19/07/2023
★আজ ১লা মহররম, ১৪৪৫ হিজরি সনের প্রথম দিন।
"আল্লাহুমা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ইমান, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রব্বী ওয়া রব্বুকাল্লাহ।"
সূচনা:
হিজরি সন গণনা সূচনা হয়েছিল এক অবিস্মরণীয় ঘটনাকে উপলক্ষ করে খলিফা হযরত উমর ফারুক (রা) এর শাসন আমলে ১৬ হিজরি সনে।
মুসলমানদের নামাজ, রোজা, হজ, যাকাত, শবে ক্বদর, ঈদুল ফিতর, ঈদুল আযহা সহ ধর্মীয় বিষয়াবলির জন্য হিজরি সনের হিসাব অপরিহার্য।
করনীয়:
হিজরি সনের প্রথম মাস হলো মহররম। পবিত্র কুরআনুল কারিম ও হাদিসে এ মাসকে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস বলা হয়েছে। এ মাসে রোজা রাখার প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
★আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবি করিম (স) বলেন, রমজানের পর আল্লাহর কাছে মহররমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ। (মুসলিম-৩৬৮)
শেষকথা:
মুসলিম বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশ সরকার প্রতিবছর এ দিনটিতে সরকারী ছুটি ঘোষণা করে থাকে। এরই ধারাবাহিকতায় শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এ দিনকে মর্যাদাপূর্ণভাবে পালনে সকলকে আহ্বান উদাত্ত আহ্বান করছে।