Hasara Kali Kishor School & College

Hasara Kali Kishor School & College One of the oldest schools in Munshiganj district. Mr. Kali Kishore shen is from this area
The school

হাঁসাড়া কালি কিশোর স্কুল অ্যান্ড কলেজ (Hasara kali kishore School and College) মুন্সিগঞ্জ জেলার প্রচীনতম একটি বিদ্যাপীঠ। স্বর্গীয় শ্রীমান কালি কিশোর অত্র এলাকার শিক্ষার প্রসারে ১৮৭৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। ১৯১৫ সালে অত্র বিদ্যালইয়ের মাধ্যমিক শাখা কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী মঞ্জুরী লাভ করে। ২০১৪ সালে বিদ্যালয়টি কলেজে উন্নীত হয় ও শিক্ষা মন্ত্রনালয়ের অনুমোদন লাভ করে। অত্র এলাকার শিক্ষা বিস্তারে বিশেষ করে নারী শিক্ষায় বিশেষ অবদান রাখছে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া কালি কিশোর স্কুল এন্ড কলেজ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
26/03/2022

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

১২ থেকে ১৮ বয়সী শিক্ষার্থীদের ২য় ডোজ টিকাদানের সময়সূচি।
12/02/2022

১২ থেকে ১৮ বয়সী শিক্ষার্থীদের ২য় ডোজ টিকাদানের সময়সূচি।

01/03/2021

Kalidas Roy : যে মৃত্যু মেনে নিতে কষ্ট হয়। মো. শাহজাহান শেখ, প্রিয় শাহজাহান ভাই আর নেই। যিনি দীর্ঘ ১০ বছর ধরে আমাদের বাড়িতে বাজার সদাই পৌঁছে দিতেন। চাল ফুরিয়ে গেলে একবস্তা চাল মাথায় করে বাজার থেকে বাড়িতে পৌঁছে দিতেন। জানি একটু কষ্ট হতো তবুও তাকে দিয়ে আনতাম কারণ ৫০টি টাকা সে পেতো। হাতে একটু বড় ব্যাগ দেখলেই বলতো স্যার আমাকে দিন, আমি বাসায় দিয়ে আসি। সবসময় হাসি দিয়ে কথা বলতো। বোর্ডের পরিক্ষক/প্রধান পরিক্ষক ছিলাম। বিশ্বরোড থেকে খাতা মাথায় করে বাড়িতে পৌঁছে দিতো। যেসব দোকান থেকে জিনিসপত্র কিনতাম তাদেরকে বলা ছিল শাহজাহান ভাইকে দিয়ে মালপত্র পাঠাবে। অত্যন্ত সহজসরল বিনয়ী মানুষ ছিলেন। গতকাল হাঁসাড়া কালীকিশোর স্কুল এন্ড কলেজের সামনে বিশ্বরোড পাড় হতে গিয়ে প্রাইভেট কারের ধাক্কায় আহত হয়ে ঢাকা মেডিকেলে মৃত্যুবরণ করে। এলাকাবাসী ও ছাত্রছাত্রীরা আজ সকালে সড়ক অবরোধ করে রেখেছিল। প্রায়ই এমন মর্মান্তিক মৃত সংগঠিত হচ্ছে। ৩০ তারিখ থেকে স্কুল কলেজ খুলে যাচ্ছে তাই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগেই ফুটওভার ব্রিজ নির্মাণ করার জোর দাবী জানাচ্ছি। মানুষের সহ্যেরও একটা সীমা আছে - জনপ্রতিনিধি ও প্রশাসনকে তা বুঝতে হবে।

01/03/2021

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া স্কুল গেইটে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও ১ ঘন্টা সড়কটি অবরোধ করে রাখে স্থানীয়রা। সোমবার বেলা ১১ টার দিকে শ্রীনগর উপজেলার হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও শতশত এলাকাবাসী মানববন্ধনে অংশ নেয়। এসময় রাস্তা অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় রাস্তার দুইপাশে প্রায় ৩ কিলোমিটার যানজট তৈরি হয়। পরে শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা, হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান খাঁন সহ পদ্মা সেতু এরিয়ায় কর্মরত সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন

01/03/2021

শ্রীনগরে হাঁসাড়ায় স্কুল গেইটে দ্রুত ফুট ওভার ব্রীজের দাবীতে বিক্ষোভ ও মানব বন্ধন
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে শ্রীনগরে হাসাড়া স্কুল গেইটে ফুট ওভার ব্রীজের দাবীতে বিক্ষোভ ও মানব বন্ধন করা হয়েছে।
সোমবার সকাল ১০ টার দিকে উপজেলার হাঁসাড়া স্কুল গেইটে হাঁসাড়া কালী কিশোর এন্ড কলেজের সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীরা এ বিক্ষোভ ও মানব বন্ধন করেন।
এসময় বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা বলেন, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে শ্রীনগরে হাঁসাড়া স্কুল গেইটের এজায়গাটা অত্যান্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রতিদিন স্কুল কলেজের হাজার হাজার ছাত্রছাত্রীরা পারাপার হওয়ার ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা শিকার হতে হচ্ছে। দ্রুত এখানে একটি ফুট ওভার ব্রীজ না দিলে ছাত্রছাত্রীদের ভোগান্তির আর শেষ নেই।
এসময় বিক্ষোভকারী প্রায় ১ ঘন্টার মত অবস্থান করে এ বিক্ষোভ ও মানব বন্ধন করেন।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া স্কুল গেইটে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও ১ ঘন্টা সড়কটি অবরোধ করে রাখে স্থ...
01/03/2021

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়া স্কুল গেইটে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও ১ ঘন্টা সড়কটি অবরোধ করে রাখে স্থানীয়রা। সোমবার বেলা ১১ টার দিকে শ্রীনগর উপজেলার হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও শতশত এলাকাবাসী মানববন্ধনে অংশ নেয়। এসময় রাস্তা অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ায় রাস্তার দুইপাশে প্রায় ৩ কিলোমিটার যানজট তৈরি হয়। পরে শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল ইসলাম ভূঞা, হাঁসাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান খাঁন সহ পদ্মা সেতু এরিয়ায় কর্মরত সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন

হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজ গভনিংবডি নির্বাচন ২০১৯ অনুষ্ঠিত শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগর উ...
12/12/2019

হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজ গভনিংবডি নির্বাচন ২০১৯ অনুষ্ঠিত

শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজ গভনিংবডি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজ কক্ষে ভোট গ্রহণ শুরু করে বিকাল ৪টা পর্যন্ত ভোট চলে।
পরিচালনা পরিষদের নির্বাচনে প্রার্থী হিসেবে কলেজ শাখায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ মহাসিন শেখ ও সংরক্ষিত মহিলা আসনটিতে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় পদটি শূন্য অবস্থায় আছে। এবং দাতা ক্যাটাগরি আবু সালেহ মোঃ,মুসা খান, শিক্ষক প্রতিনিধি পরিচালনা পরিষদের নির্বাচনে প্রার্থী হিসেবে স্কুল শাখায় ২ জন পুরুষ, ডাঃ মোঃ খোরশেদুর রহমান ৫৬৫ ভোট, মোঃ জাস্টিস খান ৪৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী জানন, সুষ্ঠুভাবে ভোট হয়েছে।

শ্রীনগর, মুন্সীগঞ্জ।
১২.১২.২০১৯

হাসাড়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে এল,জি,এস,পি-৩ এর অর্থায়নে হাসাড়া কালী কিশোর স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীদের জন্য লাইব্রেরি...
09/10/2018

হাসাড়া ইউনিয়ন পরিষদের মাধ্যমে এল,জি,এস,পি-৩ এর অর্থায়নে হাসাড়া কালী কিশোর স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীদের জন্য লাইব্রেরিতে বই বিতরণ।

Address

গ্রামঃ হাসাড়া, পোঃ হাসাড়া, ঊপজেলাঃ শ্রীনগর, জেলাঃ মুন্সীগঞ্জ
Dhaka
1553

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasara Kali Kishor School & College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Hasara Kali Kishor School & College:

Shortcuts

Share

Category