নলাগড়িয়া নূরিয়া ইবতেদায়ী মাদ্রাসা Nolagoria Nuria Ebtedayee Madrasa

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • নলাগড়িয়া নূরিয়া ইবতেদায়ী মাদ্রাসা Nolagoria Nuria Ebtedayee Madrasa

নলাগড়িয়া নূরিয়া ইবতেদায়ী মাদ্রাসা Nolagoria Nuria Ebtedayee Madrasa দ্বীনি ও সময় উপযোগী আধুনিক সৃজনশীল শ?

17/07/2024

শোক সংবাদ
إنا لله و إنا اليه راجعون
রফিকে আ'লার দরবারে চলে গেলেন ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক চর্চা কেন্দ্র, দক্ষিণ বঙ্গের ইলমে শরীয়াত ও ত্বরীকতের প্রাণকেন্দ্র, ঐতিহাসিক ছারছীনা দরবার শরীফের হযরত পীর এবং মুর্শিদ ছারছীনা দরবার শরীফের আ'লা হযরত পীর কিবলা।

■ দেশ-বিদেশের কোটি কোটি মানুষের আধ্যাত্মিক রাহবার বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লার মাননীয় আমির, প্রায় দুই হাজার দ্বিনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসিন এর প্রধান পৃষ্ঠপোষক ও মসজিদে গাউসুল আজম কমপ্লেক্সের মুতাওয়াল্লী এবং ছারছীনা দরবার শরীফের পীরে কামেল শাহ সূফী আ'লা হযরত মাওলানা শাহ মোহাম্মাদ মুহিব্বুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আজ রাত দুইটা ১১ মিনিটের সময় রাজধানী সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী র’জিয়ূন! ইন্তেকালের সময় মরহুমের বয়স হয়েছিল ৭০ এর কাছাকাছি!"

■ পীর সাহেব কেবলা(রহঃ)দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগতে ছিলেন। প্রথমতঃ তিনি রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে, এরপরে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এবং সর্বশেষ গ্রিন রোদস্থ সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

■ ইন্তেকালের সময় তিনি স্ত্রী, দুইপুত্র এবং তিন কন্যা সহ অনেক নাতি নাতনি রেখে যান। সকল পীরভাই, মুহিব্বীন দের নিকট পীর সাহেব কেবলার রুহের মাগফিরাতের জন্য দু'আ কামনা করছেন হযরত পীর সাহেব কেবলা (রহঃ) এর বড় সাহেবজাদা আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছরুদ্দীন আহমদ হোসাইন (মাঃআঃ)।

■ জানাজা ও দাফনঃ
আগামীকাল ১৮ জুলাই, ০৩ শ্রাবণ, ১১ মুহাররম, রোজ- বৃহস্পতিবার বেলা ৩টায় ছারছীনা দরবার শরীফ (পিরোজপূর জেলার, নেসারাবাদ থানা/ঊপজেলা) ময়দানে জানাজা শেষে তাঁকে দাফন করা হবে ইন শা আল্লাহ! সকল পীরভাই, মুহিব্বীন এবং দল-মত ও ছেলছেলা নির্বিশেষে সকল ঈমানদার মুসলমান ভাইদেরকে হুজুরের জানাজায় উপস্থিত হবার/থাকার জন্য আহ্বান জানাচ্ছি!

■ মরহুমের ইন্তিকালে ঐতিহ্যবাহী জহুরীয়া দরবার শরীফ এর বর্তমান পীর সাহেব কিবলা পীরে তরিকত আলহাজ্ব শাহ সূফী মোহাম্মাদ আজহারুল ইসলাম আল কাদেরী, মাঃজিঃআঃ আজ সকালে এক বার্তায় গভীর শোক প্রকাশ করেন। তিনি শোকাহৃত মরহুমের পরিবার ও ভক্ত-অনুরক্ত সকলের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রাফয়ে দারাজাত কামনা করেন।

।। ডেস্ক_রিপোর্ট।।
জহুরীয়া দরবার শরীফ
উত্তর বাহেরচর, তারানগর
কেরাণীগঞ্জ, ঢাকা।
১৭ জুলাই ২০২৪, রোজ বুধবার
০২/০৪/১৪৩১ বঙ্গাব্দ
১০/০১/১৪৪৬ হিজরী

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, নলাগড়িয়া নূরিয়া কমপ্লেক্স এর উদ্দোগে  কোরআন শরিফ বিশুদ্ধ তাজবিদ সহকারে তিলাওয়াত শি...
01/03/2024

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, নলাগড়িয়া নূরিয়া কমপ্লেক্স এর উদ্দোগে কোরআন শরিফ বিশুদ্ধ তাজবিদ সহকারে তিলাওয়াত শিখার জন্য রমজান মাস ব্যাপি দারুল ক্বিরাত মজিদীয়া ফুলতলী ট্রাস্ট এর সহযোগিতায় নলাগড়িয়া নূরিয়া ইবতেদায়ী মাদ্রাসায় কোরআন শরিফের খেদমত শরু হতে যাচ্ছ।

২৭ শাবান থেকে ৩ রমজান পর্যন্ত ভর্তি চলবে। কোর্স চলবে পহেলা রমজান হতে ২৬ রমজান পর্যন্ত।

মাদ্রাসা, স্কুল, কলেজ, কিন্ডার গার্টেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, অভিভাবক, ইমাম, মুয়াজ্জিন, ব্যবসায়ী, কর্মজীবি, কৃষক, শ্রমিক সহ বিভিন্ন পেশার প্রায় তিন শতাধিক মানুষ অতি সহযে সহি-শুদ্ধ ভাবে কোরআন তিলাওয়াত শিক্ষার এ প্রশিক্ষনে অংশগ্রহণ করবেন বলে আমরা আশা করছি।
আপনাদের দোয়া কামনা করছি। খাদেম
নলাগড়িয়া নূরিয়া কমপ্লেক্স

শুধুমাত্র ঢাকা ও ঢাকা জেলার আশেপাশের এলাকায় জন্যে প্রযোজ্য। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত মাহে রমজানের সাহরী ও ইফতা...
28/02/2024

শুধুমাত্র ঢাকা ও ঢাকা জেলার আশেপাশের এলাকায় জন্যে প্রযোজ্য। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত মাহে রমজানের সাহরী ও ইফতারের সময়সূচী।

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ, আজ নলাগড়িয়া নূরিয়া ইবতেদায়ী ও হাফিজীয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার ...
24/02/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ,
আজ নলাগড়িয়া নূরিয়া ইবতেদায়ী ও হাফিজীয়া মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব ড. মোঃ সাইফুল ইসলাম সাহেব,
জনাব ওয়াহিদুজ্জামান বাবলু,
পীরে কামেল শাহ্ সূফী আলহাজ্ব মোহাম্মদ আজহারুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকার ও অত্র এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব মোঃ ইদ্রিস আলী সাহেব।

আজ অমর একুশে ফেব্রুয়ারি,  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নলাগড়িয়া নূরিয়া ইবতেদায়ী ও হাফিজীয়া মাদ্রাসা ও এতিমখানায় চিত...
21/02/2024

আজ অমর একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নলাগড়িয়া নূরিয়া ইবতেদায়ী ও হাফিজীয়া মাদ্রাসা ও এতিমখানায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, গ্রামের গণ্যমাণ্য ব্যক্তিবর্গ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং সকল ভাষা শহিদগণের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন নলাগড়িয়া নূরিয়া ইবতেদায়ী ও হাফিজীয়া মাদ্রাসার সম্মানিত সুপার হযরতমাওলানা মুফতি রোবায়েত ছাহেব।

আজকের দিবাগত রজনী রজব মাসের প্রথম রজনী। — — — — — — — — —   রজব মাসের প্রথম রাতটি অত্যন্ত বরকতময়। মহিমান্বিত রজব মাসের প...
13/01/2024

আজকের দিবাগত রজনী রজব মাসের প্রথম রজনী। — — — — — — — — — রজব মাসের প্রথম রাতটি অত্যন্ত বরকতময়। মহিমান্বিত রজব মাসের প্রথম রজনী বছরের পাঁচটি দোয়া কবুলের রাত্রির মধ্যে একটি। যে মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। যে মাসে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যুদ্ধ-বিগ্রহ হারাম। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে বর্ণিত আছে, তিনি বলেন, ‘(দুনিয়াতে) পাঁচটি রাত এমন আছে; যে রাতগুলোতে বান্দার দোয়া আল্লাহ তা’আলা ফিরিয়ে দেন না। অর্থাৎ বান্দার দোয়া কবুল করেন। রাতগুলো হলোঃ ১) (সপ্তাহিক) জুমআর রাত ২) রজব মাসের প্রথম রাত ৩) শাবান মাসের ১৫ তারিখের রাত (শবে বরাত) ৪) ঈদুল ফিতরের রাত। ৫) ঈদুল আজহার রাত। -মুসান্নেফে আবদুর রাজ্জাক।

আজকের দিবাগত রজনী রজব মাসের প্রথম রজনী।— — — — — — — — — বাংলাদেশের আকাশে গতকাল পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। সেজন্য...
13/01/2024

আজকের দিবাগত রজনী রজব মাসের প্রথম রজনী।
— — — — — — — — —

বাংলাদেশের আকাশে গতকাল পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। সেজন্য আগামীকাল ১৪ জানুয়ারি রোববার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। আজকের দিবাগত রজনী রজব মাসের প্রথম রজনী।
সে হিসাবে আগামী ৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দিনগত রাতে পবিত্র শবে মিরাজ পালিত হবে।

ঢাকা ও এর আশেপাশের এলাকার সময় অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাজের সময় সূচী। -হানাফী মাজহাবের মতামতে।
07/01/2024

ঢাকা ও এর আশেপাশের এলাকার সময় অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাজের সময় সূচী। -হানাফী মাজহাবের মতামতে।

আলহামদুলিল্লাহ্। মাদ্রাসার নতুন ভবনের কাজ সন্তোষজনক ভাবে এগিয়ে চলছে।
31/01/2023

আলহামদুলিল্লাহ্। মাদ্রাসার নতুন ভবনের কাজ সন্তোষজনক ভাবে এগিয়ে চলছে।

নলাগড়িয়া নূরিয়া ইবতেদায়ী মাদ্রাসার ২০২২ ঈসায়ী সালের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কিছু মুহুর্ত ক্যাম...
29/12/2022

নলাগড়িয়া নূরিয়া ইবতেদায়ী মাদ্রাসার ২০২২ ঈসায়ী সালের বার্ষিক ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কিছু মুহুর্ত ক্যামেরা বন্দি করা হয়েছে।

Address

Village: Nolagoria, Post Office: Vakurta, Union: Vakurta, Upojila: Savar, Jila: Dhaka
Dhaka

Opening Hours

Monday 09:00 - 12:30
Tuesday 09:00 - 12:30
Wednesday 09:00 - 12:30
Thursday 09:00 - 12:30
Saturday 09:00 - 12:30
Sunday 09:00 - 12:30

Telephone

+8801877999960

Website

Alerts

Be the first to know and let us send you an email when নলাগড়িয়া নূরিয়া ইবতেদায়ী মাদ্রাসা Nolagoria Nuria Ebtedayee Madrasa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share