31/05/2017
বিপুল জনগোষ্ঠীর জনপদ হলেও, বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের নেতৃত্ব শূন্যতা কখনই কাটেনি। এখনও বাংলাদেশেকে নিয়ে গোলটেবিল হয়, যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকেনা। তবে সময় ও সুযোগ দুটোই এসেছে ঘুড়ে দাঁড়াবার, ১৬ কোটির আশা আকাঙ্খা ফেলে দেবার নয়। আপনাদের সাথে নিয়ে আমরা এমনই এক সম্ভাবনার মুখোমুখি হই। ইতোমধ্যে আপনারাও হয়ত জেনে গেছেন, তবুও একটু বলে রাখি সাড়া বিশ্বে ৪০ জন তরুণ নেতৃত্ব নির্বাচনে বাংলাদেশ থেকে গত সপ্তায় মনোনয়ন ও আপনাদের সমর্থন নিয়ে আজকে থেকে Rafiqul Alam Khan বাংলাদেশের পক্ষে নির্বাচন করছে। সারাবিশ্বে বাংলাদেশকে বিজয়ী করতে আপনার একটি ভোটই যথেষ্ট। একটু সময় ব্যয় করে আপনিও বাংলাদেশকে ভোট দিতে পারবেন এই লিঙ্কে http://120under40.org/nominee/rafiqul-alam-khan
বাংলাদেশের দারুন একটি জয় এদেশের তরুণদের আরও উচ্চাভিলাষী ও যোগ্য করে তুলবে এবং প্রমান করবে আমরা মেধা মননে সারাবিশ্বে কোন অংশে করো চেয়ে পিছিয়ে নেই। বাংলাদেশ প্রশ্নে আপনাদের অনুপ্রেরণা ও ভালোবাসা সবসময় এদেশের তরুণদের সাহস যুগিয়েছে, দেশ ও দশের কথা বলতে শিখিয়েছে। দৃঢ়ভাবে বিশ্বাস করি যারাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে আপনারা সবসময় সাহস/সমর্থন দিয়ে যাবেন। গতবছর আমি ছিলাম, আজকে হয়ত আপনি, পরশু অন্য কেউ এদেশের প্রতিনিধিত্ব করবে। আমাদের বিশ্বাস এবছর একাধিক তরুণ ২০১৬ সালে গড়া ৯১০৪ ভোটের রেকর্ড ভেঙে দিয়ে বাংলাদেশের শীর্ষস্থান ধরে রাখবেন।
হাজার হাজার মানুষ এক সঙ্গে হেরে যেতে পারেনা।Share to spread the movement.
#ভোটবাংলাদেশ #পরিবারপরিকল্পনা
Rafiqul Alam Khan | 120 Under 40
Early Forced Marriage is a major obstacle to Family Planning. As a president of ‘Peacempire’ I have advanced the project through planning and implementing 04 major activities—workshop, campaigns, documentations and forming SRHR coalition. Aimed to reduce the rate of Early Forced Marriage into the ra...
30/01/2015
Bank Job Market এ যারা নতুন বা ব্যাংক জব করতে আগ্রহি তারা পড়ে দেখতে পারেন কাজে লাগবে ...।।
পরীক্ষা পদ্ধতি ও প্রশ্নের ধরন
বিভিন্ন রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত ও বেসরকারি ব্যাংকগুলোর নিয়োগ পরীক্ষাগুলোতে ব্যাংকভেদে কিছুটা ভিন্নতা থাকলেও প্রশ্নের ধরণ প্রায় একই হয়ে থাকে। তবে নিয়োগদাতাদের ওপরও প্রশ্নের ধরন নির্ভর করে। নিয়োগের ক্ষেত্রে লিখিত অথবা মৌখিক বা দুই ধরনের পরীক্ষাই হয়। লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারেন।
লিখিত পরীক্ষা
সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রে কিছুটা ভিন্নতা থাকে। সাধারণত ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ), ব্যবসায় শিক্ষা অনুষদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) বা এ ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান। ১০০ নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র বাংলায় বা ইংরেজিতে হয়। প্রশ্নপত্র সাধারণত দুটি অংশে ভাগ করা হয়ে থাকে। প্রথম অংশ নৈর্ব্যক্তিক এবং দ্বিতীয় অংশ রচনামূলক হয়ে থাকে। পরীক্ষার সময় এক থেকে তিন ঘণ্টা পর্যন্ত হতে পারে। নৈর্ব্যক্তিক অংশের প্রশ্ন হয় সাধারণত বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, কম্পিউটার, Analytical ability, Puzzles এবং Data Sufficiency থেকে। আর লিখিত বা বর্ণনামূলক পরীক্ষায় প্রশ্ন থাকে গণিত, ইংরেজি ও এনালিটিকাল এবিলিটি থেকে। তবে ইসলামী ব্যাংকগুলোর প্রশ্ন একটু অন্য ধাঁচের হয়ে থাকে। প্রশ্নে উল্লিখিত বিষয় ছাড়াও ইসলামী সংস্কৃতি ও অর্থব্যবস্থার ওপর বেশ কিছু প্রশ্ন থাকে। সরকারি এবং ইসলামী ব্যাংক ছাড়া অন্য ব্যাংকের প্রশ্ন করা হয় সাধারণত ইংরেজিতে। পরীক্ষার সময় এবং নাম্বার বন্টণের ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের মধ্যে ভিন্নতা দেখা যায়।
মৌখিক পরীক্ষা
ব্যাংকে লোক নিয়োগ পরীক্ষার একটি উল্ল্যেখ্যযোগ্য অংশ হচ্ছে ‘মৌখিক পরীক্ষা’। আনুমানিক ১৫ মিনিটের মৌখিক পরীক্ষার উপর ভিত্তি করে সাধারণত একজন নিয়োগদাতা প্রার্থীর বিচার বিশ্লেষণ ক্ষমতা, উপস্থিত বুদ্ধি, যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব দানের ক্ষমতা যাচাই করে থাকেন। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিতদের মধ্যে প্রার্থীদের চৌকস দিকটির উপর নিয়োগদাতা মূলত জোর দিয়ে থাকেন। তার পাশাপাশি প্রার্থী যে বিষয়ে পড়াশোনা করেছেন সে বিষয়েও তাকে প্রশ্ন করা হতে পারে। বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানসমূহ, দেশের মুদ্রানীতি, পুঁজিবাজার, চলমান অর্থনৈতিক অবস্থা, দেশের বাজেট, কৃষি ইত্যাদি বিষয়েও চাকুরিপ্রার্থীর কাছ থেকে জানতে চাওয়া হয়। তাছাড়া ব্যাংকিং ও অর্থনৈতিক পরিভাষাসমূহ প্রার্থীকে জানতে হবে ভালোভাবে। এ সকল বিষয়ের উপর বাজারে অনেক বই রয়েছে যা প্রার্থীর প্রস্তুতির জন্য সহায়ক হতে পারে।
যেভাবে প্রস্তুতি নিবেন
বানিজ্যে স্নাতকদের জন্য:
ব্যবসায় প্রশাসন হতে স্নাতক বা সমমানের ডিগ্রী অর্জনকারীদের জন্য ব্যাংকিং ক্যারিয়ার খুব আকর্ষনীয় হয়ে উঠতে পারে, যদি কিনা সঠিক সময়ে সঠিক প্রস্তুতিটি একজন শিক্ষার্থী নিতে পারে। এন্ট্রি লেভেলের যেকোনো পদের জন্যই একজন ব্যবসায় অনুষদ থেকে পাশ করা শিক্ষার্থীর জন্য নিয়োগ পরীক্ষার দরজা খোলা থাকে। তবে আজকের এই তুমুল প্রতিযোগীতামূলক চাকুরীর বাজারে একজন পরীক্ষার্থীকে নিজের স্বপ্নের ব্যাংকিং পেশায় নিয়োগ পাওয়ার জন্য প্রয়োজন সঠিক সময়োপযোগী প্রস্তুতি।
যেহেতু ব্যাংকে নিয়োগের পরীক্ষা পদ্ধতি সরকারি ও বেসরকারি ব্যাংকের জন্য প্রায় একইরকম হয়ে থাকে, পরীক্ষার্থী কে আলাদা সিলেবাস তেমন একটা অনুসরণ করতে হয় না। নৈর্ব্যক্তিক এবং লিখিত পরীক্ষার জন্য সাম্প্রতিক বিষয়গুলোকে ভালোভাবে আয়ত্তে আনতে হবে।
মৌখিক পরীক্ষার জন্যও নিজেকে ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে। মৌখিক পরীক্ষায় যেহেতু বিশ্লেষণ ক্ষমতা, উপস্থিত বুদ্ধি, যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব দানের ক্ষমতা যাচাই করে থাকে, তাই পরীক্ষার্থীকে এ সকল বিষয়ে আগে থেকেই নিজেকে প্রস্তুত করে রাখতে হবে। বেসরকারি ব্যাংকগুলো পরীক্ষার্থীর ব্যাংকিং পেশায় দীর্ঘ সময় থাকার ইচ্ছে আছে কিনা সে বিষয়টিও মৌখিক পরীক্ষায় যাচাই করে থাকে। তাই একজন পরীক্ষার্থীকে যথেষ্ট একাগ্রতা নিয়ে মৌখিক পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করে নিতে হবে।
বানিজ্য ছাড়া অনান্য বিষয়ে স্নাতকদের জন্য:
ব্যাংকগুলোতে নিয়োগ পরীক্ষার জন্য বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের মতোই বিজ্ঞান, মানবিক ও অন্যান্য বিভাগের ছাত্র-ছাত্রীদের প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ ইংরেজী, বাংলা, গণিত, ইত্যাদি বিষয় গুলোর উপর দক্ষতা অর্জন করে নিতে হবে। পাশাপাশি ব্যাংকের বিভিন্ন সাধারণ কর্মকান্ড ও পরিভাষার উপর জ্ঞান অর্জন করতে হবে।
উপসংহার
বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ব্যাংকিং পেশা যদিও খুব জনপ্রিয়তা লাভ করেছে, তারপরও সিদ্ধান্তটি আপনাকেই নিতে হবে যে, ব্যাংকিং পেশার জন্য আপনি বা আপনার জন্য ব্যাংকিং পেশাটি উপযুক্ত কিনা। চৌকস বেতন-ভাতাদি বা অন্যের দেখাদেখি আপনাকেও করতে হবে- তা ভেবে যদি আপনি ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গড়তে অগ্রসর হন, তাহলে নিঃসন্দেহে আপনি ভুল করবেন। কারণ, যেকোন কাজে অগ্রসর হওয়ার জন্য নিজের ‘ইচ্ছা’ এবং ‘যোগ্যতা’-কে বিবেচনা করে অগ্রসর হওয়া উচিত। তাই কেউ ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গড়তে চাইলে তাকে অবশ্যই এই পেশাটিকে নিয়ে প্রাথমিক কিছু বিশ্লেষণ করতে হবে।
-(Collected)
20/08/2013
Career at Reliance Brokerage Services Ltd. 1. Management Trainee Officer (MTO) 2. Sr. Officer/ Asst. Manager - Research and Analysis Educational Requirements: MBA/BBA with major in Finance with minimum CGPA of 3.25 out of 4.0 scale from reputed public university. Candidates with CFA (full or part qualified) will be given preference. Job Requirements: Strong understanding of different financial markets and models. Knowledge of technical and fundamental analysis will be preferred. Computer literacy to the extent of using word processing and spreadsheet software is a must. Good analytical ability and problem solving capability. Good communication and presentation skills. Should be passionate about building career in capital market. For the positions of senior officer and assistant manager, two (2) and four (4) years of relevant work experience is required. 3. Officer/Sr. Officer – Accounts & Finance Educational Requirements: BBA/MBA/ Masters in Accounting or Finance from a reputed public university. CA Course Completed or Part Qualified will be given preference. Job Description / Responsibility Supervise implementation of sound accounting and financial reporting systems, policies and control. Prepare and finalize the financial statements. Management of cash flow to ensure smooth operation. Monitor all financial records and books of accounts. Monitor banking activities of the organization. Monitor, review and report operating expenses. Payroll administration, tax computations and return submissions, account/ bank reconciliations, preparation and coordination of the audit process. Assess regulatory issues and ensure proper reporting. Prepare monthly and annual budget in consultation with senior management. Any responsibilitie s as per management decision. Experience and additional requirements 4/5 years relevant work experience, experience in Bank, NBFI, Brokerage and Merchant Bank will be given preference. The applicants should have experience in the following areas: Accounting & Finance, Treasury, Tax (Vat/ Income Tax), and Internal Audit. Should have clear understanding of accounts and fund management of brokerage house and ability to manage the accounts and finance department of a brokerage house independently. Must have sound knowledge and understanding of the rules and regulations of capital market operations. Age: Not above 35 year(s) Salary Range: Deserving candidates will be offered competitive compensation package and other admissible benefits. Job Location: Dhaka Please send one copy of CV along with a recent color passport size photograph to [email protected] or to Reliance Brokerage Services Ltd., WW Tower (level-14), 68, Motijheel C/A, Dhaka-1000 by August 25, 2013. Please mention the name of the position in the subject line of the email or on the envelope.
20/08/2013
**** Internship Opportunity for Females **** Global Immigration Consultants is looking for 3 Interns... Educational Requirements: A -levels/BBA/MBA Job Descriptions: You will be key in a client`s understanding of immigration queries and other opportunities abroad. Consultation regarding different immigration opportunities Study opportunities abroad Migration overseas immigration opportunities Career counselling Choosing the right country to live in Checking up on current client Client relationship management Additional Requirements: Age 18 to 28 year(s) Only females are allowed to apply. Profound knowledge about different country visa application. Computer knowledge essential Compensation: 8,000-10,000 Contact: Send your CV to k.sarkar@gicbd. com Address: Global Immigration Consultants Ltd Address : Flat 6B, House 105, Road 4, Block B, Banani, Dhaka 1212