

''অরূপ তোমার বাণী
অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দিক সে আনি''

গত ১০ মে, ২০২৫ তক্ষশিলার শিশুরা রবীন্দ্র জয়ন্তী উদযাপন করল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাচিন্তাবিদ এবং শিক্ষক নাজমুল হক। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। একক এবং দলীয় পরিবেশনায়, নাচ-গান-কবিতায় স্মরণ করা হয় কবিকে।

''অরূপ তোমার বাণী''রবীন্দ্র জয়ন্তী উদযাপন, ১৪৩২ বঙ্গাব্দ।
12/05/2025

''অরূপ তোমার বাণী''
রবীন্দ্র জয়ন্তী উদযাপন, ১৪৩২ বঙ্গাব্দ।

10/05/2025
প্রিয় সুধী, শুভেচ্ছা জানবেন। আগামী ৯-ই মে, শুক্রবার তক্ষশিলা বিদ্যালয় রবীন্দ্রজয়ন্তী আয়োজন করতে চলেছে।সময়- বিকাল ৪:০০টা।...
06/05/2025

প্রিয় সুধী,
শুভেচ্ছা জানবেন।

আগামী ৯-ই মে, শুক্রবার তক্ষশিলা বিদ্যালয় রবীন্দ্রজয়ন্তী আয়োজন করতে চলেছে।

সময়- বিকাল ৪:০০টা।
স্থান- তক্ষশিলা বিদ্যালয় প্রাঙ্গণ।

সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আয়োজনে।

ধন্যবাদান্তে
অধ্যক্ষ
তক্ষশিলা বিদ্যালয়।

Address

274/2, Jafrabad, Shankar, Dhanmondi
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when তক্ষশিলা বিদ্যায়তন 'শিশু ঊন্মেষমূলক শিক্ষা কার্যক্রম' posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share