যে ৮ দফা দাবি নিয়ে বর্তমানে আমাদের চিন্তা করা এবং উত্থাপিত করা অতীব জরুরি বলে আমি মনে করি-
আলহামদুলিল্লাহ। সবাইকে বিজয়ের শুভেচ্ছা। দেশ ও জাতির কল্যাণে ছাত্রসমাজ ও জনতা যা দেখিয়েছে তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখা থাকবে। যাদের রক্তের বিনিময়ে ও ত্যাগে ৩৬ জুলাই ২০২৪ এর নতুন বিজয় দিবস পালিত হচ্ছে তাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
দফাগুলো নিন্মে উল্লেখ করা হল-
১) অন্তর্বর্তীকালীন সরকার গঠনে এবং সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের সমস্ত ছাত্রদের পক্ষ হতে “কোটা আন্দলনের সমন্বয়কারী” দের যথাযথ সম্মানের সহিত সকল আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়া।
২) যে কোন সিদ্ধান্তে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করা।
৩) দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতি মুক্ত করা।
৪) বিগত বছরগুলোতে রাজনীতিক্ষেত্রে, প্রশাসনের ও সামরিক বাহিনীতে যারা দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে সঠিক বিচার করা।
৫) আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের তালিকা তৈরি করে আর্থিক ও সামাজিকভাবে সম্মানিত করা।
৬) রাজনীতি, প্রশাসন ও সামরিক বাহিনী হতে সমস্ত ভারতীয় দালালদের অপসারন করা।
৭) বিগত সময়ের ভারতীয়দের সাথে যত নীতিমালা গ্রহণ করা হয়েছে তা প্রত্যাখ্যান করা।
৮) রাষ্ট্রের সম্পদ ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।
শুভসূচনা হোক নতুন বাংলাদেশের।
One Taka One Life - OTOL
ONE TAKA ONE LIFE- OTOL is a social service which works for reducing poverty, reducing malnutrition, give a healthy life, proper education and so on.
Want your school to be the top-listed School/college in Dhaka?
Click here to claim your Sponsored Listing.
Click here to claim your Sponsored Listing.
Location
Contact the school
Website
Address
Dhaka
1000