সংগৃহীত জ্ঞান ভান্ডার- - useful

সংগৃহীত জ্ঞান ভান্ডার- - useful

Share

শেখার কোন বয়স নেই।
The more you read, The more you learn.

জানতে হলে পড়তে ও শিখতে হবে।

21/09/2024

VERY VERY IMPORTANT FULLFORMS

Please Share on your timeline.

1. LOVE → Long Lasting Original Value Emotions

2. NEWS --> North East West South.

3. AIM --> Ambition In Mind.

4. DATE → Day and Time Evolution.

5. JOKE → Joy of kids Entertainment.

6. JOB → Joining Other Business.

7. BYE → Be with you Everytime.

8. SMILE → Sweet Memories in Lips Expression.


Photos from সংগৃহীত জ্ঞান ভান্ডার- - useful's post 12/10/2022

কথা কিন্তু ১০০% সত্য।।।।।

25/05/2022

বহুদিন আগে আমার বাবা তার খালি জমিতে একটা গরিব পরিবারকে থাকতে দিয়েছিলেন।
বেশ কয়েক বছর পর বাবা বাড়ি করার জন্য জমিটা ছাড়তে বললে তারা ছাড়তে রাজি হলো না। পরে অনেক কসরত করে, টাকা পয়সা দিয়ে তাদেরকে সরানো হয়েছিল।
শুনে যা বুঝলাম, তাহলো একটা জমিতে অনেকদিন থাকলে নাকি তাতে তার অধিকার জন্মে যায়।
আমিতো অবাক। দয়া করে থাকতে দিয়েছে। কোথায় কৃতজ্ঞ হবে, তানা উল্টো দখল করে বসে আছে। ভাবলাম জমির ব্যাপারতো
তাই লোভ সামলাতে পারেনি।

আমি যেখানে থাকি সেখানে এক রিক্সাওয়ালা আছে আমার দেশি। বাজারে সে থাকলে আমি তার রিক্সাতেই আসি। বাজার থেকে আমার বাসা পর্যন্ত ভাড়া ৪০ টাকা ফিক্সড। তবে আমি নিয়মিত ৫০ টাকা দিতাম।
একদিন আমার কাছে খুচরা ৪৫ টাকা ছিলো। ঐ টাকাই দিলাম। টাকাটা দেয়ার সাথে সাথে একরকম চিৎকার করে উঠলো, “ আর ৫ টাকা ? " আমি কিছুক্ষন চুপ থেকে বললাম, " ভাড়াতো ৪০ টাকা, বাকি ৫ টাকা ফেরত দেন। "লোকটা হেসে বলল না সবসময়তো ৫০ টাকা দেন তাই কইলাম। ভাবলাম থাক গরিব মানুষতো, তাই এমন করলো।

আমার এক প্রতিবেশী।
রোজ বাচ্চাকে স্কুলে দিতে যায়। তার গোয়ালাটা সে ফেরার আগে দুধ নিয়ে আসে। আমি বাড়িতে না থাকায় সেই দুধ নেয়ার দায়িত্বটা আমার কাজের লোকের উপর পড়ে।
প্রতিবেশি হিসেবে এটুকু উপকারতো করতেই হয়। একদিন আমার কাজের লোকটি কোথাও একটা কাজে বেড়াতে গেছে, দুধটা আর নেয়া হয়নি।
আমি বাসায় ফেরার পর উনি এসে বলল,
" আপনার কাজের লোক কোথায়? "
-- একটু বেড়াতে গেছে।
--আমাকে আগে বলল না। এখন দেখেনতো আমার ছোট ছেলেটা কি খাবে ?
আগে বললে আমি অন্য কাউকে দায়িত্ব দিতাম।
--ভাবি ও হয়তো ভুলে গেছে।
--না যাই বলেন কোনো দায়িত্ব নিলে ঠিক ভাবে পালন করতে হয়।
--ভাবি ও হয়তো আপনার এই দায়িত্বের জন্য উপযুক্ত পারিশ্রমিক পায়না তাই অবহেলা করেছে। আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিয়েন।
সে কিছুক্ষন আমার দিকে তাকিয়ে থেকে গটগট করে চলে গেলো।
ভাবলাম, অল্প শিক্ষিত মহিলাতো তাই এমন আরকি।

আমার এক কলিগ। গর্ভবতী হয়ে অফিসে কাজ করেন, আমি তার কষ্ট দেখে তার একটা কাজের দায়িত্ব নিজে থেকেই নিলাম।
সে মাতৃত্বকালীন ছুটিতে গেলো। সে ফিরেও এলো। তাকে কাজটা ফিরিয়ে দিতে চাইলে সে গরিমসি শুরু করলো। ভাবটা এমন যে কাজটা আমারই ছিলো। এবার ভাবনাটা বদলালাম।

আসলে মানুষ একটা সুবিধা বেশিদিন ভোগ করলে সেটাকে তার অধিকার ভেবে নেয়।
ভুলে যায় --"It's facility, not right."
তাই শুধু সুবিধা দেয়া নয়, নেয়ার ক্ষেত্রেও সাবধান থাকা দরকার।
হিউম্যান বিহেভিয়ার খুব অদ্ভুত। এটা প্রায় সবার ক্ষেত্রেই কাজ করে।

টিউশনি করানোর সময় আন্টি প্রতিদিন নাস্তা দিতেন। হঠাৎ টানা ২-৩ দিন নাস্তা না দেয়ায় আমার খুব খারাপ লেগেছিল, আরে নাস্তাই দিল না।
পরে অবশ্য আমার নিজের আচরণে আমি নিজেই অবাক হই। আমার সাথে তো কখনো অভিভাবক এর নাস্তা নিয়ে চুক্তি হয়নি,
তারা তো আমাকে নাস্তা দিতে বাধ্য নন।
বরং নাস্তা দেয়ার জন্য আমার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিৎ ছিল।
কোনটা অধিকার আর কোনটা অতিরিক্ত পাচ্ছি, সেটা বোঝা জরুরি।।

[সংগৃহীত]

22/04/2022

বাংলাদেশ নিয়ে
এ সব তথ্য সকলের জানা উচিৎ।।

আয়তন: ১,৪৭,৫১০ বর্গ কি:মি
✪বাংলাদেশ' নামকরণ করা হয়: ১৯৬৯ সালের
৫ডিসেম্বর
✪রাষ্ট্রীয় নাম: গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ
✪ইংরেজি নাম: The people's Republic of Bangladesh.
✪বিজয় লাভ: ১৯৭১ সালের ১৬ ডিসেস্বর
✪স্বাধীনতা ও জাতীয় দিবস: ২৬ মার্চ
✪বিজয় দিবস: ১৬ ডিসেস্বর
✪উপনিবেশ ছিল: প্রথমে যুক্তরাজ্যের কাছে
(১৭৫৭-১৯৪৭) এবং পরে পাকিস্তানের কাছে
(১৯৪৭-১৯৭১)
✪স্বাধীনতা লাভ: পাকিস্তানের কাছ থেকে।
✪জাতিসংঘের সদস্য পদ লাভ: ১৯৭৪ সালের ১৭
সেপ্টেম্বর (২৯তম অধিবেশনে)
✪রাজধানী: ঢাকা
✪বানিজ্যিক রাজধানী: চট্টগ্রাম
✪রাষ্ট্রভাষা: বাংলা (৯৮শতাংশ)
✪সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়: মুসলিম (৯০.৩৯%), হিন্দু
(৮.৫৪%), বৌদ্ধ (০.৬২%), খ্রিষ্টান (০.৩১%) ও অন্যান্য
(০.১৪%)
✪সরকার পদ্ধতি: সংসদীয় পদ্ধতির সরকার
✪আইন সভা: জাতীয় সংসদ
✪স্থানীয় সময়: গ্রিনিচ মান সময় ৬+ ঘন্টা
✪জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরণে : ২য়
✪মোট উপজাতি ৪৮ টি
✪জাতীয় সংসদের মোট আসন : ৩৫০ টি (নির্বাচিত
৩০০টি এবং সংরক্ষিত মাহিলা আসন ৫০টি)
✪জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে : ১১ বার
✪আবহাওয়া কেন্দ্র : ৪টি
✪আবহাওয়া স্টেশন : ৩৫টি
✪এভারেস্ট জয়ী দেশ : ৬৭ তম
✪ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য : ৩টি (ষাট গম্বুজ
মসজিদ, পাহাড়পুর বৌদ্ধ বিহার ও সুন্দরবন)
✪প্রশাসনিক বিভাগ : ৮টি (সর্বশেষ ময়মনসিংহ)
✪জেলা : ৬৪টি
✪সিটি কর্পোরেশন : ১২টি (১২ তম ময়মনসিংহ সিটি
কর্পোরেশন)
✪পৌরসভা : ৩২৮টি
✪উপজেলা: ৪৯২ টি
✪থানা : ৬৫০ টি
✪ইউনিয়ন : ৪৫৬২ টি
✪গ্রাম: ৮৭১৯১ টি
✪আয়তনে বিশ্বে বাংলাদেশের অবস্থান: ৯৪ তম
✪ভূ-কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র: ৪ টি
✪নদী বন্দরের জন্য সতর্ক সংকেত: ৪টি
✪সমুদ্র বন্দরের জন্য সতর্ক সংকেত: ১১টি
✪উপকূলীয় জেলা: ১৯টি
✪বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য: ৫টি
✪বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের
জেলা: ৮টি
✪জনসংখ্যায় বিশ্বে অবস্থান: ৮ম
✪জনসংখ্যায় এশিয়া মহাদেশের মধ্যে অবস্থান: ৫ম
✪জনসংখ্যায় দক্ষিণ এশিয়ার মধ্যে অবস্থান: ৩য়
✪জনসংখ্যায় মুসলিম বিশ্বে অবস্থান: ৪থ
✪সীমান্তবর্তী দেশ: ২টি (ভারত, মায়ানমার)
✪আদমশুমারি হয়েছে: ৫বার
✪মুক্তিযুদ্ধের সেক্টর সংখ্যা: ১১টি
✪নিবন্ধিত রাজনৈতিক দল: ৪১টি
✪ভূ-উপগ্রহ কেন্দ্র: ৪টি
✪অভিন্ন নদীর সংখ্যা: ৫৭টি
✪আন্তর্জাতিক মানের নদী: ১টি (পদ্মা)
✪সরকারি নোট: ৩টি (১টাকা, ২টাকা ও ৫ টাকা)
✪ব্যাংক নোট: ৬টি (১০

#কালেক্টেড #

18/04/2022

বাংলা:
***ভাষার মৌলিক অংশ ৪ টি।
***ভাষার ক্ষুদ্রতম একক--ধ্বনি
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা--সাত টি
***সাধু ভাষা তৎসম ও গুরুগম্ভীর,নাটক ও সংলাপের জন্য অনুপযুক্ত।
***সাধু ও চলিতের মিশ্রণ--গুরুচাণ্ডালী দোষ
***চলিত রীতি হচ্ছে পরিবর্তনশীল ও তদ্ভব শব্দবহুল
***ধ্বনিতত্ত্বে বর্ণ সন্ধি ণত্ব বিধান ষত্ব বিধান আলোচিত হয়.
***শব্দ তত্ত্বের অপর নাম রূপ তত্ত্ব, এই অংশে আলোচিত হয়--উপসর্গ,বিভক্তি, লিঙ্গ,বচন, কারক, সমাস, ক্রিয়ার কাল ও পুরুষ।
গঠন অনুসারে বাক্য তিন প্রকার

কুলা,ডাব--দেশি শব্দ
চন্দ্র,নক্ষত্র,ভবন--তৎসম শব্দ
জ্যোৎস্না,গৃহিণী--অর্ধ-তৎসম
চশমা,তারিখ,কারখানা,আমদানি, রপ্তানি--ফারসি শব্দ
আদালত,কলম,মহকুমা--আরবি শব্দ
দারোগা,বাবুর্চি, কাচি--তুর্কি শব্দ
চাবি,গির্জা,বালতি,আনারস, পেয়ারা--পর্তুগিজ শব্দ
রিক্সা--জাপানি শব্দদ
চাহিদা--পাঞ্জাবি শব্দ
হরতাল--গুজরাটি শব্দ
চৌহদ্দি--ফারসি+আরবি
হেড মৌলভী--ইংরেজি+ফারসি

গায়ক--যৌগিক শব্দ
পঙ্কজ--যোগরূঢ় শব্দ

***যেকোনো ব্যাকরণ বই থেকে অল্পপ্রাণ, মহাপ্রাণ,ঘোষ ও অঘোষ ধ্বনি ভালো করে পড়ে করে যেতে হবে।
***নাসিক্য ধ্বনি পাঁচটি--ঙ,ঞ,ণ,ন,ম
***ড়--একটি তাড়নজাত ধ্বনি।

বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপাদিক।

মাত্রাহীন বর্ণ দশটি। অর্ধমাত্রা আটটি

জ্ঞ--জ+ঞ
ঞ্জ--ঞ+জ
হ্ম--হ+ম
ক্ষ্ম--ক+ষ+ম
ক্ষ--ক+ষ
ষ্ণ--ষ+ণ
হ+ন--হ্ন

বিরাম চিহ্ন,কমাতে বিরতি দিতে হয়--১ বলতে যে সময় লাগে,দাঁড়িতে--এক সেকেন্ড,সেমিকোলনে--১ বলার দ্বিগুণ সময়,হাইফেন--থামার প্রয়োজন নেই।

পাশাপাশি দুই শব্দের মিলনকে সন্ধি বলে।
সন্ধির প্রধান সুবিধা উচ্চারণগত সুবিধা।

নী+অন--নয়ন
নৌ+ইক--নাবিক
সম+চয়--সঞ্চয়
জন+এক--জনৈক
গো+এষণা--গবেষণা
সদ্যোজাত--সদ্যঃ+জাত
শুভ+ইচ্ছা--শুভেচ্ছা
বাচঃ+পতি--বাচস্পতি
পরি+ঈক্ষা--পরীক্ষা
তনু+ঈ--তন্বী
ইতি+আদি--ইত্যাদি
রত্ন+আকর--রত্নাকর
জান+এক--জৈনিক
মনঃ+রম--মনোরম
গৈ+অক--গায়ক
উপরি+উক্ত--উপর্যুক্ত
ক্ষুধা+ঋত--ক্ষুধার্ত
পর+পর--পরস্পর
দ্বীপ+অয়ন--দ্বৈপায়ন
বাক+আড়ম্বর--বাগাড়ম্বর
বন+পতি--বনস্পতি
ষট+ঋতু--ষড়ঋতু
রবীন্দ্র--রবি+ইন্দ্র
পদ+হতি--পদ্ধতি
সতী+ঈশ--সতীশ
নব+ঊঢ়া--নবোঢ়া
ভাস+বর--ভাস্কর
আবিঃ+কার--আবিস্কার
বাক+দান--বাগদান


নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি
কুল+অটা--কুলটা,প্রৌঢ়,গবাক্ষ

নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি
আশ্চর্য,বৃহস্পতি,পরস্পর

প্রাতরাশ--প্রাতঃ+রাশ
নিঃ+রব--নীরব
দুর্যোগ--দুর্যোগ
অহঃ+অহ--অহরহ

নিত্য স্ত্রীবাচক শব্দ--কুলটা,বিধবা
নিত্য পুরুষবাচক শব্দ--কবিরাজ,কৃতদার

পুরুষবাচক শব্দের দুটো স্ত্রীবাচক শব্দ--ননদ

বচন অর্থ সংখ্যার ধারণা

খাঁটি বাংলা উপসর্গ--২১ টি

নিশীথ রাতে বাজে বাঁশি, বাক্যে নিশীথ কোন পদ--বিশেষ্যের বিশেষণ।

এ মাটি সোনার বাড়া,সোনা--বিশেষণের অতিশায়ন।

মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন--মা,প্রযোজক কর্তা
বাঘে-মহিষে এক ঘাটে জল খায়।এখানে বাঘে-মহিষে--ব্যতিহার কর্তা

এখন গোল্লায় যাও--মিশ্র ক্রিয়া

সাইরেন বেজে উঠল--যৌগিক ক্রিয়াপদ

মোড়ক,খেলনা--বাংলা কৃৎ প্রত্যয়

প্রকৃতি-প্রত্যয়
জাল+ইয়া--জেলে
শ্রৎ+ধা+অ+আ--শ্রদ্ধা
বচ+তব্য--বক্তব্য
জাগৃ+ইত--জাগরিত
নী+অন--নয়ন
প্রিয়-ইমন--প্রেম
দুল+অনা--দোলনা
বচ+ক্তি--উক্তি
মহৎ+ইমন--মহিমা

ব্যাসবাক্যকে সমাস বাক্য বা বিগ্রহবাক্যও বলা হয়।
সমাস নিষ্পন্ন পদটির নাম--সমস্তপদ

দম্পতি--জায়া ও পতি--দ্বন্দ্ব সমাস
দুধে-ভাতে,জলে-স্থলে--অলুক দ্বন্দ্ব

জ্যোৎস্নারাত,সিংহাসন,স্মৃতিসৌধ--মধ্যপদলোপী কর্মধারয় সমাস।

কাজলকালো,তুষারশুভ্র,অরুণরাঙ্গা--উপমান কর্মধারয়

জজ সাহেব--কর্মধারয়

চাঁদমুখ,পুরুষসিংহ--উপমিত কর্মধারয়

মনমাঝি, বিষাদ সিন্ধু--রূপক কর্মধারয়।

পূর্বপদে বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয়,তাকে তৎপুরুষ সমাস বলে।
গুরুভক্তি,হজ্জযাত্রা--চতুর্থী তৎপুরুষ
রাজুত--ষষ্ঠী তৎপুরুষ
হরবোলা,খেচর,পকেটমার--উপপদ তৎপুরুষ
শতাব্দী,ত্রিভুজ--দ্বিগু সমাস

হাতাহাতি,মারামারি, কানাকানি, লাঠালাঠি--ব্যতিহার বহুব্রীহি

আশীবিষ- বহুব্রীহি

কারক ছয় প্রকার
টাকায় টাকা আনে--কতৃ কারকে সপ্তমী।
ডাক্তার ডাক- কর্ম কারকে শূন্য
টাকায় কী না হয়--করণ কারকে সপ্তমী
শিকারী বিড়াল গোঁফে চেনা যায়--করণে সপ্তমী
এ (কলমে) ভালো লেখা হয়--করণে সপ্তমী
ভিখারিকে ভিক্ষা দাও-- সম্প্রদানে চতুর্থী
গুরু জানে ভক্তি কর-- সম্প্রদান কারক
টাকায় টাকা হয়--অপাদানে সপ্তমী
তিলে তৈল হয়--অপাদানে সপ্তমী
গাড়ি স্টেশন ছাড়লো বাক্যে স্টেশন অপাদানে শূন্য
সর্বাঙ্গে ব্যথা,(ঔষধ) দিব কোথা--কর্মকারকে শূন্য

যে পরিশ্রম করে,সে সুখ লাভ করে--মিশ্র বাক্য বা জটিল বাক্য।
তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি--যৌগিক বাক্য।
বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা--জটিল বাক্য

বিপরীত শব্দ

অর্বাচীন-প্রাচীন
অমৃত-গরল
ব্যক্ত-গুঢ়
খাতক--মহাজন
তাপ-শৈত্য
অলীক-সত্য
আদি-অন্ত
গৃহী--সন্ন্যাসী
আকুঞ্জন-প্রসারণ
ঐহিক-পারত্রিক
বিধি-নিষেধ
চঞ্চল--স্থির
বিগ্রহ--সন্ধি
ভূত-ভবিষ্যৎ
বর্ধমান--ক্ষীয়মাণ
সংশয়-প্রত্যয়
সৌম্য-উগ্র
জঙ্গম--স্থাবর
অতিকায়--ক্ষুদ্রকায়

সমার্থক শব্দ

অগ্নি,আকাশ,অশ্ব,চন্দ্র,পর্বত,বাতাস,সমুদ্র,সূর্য

এক কথায় প্রকাশ

যে উপকারীর অপকার করে--কৃতঘ্ন
হাতির ডাক--বৃংহতি
যা লাফিয়ে চলে--প্লবক
ছন্দে নিপুন যিনি--ছান্দসিক
যা কষ্টে নিবারণ করা যায়--দুর্নিবার
যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে--অবিমৃষ্যকারী
দিন ও রাতের সন্ধিক্ষণ--গোধূলি
যার চক্ষু লজ্জা নেই--নির্লজ্জ
কর্মে যার ক্লান্তি নাই--অক্লান্ত কর্মী
যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ--শ্বাপদসংকুল
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি--ইতিহাসবেত্তা
তা সহজে অতিক্রম করা যায় না--দূরতিক্রম্য
কোথাও উঁচু কোথাও নিচু--বন্ধুর
অক্ষির সমীপে--সমক্ষ
কর দান করে যে করা যে--করদ
যে নারীর স্বামী ও পুত্র নেই--অবীরা
একবার ফল দিয়ে যে গাছ মারা যায়--ঔষধি
যে মেয়ের বিয়ে হয়নি--অনূঢ়া
যিনি বক্তৃতা দানে পটু--বাগ্মী
যার দুই হাত সমান ভাবে চলে
--সব্যসাচী
সাপের খোলস--নির্মোক
যা জল দেয়--জলদ
জয়ের জন্য যে উৎসব--জয়ন্তী
যে ভূমিতে ফসল জন্মায় না--ঊষর
যা কষ্টে লাভ করা যায়--দুর্লভ
জানার ইচ্ছা--জিজ্ঞাসা
যা বলা হয়নি--অনুক্ত
হনন করার ইচ্ছা--জিঘাংসা
যে শুনেই মনে রাখতে পারে--শ্রুতিধর
যার কোন উপায় নেই--নিরুপায়
ইন্দ্রকে জয় করেছে যে--ইন্দ্রজিৎ
যা পূর্বে ছিল এখন নেই--ভূতপূর্ব
কষ্টে লাভ হয় যা--দুর্লভ
মন না মতি--অস্থির মানব মন
মৃতের মতো অবস্থা--মুমূর্ষ

বাগধারা

উড়নচণ্ডী--অমিতব্যয়ী
কংস মামা--নির্মম আত্মীয়
অক্কা পাওয়া-মরে যাওয়া
ব্যাঙের সর্দি-অসম্ভব ঘটনা
বর্ণচোরা-কপটচারী
ভূষণ্ডির কাক-দীর্ঘায়ু ব্যক্তি
চাঁদেরহাট--প্রিয়জন সমাগম
তাসের ঘর-ক্ষণস্থায়ী
হাত ভারি--কৃপণ
আমার বিষ-অর্থের কুপ্রভাব
উজানের কৈ--সহজলভ্য
উত্তম-মধ্যম--প্রহার
অষ্টরম্ভা--ফাঁকি
রাবণের চিতা--চিরশান্তি
রামগরুড়ের ছানা--গোমড়ামুখো লক
নেই আকড়া--একগুঁয়ে
ঢাকের কাঠি--মোসাহেব
আমড়া কাঠের ঢেঁকি-অপদার্থ
আটকপালে--হতভাগ্য
আমবস্যার চাঁদ-দুর্লভ বস্তু
জলে কুমির ডাঙায় বাঘ🐅 -- উভয়দিকে বিপদ
শাখের করাত-দুদিকেই বিপদ
শকুনি মামা--কুচক্রী লোক
অরণ্যে রোদন--বৃথা চেষ্টা
অর্ধচন্দ্র গলা--ধাক্কা দেয়া
আমড়াগাছি করা--তোষামোদি করা
গাছপাথর--হিসাব-নিকাশ
গৌড়চন্দ্রিকা--ভূমিকা
কেতাদুরস্ত--পরিপাটি
গড্ডালিকা প্রবাহ--অন্ধ অনুকরণ
গোঁফ খেজুরে--নিতান্ত অলস
ধর্মের ষাঁড়--অকর্মণ্য
গুড়ে বালি--আশায় নৈরাশ্য
নিরানব্বইয়ের ধাক্কা--সঞ্চয়ের প্রবৃত্তি
তোষামোদকারী অপদার্থ
কেতাদুরস্ত--পরিপাটি
আতে ঘা--মনে কষ্ট
চক্ষুদান করা--চুরি করা
কাঁঠালের আমসত্ত্ব--অসম্ভব ব্যাপার
চোখের বালি --শত্রু
ঠোঁটকাটা--স্পষ্টভাষী
চিনির বলদ নিষ্ফল পরিশ্রম

শুদ্ধবানান:

পিপীলিকা,পুরস্কার,পরিষ্কার,দুরবস্থা,শ্রদ্ধাঞ্জলি,সমীচীন, বিভীষিকা,নিরীক্ষণ
স্বায়ত্তশাসন,বাল্মীকি, বুদ্ধিজীবী,ইতঃপূর্বে নিশীথিনী,তিতিক্ষা,গীতাঞ্জলি,মুমূর্ষু,মুহুমুর্হু
আকাঙ্ক্ষা,গীতাঞ্জলি,আদ্যাক্ষর,মনীষী।

পঙক্তি ও উদ্ধৃতি:

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই--চন্ডীদাস
ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা
--দ্বিজেন্দ্রলাল রায়
হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন--মাইকেল মধুসূদন দত্ত
সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভাল হয়ে চলি--মদনমোহন তর্কালঙ্কার
মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা অতুল প্রসাদ সেন

উপাধি

কিশোর কবি--সুকান্ত ভট্টাচার্য
আলাওল-মহাকবি
বিহারীলাল চক্রবর্তী--ভোরের পাখি
মুকুন্দরাম দাস--চারণ কবি
ঈশ্বরচন্দ্র গুপ্ত--যুগ সন্ধিক্ষণের কবি
হেমচন্দ্র--বাংলার মিল্টন
মুকুন্দরাম চক্রবর্তী-কবিকঙ্কন
সত্যেন্দ্রনাথ দত্ত--ছন্দের যাদুকর

ভাষা আন্দোলন ভিত্তিক রচনা
আরেক ফাল্গুন--জহির রায়হান
কবর--মুনীর চৌধুরী

মুক্তিযুদ্ধভিত্তিক নাটক
পায়ের আওয়াজ পাওয়া যায়--সৈয়দ শামসুল হক

মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
চিলেকোঠার সেপাই--আখতারুজ্জামান ইলিয়াস
রাইফেল রোটি আওরাত--আনোয়ার পাশা নিষিদ্ধ লোবান--সৈয়দ শামসুল হক
জাহান্নাম হইতে বিদায়--শওকত
ওসমান
হাঙ্গর নদী গ্রেনেড--সেলিনা হোসেন
এ গোল্ডেন এজ--তাহমিনা আনাম।
আগুনের পরশমণি--হুমায়ূন আহমেদ

জীবন থেকে নেয়া চলচ্চিত্রটির পরিচালক জহির রায়হান।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরী।

খুব গুরুত্বপূর্ণ কিছু যা আসতে পারে--
Hand out--জ্ঞাপনপত্র
Wishdom--প্রজ্ঞা
excise duty--আবগারি শুল্ক
customer goods--ভোগ্যপণ্য
Custom--প্রথা
Ordance--অধ্যাদেশ
Lexicography--অভিধানত্ত্ব
দিবারাত্রির কাব্য একটি--উপন্যাস
সার্থক বাক্যের গুণ তিনটি--আকাঙ্ক্ষা,যোগ্যতা,আসত্তি
রোহিণী চরিত্র--কৃষ্ণকান্তের উইল
অপু দুর্গা--পথের পাঁচালি
নীলদর্পণ নাটকের বিষয়বস্তু--নীলকরদের অত্যাচার
বীরবল প্রমথ চৌধুরীর ছদ্মনাম
ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম
রণসংগীতের রচয়িতা--কাজী নজরুল
সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক--মার্শম্যান
ক্রিয়াপদের মূল অংশকে বলে--ধাতু

রচিত গ্রন্থ:

কারাগারের রোজনামচা,অসমাপ্ত আত্মজীবনী--বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত--মুহাম্মদ শহীদুল্লাহ
ভাষা প্রকাশ বাঙ্গালা--সুনীতিকুমার চট্টোপাধ্যায়
শাহনামা--ফেরদৌসী
গাজী মিয়ার বস্তানী--মীর মশাররফ হোসেন
আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি--আবু জাফর ওবায়দুল্লাহ
সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা ফররুখ আহমদ
সঞ্চিতা--কাজী নজরুল
সঞ্চয়িতা--রবীন্দ্রনাথ
কায়কোবাদের মহাশ্মশান--পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে।

ঊনসত্তরের গণঅভ্যুত্থানে রচিত উপন্যাস--চিলেকোঠার সেপাই।

Collected.

25/03/2022

কথাটা ১০০% সত্য।

03/03/2022

Copy paste / Collected

এক নজরে Right form of verb-এর ৪০টি নিয়ম ।
=================================================

1. Sentence যদি Present indefinite tense হয় এবং Subject যদি Third Person singular number হয়, তবে verb-এর সঙ্গে s/es যুক্ত হয়। যেমন:
# She (write) a letter.
Ans.: She writes a letter.
# The baby (cry).
Ans.: The baby cries.
,
2. Before দ্বারা দুটি Past tense যুক্ত থাকলে before-এর আগের অংশে Past perfect tense এবং পরের অংশ Past indefinite tense হয়। যেমন:
We (reach) our school before the bell rang.
Ans.: We had reached our school before the bell rang.
The patient had died before the doctor (come).
Ans.: The patient had died before the doctor came.
,
3. After দ্বারা দুটি Past tense যুক্ত থাকলে এর আগের অংশ Past indefinite tense এবং পরের অংশ Past perfect tense হয়। যেমন:
They arrived the station after the train (leave).
Ans.: They arrived the station after the train had left.
The patient (die) after the doctor had come.
Ans.: The patient died after the doctor had come.
4. No sooner had ............. than,
5. Scarcely had .......... when,
6. Hardly had .......... when—প্রথম অংশ Past perfect tense অনুযায়ী হয়, অর্থাৎ verb-এর Past participle form হবে। দ্বিতীয় অংশ Past indefinite tense অনুযায়ী হয়, অর্থাৎ verb-এর Past form হয়। যেমন:
No sooner had the bell (ring) than the teacher (enter) the classroom.
Ans.: No sooner had the bell rung than the teacher entered the classroom.
Scarcely had he (arrive) at the bus stand when the bus (leave).
Ans.: Scarcely had he arrived at the bus stand when the bus left.
Hardly had the snatcher (take) the chain when he (run) away.
Ans.: Hardly had the snatcher taken the chain when he ran away.
,
7. সাধারণত since দ্বারা দুটি clause যুক্ত থাকলে এবং since-এর আগের অংশ Present indefinite/Present perfect tense হলে পরের অংশ Past indefinite tense হয়। যেমন:
It is many years since he (give) up smoking.
Ans.: It is many years since he gave up smoking.
Five years have passed since he (leave) the house.
Ans.: Five years have passed since he left the house.
,
8.. আবার since দ্বারা clause যুক্ত থাকলে এবং since-এর আগে clause বা বাক্যের অংশ Past indefinite tense হলে পরের অংশ verb -এর Past perfect tense হয়। যেমন:
Many years passed since I (meet) him last.
Ans.: Many years passed since I had met him last.
It was many years since I (visit) there.
Ans.: It was many years since I had visited there.
,
9. Passive voice-এ সর্বদা verb-এর past participle form হয়। যেমন: This work was (do) by him.
Ans.: This work was done by him.
The problem has been (solve) by him.
Ans.: The problem has been solved by him.
The school was (close) for sine die.
Ans.: The school was closed for sine die.
,
10. Simple sentence-এ দুটি verb থাকলে দ্বিতীয় verb-এর সঙ্গে ing যোগ হয় অথবা দ্বিতীয় verbটির আগে to বসে।
যেমন: He saw the boy (play) in the field.
Ans.: He saw the boy playing in the field.
I heard him (speak).
Ans.: I heard him speaking.
He helps me (make) the house.
Ans.: He helps me making the house.
,
12. Note : দ্বিতীয় verbটি যদি উদ্দেশ্য বোঝাতে ব্যবহূত হয় তবে দ্বিতীয় verb-এর আগে to বসে।
যেমন: I went to the library (read) newspaper.
Ans.: I went to the library to read newspaper.
He repaired the boat (sell) it.
Ans.: He repaired the boat to sell it.
,
13. Modal auxiliary verb যেমন : can, could, may, might, should, would, ought to, used to, must ইত্যাদি থাকলে মূল verb-এর present form হয়। যেমন: He can (do) it easily. Ans.: He can do it easily.
Everybody should (respect) his parents.
Ans.: Everybody should respect his parents.
It may (rain) today. Ans.: It may rain today.
,
14. সাধারণত sentence যদি ভবিষ্যৎ নির্দেশক শব্দ বা phrase যেমন: tomorrow, the day after tomorrow, in future, next ইত্যাদি থাকলে future indefinite tense হবে এবং verb-এর present form বসে। যেমন: I (go) to Dhaka tomorrow.
Ans.: I shall go to Dhaka tomorrow.
He (join) there the next day.
Ans.: He will join there the next day.
,
15. Sentence-এর subject singular number হলে verb singular হয় এবং subject plural হলে verb plural number হয়।
যেমন: The taste of the mangoes (to be) sour.
Ans.: The taste of the mangoes is sour.
The flowers of the garden (to be) beautiful.
Ans.: The flowers of the garden are beautiful.
These papers (to be) printed.
Ans.: These papers are printed.
,
16. মূল verb-এর আগে to be বা having থাকলে verb-এর past participle form হয়। যেমন: A community centre is going to be (establish).
Ans.: A community centre is going to be established.
I do not mind (have) a cup of coffee.
Ans.: I do not mind having a cup of coffee.
He went home (have) his salary.
Ans.: He went home having his salary.
,
17. সাধারণত It is time, it is high time, wish ইত্যাদির পরে subject ও bracket-এ মূল verb থাকলে verb-এর past form হয়।
যেমন: It is time you (finish) a course on English language.
Ans.: It is time you finished a course on English language.
I wish I (sing). Ans.: I wish I sang.
,
আবার, It is time, it is high time-এর পর যদি bracket-এ মূল verb থাকে, তবে ওই verb-এর আগে to বসবে এবং ওই verb অপরিবর্তিত থাকবে।
যেমন: It is time (play). Ans.: It is time to play.
It is high time (stand) by the flood-affected people.
Ans.: It is high time to stand by the flood-affected people.
,
18. As if, as though, wish ইত্যাদি থাকলে subject-এর পরে be verb-এর পরিবর্তে were বসে। যেমন: He behaves as if he (be) a leader.
Ans.: He behaves as if he were a leader.
I wish I (be) a millionaire.
Ans.: I wish I were a millionaire.
,
19. As if, as though দ্বারা দুটি clause যুক্ত থাকলে প্রথম clauseটি Present tense হলে পরবর্তী clauseটি Past indefinite হয়। প্রথম clauseটি Past tense হলে পরের clauseটি Past perfect tense হয়। যেমন: He behaves as if he (buy) the car.
Ans.: He behaves as if he bought the car.
He spoke as though he (do) a great task.
Ans.: He spoke as though he had done a great task.
,
20. While যুক্ত sentence-এ while-এর পরে verb থাকলে verb-এর সঙ্গে ing যোগ হয়। আবার while-এর পরে subject থাকলে Past continuous tense হয়। যেমন: While (take) dinner, he received the phone. Ans.: While taking dinner, he received the phone.
While I (play) in the field, I saw him coming.
Ans.: While I was playing in the field, I saw him coming.
,
21. Lest দ্বারা দুটি clause যুক্ত থাকলে lest-এর পরবর্তী subject-এর সঙ্গে auxiliary verb ‘should’/‘might’ বসে। যেমন: Read attentively lest you (fail) in the examination.
Ans.: Read attentively lest you should fail in the examination.
Walk fast lest you (be) late in your class.
Ans.: Walk fast lest you might be late in your class.
,
22. Would that দ্বারা sentence শুরু হলে subject-এর পরে could বসে এবং মূল verb-এর Present form হয়। যেমন: Would that I (be) a bird! Ans.: Would that I could be a bird!
Would that I (visit) Cox’s Bazar .
Ans.: Would that I could visit Cox’s Bazar.
,
23. সাধারণত each, one of, every, either, neither ইত্যাদি দ্বারা কোনো subject গঠিত হলে সেটি third person singular number হয়। তাই এদের পরের verbটিও singular number হয়। যেমন: Each boy (come) here. Ans.: Each boy comes here.
Everybody (wish) to be happy. Ans.: Everybody wishes to be happy.
,
24. Adjective-এর আগে the বসলে subjectটি plural হয় এবং তদনুযায়ী verb বসে।
যেমন: The virtuous (to be) blessed.
Ans.: The virtuous are blessed.
The poor (live) from hand to mouth.
Ans.: The poor live from hand to mouth.
25. Titles, names, phrase of measurement দেখতে plural হলেও singular verb হয়।
যেমন: Thirty miles (to be) a long way.
Ans.: Thirty miles is a long way.
Star Wars (to be) an excellent movie.
Ans.: Star Wars is an excellent movie.
Eight hours (to be) a long time to work.
Ans.: Eight hours is a long time to work.
,
26. কোনো sentence ‘It’ দ্বারা শুরু হলে পরবর্তী verb singular হয়।
যেমন: It (to be) difficult to do.
Ans.: It is difficult to do.
It (to be) you who have done this.
Ans.: It is you who have done this.
,
27. কোনো sentence যদি introductory there দ্বারা শুরু হয় এবং তারপর singular number থাকে, there-এর singular verb হয়। আর যদি there-এর পরে plural number থাকে তবে plural verb হয়।
যেমন: There (to be) a big river beside our village.
Ans.: There was a big river beside our village.
There (to be) a lot of work left for us.
Ans.: There were a lot of work left for us.
,
28. Let, had better, had rather, would better, would rather ইত্যাদি থাকলে form বসে।
যেমন: I would rather die than (beg) .
Ans.: I would rather die than beg.
Would you let me (go) there?
Ans.: Would you let me go there?
,
29. If যুক্ত clause-এর প্রথম অংশ Present indefinite tense হলে পরের অংশ Future indefinite হয়, অর্থাৎ structureটি হয় ‘If + Present + Future’.
যেমন: If you work hard, you (prosper) in life.
Ans.: If you work hard, you will prosper in life.
If he reads more he (pass) in the examination.
Ans.: If he reads more, he will pass in the examination.
,
30. If-যুক্ত clause-এর প্রথম অংশ Indefinite tense হলে পরের অংশে subject-এর পরে would/could/might বসে এবং verb-এর Present form হয়। অর্থাৎ, structureটি হয় ‘If + Past indefinite’—(Subject + would/could/might + verb-এর Present form)।
যেমন: If he agreed, I (give) the money.
Ans.: If he agreed, I would give the money.
If you studied, you (get) a good result.
Ans.: If you studied, you would get a good result.
If they tried, they (succeed).
Ans.: If they tried, they would succeed.
,
31. If-যুক্ত clause-এর প্রথম অংশ Past perfect tense হলে পরের অংশে subject-এর পরে would have/could have/might have বসে এবং verb-এর Past participle form হয়।
যেমন: If you had finished it sincerely, you (get) a profit. Ans.: If you had finished it sincerely, you would have got a profit.
If I had possessed vast wealth, I (help) the poor people.
Ans.: If I had possessed vast wealth, I would have helped the poor people.
,
32. To ব্যাতিত preposition-এর পরের verb-এর সঙ্গে ing যুক্ত হয়।
যেমন: He is now engaged in (read).
Ans.: He is now engaged in reading.
One can gather knowledge by (travel).
Ans.: One can gather knowledge by traveling.
,
33. Can not help, could not help, look forward to, with a view to, get used to, mind ইত্যাদির পরে verb-এর সঙ্গে ing যুক্ত হয়।
যেমন: He came to Dhaka with a view to (find) a job.
Ans.: He came to Dhaka with a view to finding a job.
I cannot help (laugh).
Ans.: I cannot help laughing.
,
34. কোনো sentence-এর শুরুতে subject-এর স্থানে verb থাকলে verb-এর সঙ্গে ing যোগ হয়।
যেমন: (To swim) is a good exercise.
Ans.: Swimming is a good exercise.
(To speak) is an art.
Ans.: Speaking is an art.
,
35. If-যুক্ত clause-এর প্রথমটিতে subject-এর পর were থাকলে দ্বিতীয় অংশে subject-এর পরে would/could/ might বসে এবং verb-এর Present from বসে। আবার, would have/could have/would have-ও বসতে পারে। সে ক্ষেত্রে verb-এর Past participle form বসে।
যেমন: If I were an artist, I (draw) a nice picture.
Ans: If I were a artist, I would draw a nice picture.
If I were a billionaire, I (establish) a hospital for the poor.
Ans.: If I were a billionaire, I would establish a hospital for the poor.
,
36. Had-এর পরে subject এবং verb-এর Past participle থাকলে পরবর্তী clause-এর subject-এর পরে would have/could have/might have + verb-এর Past participle form বসে।
যেমন: Had I been a teacher, I (talk) the real story to my students.
Ans.: Had I been a teacher, I would have talked the real story to my students.
,
37. Verb ‘to be’-বিহীন sentence-কে negative বা interrogative করতে হলে tense ও subject-এর number ও person অনুসারে do, does, did ব্যবহার করতে হবে।
যেমন: We not (play) Ha-du-du.
Ans.: We do not play Ha-du-du.
She not (play) football.
Ans.: She does not play football.
,
38. সাধারণত preposition—on, in of, for, from, by, after at, beyond, upon, against, with, without, before ইত্যাদি—এর পরে verb-এর সঙ্গে ing যোগ হয়।
Rina is busy in (do) her homework.
Ans.: Rina is busy in doing her homework.
Keep on (try) hard.
Ans.: Keep on trying hard.
,
39. Interrogative sentence যদি who, what, why, which, when, where, whose, how ইত্যাদি question word দ্বারা শুরু হয়, তাহলে subject-এর আগে tense ও person অনুযায়ী auxiliary verb ব্যবহার করতে হবে।
Why he (look) so happy?
Ans.: Why does he look so happy?
When father (come)?
Ans.: When will father come?
,
40. সাধারণত নিচে লিখিত verb-গুলোর পরে gerund বসে। যেমন: admit, enjoy, report, appreciate, finish, recent, avoid, mind, resist, miss, resume, consider, postpone, risk, delay, practice, suggest, escape, imagine, save, recall, prevent, propose, stop, deny, quit ইত্যাদি।
We enjoy (watch) TV.
Ans.: We enjoy watching TV.
I have finished (writing).
Ans.: I have finished writing.
Courtesy: Zakir Bcs special

24/02/2022

#জ্যামিতিঃ
শুনলেই কেমন গা ছমছম করে তাইনা?
একেবারে সহজ, একটু চেষ্টা করে দেখুন।
(বেসিক সবই আছে)

১. একটি পঞ্চভুজের সমষ্টি?
-- ৬ সমকোণ
------
Shortcut: (5×2)-4 = 6

২.একটি সুষম ষড়ভুজের অন্ত:কোণগুলোর
সমষ্টি
-- ৭২০ ডিগ্রি
----
শর্টকাটঃ {(6×2)-4}90 = 720
----

৩.বৃত্তের ব্যাস তিনগুন বৃদ্ধি পেলে
ক্ষেত্রফল বৃদ্ধি পায়
-- ৯গুণ

৪.কোন ত্রিভুজের বাহুগুলোর
লম্বদ্বিখন্ড যে বিন্দুতে ছেদ করে
তাকে বলে
-- পরিকেন্দ্র।।

৫.স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং
স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ--
--৯০ ডিগ্রী

১৷জ্যা' শব্দের অর্থ কি?
=ভূমি

২৷ দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই
সমকোণ হলে একটিকে অপরটির কি
বলে?
=সম্পূরক কোণ

৩৷ একটি সরলরেখার সাথে অপর একটি
রেখাংশ মিলিত যে দুটি সন্নিহিত
কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি হবে
=দুই সমকোণ(১৮০°)

৪৷

26/08/2021

আসুন দেখে নেয়া যাক KW বের করার সহয উপায়।

প্রথমে দেখবো বাসা বাড়ীতে যে সব যন্ত্র পাতি ব্যাবহার করি সে গুল কি পরিমান বিদ্যুৎ খরচ হয়।

সাধারন একটি নমুনা নিচে দেওয়া হলো।
♦ ১। লাইট = ১৫ - ২০০ w
♦ ২। ফ্যান = ৫০ - ৮০ w
♦ ৩। টেলিভিশন = ২৫ - ১৫০
♦ ৪। ডেক্সটপ = কন্পিউটার ৮০ - ২৫০ w
♦ ৫। রেফ্রিজারেটর = ৮০ - ২০০ w
♦ ৬। এসি = ৫০০ - ১০০০ w
♦ ৭। আয়রন = ৫০০ - ১০০০ w
♦ ৮। মটর ১/৮। - ৩ Hp

এবার মূল আলোচনায় আসি।

বৈদ্যুতিক এনার্জি বের করার সূত্র হলো ----
W = V*I*T watt- sec.

এখানে, W= বৈদ্যুতিক এনার্জি
V = ভোল্টেজ
T = আ্যমপিয়ার
T = সময়

আবার, পাওয়ার P=VI
অর্থাৎ পাওয়ার ও সময়ের এনার্জি গুনফলই হচ্ছে বৈদ্যুতিক এনার্জি।

বৈদ্যুতিক এনার্জির একক হচ্ছে কিলোওয়াট আওয়ার ( kwh) বা ইউনিট।

তাহলে আাদের প্রধান কাজ হলো পাওয়ার বের করা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে পাওয়ার
P= V*I / 1000 (kw)

থ্রি ফেজের ক্ষেত্রে আবার

P=V*I Rut 3/1000
তাহলে পাওয়ার বের করার পর সময় দিয়ে গুন করলে আমরা ইউনিট পেয়ে যাবো।

উদাহরন : একটি বাসায় ৩০ ওয়াটের ৫ টি লাইট দৈনিক ৮ ঘন্টা, ৬৫ ওয়াটের ৩ টি পাখা দৈনিক ১২ ঘন্টা, ৫০ ওয়াটের ১ টি টেলিভিশন দৈনিক ১০ ঘন্টা, এবং পানির পান্প ১/৮ হর্স মটর দৈনিক ৩ ঘন্টা করে চলে,এবং লাইন ভোল্টেজ ২২০, তাহলে ঐ বাসায় ঐ মাসের কত KW!

সমাধান,
30 ওয়াট লাইটের জন্য : W1=30*5*8= 1200 Wh
65 ওয়াট পাখার জন্য : W2 = 65*3*12=2340 Wh
50 ওয়াট টেলিভিশনের জন্য : W3= 50*1*10= 500 Wh
1/8 HP মটরের জন্য= W4= (1/8)*746*3=279.75wh

1 হর্স = 746 ওয়াট
১ দিনে মোট এনার্জি খরচ W1+W2+W3+W4=1200wh+2340wh+500wh+279.75wh=4319.75 wh
(4319.75/1000) =4.32 kwh

30 দিনে মোট খরচ= 30*4.32kwh=129.5 kwh

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka