Makers' Education

Makers' Education Makers' Education is a reliable preparation platform for competitive exams. Your success Is our goal. Maker's is an online based preparation home.

The main purpose of Makers' is to make you ready for all competitive exams. Your success is our GOAL.

◑ সুপরামর্শ আমার এই লেখা চাকরি প্রত্যাশী ভাই-বোনদের জন্য। সম্প্রতি পেট্রোবাংলার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ওভাররেটেড প্র...
15/03/2024

◑ সুপরামর্শ
আমার এই লেখা চাকরি প্রত্যাশী ভাই-বোনদের জন্য। সম্প্রতি পেট্রোবাংলার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ওভাররেটেড প্রচারণা চালাচ্ছে কিছু সুবিধাবাদী সো-কলড প্রাইভেট জুম এপের ভাইয়া ও স্বার্থান্বেষী কোচিং সেন্টার। নানান রসালো কথা বলে বেকারদের মন ভুলিয়ে পকেট কাটার ধান্দা করছে তারা। প্রকৃতপক্ষে পেট্রোবাংলা এবং এর আওতাধীন কোম্পানিগুলোতে চাকরি পেতে কোনো কোচিং লাগে না। আরো স্পষ্ট করে বললে, কোচিং করে কেউ এ ধরনের চাকরি পায় না, বা এইসব চাকরি পেতে কেউ আলাদা কোচিং করে না । ইংলিশে এবং গণিতে খুবই ভালো দক্ষ, এমন ক্যান্ডিডেটগণই সাধারণত এই চাকরিগুলো পেয়ে থাকেন। গ্যাস ফিল্ডস কোম্পানিতে চাকরি করেন এমন কাউকে জিজ্ঞেস করে দেখেন তিনি এটার জন্য আলাদা ভাবে কোথাও কোচিং করেছেন কিনা! বিসিএস এবং ব্যাংকের প্রিপারেশন যারা নিয়ে থাকেন তাদের অটোমেটিক এই প্রস্তুতি হয়ে যায়। নতুন করে গ্যাস ফিল্ডস কোম্পানির জন্য কোচিং করার কোনো প্রয়োজন নেই।

এখন কিছু বাস্তব কথা বলি। ২০৩০ সালের পরে বাংলাদেশ গ্যাসের মজুদ শেষ হতে থাকবে এবং ধীরে ধীরে গ্যাস ফিল্ডস কোম্পানিগুলো একে একে বন্ধ হয়ে যাবে ধারণা করা যায়। যেমনটি আদমজী পাটকল সহ বিভিন্ন চিনিকলের ক্ষেত্রে হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন গ্যাসক্ষেত্রে গ্যাসের উৎপাদন কমে যাচ্ছে। আর গতকাল ঘোষণা এলো, পেট্রোবাংলা সহ সকল স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান এবং কর্পোরেশনসমূহ সরকারি পেনশন সুবিধার বাইরে থাকবে।

অলরেডি লস এর মধ্যে দিয়ে দিন পার করছে পেট্রোবাংলা। তাই এসকল চাকরি ভবিষ্যতে কতটা সুখকর হবে সেটা নিয়ে ভাবা উচিত। চাকরিটা এক দিনের নয়। তাই সবকিছু ভেবে সবাইকে চাকরির জন্য আবেদন করার পরামর্শ রইল।

আর হ্যাঁ, পেট্রোবাংলা সহ সকল গ্যাস ফিল্ডস কোম্পানি চাকরির একটিও সরকারি চাকরি নয়। সকল করপোরেশনের চাকুরিও তাই। কারণ, এগুলো রাজস্ব খাতভুক্ত চাকরি নয়।

যারা খোদ পেট্রোবাংলায় জব পাবেন তারা বিভিন্ন গ্যাস ফিল্ডস অফিসে ডেপুটেশনে/পোস্টিং এ কাজ করবেন, ঠিক যেমনটি BCIC এর অফিসারগণ করে থাকেন। আপনি কখনোই নিজেকে সরকারি কর্মকর্তা বলে দাবি করতে পারবেন না এবং সরকারি কর্মকর্তাদের জন্য নির্ধারিত সুযোগ-সুবিধাও পাবেন না।

তাই সরকারি চাকরি ভেবে ৬০০ টাকা দিয়ে এপ্লাই করার আগে অন্তত ভেবে দেখবেন, সেই টাকায় দুটো তরমুজ খাবেন নাকি ঢোক গিলবেন।

লেখাটি শেয়ার করুন।
ধন্যবাদ।

©হাসান উল বান্না।

=•=OUR YOUTUBE CHANNEL=•=Visit Our Channel-www.youtube.com/Click & Visit Our Channel & Hit Subscribeshorturl.at/iJLRZগেজ...
15/03/2023

=•=OUR YOUTUBE CHANNEL=•=

Visit Our Channel-
www.youtube.com/

Click & Visit Our Channel & Hit Subscribe
shorturl.at/iJLRZ

গেজেটেড অফিসার কারা video search link
shorturl.at/jkxGY



sorkari cakri kotha-
shorturl.at/azGZ1

curious mind wants to know-
shorturl.at/kvNRW

MS Word Tutorials & Tricks!-
shorturl.at/bkrAK

PowerPoint Tutorials & Tricks!-
shorturl.at/uyO08

Microsoft Office Word Basic Course-
shorturl.at/gEJOX

সরকারি চাকরি সার্কুলার + গাইডলাইন্স
shorturl.at/yDF09

Job Preparations
shorturl.at/pEHM0

Computer Basic Command Tutorials
shorturl.at/afmJS
===============================

"Makers' Education" is an online based study platform, a sister concern of MAKERS', founded by Hasan Ul Banna in February, 2016. The main purpose of this cha...

18/02/2023

Watch & Learn, GRE Vocabs in Mnemonic format.

Mnemonic Vocab Classes:

নেমোনিক ভোকাব ক্লাশগুলো আপনাকে কঠিন কঠিন ইংরেজি ওয়ার্ডগুলো সহজে মনে রাখতে সাহায্য করবে। পরবর্তী আপডেট/ক্লাশ গু.....

 #বাংলাদেশ_অর্থনৈতিক_অঞ্চল_কর্তৃপক্ষ (বেজা) এর সহকারী ব্যবস্থাপক(২৩) পদের নিয়োগ প্রক্রিয়া ও সুযোগ সুবিধা:Bangladesh Ec...
13/02/2023

#বাংলাদেশ_অর্থনৈতিক_অঞ্চল_কর্তৃপক্ষ (বেজা) এর সহকারী ব্যবস্থাপক(২৩) পদের নিয়োগ প্রক্রিয়া ও সুযোগ সুবিধা:

Bangladesh Economic Zones Authority (BEZA) প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি গুরুত্বপূর্ণ সংস্থা। এটি BEPZA থেকেও অনেকাংশে শক্তিশালী। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেভাবে দিন দিন উন্নতি করছে তাতে শিল্প মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা হিসেবে আমি এতটুকু বলতে পারি; ভবিষ্যতে যে কয়টি সরকারি প্রতিষ্ঠান পুরো বাংলাদেশ দাপিয়ে বেড়াবে, তার মধ্যে বেজা অন্যতম।

বেজা-তে ৯ম গ্রেডের সহকারী ব্যবস্থাপক পদে জয়েন করলে প্রমোশন পেয়ে ৫ম গ্রেড পর্যন্ত অনায়াসে যেতে পারবেন। ৬ষ্ঠ থেকে উপরের গ্রেডের পদ গুলোতে প্রশাসন ক্যাডারের অফিসারদের সাথে কাজ করতে হবে কিছু ক্ষেত্রে। আর, প্রমোশনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন কোটা% (ক্যাডার-ননক্যাডার) রয়েছে, তাই আপনার প্রমোশনের পাইপলাইনে ক্যাডার সার্ভিসের কেউ প্রেষণে এসে প্রতিবন্ধকতা তৈরি করবে না।

এখানে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ। নিয়োগ পরীক্ষা সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি বা আইবিএ আয়োজন করে থাকে। গতবার ৯জন সহকারী ব্যবস্থাপকের জন্য প্রিলিতে প্রায় ১ হাজার টিকিয়েছিল, এবার হয়তো দুই থেকে আড়াই হাজার টাকাবে। (Exam taker-FBS) তারপর রিটেন। রিটেন হবে অনেকটা গ্যাস ফিল্ডস কোম্পানিগুলোর রিটেন পরীক্ষার মত, তবে প্রিলি/রিটেন আলাদা আলাদা দিনে। সর্বশেষ ২০২০ সালের জানুয়ারিতে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ঐ বছরের সেপ্টেম্বর মাসে পরীক্ষা নিয়েছিল, যদিও সে বছর করোনার কারণে অন্যান্য প্রায় সকল নিয়োগ পরীক্ষা স্থগিত ছিল! তাই এবার পরীক্ষা খুব শীঘ্রই হবে আশা করা যায়।

Have your best shot. 🎯
Best wishes. 🎖️

Hasan UL Banna
Founder & MIC, Makers'

20/10/2020

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি
🌸 যেভাবে নেবেন প্রস্তুতি 🌸
© মোঃ হামিদ পারভেজ

চাকরি প্রার্থীদের মধ্যে যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতে চান তারা কিভাবে প্রস্তুতি নিবেন আজ তা নিয়ে লিখছি।

কি কি পড়বেন ও কিভাবে পড়বেন-

আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভাল আছেন। বর্তমানে দেশের শিক্ষিত বেকারদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন একটি চাকরি। কারন একটি চাকরির সাথে জড়িয়ে আছে আপনার জীবনের অনেককিছু। চাকরি প্রার্থীদের মধ্যে যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতে চান তারা কিভাবে প্রস্তুতি নিবেন আজ তা নিয়ে লিখছি।

এই পরীক্ষার মোট নম্বর ১০০, এর মধ্যে লিখিত পরীক্ষার নম্বর ৮০ আর মৌখিক পরীক্ষার নম্বর ২০। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষা নেয়া হবে এমসিকিউ পদ্ধতিতে। বিষয় গুলো হচ্ছে বাংলা, গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞান। প্রতিটি বিষয় থেকে ২০টি করে মোট ৮০ টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। অর্থাৎ চারটি উত্তর ভুল হলেই প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা যাবে।

আপনাকে প্রতিটি বিষয়ের জন্যই আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে। আপনি যদি ৮০ এর মধ্যে ৭০+ নম্বর পান তাহলে আপনি সেইফ থাকবেন। তাই প্রস্তুতি নিতে হবে ভালভাবে। কোন অবহেলা করা যাবেনা। কারন আপনাকে কয়েক লক্ষ প্রার্থীর সাথে প্রতিযোগিতা করতে হবে আর একটি চাকরির সাথে আপনার জীবন ও ভবিষ্যৎ জড়িত।

কি কি পড়বেন ও কিভাবে পড়বেন-

#বাংলাঃ
প্রথমেই আসি বাংলা নিয়ে। বাংলা অংশে ব্যাকরণের ওপর বেশি জোর দিতে হবে। অষ্টম ও নবম-দশম শ্রেণির বোর্ড প্রণীত ব্যাকরণ বইয়ের সব অধ্যায় উদাহরণসহ ভালোভাবে পড়তে হবে। জানতে হবে কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও জীবনী সম্পর্কে। এসএসসি বোর্ড বইয়ের লেখক পরিচিতি বা সাহিত্যিক পরিচিতি অংশ পড়লে অনেকটা সহায়ক হবে।
পিএসসি নির্ধারিত ১১ জন সাহিত্যিক সম্পর্কে পড়বেন। ব্যাকরণ থেকে ভাষা, বর্ণ, শব্দ, সন্ধি বিচ্ছেদ, কারক, বিভক্তি, উপসর্গ, অনুসর্গ, ধাতু, সমাস, বানান শুদ্ধি, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, এককথায় প্রকাশ থেকে প্রশ্ন আসে। সাহিত্য অংশে গল্প বা উপন্যাসের রচয়িতা, কবিতার লাইন উল্লেখ করে কবির নাম থেকে প্রশ্ন আসতে পারে।
এই সব গুলো বিষয় বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট বই থেকে বা অন্য যে কোন গাইডে গুছিয়ে দেওয়া আছে। সেখান থেকে পড়তে পারেন।

#ইংরেজিঃ
ইংরেজি গ্রামারের Right forms of verb, Tense, Preposition, Parts of Speech, Voice, Narration, Spelling, Sentence Correction- থেকে প্রশ্ন আসে। Advance Learners by Chowdhury and Hossain বা অন্য যে কোন গ্রামার বই থেকে গ্রামারের এই টপিকস গুলো উদাহরণসহ পড়ুন। মুখস্থ করতে হবে Phrase and Idoims, Synonym, Antonym। [ prebd. com ]

ইংরেজি থেকে বাংলা অনুবাদও পড়তে হবে। এজন্য ২০১৫-১৭ সালের বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান করতে পারেন। বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট বইয়ের ইংরেজি অংশটুকু ভালভাবে পড়তে পারেন।

#গণিত :
এই অংশে মার্কস পাওয়া তুলনামূলক ভাবে সহজ। প্রতিদিন ২-৩ ঘণ্টা গণিত প্রাকটিস করা দরকার। পাটিগণিতের পরিমাপ ও একক, ঐকিক নিয়ম, অনুপাত, শতকরা, সুদকষা, লাভক্ষতি, ভগ্নাংশ থেকে প্রশ্ন আসে। বীজগণিতের সাধারণ সূত্রাবলী থেকে প্রশ্ন থাকে। মুখে মুখে ও সূত্র প্রয়োগ করে সংক্ষেপে ফল বের করার প্র্যাকটিস করতে হবে। যাতে প্রশ্ন দেখামাত্রই সূত্র প্রয়োগ করে ফল বের করা যায়। জ্যামিতির জন্য ত্রিভুজ, চতুর্ভুজ, বর্গক্ষেত্র, রম্বস, বৃত্ত ইত্যাদির সাধারণ সূত্র ও সূত্রের প্রয়োগ প্রাকটিস করবেন। মাধ্যমিক পর্যায়ে পাঠ্যবই যেমন অষ্টম ও নবম-দশম শ্রেণির গণিত বই অনুসরণ করলে ভালো হবে।
এন্ড্রয়েড অ্যাপ - জব সার্কুলার ডাইজেস্ট থেকে গণিত অংশটুকু ভালভাবে বুঝে শেষ করবেন।

#সাধারণ_জ্ঞানঃ
বাংলাদেশ বিষয়াবলী থেকে প্রশ্ন বেশি আসে। এক্ষেত্রে বাংলাদেশের শিক্ষা, ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, ভূপ্রকৃতি ও জলবায়ু, সভ্যতা ও সংস্কৃতি, বিখ্যাত স্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, বিভিন্ন সম্পদ, জাতীয় দিবস থেকে প্রশ্ন আসতে পারে।
আর আন্তর্জাতিক অংশে বিভিন্ন সংস্থা, দেশ, মুদ্রা, রাজধানী, দিবস, পুরস্কার ও সম্মাননা, খেলাধুলা থেকে প্রশ্ন থাকে। আর সাম্প্রতিক বিষয়ের জন্য মাসিক কারেন্ট এফিয়ার্স পড়তে পারেন। সাধারণ বিজ্ঞান থেকে বিভিন্ন রোগব্যাধি, খাদ্যগুণ, পুষ্টি, ভিটামিন থেকে প্রশ্ন আসতে পারে।

কম্পিউটার ও আইসিটি থেকেও প্রশ্ন থাকে। আপনি কম্পিউটার ও আইসিটির বেসিক বিষয় গুলো ভালভাবে আয়ত্ব করবেন। বিজ্ঞান, আইসিটি ও কম্পিউটার এর জন্য ২০১৫-১৭ সালের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্ন গুলো ভালভাবে পড়লে বেশ কিছু কমন পেতে পারেন।

উপরের পরামর্শ গুলো শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্যই নয়। যে কোন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ২য় শ্রেণি চাকরির জন্যও প্রযোজ্য। এইভাবে পড়লে আশা করি আপনি প্রিলিতে ভাল নম্বর পাবেন। তবে আপনি চাইলে যিনি আরো ভাল জানেন বা নিজের পরামর্শ অনুযায়ী প্রস্তুতি নিতে পারেন। তবে যেভাবেই নেন না কেন আপনাকে পড়তে হবে পরিশ্রম করতে হবে। ৩০ বছর যে চাকরি করে আপনার জীবন চলবে সেই চাকরির জন্য অন্তত ৩০ দিন দৈনিক ১৬ ঘণ্টা করে পড়ালেখা করুন। শুধুমাত্র সরকারি জবের পেছনে না ছুটে বিভিন্ন স্বায়ত্তশাসিত ও বেসরকারি জবের জন্যও চেষ্টা করুন।

পড়ুন, পরিশ্রম করুন, প্রার্থনা করুন এবং পড়ুন। আপনি যদি ভালভাবে পড়েন সেটা ওই জবে কাজে না লাগলেও অন্য কোননা কোন জবে ঠিকই কাজে লাগবে। পড়ালেখা কখনো বৃথা যায়না। কোননা কোন ভাবে এর সুফল আপনি পাবেনই। ভাল থাকবেন। আল্লাহ সবার কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন।

==============================
মোঃ হামিদ পারভেজ
এক্স অফিসার, এসবিএল
বর্তমানে বিসিএস ননক্যাডারে সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মরত।

12/09/2020

আসছে ১৮ই সেপ্টেম্বর ২০২০ থেকে সিজিস অফিসের অধীন বিভিন্ন পদের নিয়োগের লিখিত পরীক্ষা (প্রিলি টাইপ) শুরু হতে যাচ্ছে। আশা করা যাচ্ছে, শীঘ্রই অডিটর ও জুনিয়র অডিটর পদের পরীক্ষা শুরু হয়ে যাবে।
আপনি তৈরি তো??

31/08/2020

বন্ধুরা,
করোনার প্রকোপ কাটিয়ে পরিবেশ স্বাভাবিক হচ্ছে।
ধীরে ধীরে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিয়োগ পরীক্ষার ডেইট দিচ্ছে। হঠাত একদিন অডিটরের ডেইটও দিয়ে দিবে। প্রস্তুতি শাণিত করুন। ৩০তম বিসিএস থেকে ৪০তম বিসিএস প্রিলির সকল প্রশ্ম পড়ে ফেলুন, বিগত বছরের আইবিএ কর্তৃক নেয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন পড়ে ফেলুন, ২০১৮ থেকে এখন পর্যন্ত ব্যাংক ব্যতীত সকল সরকারি জব এক্সামের প্রিলি প্রশ্ন পড়ে ফেলুন, এবং অডিটরের বিগত বছরের প্রশ্নগুলো মুখস্ত করে ফেলুন যা Makers' Auditor Guide বইতে পাবেন। ইনশাআল্লাহ, এভাবে প্রস্তুতি নিতে পারলে আপনার পরিশ্রম বৃথা যাবেনা।

আমাদের অডিটর বইটি লাইব্রেরির পাশাপাশি অনলাইনেও বিক্রি হচ্ছে। কুরিয়ার চার্জ সহ প্রতিটি বই ১৮০ টাকা। পৌছে যাবে ৩ থেকে সর্বোচ্চ ৭ কর্ম দিবসের দিনের মধ্যেই, দেশের যেকোন প্রান্তে।

করোনার কারণে অনেক চাকুরী প্রত্যাশী বেকার বন্ধুরা এক্স,যারা টিউশনি করতেন, বা পারট টাইম জব করতেন, তারা এখন প্রায় কাজহীন, উপার্জন হীন। "অডিটর গাইড বুক টিম" তাদের কাজ ও উপার্জনের সুযোগ করে দিতে চায়।

যোগাযোগ করতে, বা অনলাইনে বইয়ের Order করতে ভিজিট করুন-
m.me/auditorrecruitmentguide

"Auditor Recruitment Guide" has been written for Auditor recruitment exams' candidates. The 2nd edit

সুখবর!!MAKERS' AUDITOR GUIDE বইটির ২য় সংস্করণ অনলাইনে অর্ডার নেয়া শুরু হয়েছে। আজ ২৪ আগস্ট বিকেল থেকে ঢাকার নীলক্ষেত, বাং...
23/08/2020

সুখবর!!
MAKERS' AUDITOR GUIDE বইটির ২য় সংস্করণ অনলাইনে অর্ডার নেয়া শুরু হয়েছে। আজ ২৪ আগস্ট বিকেল থেকে ঢাকার নীলক্ষেত, বাংলাবাজারসহ অনান্য এরিয়ায় বইটি পাওয়া যাবে। করোনা পরিস্থিতির কারণে ঢাকার বাইরের জেলার লাইব্রেরিগুলোতে বইটি পৌঁছতে কয়েকদিন সময় লাগতে পারে। এর আগে, কুরিয়ারযোগে দেশের যেকোন প্রান্তে বইটি পৌঁছে দেয়া হবে।

#নীলক্ষেতঃ তপন বুক হাইস, মামুন লাইব্রেরি, আলম বুক্স, নাহার, উওদয়ন, ইত্যাদি।
#বাংলাবাজারঃ সুমনা লাইব্রেরি।
#মিরপুর-১ঃ পপি লাইব্রেরি (গোল চত্ত্বর)
#মিরপুর-১০ঃ এশিয়া লাইব্রেরি (শাহ আলী মার্কেটের পেছনে)
#আমাদের_পাবলিকেশনের_ঠিকানাঃ স্টারলিং পাবলিকেশন, বাংলাবাজার (জুবলি স্কুলের সামিনে), #01558986473

৩১ আগস্ট ২০২০ পর্যন্ত সকল অনলাইন অর্ডারে কুরিয়ার চার্জ ফ্রি থাকছে।

বইটিতে বিগত বছরের প্রশ্ন সমাধানের পাশাপাশি টপিক ওয়াইজ (বিষয় ভিত্তিক) আলোচনা করা হয়েছে যা প্রিলি এবং রিটেনের প্রিপারেশনে নতুন মাত্রা যোগ করবে।

অনলাইনে এবং অফলাইনে বইটির বর্তমান মূল্যঃ ১৫০ টাকা।
পেইজ সংখ্যাঃ ৪৪৮ (হোয়াইট পেপার)

অনলাইনে অর্ডার করতে আমাদের ইনবক্স করুন, অথবা নিচের যেকোন লিংকে মেসেজ করুন-
www.m.me/hasanulbanna.official
https://www.facebook.com/AuditorRecruitmentGuide/inbox

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Makers' Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Makers' Education:

Shortcuts

Share