CFC Hemal

CFC Hemal রাজিন আহমেদ হিমেল, ঢাকা বিশ্ববিদ্যালয়

18/09/2026

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের লেভেল-১ স্নাতক ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৩ জানুয়ারি, ২০২৭ খ্রি. শনিবার।

"একই সাথে হাফেজ, বুয়েট থেকে ইলেকট্রিকাল পড়ে ডাটা সাইন্টিস্ট, আর এমবিবিএস পড়ে রীতিমতো সাড়া জাগানো জুবায়ের হোসাইনের গল্প শ...
15/09/2026

"একই সাথে হাফেজ, বুয়েট থেকে ইলেকট্রিকাল পড়ে ডাটা সাইন্টিস্ট, আর এমবিবিএস পড়ে রীতিমতো সাড়া জাগানো জুবায়ের হোসাইনের গল্প শুনবো Short Stories এর আজকের এপিসোডে।

জুবায়ের হোসাইন। স্কুল টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এরপর পড়াশোনা করেছেন নটরডেমে, এইচএসসি পাস করেন ২০১৩ সালে।

এরপর বুয়েট ভর্তি পরীক্ষায় ২৭৩ তম স্থান অর্জন করেন। শুধু বুয়েট না, সেসময়ই তিনি কুমিল্লা মেডিকেল কলেজেও চান্স পেয়েছিলেন এবং ভর্তিও হয়েছিলেন। কিন্তু সবশেষে ইন্জিনিয়ারিংয়ের প্রতি ভালোবাসা থেকে ক্লাস শুরু করেন বুয়েটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে।

বুয়েটে থাকাকালীন সময়েই তিনি ইলেকট্রিকাল পড়াশোনার পাশাপাশি কোডিং কম্পিটিশন থেকে শুরু করে ডাটা সাইন্সের সবকিছু এক্সপ্লোর করেন। আর ইন্জিনিয়ারিংয়ের শেষদিকে বিভিন্ন AI এন্ড ডেটা সাইন্স বেইজড কোম্পানিতে ইন্টার্নশিপ ও চাকুরি শুরু করেন। যার প্রায় সবগুলোই ছিল বিদেশি কোম্পানিতে রিমোট বেইজড।

গ্রাজুয়েশন শেষ করে জুবায়ের হোসেন ভর্তি হন ইলেকট্রিকালের মাস্টার্সেই। আর সমসাময়িক সময়ে চাকুরির জন্য বায়োমেডিকেল ইন্জিনিয়ারিংয়ে রিসার্চ করতে গিয়ে তার মেডিকেল সেক্টরে আগ্রহ জন্মায়, এমনটাই Short Stories কে জানান তিনি। এছাড়াও তার পরিবারের একজন ক্যান্সারে মারা যাওয়ার জন্য তার প্রিসিশন মেডিসিনে পড়ার ইচ্ছা প্রবল হয়ে উঠে।

এরই ফলশ্রুতিতে বুয়েটের চেপ্টার শেষে তিনি আবারও ও-লেভেল (এসএসসি সমমান) এবং এ-লেভেল (এইচএসসি সমমান) এক্সামে বসেন ২০২০ সালে। তিনি চেয়েছিলেন বাংলাদেশেই কোনো মেডিকেল ইন্সটিটিউশনে পড়াশোনা করতে। এরজন্য যথেষ্ঠ চেষ্টা করেও বিভিন্ন জটিলতার জন্য তা সম্ভব হয়ে উঠেনি।

পাড়ি জমান কিরগিজ স্টেট মেডিকেল একাডেমিতে। যেখানে তিনি বর্তমানে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছেন। একইসাথে নামকরা আমেরিকান কোম্পানিত Grokstream এ ডাটা সাইন্টিস্ট হিসেবে কাজ করছে। এর পূর্বেও সিনিয়র মেশিন লার্নিং ইন্জিনিয়ার হিসেবে কাজ করেছেন Bista Solution Inc তে।

ইন্জিনিয়ারিং আর ডাক্তারি নিয়ে জানা হলো। কিন্তু কোরআনের হাফেজ হওয়ার পেছনের গল্পটা কি ছিলো?

তিনি Short Stories কে জানান, তার ছোটবেলার শুরুটা হয়েছিল একটা কম্বাইন্ড স্কুলে। যেখানে হিফজ আর ইংলিশ মিডিয়াম একইসাথে পড়ানো হয়। সেখানেই তিনি আল-কোরআন হিফজ করেন।

এরপর আর যতকিছুই করেন না কেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে সবসময়ই রমজানে তারাবি নামাজ পড়িয়েছেন, যা তার হিফজকে প্রতি বছর আবার নতুন করে ঝালিয়ে নিতে সাহায্য করেছে। তিনি ক্যাম্পাসে থাকাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হলে ৩-৪ বছর তারাবী পড়িয়েছেন। এমনকি কিরগিজস্থানে গিয়েও তিনি মসজিদে তারাবী নামাজ পড়ান। ব্যাপারটা রীতিমতো গর্বের!

এই মানুটা একের পর এক স্বপ্নজয় করে চলেছেন। স্বপ্ন দেখেন দেশে ফিরে এসে শিক্ষকতা করবেন, নিজস্ব রিসার্চ ইন্সটিটিউট প্রতিষ্ঠা করবেন।

প্রথাগত সব নিয়ম-কানুন ভেঙে স্রোতের বিপরীতে জুবায়ের হোসেনের বাংলাদেশে যেই নতুন এক অধ্যায়ের সূচনা করলেন, সেটা অনুপ্রেরণা হয়ে থাকবে হাজারো শিক্ষার্থীর জন্য। তার জন্য, তার স্বপ্নগুলোর জন্য দোয়া ও শুভকামনা রইলো। আর পরিশেষে, যেই গল্পটা শুধু হাতে গোনা কয়েকটা মানুষ জানতো, সেই গল্পটা Short Stories Team এর সাথে শেয়ার করার জন্য কৃতজ্ঞতা"

©️©️©️ Shortstories

14/09/2026

গুচ্ছের নেতৃত্বে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সহযোগী হিসেবে থাকছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

13/09/2026

ভর্তি পরীক্ষার সময়সূচি (ডিসেম্বর-২০২৬)

🔰ডিসেম্বর (২০২৬)

▪️মেডিকেল-ডেন্টাল - ৪ ডিসেম্বর (সম্ভাব্য)
▪️আইবিএ (ঢাবি) - ৫ ডিসেম্বর
▪️বিজ্ঞান ইউনিট (ঢাবি) - ১২ ডিসেম্বর
▪️খুলনা বিশ্ববিদ্যালয় - ১৭ ও ১৮ ডিসেম্বর
▪️সি ইউনিট (MIST) - ১৮ ডিসেম্বর
▪️কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট (ঢাবি) - ১৯ ডিসেম্বর
▪️এ+বি ইউনিট (MIST) - ১৯ ডিসেম্বর
▪️চারুকলা ইউনিট (ঢাবি) - ২২ ডিসেম্বর
▪️বাণিজ্য ইউনিট (ঢাবি) - ২৬ ডিসেম্বর

🔰আবেদনের সময়সীমা (নভেম্বর-ডিসেম্বর)

▪️ঢাকা বিশ্ববিদ্যালয় - ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর
▪️রাজশাহী বিশ্ববিদ্যালয় - ১২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর
▪️জগন্নাথ বিশ্ববিদ্যালয় - ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর
▪️চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় - ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর

ধন্যবাদ ❤️

02/09/2026

এডমিশনে যে ধরনের নোট ক্ষতিকর💔😢 HSC 26 Admission preparation

01/09/2026

বুক ভরা কষ্ট

01/09/2026
01/09/2026

HSC 26 এর সাথে কি অন্যায় হচ্ছে? এত কম সময়ে এত পরীক্ষা 😢💔(DU) Admission preparation

31/08/2026

নবম পে-স্কেলের অনুমোদনে যা যা পরিবর্তন হচ্ছে :
১. ২০টি গ্রেড বহাল থাকবে
২. ২০তম গ্রেডের মূল বেতন (২০,০০০–৪৮,৪০০) টাকা
৩. ১ম গ্রেডের মূল বেতন ১,৬০,০০০টাকা।
৪. সব গ্রেডের কর্মচারী মোবাইল ভাতা পাবেন।
৫. কম পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন বেশি হারে বাড়বে।
৬. ৯,০০০ টাকা বা কম নিট পেনশন হলে ১০০% পর্যন্ত বাড়বে।
৭. প্রতিবন্ধী/বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য মাসে ৩,০০০ টাকা ভাতা।

31/08/2026

1 দিনে জৈব রাসায়ন শেষ করার টেকনিক

Address

Shahbag
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when CFC Hemal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category