Green Dome Institute
ইসলামিক শিক্ষা ও ন্যাশনাল কারিকুলামের সমন্বয়ে ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান।
08/04/2026
আপনার কি নিরিবিলি ও মানসম্মত 'টিচিং স্পেস' প্রয়োজন?
পান্থপথের প্রাণকেন্দ্রে আমাদের সুসজ্জিত রুমগুলো এখন ব্যবহার করতে পারবেন আপনার ক্লাসের জন্য!
আমরা কাদের খুঁজছি?
১. হোম টিউটর: যারা বাসায় ঘুরে না পড়িয়ে সব ছাত্রকে এক জায়গায় (ব্যাচ) পড়াতে চান।
২. ভাষা প্রশিক্ষক: জাপানিজ, কোরিয়ান, চাইনিজ, ইংলিশ, অ্যারাবিক ইত্যাদি ভাষার যারা নতুন ব্যাচ শুরু করতে চাচ্ছেন।
৩. কোচিং সেন্টার: যাদের নিজস্ব সেন্টারে ছাত্র সংকলন হচ্ছে না এবং অতিরিক্ত রুম প্রয়োজন।
৪. ভর্তি সহায়তাকারী: বিশ্ববিদ্যালয়, মেডিকেল ইত্যাদি যেকোন ভর্তি প্রস্তুতির জন্য যারা শর্ট-কোর্স করান।
৫. স্কিল ট্রেইনার: ছোট ছোট আইটি বা যেকোন কোর্সের ট্রেইনার।
*আমাদের অফার:*
১। যোহরের নামাজের পর থেকে আসর পর্যন্ত (১:৩০ - ৪:৩০) আমাদের ৩/৪টি রুম একদম প্রস্তুত।
২। ১টি রুম সব সময় ব্যবহার করতে পারবেন।
৩। ডেকোরেশন এবং পরিবেশ—সবই রেডি; আপনি শুধু আপনার ছাত্রদের নিয়ে আসবেন, পড়াবেন এবং চলে যাবেন।
৪। বড় ভাড়ার ঝুঁকি ছাড়া আপনার শিক্ষা কার্যক্রম বাড়ান!
কেন আমাদের বেছে নেবেন?
১। ফার্মগেট ও পান্থপথ সিগন্যালের সেরা লোকেশন।
২। সম্পূর্ণ নিরিবিলি ও আধুনিক শিক্ষার পরিবেশ।
*আগ্রহী উদ্যোক্তাগণ সরাসরি যোগাযোগ করুন:*
📞 01945157833, 01850024114
📍 গ্রীন ডোম ইসলামিক একাডেমি
*(সরাসরি ভেন্যু দেখার জন্য আমন্ত্রণ রইল)*
04/04/2026
ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসবে মেতেছিল আমাদের ছোট সোনামণিরা! 🌙✨
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ,
ঈদের ছুটি শেষে মাদ্রাসার আঙিনায় আজ ছিল অন্যরকম এক উৎসবের আমেজ। আমাদের প্রিয় ছাত্র-ছাত্রীদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছিল পুরো ক্যাম্পাস। আজ অনুষ্ঠিত হলো আমাদের মাদ্রাসার 'ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব'। 🎈
📸 উৎসবের কিছু রঙিন মুহূর্ত:
রঙিন সাজ: ছোট সোনামণিরা তাদের নতুন ও সুন্দর সুন্দর ঈদ পোশাকে সেজে এসেছিল, যা পুরো অনুষ্ঠানকে এক স্বর্গীয় রূপ দিয়েছিল। 👕
খেলার ছলে আনন্দ: দিনভর চলেছে নানা রকম খেলাধুলা আর নির্মল আনন্দ-ফুর্তি। তাদের হাসিমুখগুলোই ছিল আজকের দিনের সেরা প্রাপ্তি। 🏃♂️🏃
মায়ের হাতের ভালোবাসা: আমাদের সম্মানিত অভিভাবিকাগণ অনেক কষ্ট করে নিজ হাতে তৈরি করে এনেছিলেন জিভে জল আনা সব মজাদার খাবার। সেই পিঠা-পুলি আর মিষ্টান্নের স্বাদে মুগ্ধ হয়েছে সবাই। এই আয়োজনে আপনাদের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। 🍲🍰
পুরস্কার বিতরণ: খেলাধুলা শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে চমৎকার সব গল্পের বই। এই বইগুলো যেন তাদের মেধা ও মনন বিকাশে সহায়ক হয়, এটাই আমাদের প্রার্থনা। 📚 পুরস্কার পেয়ে শিশুদের আনন্দ ছিল দেখার মতো!
সবশেষে, একটি সুন্দর ও সুশৃঙ্খল দিন উপহার দেওয়ার জন্য মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং বিশেষ করে অভিভাবকদের জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ।
আমাদের শিশুদের এই আনন্দধারা সারাবছর বজায় থাকুক, আমিন। 🤲
শিক্ষাই যেখানে আলো, আদর্শই যেখানে ভিত্তি।
28/02/2026
🌟 সাফল্যের আনন্দ বার্তা 🌟
সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম।
আপনাদের অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড কর্তৃক আয়োজিত পরীক্ষায় আমাদের গ্রীন ডোম ইসলামিক একাডেমির শিক্ষার্থীরা অভাবনীয় সাফল্য অর্জন করেছে! 🎓✨আলহামদুলিল্লাহ
আমাদের ছোট সোনামণিদের নিরলস পরিশ্রম, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং আপনাদের ঐকান্তিক সহযোগিতার ফলেই আজকের এই অর্জন সম্ভব হয়েছে।
🏆 একনজরে আমাদের ফলাফল:
আমাদের প্রতিষ্ঠানের মোট ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। আলহামদুলিল্লাহ
(২২ শিক্ষার্থী রেজিষ্ট্রেশন করেছিল ১৯ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে) ৮৪.২১% বৃত্তি পেয়েছে।
ট্যালেন্টপুল বৃত্তি: ৫ জন (রোল: ৬৭০২, ৬৭০৬, ৬৭০৭, ৬৭১৪, ৬৭২০)
৬৭০২- সুমাইয়া সুলতানা আফরা - প্রাক-প্রাথমিক
৬৭০৬- ফাউজান ইসলাম সাফায়েত - প্রাক-প্রাথমিক
৬৭০৭- মাহাদী আব্দুল্লাহ - প্রাক-প্রাথমিক
৬৭১৪- নাহিয়ান মাহমুদ - প্রথম শ্রেণি
৬৭২০- মুহাম্মদ বিন রিয়াজ - প্রথম শ্রেণি
সাধারণ গ্রেড বৃত্তি: ১১ জন (রোল: ৬৭০১, ৬৭০৩, ৬৭০৪, ৬৭০৫, ৬৭০৮, ৬৭০৯, ৬৭১৬, ৬৭১৭, ৬৭১৮, ৬৭১৯, ৬৭২১)
প্রাক-প্রাথমিক
৬৭০১- মোসা: আমেনা আক্তার
৬৭০৩- তাবাসসুম আক্তার তাজকিয়া
৬৭০৫- আম্মার বিন রিয়াজ
৬৭০৮- জিনাত নাজিফা
৬৭০৯- ফরিদ আহম্মেদ মীর মিনহাজ
প্রথম শ্রেণি
৬৭১৬- মেহেরাব হোসেন ইয়াসির
৬৭১৭- মিনহাজুল ইসলাম জাওয়াদ
৬৭১৮- নাঈমুল ইসলাম রিফাত
৬৭১৯- আবু বকর ছিদ্দিক শাফিন
৬৭২১- শেখ জারিফ
এই গৌরবময় মুহূর্তে আমরা সকল কৃতি শিক্ষার্থী ও তাদের গর্বিত অভিভাবকদের জানাই আন্তরিক অভিনন্দন।
আমরা বিশ্বাস করি, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাদের এই ছোট ছোট তারকারা ভবিষ্যতে আরও উজ্জ্বল হয়ে জ্বলবে। 🌟 ইনশাআল্লাহ
শুভেচ্ছান্তে,
কর্তৃপক্ষ
গ্রীন ডোম ইসলামিক একাডেমি
📢 গণিত শিখো, অলিম্পিয়াড জয় করো! 🧠🏆
🎯 Mathematics Olympiad Preparation Class
👉 Basic to Advanced Batch
📌 ভর্তি চলছে — সীমিত আসনে ৩০% বিশেষ ছাড়!
গণিত অলিম্পিয়াডে অংশ নিতে চাও?
আঞ্চলিক পর্যায় থেকে জাতীয় পর্যায়ে নিজেকে প্রস্তুত করতে চাও?
তাহলে এই কোর্সটি তোমার জন্যই 💥
📘 আমাদের কোর্সের বিশেষ সুবিধাসমূহ
✅ নিয়মিত ও মানসম্মত ক্লাস
✅ অলিম্পিয়াড স্ট্যান্ডার্ড মডেল টেস্ট
✅ গুরুত্বপূর্ণ সাজেশন ও গাইডলাইন
✅ অভিজ্ঞ গণিত অলিম্পিয়াড মেন্টর ও ট্রেইনার
✅ বাংলা + ইংরেজি—উভয় ভাষায় ক্লাস
🧑🎓 ক্যাটাগরি অনুযায়ী ব্যাচ
🔹 শিশু ক্যাটাগরি: ১ম–২য় শ্রেণি (বিশেষ ব্যাচ)
🔹 প্রাইমারি: ৩য়–৫ম শ্রেণি
🔹 জুনিয়র: ৬ষ্ঠ–৮ম শ্রেণি
🔹 সেকেন্ডারি: ৯ম–১০ম শ্রেণি
🔹 হায়ার সেকেন্ডারি: একাদশ–দ্বাদশ শ্রেণি
💻 অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমে ক্লাস
👉 দেশের যেকোনো স্থান থেকে অংশগ্রহণের সুযোগ 🌍
🎁 বিশেষ দ্রষ্টব্য
👉 অফলাইনে ২টি ফ্রি ডেমো ক্লাস করার সুযোগ
👉 ক্লাস যাচাই করে তারপর ভর্তি—সম্পূর্ণ নিশ্চিন্ত 😊
📍 ক্লাস লোকেশন (অফলাইন):
🏫 Green Dome Islamic Academy (Farmgate শাখা)
১৫২/১ (নীচ তলা), গ্রীন রোড
পান্থপথ সিগন্যাল সংলগ্ন
রস মিষ্টি / ডি-এক্স ফার্মার পাশের গলি
⚠️ এই সপ্তাহের মধ্যে ভর্তি করলে ৩০% ছাড় নিশ্চিত!
📌 আসন সীমিত—আগে আসলে আগে সুযোগ 🚀
📞 যোগাযোগ:
📱 01977-727004
📱 01945-157833
🤝 In association with MFH Science Club
পরিচালিত
গ্রীন ডোম ইসলামিক একাডেমিতে ভর্তি চলছে
বিস্তারিত সিলেবাস
১। প্লে থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত সমন্বিত সিলেবাস।
প্লে - কায়দা -১
কেজি ১ - কায়দা -১ + কায়দা - ২
কেজি ২ - কায়দা রিভিশন + আমপাড়া প্রস্তুতি।
প্রথম - আমপাড়া -১ + আমপাড়া -২ + নাজারার প্রস্তুতি
দ্বিতীয় - নাজারা -১ + নাজারা -২ + হিফজের প্রস্তুতি ২৯,৩০ নং পারা।
তৃতীয় - হিফজ - ২৩ থেকে ২৮ পারা।
চতুর্থ - ফুল টাইম হিফজ - ১৩ থেকে ২২ পারা।
পঞ্চম - ফুল টাইম হিফজ - ১ থেকে ১২ পারা।
৬ষ্ঠ - ফুল টাইম হিফজ - রিভিশন ১-৩০ পারা।
২। স্বতন্ত্র হিফজুল কুরআন ( ১০জন) ফুল টাইম।
৩। মাদানী নেসাব ১ম বর্ষ (শুধু মেয়েদের জন্য)
৪। আফটার স্কুল মাকতাব। (যেকোন সময় ১ ঘন্টা)
৫। আফটার স্কুল নাজারা। (যেকোন সময় ১.৫ ঘন্টা)
৬। আফটার স্কুল হিফজ। (যেকোন সময় ২ ঘন্টা)
৭। বয়স্ক কুরআন ও দ্বীনিয়াত শিক্ষা। (ব্যাচ অনুযায়ী ১ ঘন্টা) পুরুষ।
৮। বয়স্ক কুরআন ও দ্বীনিয়াত শিক্ষা। (ব্যাচ অনুযায়ী ১ ঘন্টা) মহিলা।
১৫২/১ গ্রীন রোড, পান্থপথ সিগনাল সংলগ্ন রস মিষ্টি ও ডিএক্স ফার্মার পাশের গলি।
04/01/2026
আলহামদুলিল্লাহ, সাফল্যের মুকুটে আরও একটি পালক!
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাদের সবার প্রিয় আবু বকর শাফিন "জাতীয় মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫"-এ অত্যন্ত কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে প্রথম মেধা তালিকায় (ভাইভা) স্থান করে নিয়েছে।
এত অল্প বয়সে তার এই মেধা ও পরিশ্রম আমাদের গর্বিত করেছে। শাফিনের এই সাফল্যের পেছনে তার মাদরাসা Green dome Islamic Academy শিক্ষকদের অবদান এবং পরিবারের নিরলস প্রচেষ্টা মিশে আছে।
সবাই শাফিনের জন্য দোয়া করবেন যেন সে ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করতে পারে এবং দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে।
বি.দ্র: (*প্রায় ৪৫ হাজার* শিক্ষার্থীর মধ্যে ১৮তম হয়েছে)
সামনে শাফিনের মত আরো অনেক শিক্ষার্থী এই সাফল্যের মুকুট নিয়ে আসবে। আমরা সেভাবেই তাদেরকে প্রস্তুত করবো। ইনশাআল্লাহ
ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে
গ্রীন ডোম ইন্সটিটিউট পরিচালিত
গ্রীন ডোম ইসলামিক একাডেমিতে
১। প্লে থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত সমন্বিত সিলেবাস।
প্লে - কায়দা -১
কেজি ১ - কায়দা -১ + কায়দা - ২
কেজি ২ - কায়দা রিভিশন + আমপাড়া প্রস্তুতি।
প্রথম - আমপাড়া -১ + আমপাড়া -২ + নাজারার প্রস্তুতি
দ্বিতীয় - নাজারা -১ + নাজারা -২ + হিফজের প্রস্তুতি ২৯,৩০ নং পারা।
তৃতীয় - হিফজ - ২৩ থেকে ২৮ পারা।
চতুর্থ - ফুল টাইম হিফজ - ১৩ থেকে ২২ পারা।
পঞ্চম - ফুল টাইম হিফজ - ১ থেকে ১২ পারা।
৬ষ্ঠ - ফুল টাইম হিফজ - রিভিশন ১-৩০ পারা।
২। স্বতন্ত্র হিফজুল কুরআন ( ১০জন) ফুল টাইম।
৩। মাদানী নেসাব ১ম বর্ষ (শুধু মেয়েদের জন্য)
৪। আফটার স্কুল মাকতাব। (যেকোন সময় ১ ঘন্টা)
৫। আফটার স্কুল নাজারা। (যেকোন সময় ১.৫ ঘন্টা)
৬। আফটার স্কুল হিফজ। (যেকোন সময় ২ ঘন্টা)
৭। বয়স্ক কুরআন ও দ্বীনিয়াত শিক্ষা। (ব্যাচ অনুযায়ী ১ ঘন্টা) পুরুষ।
৮। বয়স্ক কুরআন ও দ্বীনিয়াত শিক্ষা। (ব্যাচ অনুযায়ী ১ ঘন্টা) মহিলা।
১৫২/১ গ্রীন রোড, পান্থপথ সিগনাল সংলগ্ন রস মিষ্টি ও ডিএক্স ফার্মার পাশের গলি।
20/12/2025
আজ ২০শে ডিসেম্বর আমাদের গ্রীণ ডোম ইসলামিক একাডেমি কেন্দ্রে
বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড আয়োজিত প্রাথমিক ও জুনিয়র বৃত্তি ২০২৫
সুশৃঙ্খল ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ
16/12/2025
"এমএফএইচ সায়েন্স ক্লাব ন্যাশনাল স্কলারশিপ-২০২৫"-এ অংশগ্রহণের জন্য গ্রীন ডোম ইসলামিক একাডেমির শিক্ষার্থী মো: আবু বকর শাফিনকে জানাই আন্তরিক অভিনন্দন!
গ্রীন ডোম ইসলামিক একাডেমি শুধু পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। আমরা শিক্ষার্থীদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা ব্যতিক্রমী উদ্যোগের প্রতি সর্বদা সজাগ দৃষ্টি রাখি।
কারণ, আমরা বিশ্বাস করি, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রয়োজন চতুর্মুখী মানবশক্তি। এমন শিক্ষার্থী, যারা শুধু জ্ঞানার্জনই নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে যোগ্যতার সাথে নিজেদের মেলে ধরতে পারে।
গ্রীন ডোম ইসলামিক একাডেমি নিরন্তর এই চেষ্টাই করে যাচ্ছে যেন আমাদের শিক্ষার্থীরা দুনিয়ার সমস্ত ময়দানে সফল পদচারণার উপযোগী হয়ে ওঠে। মেধা, মনন, এবং যোগ্যতার বিচারে তারা যেন কোনো অংশে পিছিয়ে না থাকে—এটাই আমাদের প্রধান লক্ষ্য।
আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সর্বদা সচেষ্ট। আল্লাহ তা'আলা চাইলে আমরা অবশ্যই সফলকাম হবো। আর যদি আমাদের চেষ্টা কোনো কারণে কাঙ্ক্ষিত সফলতা নাও এনে দিতে পারে, তবুও আমরা নিশ্চিত যে, তা মহান আল্লাহ তা'আলার পরিকল্পনারই অংশ হয়ে থাকবে, ইনশাআল্লাহ!
সকলের কাছে আমাদের প্রিয় শিক্ষার্থীর জন্য অন্তর থেকে দোয়া কামনা করছি।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Dhaka