14/02/2023
বসন্তের ভালোবাসা ছুয়ে যাক প্রতিটি প্রাণ |
Genius Bangladesh is the name of an organization, who are working to find out the GENIUS from Bangladesh.
14/02/2023
বসন্তের ভালোবাসা ছুয়ে যাক প্রতিটি প্রাণ |
পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে একজন শিক্ষার্থী। সে তো মহা খুশি! আনন্দে লাফাতে শুরু করল। মা-বাবা আরও খুশি। যেন আনন্দধারা বহিছে ভূবনে!
পরক্ষণেই জানতে পারল, ক্লাসের আরেকজনও তার সমান নম্বর পেয়েছে। মুহুর্তের মধ্যে বদলে গেল দৃশ্যপট। তার বিষাদে ভরা মুখখানার দিকে তাকানো যাচ্ছে না। মা-বাবারটা আরও বেশি। সাফল্য যেন শোকে পরিণত হলো। কেন আমি একাই প্রথম হতে পারলাম না? কেন আরেকজন আমার সমকক্ষ হয়ে গেল? "আমিই শ্রেষ্ঠ'- এই গৌরব করার সুযোগটাই যেন হাতছাড়া হয়ে গেল!
আরেকটি পরিবারের কথা বলি। গ্রামে তারাই সবচেয়ে ধনী পরিবারের তকমা পেয়েছিলেন। গ্রামে একটাই দালানবাড়ি এবং সেটি এই পরিবারের মালিকানায়। সবাই এক নামে চিনত দালানওয়ালা বাড়ি হিসেবে। সেই সাফল্য তারা চেটেপুটে উপভোগ করছিলেন।
হঠাৎ একদিন এক নব্য ধনী সেই গ্রামে দোতলা দালান নির্মাণ করে ফেললেন সামর্থ্যের বাইরে খরচ করে। ঐ শ্রেষ্ঠ হওয়ার বাতিক। তাতে আগের একতলা দালানের গৌরব গেল ঘুচে। সেই দুঃখে পুরোনো ধনী জায়গা-জমি বিক্রি করে তিনতলা দালান নির্মাণের প্রস্তুতি শুরু করে দিলেন।
এই অসুস্থ প্রতিযোগিতা একটি সামাজিক রোগ। আমরা কমবেশি সবাই এখন এই সাফল্য রোগে (success sickness) ভুগছি। নিজের জয়কে নয়, অন্যের পরাজয়কে যেন বেশি উপভোগ করি। অন্যরা হারলেই যেন নিজের জয় সুনিশ্চিত হয়। নিজের সাফল্যের কাছাকাছি কেউ থাকলেই যেন নিজেকে আর সফল মনে হয় না। আমি তখনই সফল, যখন আশপাশের সবাই হেরে যায়, ঝরে যায়।
এও যেন ঐ তালগাছের সফলতার গল্পের মতোই। সব গাছ ছাড়িয়ে আকাশে উঁকি মারতে পারাতেই তার সাফল্য। তাতে একা উপরে উঠে যাওয়ার গৌরব আছে বটে, কিন্তু ঝড়ের পাল্লায় পড়ে জীবন নিয়ে সংশয়ও আছে। আমরাও ঐ palm-tree syndrome- এও ভুগছি এখন। তাই সামাজিকভাবে, দলগতভাবে উপরে ওঠার চিন্তা আমরা করতে পারি না। কেবল ভাবি, আমি একাই কী করে উপরে উঠব। অন্যরা কেউ যেন উঠতে না পারে, আমার সমকক্ষ হতে না পারে তার ব্যবস্থাও করে ফেলি।
এই রোগের কারণেই বোধহয় আমাদের গণশিক্ষার (mass education) আজ বেহাল দশা। আমজনতা যদি গুণগত শিক্ষার সুযোগ পায়, তাহলে তো আমি এবং আমার সন্তানের শ্রেষ্ঠ আসন বহাল থাকবে না। আমার সন্তান পড়বে দেশে বা বিদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে। আর সাধারণ জনগণের সন্তানদের জন্যে থাকবে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান যার মান হবে অতি সাধারণ। তাই আমার শতভাগ চেষ্টা থাকে, কিছুতেই যেন সেই মান অতি সাধারণের একটুও উপরে না ওঠে।
'আমি' থেকে 'আমরা' হতে না পারলে এই রোগের থেকে পরিত্রাণ নেই আমাদের। 'আমরা ভালো আছি'- এই কথা বলতে পারা যখন গৌরবের বিষয় হবে, তখনই দেশে সত্যিকারের উন্নয়ন সুনিশ্চিত হবে। এই দলগত ভাবনার শুরু করার জন্যে চাই সমন্বিত সামাজিক আন্দোলন। আর তা করার জন্যে সবার আগে নিশ্চিত করা দরকার গুণগত মানের সঠিক গণশিক্ষা।
এখন প্রশ্ন একটাই, কে ধরিবে হাল, কে টানিবে পাল? তার জন্যে আমাদের 'মনুষত্ববোধ সমাজ ' দরকার!
আমাদের ভালো হোক! জগতের কল্যাণ হোক!
11/10/2022
𝙃𝙖𝙥𝙥𝙮 𝙄𝙣𝙩𝙚𝙧𝙣𝙖𝙩𝙞𝙤𝙣𝙖𝙡 𝙂𝙞𝙧𝙡𝘾𝙝𝙞𝙡𝙙 𝘿𝙖𝙮!!!
👧👧👧👧👧👧
𝑮𝒊𝒓𝒍𝒔 𝒂𝒓𝒆 𝒈𝒂𝒎𝒆 𝒄𝒉𝒂𝒏𝒈𝒆𝒓𝒔!
𝑬𝒗𝒆𝒓𝒚 𝒈𝒊𝒓𝒍 𝒉𝒂𝒔 𝒕𝒉𝒆 𝒓𝒊𝒈𝒉𝒕 𝒕𝒐 𝒑𝒖𝒓𝒔𝒖𝒆 𝒉𝒆𝒓 𝒅𝒓𝒆𝒂𝒎𝒔 𝒂𝒏𝒅 𝒓𝒆𝒂𝒄𝒉 𝒉𝒆𝒓 𝒑𝒐𝒕𝒆𝒏𝒕𝒊𝒂𝒍
12/06/2014
What if --By Yeasir Ahmed Milan What if, after knowing the whole world, I go to the hell and what if, after knowing nothing about this material world, my mom goes to the heaven! I, out of unexpressed ego, sometimes think that my mom knows nothing about the modern world because she never went to school, read…
27/04/2014
ফ্রিম্যাসনারি: বিশ্বের প্রাচীনতম এক গুপ্তগোষ্ঠী (প্রথম পর্ব) ফ্রিম্যাসনারি বিশ্বের প্রাচীনতম গুপ্ত গোষ্ঠী। যে গোষ্ঠীর উদ্ভব হয়েছিল খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দের জেরুজালেমের টেম্পল অভ সলোমন-এর কারিগরদের ভিতর। যে গোষ্ঠীটি সাধন করে বিশ্বের প্রাচীনতম রহস্যময় জ্ঞান, যে গোষ্ঠীর সঙ্গে জড়িত মধ্যযুগের কুখ্যাত নাইট টেম্পলারদের বিচিত্র অনৈক কর্মকান্ড; যে গোষ্ঠীর সঙ্গে জড়িত ষ…
14/04/2014
https://soundcloud.com/genius-bangladesh
Gaan ta shono and comment koro.......
29/03/2014
Dreamers ! Dreamers of 1971: Today at midnight, transitioning from March 25th to March 26th, I remembered a lot of things that happened on that fateful night 43 years ago, what we were doing and experiencing, and what followed. Thinking about what has been happening in Bangladesh ever since, I am overwhelmed b...
17/03/2014
The power of the ‘Dawah’ When you born as a Muslim and come to light of peace, then it is compulsory for you to preach the Islam (the only way of life accepted by Creator) to the people, whoever is not concerned about this peace way of life. How can we make people aware about Islam? How can people find the true way of life?...
03/03/2014
easy way for vidio download from youtube আমরা ভিডিও শেয়ারিং এর সবচেয়ে বড় সাইট ইউটিউব সম্পর্কে জানি। ভিডিও ডাউনলোড আর আপলোডের সবচেয়ে জনপ্রিয় সাইট হচ্ছে ইউটিউব। বর্তমানে গুগল এর মালিকানায় রয়েছে। ইউটিউব থেকে আমরা অনেক মজার আর গুরুত্বপূর্ণ ভিডিও দেখি। ইউটিউবে কোন সাধারন ভিডিও অত্যন্ত জনপ্রিয় হতে পারে। ইউটিউবে অনেক সাধারন মানুষের বানানো সুন্দর…