Pushpo Child Care

Pushpo Child Care

Share

Pushpo Child Care creates an inclusive environment for children with special needs, emphasizing diversity, discovery, and holistic growth.

Its main goal is to promote the growth and well-being of these children by providing appropriate and secure care. Every child deserves the right to grow up in a safe environment. However, some children require additional support to uphold these rights. These are the children with special needs. The primary mission of Pushpa Child Care is to nurture and develop these exceptional children through appropriate and secure care.

11/06/2026

অনেক সময় আমরা ভাবি—শিশু কথা বলছে না মানেই সমস্যা শুধু ভাষায়।কিন্তু আসল বিষয়টা তার আগেই শুরু হয়…

👀 চোখে চোখ রাখা
👂 শুনে বুঝতে পারা
🧠 মনোযোগ দেওয়া
🤲 অনুকরণ করা
🗣️ ইশারায় যোগাযোগ করা

👉এই ছোট ছোট স্কিলগুলোই তৈরি করে ভাষার ভিত্তি।
যদি এই ভিত্তি শক্ত না হয়,তাহলে ভাষা বিকাশও দেরি হতে পারে।

তাই শুধু ‘কথা বলছে কি না’ না দেখে,তার পুরো development journey-টা লক্ষ্য করুন💡

📌 সময়মতো বুঝতে পারা = সঠিক সাপোর্ট দেওয়া।

Pushpo Child Care এ শিশুর সমস্যার ধরন ও মাত্রা নির্ধারণের জন্য যথাযথ মূল্যায়ন (assessment) করা হয়।মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে ব্যক্তিকেন্দ্রিক (individualized) ব্যবস্থাপনা ও হস্তক্ষেপ পরিকল্পনা প্রদান করা হয়।”









06/06/2026

🌱 শিশু বিকাশে একজন দক্ষ শিশু বিকাশ বিশেষজ্ঞের ভূমিকা 🌱

👶 প্রতিটি শিশুই অনন্য, প্রতিটি শিশুর বিকাশ গুরুত্বপূর্ণ ।এই লক্ষ্যে একজন দক্ষ শিশু বিকাশ বিশেষজ্ঞ যে কাজগুলো করে থাকেন———

✅ শিশুর বিকাশের ধাপ পর্যবেক্ষণ করেন
✅ শেখাকে আনন্দময় ও কার্যকর করে তোলেন
✅ শিশুর আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বৃদ্ধি করেন
✅ সামাজিক ও আবেগীয় দক্ষতা গড়ে তুলতে সহায়তা করেন
✅ অভিভাবকদের সঠিক দিকনির্দেশনা প্রদান করেন
✅ বিকাশগত চ্যালেঞ্জ দ্রুত শনাক্ত করতে সাহায্য করেন
✅ যে চ্যালেঞ্জগুলো আছে সে গুলো মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন
✅ শিশুর পরিচর্যাকারীর সাথে সম্পৃক্ত হয়ে শিশুর সার্বিক বিকাশের লক্ষ্যে কাজ করেন

💡 আজকের সঠিক যত্ন ও দিকনির্দেশনাই আগামী দিনের সফল ও আত্মবিশ্বাসী শিশুর ভিত্তি।

#শিশুবিকাশ

03/06/2026

“ভালোবাসা থেকে আমরা অনেক সময় বাচ্চার সব কাজ করে দেই—কিন্তু এতে সে নিজের চেষ্টা করার সুযোগ পায় না।

🔹 Support মানে — পাশে থাকা, গাইড করা।
🔹 Overhelp মানে — তার হয়ে কাজটা করে দেওয়া।

শিশু বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ—
👉 তাকে চেষ্টা করতে দেওয়া
👉 ভুল করতে দেওয়া
👉 আবার শিখতে দেওয়া

সন্তান কে বুঝতে দেওয়া “আমি পাশে আছি, কিন্তু আমি করে দিচ্ছি না”

আজ থেকে ছোট ছোট কাজগুলোতে
তার পাশে থাকুন,
কিন্তু তার জায়গাটা নিয়ে নেবেন না💛

#শিশুবিকাশ

02/06/2026

“বাচ্চা যখন বাসন, চেয়ার, টেবিল ধরতে চায়—
বকা না দিয়ে বুঝুন…

👉 এটাই তার শেখার প্রথম ধাপ”

“শিশু বিকাশের গবেষণায় বলা হয়,
বাচ্চারা বাস্তব জিনিস ছুঁয়ে শিখে”

১ থেকে প্রায় ৩ বছর বয়সের ‌বাচ্চারা-
‘খেলনা’ দিয়ে না,বাস্তব জিনিস ছুঁয়ে, ধরে, বুঝে শিখে।

এটাকে বলে Sensory-Motor Learning .🧠

সে যখন বাসন, চেয়ার, টেবিল ধরছে—
আসলে সে তার চারপাশটা আবিষ্কার করছে।

তাই থামাবেন না, নিরাপদভাবে explore করতে দিন”🌈

👉 “আপনার বাচ্চাও কি এমন করে?”

#শিশুবিকাশ
#মা_বাবা #বাচ্চার_বিকাশ

01/06/2026

💔 আমরা না বুঝেই একটা ভুল করি…

আমরা বাচ্চাকে বলি—
👉 “তুমি এটা করো”
👉 “তুমি খাও”
👉 “তুমি খেলো”

কিন্তু কখনো ভেবে দেখেছি?
এই “তুমি” শব্দটা বাচ্চাকে একটু একা করে দেয়…

📌যদি আমরা বলি—
❤️ “চলো আমরা খাই”
❤️ “চলো আমরা খেলি”
❤️ “চলো আমরা একসাথে করি”

তাহলে বাচ্চা কি পায় জানেন?

🤝 নিরাপত্তা
😊 ভালোবাসা
💬 সহজে মনের কথা বলার সাহস

👶 বাচ্চারা কথা না, অনুভূতি বেশি বোঝে…

আপনি যখন “আমরা” বলেন,
তখন সে বুঝে—
👉 “আমি একা না, মা-বাবা আমার সাথে আছে”

ছোট একটা শব্দ,কিন্তু বড় একটা পরিবর্তন🙌

আজ থেকে চেষ্টা করে দেখবেন!!!😊

#শিশু_বিকাশ

31/05/2026

😔 “আমার বাচ্চা কথা কম বলে…”
😔 “কারো সাথে মিশতে চায় না…”
😔 “মোবাইল ছাড়া কিছুতেই মন দেয় না…”

👉 আমরা তখন ভাবি — “আরেকটু বড় হলে ঠিক হয়ে যাবে”

❌কিন্তু সত্যিটা হলো —শিশুর এই ছোট ছোট বিষয়গুলোই তার ভবিষ্যৎ গড়ে দেয়।

💡 শিশু বিকাশ মানে শুধু পড়াশোনা না
এটা হলো—
🧠 চিন্তা করার ক্ষমতা
💬 কথা বলার দক্ষতা
❤️ আবেগ বুঝা ও প্রকাশ করা
🤝 অন্যদের সাথে মেশা
🎯 মনোযোগ ও আত্মনির্ভরতা

📌 যদি এগুলো ঠিকমতো গড়ে না ওঠে,
তাহলে বড় হয়ে আত্মবিশ্বাস, আচরণ ও শেখার সমস্যায় পড়ে।

🚫 সমস্যা হওয়ার পর না,
✅ আগে থেকেই সচেতন হোন

🌱 আপনার শিশুর ভেতরের বিকাশটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

📩 আপনার সন্তানের বিকাশ নিয়ে জানতে ইনবক্স করুন বা সরাসরি চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে।

#শিশু_বিকাশ

30/05/2026

ঈদের ছুটির পরে আবার রুটিনে ফেরা—আপনার শিশুর জন্য কতটা সহজ? 🤔

অনেক শিশু ছুটির পরে আচরণে পরিবর্তন দেখায়—
✔️ মনোযোগ কমে যায়
✔️ রুটিন মানতে চায় না
✔️ Irritable হয়ে যায়

এগুলো একদম স্বাভাবিক😊
ধীরে ধীরে ভালোবাসা দিয়ে আবার রুটিনে আনুন।

প্রয়োজনে আমরা আছি আপনার পাশে❤️

📞Contact: 01322-048958

29/05/2026

আপনার শিশুর হাত আর চোখ কি একসাথে কাজ করছে? 🤔

এই ছোট্ট VMI (Visual Motor Integration) এক্টিভিটিই পারে
শিশুর লেখা, মনোযোগ ও শেখার দক্ষতা বাড়াতে ✨

🔹 এই এক্টিভিটি কী শেখায়?
এই এক্টিভিটি মূলত শিশুদের—
✔ Direction বোঝা (Up, Down, Left, Right)
✔ Hand-eye coordination
✔ Fine motor skills
✔ Attention & focus

Learning through play is the best way 💙

Pushpo Child Care
📞Contact: 01322-048958

আজ থেকেই শুরু করুন smart learning 🌱

28/05/2026

Confused থেকে Confident — এটাই আমাদের লক্ষ্য 💙

Pushpo Child Care এ আমরা কাজ করি—
✔ মনোযোগ বৃদ্ধি
✔ শেখার আগ্রহ তৈরি
✔ আত্মবিশ্বাস গড়ে তোলা

ঠিক দিকনির্দেশনা পেলে
প্রতিটি শিশুই পারে বদলে যেতে পারে✨

Let’s build a better future together 🌱

📞 যোগাযোগ করুন: 01322-048958

27/05/2026

সকলের প্রতি পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা রইল। সাময়িক ছুটির পর আমরা আবারও ফিরে আসছি।
Pushpo Child Care এর সাথেই থাকুন। ধন্যবাদ।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Flat No: D/1 , 11/12 Protik Kamini, Garden Road, Tejgoan( West Side Of Bashundhara City Shopping Mall)
Dhaka
1215

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 15:00
Saturday 09:00 - 15:00
Sunday 09:00 - 17:00