10/08/2026
অভিনন্দন তামিম!
মনিপুরের সবগুলো শাখা মিলিয়ে ৩৪০৫ জন শিক্ষার্থীদের মধ্যে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন করে তামিম যে অসাধারণ সাফল্য অর্জন করেছে, তার জন্য তাকে জানাই আন্তরিক অভিনন্দন ও অনেক অনেক শুভকামনা।
তামিমকে আমি প্রায় চার থেকে পাঁচ বছর পড়িয়েছি। এই দীর্ঘ সময়ে তাকে খুব কাছ থেকে দেখেছি। শুধু পড়াশোনায় ভালো নয়, একজন মানুষ হিসেবেও তামিম অসাধারণ। এত বছর পড়ানোর পরও কোনোদিন তার আচরণ বা ব্যবহারে খারাপ লাগার মতো কিছু পাইনি। বরং তার ভদ্রতা, বিনয়, সম্মানবোধ ও সুন্দর ব্যবহার সবসময় আমাকে মুগ্ধ করেছে।
তামিম বরাবরই ক্লাসে ১ম ছিল। তবে তার সবচেয়ে বড় অর্জন আমার কাছে শুধু ফলাফল নয়- সে একজন ভালো মানুষ হয়ে বেড়ে উঠেছে। আমার প্রিয় পাঁচজন শিক্ষার্থীর কথা বলতে হলে তামিম অবশ্যই তাদের মধ্যে একজন। একজন শিক্ষক হিসেবে এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে!
আর তামিমের বাবা-মায়ের কথাও আলাদাভাবে বলতে হয়। আমার কাছে তারা সত্যিই ফেরেশতার মতো মানুষ। মানুষ কথা বলতে গিয়ে কখনো ভুল করতেই পারে - এটাই স্বাভাবিক। কিন্তু তাদের ব্যবহার, আন্তরিকতা, সম্মানবোধ ও সন্তানকে মানুষ করার চেষ্টা সত্যিই অন্যরকম। তাদের দেখে শেখার মতো অনেক কিছু আছে। তামিমের সাফল্যের পেছনে তাদের অবদান নিঃসন্দেহে অনেক বড়।
তামিম, তোমার এই অর্জনে আমি সত্যিই গর্বিত।
আজকের এই সাফল্য তোমার ভবিষ্যতের আরও বড় সাফল্যের পথ তৈরি করুক। জীবনে যত বড়ই হও, তোমার এই বিনয়, ভদ্রতা ও সুন্দর মানুষ হওয়ার গুণটি যেন সবসময় অটুট থাকে।
আর আমার অসংখ্য শিক্ষার্থী যারা A+ পেয়েছে- তোমাদের প্রত্যেককেও জানাই আন্তরিক অভিনন্দন। তোমাদের সাফল্য একজন শিক্ষক হিসেবে আমার জন্যও অত্যন্ত আনন্দ ও গর্বের।
অভিনন্দন তোমাদের সবাইকে। তোমাদের সাফল্যই আমাদের পরিশ্রমের সবচেয়ে সুন্দর প্রতিদান। ❤️