09/08/2024
১৪ জন শহিদ আলেম, হাফেয ও মাদরাসা ছাত্রের তালিকা (অপূর্ণাঙ্গ)
=============
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেশ কজন আলেম ও মাদরাসা ছাত্র শহিদ হয়েছেন। নিম্নে কিছু নাম পেশ করা হলো-
১. মুফতী জসিমুদ্দিন। দলিপাড়া মাদরাসা, উত্তরা, ঢাকা
২. সাদিকুল ইসলাম (টাঙ্গাইল), ছাত্র- মিযান জামাত, জামিয়া দীনিয়া, আবদুল্লাহপুর, ঢাকা। (সূত্র : মাদরাসার পরিচালক মুফতি নাজমুল হুদা কাসেমী)
৩. মাওলানা মাহমুদুল হাসান। ফারেগ : শায়েখ জাকারিয়া ইসলামিক রিচার্স সেন্টার । তিনি শহীদ হন ৫ ই আগস্ট বিকেলে। স্থান : রাজলক্ষ্মী, উত্তরা, ঢাকা ।
৪. হাফেজ সুলাইমান হাসান। মাদানীনগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। মা-বাবার একমাত্র পুত্র সন্তান। ৫/৮/২৪ ইং সোমবার দুপুরে যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন।
৫. মাওলানা খুবাইব বিন আবদুর রহমান। গত ৫ আগস্ট যাত্রাবাড়ী বড় মাদরাসার স্পটে পুলিশের গুলিতে শহীদ হয়েছেন। তিনি যাত্রাবাড়ী জামিয়া ইবরাহিমিয়া ইসহাকিয়া কাজলার পাড়-এর মুহতামিম মাওলানা আবদুর রহমান উজানী সাহেবের ছোট ছেলে।
৬. মাওলানা মাবরুর হুসাইন (গোলাম রাব্বি) । জামিয়া বাগে জান্নাত মাদ্রাসা চাষারা, নারায়ণগঞ্জ। তিনি এই মাদ্রাসা থেকে দাওরায়ে হাদীস সমাপন করেছেন।
৭. হাফেজ মোহাম্মাদ সাদেক। কালিকাবাড়ি, ধোবাউড়া, ময়মনসিংহ। ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে তিনি শহিদ হন।
৮. যোবায়ের আহমদ। ছাত্র- জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূম, খিলগাঁও, ঢাকা। (সূত্র : মাদরাসার শিক্ষক মাওলানা রাশেদ বিন নূর ও মুফতি মুরশেদ বিন নূর)
৯. রুবেল আব্দুল্লাহ । ঠিকানা : নীলগঞ্জ রোড, কিশোরগঞ্জ। তিনি ৪ অগাস্ট রবিবার শহীদ হন।
১০. মাহমুদ হাসান (বি-বাড়িয়া)। ছাএ- জামিয়া মাদানিয়া বারিধারা, ঢাকা।
১১. মুফতি শিহাব উদ্দিন (ভোলা)। ফারেগ জমিয়তু ইব্রাহিম ঢাকা, সাবেক সাময়িক কর্মী বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ, তিনি গত ১৯ শে জুলাই শুক্রবার সকালে যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন।
১২. মাওলানা আলী আসগর মাসরুর। ঠিাকানা- পাটোয়ারীর হাট, কমলনগর, লক্ষ্মীপুর। তিনি শহীদ হয়েছেন গাজীপুরে।
১৩. সাফকাত সামির । কাফরুল, মিরপুর, ঢাকায় নিজ বাসায় শহিদ হয়। নানাবাড়ি আশুলিয়ায় তাকে দাফন করা হয়। বয়স ১১ বছর। সামির জামেউল উলুম, মিরপুর-১৪ মাদরাসায় ৫ম শ্রেণিতে পড়তো। স্থায়ী ঠিকানা: নোয়াখালীর চাটখিলের দেল্লাই বাজার এলাকা।
১৪. মাওলানা মঈনুল হোসেন। মুগদা, ঢাকায় তিনি শহীদ হন বলে জেনেছি।
======
এছাড়া বি-বাড়িয়া জেলায় আরও ৩ জন আলেম ও মাদরাসা ছাত্র শহিদ হওয়ার কথা জানিয়েছেন জামিয়া ইউনুসিয়ার একজন মুহাদ্দিস। বিস্তারিত তথ্য আসছে। .
=========
বি.দ্র. এটি পূর্ণাঙ্গ এবং অফিসিয়াল তালিকা নয়। তালিকা তৈরির কাজে সহযোগিতার জন্য নামগুলো প্রকাশ করা হয়েছে। এর বাইরে আরও অনেক আলেম-মাদরাসা ছাত্র শহিদ হয়েছেন। কারও কোনো নিশ্চিত তথ্য জানা থাকলে কমেন্টে জানানোর অনুরোধ রইল।