12/01/2026
নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৬ Complete Guideline | Nursing Admission 2026
✆ J o i n W h a t s A p p G r o u p:
0 1 8 6 6 0 7 4 2 0 0
🎓 কোর্সসমূহ:
✔️ ০৪ বছর মেয়াদি বিএসসি ইন নার্সিং
✔️ ০৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি
✔️ ০৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিডওয়াইফারি
📍 ভর্তি যোগ্যতার শর্তাবলি
1️⃣ আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
2️⃣ শিক্ষাগত যোগ্যতা:
✔️ এইচএসসি/সমমান: ২০২৩, ২০২৪ অথবা ২০২৫ সালে পাশ
✔️ এসএসসি/সমমান: ২০২১, ২০২২ অথবা ২০২৩ সালে পাশ
⚠️ এসএসসি ও এইচএসসি পরীক্ষার ব্যবধান ৩ বছরের বেশি হবে না।
3️⃣ পুরুষ/নারী ভর্তির নিয়ম:
✔️ বিএসসি ও ডিপ্লোমা (নার্সিং):
সরকারি প্রতিষ্ঠানে আসনের সর্বোচ্চ ১৫% পুরুষদের জন্য, ৮৫% মহিলা শিক্ষার্থী।
বেসরকারি প্রতিষ্ঠানে আসনের সর্বোচ্চ ২০% পুরুষদের জন্য, ৮০% মহিলা শিক্ষার্থী।
✔️ ডিপ্লোমা ইন মিডওয়াইফারি:
শুধুমাত্র মহিলা শিক্ষার্থীরা আবেদন করতে পারবে!!!
🎓 কোর্সভিত্তিক ন্যূনতম জিপিএ শর্ত
বিএসসি ইন নার্সিং (৪ বছর):
✔️ বিভাগ: বিজ্ঞান
✔️ নূন্যতম মোট GPA: ৬.৫০
✔️ কোনো পরীক্ষায় GPA: ৩.০০ এর নিচে নয়
✔️ এইচএসসিতে জীববিজ্ঞান: ন্যূনতম GPA ২.৫০ থাকা বাধ্যতামূলক
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি (৩ বছর):
✔️ বিভাগ: যেকোনো বিভাগ
✔️ নূন্যতম মোট GPA: ৬.০০
✔️ কোনো পরীক্ষায় GPA: ২.৫০ এর কম নয়
🌐 অনলাইন তথ্য ও নির্দেশিকা
ভর্তি সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (BNMC) ওয়েবসাইটে-
🔗 https:// bnmc. gov. bd
অনলাইনে আবেদনের লিংকঃ
🔗 https:// bnmc. teletalk. com. bd
📝 ভর্তি পরীক্ষা সম্পর্কিত তথ্য
📍 পরীক্ষার ধরন: ১ ঘন্টা ১৫ মিনিট
📍 পদ্ধতি: MCQ
📍 মোট নম্বর: ১০০
📌 বিষয়ভিত্তিক নম্বর বণ্টন:
বিএসসি ইন নার্সিং কোর্স:
▪ বাংলা — ১৫
▪ ইংরেজি — ২০
▪ গণিত — ১০
▪ বিজ্ঞান (জীববিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন) — ৪০
▪ সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলি — ১৫
ডিপ্লোমা কোর্স:
▪ বাংলা — ২০
▪ ইংরেজি — ২০
▪ সাধারণ গণিত — ১০
▪ সাধারণ বিজ্ঞান — ৩০
▪ সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলি — ২০
🧮 মেধা নির্ধারণ পদ্ধতি
📌 মোট নম্বর: ১৫০
➡️ SSC GPA × ৫ = ২৫ (সর্বোচ্চ)
➡️ HSC GPA × ৫ = ২৫ (সর্বোচ্চ)
➡️ MCQ পরীক্ষা = ১০০
✔️ নার্সিং ভর্তি পরীক্ষা (MCQ) ১০০ তে ৪০ বা তার বেশি পেলে উত্তীর্ণ/পাস বলে গণ্য হবে। উল্লেখ্য, ৪০ এর কম পেলে বেসরকারি নার্সিং কলেজেও ভর্তি হওয়া যাবে না।
📌 সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে চান্স নির্ভর করেঃ
মেধাক্রম (100+50) এ প্রাপ্ত নম্বর + পছন্দক্রম (College Choice) অনুযায়ী নার্সিং কলেজ।
📌 বেসরকারি প্রতিষ্ঠানে:
উত্তীর্ণদের (40+) মধ্য থেকে গভর্নিং বডি/ম্যানেজিং কমিটি অনুমোদন প্রদান করবে।
💰 আবেদন ফি
✔️ বিএসসি ইন নার্সিং: ৭০০/- টাকা
✔️ ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি: ৫০০/- টাকা
📌 টেলিটক প্রি-পেইড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে
📌 ফি জমা হলেই আবেদন চূড়ান্ত হবে।
📅 গুরুত্বপূর্ণ তারিখসমূহ
✅ অনলাইনে আবেদন শুরু: ১২ জানুয়ারি ২০২৬ (সোমবার দুপুর ১২.০০)
✅ আবেদন শেষ: ৩১ জানুয়ারি ২০২৬ (শনিবার রাত ১১.৫৯)
✅ ফি জমাদানের শেষ তারিখ: ০১ ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার রাত ১১.৫৯)
✅ প্রবেশপত্র ডাউনলোড: ২২–২৪ ফেব্রুয়ারি ২০২৬ (রবি–মঙ্গল বিকাল ০৫.০০)
✅ ভর্তি পরীক্ষা: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার সকাল ১০.০০–১১.১৫)
🎯 বিশেষ কোটা
✔️ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (পশ্চাৎপদ জনগোষ্ঠী): মোট আসনের ১% সংরক্ষিত
✔️ যোগ্য শিক্ষার্থী না পাওয়া গেলে সাধারণ মেধা থেকে ভর্তি হবে
📌 নীতিমালা সংক্রান্ত বিষয়
ভর্তি সংক্রান্ত সকল বিষয় "২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ ভর্তি নীতিমালা" অনুযায়ী পরিচালিত হবে।
নীতিমালায় উল্লেখ না থাকলে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত।
❗ গুরুত্বপূর্ণ নির্দেশনা
🔴 নির্বাচিত শিক্ষার্থীর প্রদত্ত তথ্য অসম্পূর্ণ, মিথ্যা বা ভুল হলে ভর্তি বাতিল করা হবে।
✆ Join WhatsApp Group:
0 1 8 6 6 0 7 4 2 0 0
#নার্সিং #ভর্তি #পরীক্ষা
Rubel Hossain
BSN, RN, MSN