Hossainpur technical

Hossainpur technical

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hossainpur technical, Education, Z3603, Dhaka.

21/03/2024

মুহতারাম, আপনার যাকাত পাওয়ার সর্বাধিক হক্বদার মুহম্মদিয়া জামিয়া শরীফ ইয়াতিমখানা ও লিল্লাহ বোডিং এর মুহব্বতকারী।
দোয়া ও নাজাতের সুসংবাদ! আপনার যাকাত প্রধান করে,নিয়ামত লুফে নিন।
01718740742 nagad/bikas personal

04/12/2023
ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্.. 16/09/2023

ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশ্রেষ্ঠ ঈদ, যে ঈদের জন্য সম্মানিত শরীয়ত উনার মধ্যে খুৎবা নামাজ স্বর্থযুক্ত নয়।

ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্.. ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশ্রেষ্ঠ ঈদ, যে ঈদের জন্য সম্মানিত শরীয়ত উনার মধ্যে খু....

09/08/2023

কিশোরগঞ্জ জেলার সদর উপজেলাধীন "আর.এস. আইডিয়াল কলেজ” এর সংক্ষিপ্ত নামের পরিবর্তে পূর্ণাঙ্গ নাম " রহিম-সাত্তার আইডিয়াল কলেজ" নামকরণ করা হয়েছে

09/08/2023

Admission notice

08/08/2023

এদেশে যে ইঞ্জিনিয়ার সেই আর্কিটেক্ট....
অনেকেই জানে না আর্কিটেক্ট যেমন সিভিল ইঞ্জিনিয়ার না, তেমনি সিভিল ইঞ্জিনিয়ার ও আর্কিটেক্ট না....

আপনি জানেন কি?

👉 একটা বাড়ির মোট নির্মাণ খরচের ১%-৬% হয় ডিজাইন খরচ। (যদি মানসম্মত ডিজাইন চান)

👉 একটা বাড়ির ফ্লোর প্লান ও আউটলুক ডিজাইন করার দায়িত্ব আর্কিটেক্ট এর। স্ট্রাকচারাল ডিজাইন করার দায়িত্ব সিভিল ইঞ্জিনিয়ারের।

👉 ইদানিং ফেসবুকে দেখি অনেক ইঞ্জিনিয়ারও ফ্লোর প্লান করে দেন। এটা মাথায় রাখুন, ফ্লোর প্লান করার পূর্নাঙ্গ নিয়ম একজন সিভিল ইঞ্জিনিয়ারের জানার কথা নয়। তিনি টাকা আয়ের জন্য আপনাকে ধোকা দিচ্ছে। সিভিল ইঞ্জিনিয়ার যদি আর্কিটেক্ট এর কাজ করতে পারতো তাহলে দুনিয়াতে আর্কিটেক্টদের কাজটা কি বলুন তো? সকল ইঞ্জিনিয়ারকে তাহলে আর্কিটেক্ট বলতেও পারেন!

👉 অনেকেই ৫/১০ হাজার টাকায় ডিজাইন করতে চান। আপনাকে একটা কথা বলি। একটা বাড়ির ডিজাইন করতে সচরাচর একজন আর্কিটেক্ট, একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার দরকার হয়। এই ৩ জন মানুষের কাছ থেকে এতো কম টাকায় কিভাবে ভালো কিছু আশা করছেন?

👉 বাড়ি করার জন্য ইট বালি সিমেন্ট ইত্যাদি কেনা ও মিস্ত্রির মজুরির জন্য বাজেট করছেন, কিন্তু ডিজাইন বাবদ বাজেট রাখেন না কেন?

👉 ইদানিং অনেকেই ফেসবুক ও ইউটিউব থেকে অন্য মানুষের জন্য করা ফ্লোর প্লান ও থ্রিডি ডিজাইন নামিয়ে নিজে ও মিস্ত্রির সহযোগিতায় নিজের বাড়ির কাজ শুরু করে। কিছু দাগাদাগি করলেই ডিজাইন হয়না।

👉 প্রতিটি বাড়ির ডিজাইন হয় আলাদা। জমির অবস্থান, রাস্তার অবস্থান, পরিবেশ, চাহিদা অনুযায়ী প্রতিটি বাড়ির ডিজাইন হয়। উত্তর দক্ষিণ বড় একটা ভূমিকা রাখে।

👉 ইউটিউবে ১০ লক্ষ টাকায় ১ তলা বাড়ির ভিডিও দেখে লাফিয়ে পড়ে সেই ভিডিও দেখে বাড়ি করলে বউয়ের গহনা বিক্রি করেও বাড়ির কাজ শেষ করতে পারবেন না।

👉 আপনি পেশায় একজন ব্যবসায়ী বা অন্যকিছু হতে পারেন। ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার বিদ্যা তো আপনার নেই। তাহলে এখানে মাতব্বরি করেন কেন?

👉 সেদিন একজন বলছিল "ভাই ৮ কলামের একটি বাড়ি বানাবো। কত খরচ হবে?"
ক্যান ভাই, স্ট্রাকচারাল ডিজাইনও কি আপনি ঠিক করে দিবেন? ফ্লোর প্লান না করে কলামের সংখ্যা ঠিক করে দিবেন?

👉 কোটি টাকা, লক্ষ লক্ষ টাকার বাড়ির জন্য হাজার হাজার টাকার ডিজাইন চার্জ দিতে গেলে বাড়ির খরচ সব ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট খেয়ে ফেলবে ভাবেন কেন?
(((((((((((((সংগৃহীত পোস্ট ))))))))))))

08/08/2023

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা | এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি 2023

একাদশ শ্রেণিতে ভর্তি তথ্য

একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা এইচএসসি ভর্তি বিজ্ঞপ্তি 2023। এসএসসি পরীক্ষায় পাশকৃত শিক্ষার্থীদের জন্য এইচএসসি একাদশ শ্রেণীতে কলেজে ভর্তির নীতিমালা প্রকাশ। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, মাদ্রাসা শিক্ষাবোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ডে এর অধীনস্থ কলেজসমূহের একাদশ শ্রেণীতে ভর্তির বিস্তারিত তথ্য দেখুন এখানে। Govt & Non govt College Xi Class Admission Circular 2022.

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, মাদ্রাসা শিক্ষাবোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ডের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন আগামী ১০ আগষ্ট ২০২৩ থেকে শুরু হবে। তিনটি ধাপে চলবে আবেদন কার্যক্রম। এবার অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে। এইচএসসি ভর্তির নীতিমালায়-২০২৩’ এ তথ্য প্রকাশ করা হয়েছে।

২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ১০ আগষ্ট থেকে শুরু হয়েছে। প্রথম পর্যায়ের আবেদন ১০ আগষ্ট ২০২৩ থেকে শুরু হয়ে আগষ্ট ২০২৩ পর্যন্ত চলবে।

নীতিমালা অনুযায়ী-একাদশ শ্রেণিতে তিন ধাপে ভর্তির আবেদন নেওয়া হবে। প্রথম ধাপে ৮-২০ আগস্ট আবেদন প্রক্রিয়া চলবে। দ্বিতীয় ধাপে ১২-১৪ সেপ্টেম্বর এবং তৃতীয় ধাপে ২০-২১ সেপ্টেম্বর আবেদন গ্রহণ করা হবে।

ভর্তির আবেদনের সময় একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রমে দিতে পারবেন। এ বছর সর্বোচ্চ ভর্তি ফি ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামী ২৬ সেপ্টেম্বর ভর্তি শুরু হবে। ভর্তি প্রক্রিয়া চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এ বছর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।



আরো পড়ুন- একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ফরম পূরণ করবেন যেভাবে

গত বছর অনলাইন এবং এসএমএসের মাধ্যমে ভর্তির কার্যক্রম পরিচালিত হলেও এবার শুধু অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা মাদরাসায় আবেদন করা যাবে। এর জন্য নেয়া হবে ১৫০ টাকা। অনলাইনে xiclassadmission.gov.bd ওয়েবসাইটে আবেদন করা যাবে। তবে কোনো শিক্ষার্থী ১০টির বেশি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে না।

বিগত কয়েক বছরের মতো এবারও এসএসসির ফলের ভিত্তিতে এইচএসসি কলেজে ভর্তি করা হবে। গতবারের মত এবারো প্রার্থী সর্বনিম্ন ০৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজের জন্য আবেদন করতে পারবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মেধা ও পছন্দক্রম অনুযায়ী তার জন্য একটি কলেজ বরাদ্দ দেওয়া হবে।

06/08/2023

গাথুনী এবং প্লাস্টারের হিসাব
১০” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫” ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
গাথুনী এর প্লাস্টারে ০১ বস্তা সিমেন্টে ০৪ বস্তা বালি। তবে ০৫ বস্তাও দেওয়া যায়।
নিচের ছলিং এ প্রতি ০১’ (স্কয়ার ফিট) এর জন্য ০৩ টি ইট লাগে।পিকেট ইট দিয়ে খোয়া করতে হয়।
০৯ টি পিকেট ইট দিয়ে ০১ সিএফটি খোয়া হয়।সিএফটি অর্থাৎ ঘনফুট।
এসএফটি অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্তের দিক দিয়ে।কলাম এবং লিংটেল এর হিসাব সিএফটি তে করতে হয়।
ইঞ্চিকে প্রথমে ফুটে আনতে হবে। ( ১০” ÷ ১২ = ০.৮৩৩)এবং গাথুনীতে ও প্লাস্টারের হিসাব এসএফটি তে করতে হয়।* ১ ঘনমিটার ইটের গাথুনীর ওজন ১৯২০ কেজি।
* ১ ব্যাগ সিমেন্টে পানি লাগে ২১ লিটার।
* ১০০ এস,এফ,টি প্লাষ্টারে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়। সিলিং প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট দিতে হয়।
* প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে = ০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।
* মসলা ছাড়া ১ টি ইটের মাপ = (৯ ১/২”*৪ ১/২”*২ ৩/৪”)
মসলাসহ = (১০”*৫”৩”)10 mm =1 cm
100 cm = 1 m (মিটার)Convert
1″ = 25.4 mm
1″ = 2.54 cm
39.37″ = 1 m
12″ = 1′ Fit
3′ = 1 Yard (গজ)
1 Yard = 36″
72 Fit = 1 bandil.
রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি
10 mm = 0.616 kg/m = 3 suta
12 mm = 0.888 kg/m = 4 suta
16 mm = 1.579 kg/m = 5 suta
20 mm = 2.466 kg/m = 6 suta
22 mm = 2.983 kg/m = 7 suta
25 mm = 3.854 kg/m = 8 suta
রডের ওজন
৮ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১২০ কেজি।
১০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.১৮৮ কেজি।
১২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.২৭০৬ কেজি।
১৬ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৪৮১২ কেজি।
২০ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৭৫১৮ কেজি।
২২ মিলি মিটার এক ফুট রডের ওজন = ০.৯০৯৭ কেজি।
২৫ মিলি মিটার এক ফুট রডের ওজন =১.১৭৪৭ কেজি।
উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে, এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ।আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময় এই হিসাব জানা একান্তই জরুরী এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন . . . .
8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg
রডের মাপ ফিট মেপে kg বের করা হয় ………
এই সুত্রটি মনে রাখুন ( রডের ডায়া^2 / 531,36 ) যেকোনো ডায়া রডের এক ফিটের ওজন বাহির হবে . এখনে অবশ্যই রডের ডায়া মিলি মিটারে উল্লেখ করতে হবে।
খোয়ার হিসাব
* ১ টি ইটে = ০.১১ cft খোয়া হয়।
* ১০০ টি ইটে = ১১ cft খোয়া হয়।
* ১০০০ টি ইটে = ১১১.১১ cft খোয়া হয়।
বালির হিসাব
* ১০৯ ফিট = ১২.২৫cft,
* ১০০ sft ৫” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ২ ব্যাগ।
* ১০০ sft ১০” গাথুনীতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ৪ ব্যাগ। বালু লাগে ২৪ cft।
ঢ়ালাই এর হিসাব
* ১০০ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ১৭ ব্যাগ, বালু ৪৩ cft, খোয়া ৮৬ cft লাগে।
* ১ cft ঢ়ালাই এ ১:২:৪ অনুপাতে সিমেন্ট ০.১৭, বালু ০.৪৩ cft, খোয়া ০.৮৬ cft লাগে।
==============================================
সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক হিসাব নিকাস জানুনঃ
1. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন= ৪১০ টি।
2. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে প্রচলিত ইটের প্রয়োজন=১১.৭৬=১২ টি
3. এক ঘনমিটার ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ৫০০ টি।
4. এক ঘনফুট ইটের গাঁথুনীর কাজে মেট্রিক ইটের প্রয়োজন= ১৪.২৮ টি।
5. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের ফ্লাট সোলিং এর জন্য ইটের প্রয়োজন=৩১ টি।
6. এক বর্গমিটার সোলিং এ চিকন বালির প্রয়োজন=০.০১৫ ঘনমিটার
7. এক বর্গমিটার জায়গায় একস্তর ইটের হেরিং বোন বন্ডের জন্য ইটের প্রয়োজন=৫২ টি।
8. এক বর্গমিটার হেরিং বোন বন্ডের জন্য চিকন বালির প্রয়োজন=০.০৩ ঘনমিটার
9. ইটের গাঁথুনীর কাজে শুকনা মসল্লা এর পরিমাণ=৩৫%
10. এক ঘনমিটার সিমেন্ট=৩০ ব্যাগ….
11. এক বর্গমিটার নীট সিমেন্ট ফিনিশিং এর জন্য(NCF) সিমেন্টের প্রয়োজন=২.৭-৩ কেজি
12. ডিপিসি এ পাডলোর পরিমাণ সিমেন্টের ওজনের ৫% অর্থাৎ প্রতি ব্যাগ সিমেন্টের জন্য ২.৫ কেজি।
13. এক ঘনমিটার এম,এস রডের ওজন =৭৮৫০ কেজি বা ৭৮.৫০ কুইন্টাল
14. এক ব্যাগ সিমেন্টের ওজন=৫০ কেজি এবং আয়তন=০.০৩৪৭ ঘনমিটার
15. এক ব্যাগ হোয়াইট সিমেন্টের ওজন=৪০ কেজি
16. আবাসিক দালানের জন্য বাসযোগ্য ক্ষেত্রফল প্লিন্থ ক্ষেত্রফলের ৫০%-৫৬% হওয়া উচিত।
17. ১ রানিং মিটার দৈর্ঘে এন্ড এজিং এ ইটের পরিমাণ=১/.১২৭=৮ টি।
18. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি মিটার এম.এস.রড এর ওজন নির্ণয়ের সুত্র =d2/১৬২.২ কেজি।
19. এক ঘনমিটার ছোট সাইজের খোয়ার জন্য ইটের প্রয়োজন ৩২০ টি এবং বড় সাইজের খোয়ার জন্য ৩০০ টি।
20. আর.সি.সি কাজে ব্যবহৃত প্রতি কেজি এম.এস.রড এর র্দৈঘ্য নির্ণয়ের সুত্র =১৬২.২/d2 মিটার
21. নির্মাণ সামগ্রী বহনের জন্য চালনা দুরুত্ব ৩০ মিটার এবং উত্তোলন দুরুত্ব ১.৫ মিটার।
22. কম্প্রেশন বারে হুক ছাড়া ল্যাপিং ২৪D এবং হুকসহ ৪৪D আবার, টেনশনে হুক ছাড়া ল্যাপিং ৩০D এবং হুকসহ ৬০D.
23. জলছাদের কাজে খোয়া,চুন,সুরকির অনুপাত=৭:২:২
24. সেপটিক ট্যাংক এর নুন্যতম প্রস্থ ৬০সেমি এবং তরলের নুন্যতম গভীরতা ১ মিটার।
25. সোক ওয়েলের নুন্যতম ব্যাস ৯০ সেমি এবং গভীরতা ইনভার্ট সমতল হতে ১.৫ মিটার।
26. কালভার্ট এর স্প্যান ৬ মিটারের কম এবং ব্রিজের স্প্যান ৬ মিটারের বেশি
27. ব্রিজ এর স্ল্যাবকে ডেকস স্ল্যাব বলে।
28. ঢেউটিনের প্রমাণ দৈর্ঘ্য: (১.৮০,২.২০,২.৫০,২.৮০,৩.২০)মিটার এবং প্রস্থ ০.৮০মিটার এবং ঢেউয়ের গভীরতা ১৮ মি.মি
29. এক মিটার এম.এস অ্যাঙ্গেলের ওজন=০.০০৭৮৫A কেজি
30. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় সিমেন্ট বহন করে ২০ ব্যাগ
31. একটি এক টনি ট্রাক পাকা রাস্তায় ইট বহন করে 333 টি
32. একটি এক টনি ট্রাক কাঁচা রাস্তায় সিমেন্ট বহন করে ১৩.৩৩ ব্যাগ।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Z3603
Dhaka
2320