08/03/2026
নারী মানে শক্তি, নারী মানে প্রেরণা,
নারী মানে সাহস, দৃঢ়তা ও অদম্য সম্ভাবনা!
ইতিহাসের প্রতিটি বাঁকে নারীরা তাদের মেধা, পরিশ্রম ও সাহসিকতায় সমাজকে এগিয়ে নিয়ে গিয়েছে। শিক্ষা, নেতৃত্ব, সংস্কৃতি কিংবা কর্মক্ষেত্র—প্রতিটি ক্ষেত্রেই নারীর অবদান অনন্য ও অনস্বীকার্য। মা, বোন, কন্যা ও সহযাত্রী, প্রতিটি পরিচয়ে নারী এই পৃথিবীকে করে তোলে আরও সুন্দর ও আলোকিত।
এআইএস ডিবেট ফোরাম-এর পথচলাতেও অসংখ্য নারী বিতার্কিক তাদের মেধা, পরিশ্রম ও নেতৃত্ব দিয়ে এই সংগঠনকে সমৃদ্ধ করেছেন। তাদের অনেকেই শুধু দক্ষ বিতার্কিকই নন, বরং ফোরামের প্রেসিডেন্ট, সেক্রেটারিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সংগঠনকে সামনে এগিয়ে নিয়েছেন।
চলুন নারীর প্রতি শ্রদ্ধা, সমতা ও মর্যাদা নিশ্চিত করে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ হই।
সকল সাহসী, সংগ্রামী ও স্বপ্নবাজ নারীদের প্রতি এআইএস ডিবেট ফোরাম এর পক্ষ থেকে রইল গভীর শ্রদ্ধা এবং আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।
06/03/2026
একটি পরিবার তখনই পরিপূর্ণ হয়, যখন সেখানে প্রবীণদের অভিজ্ঞতা, বর্তমান সদস্যদের দক্ষতা আর নবীনদের নতুনত্বের সম্মিলিত প্রয়াস ঘটে।
তেমনই একটি পূর্ণতার নাম আমাদের AIS Debate Forum,JnU - AISDF ।
পবিত্র মাহে রমজানের সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও মিলনমেলার এক সুন্দর আয়োজনের মধ্য দিয়ে গতকাল ৫ মার্চ সম্পন্ন হয়েছে ইফতার মাহফিল - ২০২৬ ।
এক ছাদের নিচে মিলিত হয়েছিল ফোরামের প্রিয় সিনিয়র এবং বর্তমান রানিং বিতার্কিকরা এ যেন প্রজন্মের সাথে প্রজন্মের এক হৃদয়স্পর্শী মিলনমেলা। ইফতারের টেবিলে শুধু খাবারই নয়, ছিল আন্তরিকতা, স্মৃতিচারণা ও পারস্পরিক ভালোবাসার উষ্ণতা যেন পুরোনো দিনের গল্প, বিতর্কের স্মৃতিচারণ আর হাসি–আনন্দে ভরে উঠেছিল পুরো আয়োজন।
ইফতার শেষে সিনিয়রদের দিকনির্দেশনামূলক আলোচনায় তাদের অভিজ্ঞতার ঝুলি থেকে উঠে আসে সংগ্রাম, সাফল্য ও শিক্ষা—যা নতুনদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।
সবকিছু মিলিয়ে এটি ছিল শুধু একটি ইফতার মাহফিল নয়; ছিল সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করার এক অনুপ্রেরণার সন্ধ্যা।
সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের উপস্থিতির মাধ্যমে ৩১৫ নম্বর রুমটা উৎসবমুখর করে তোলার জন্য। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে চলুক এআইএস ডিবেট ফোরামের বিতর্কচর্চা ও ঐক্যের ধারা।
জয়তু বিতর্ক
জয়তু এআইএসডিএফ
20/02/2026
মহান ২১শে ফেব্রুয়ারি—একটি তারিখ, একটি আন্দোলন, একটি আত্মরক্ষার ইতিহাস।
একুশ মানে অন্যায়ের সামনে নীরব না থাকা,
একুশ মানে নিজের শেকড়কে ভালোবাসা,
একুশ মানে মাথা উঁচু করে “আমি বাঙালি” বলতে পারা।
১৯৫২ সালের এই দিনে বুকের রক্তে লেখা হয়েছিল আমাদের ভাষার অধিকার। সালাম, রফিক, বরকত, জব্বারসহ অগণিত ভাষা শহীদের আত্মত্যাগ শুধু একটি ভাষাকে রক্ষা করেনি, গড়ে দিয়েছে একটি জাতির আত্মমর্যাদা।
তাই একুশ কেবল স্মরণ নয়, একুশ আমাদের দায়িত্ব — বাংলাকে ভালোবাসা, বাংলাকে শুদ্ধভাবে ব্যবহার করা এবং আগামী প্রজন্মের কাছে মর্যাদার সাথে তুলে ধরা।
এই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এআইএস ডিবেট ফোরামের পক্ষ থেকে সকল ভাষা শহীদের প্রতি রইল গভীর শ্রদ্ধা।
একুশের চেতনায় বাঁচুক বাংলা, বাঁচুক আমাদের আত্মপরিচয়!
18/02/2026
অশেষ রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হলো পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনার এ মাসে সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়ার প্রশিক্ষণের মাধ্যমে আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে বয়ে নিয়ে আসুক আলোর দিশা। ধৈর্য, সহমর্মিতা ও আত্মসংযমের মাধ্যমে নৈতিক শক্তি বৃদ্ধি এবং আত্মার পরিশুদ্ধিই হোক আমাদের অঙ্গীকার।
এআইএআই ডিবেট ফোরাম বিশ্বাস করে— যুক্তি, নীতি ও মানবিকতার চর্চা যেমন আমাদের সংগঠনের মূল শক্তি, তেমনি রমজানের এ পবিত্র মাসের শিক্ষাও আমাদেরকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে অনুপ্রাণিত করে।
এআইএআইডিএফ এর পক্ষ থেকে সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের জানাই পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
রমজান মোবারক।
আল্লাহ আমাদের সকলের রোজা, ইবাদত ও দোয়া কবুল করুন।
05/02/2026
নির্বাচনের আমেজে উত্তপ্ত ছড়াতে এআইএস ডিবেট ফোরামের সাপ্তাহিক সেশন
আজকের মোশন : এই সংসদ মনে করে, বর্তমান প্রশাসনের পক্ষে গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব নয়।
সরকারি দল : জামিল, সৌরভ, জয়
বিরোধী দল : কাইয়ুম, আসাদ, শিপন
31/01/2026
Friendship Debate with MDC.
Best wishes team "AIS SOPHIST"
28/01/2026
২৮-০১-২৬
তপ্ত দুপুরে উত্তপ্ত বাকবিতণ্ডায় মগ্ন এআইএসডিএফ এর বাক যোদ্ধারা।
আজকের মোশন : এই সংসদ, "বাংলাদেশের প্রেক্ষাপটে ধর্ষনের প্রতিবাদে জনগণ কর্তৃক আইন নিজের হাতে তুলে নেওয়াকে সমর্থন করে।"
প্রথম পর্বে
সরকারি দল : রাফি, আবির, নুসরাত
বিরোধী দল : সাব্বির, সামি, রাহাত
দ্বিতীয় পর্বে
সরকারি দল : রাজ, সাদিয়া, ফারিয়া
বিরোধী দল : শুভ, তানজিম , সামিয়া
25/01/2026
২৫-০১-২৬
শীতের এই রুক্ষ আবহাওয়ার মাঝে কিছুটা উষ্ণতা ছড়াতে আসর বসেছিল এআইএসডিএফ এর সাপ্তাহিক সেশনের ।
আজকের মোশন : এই সংসদ মনে করে, "অর্থনীতির চেয়ে রাজনীতি আগামীর ভয়ংকর।"
সরকারি দল : তামান্না, সাইদুর, মুনা
বিরোধী দল : হিমাদ্র, আবির, সাদমান
18/01/2026
১৮-০১-২৬
হালকা শীতের মৃদু বাতাসের ছন্দে জমে উঠেছিল এআইএসডিএফ এর সাপ্তাহিক সেশন।
আজকের মোশন :
এই সংসদ (ইসলামি আন্দোলন বাংলাদেশ) হিসেবে, আগামী জাতীয় নির্বাচন কে সামনে রেখে জামায়াত সহ ১১ জলীয় জোটে যোগ দিবে।
সরকারি দল : হিমাদ্র, নাবিল এবং আবির।
বিরোধী দল : নুসরাত, মেহেদী, আনিকা।
05/01/2026
আন্তরিক মতবিনিময়, পারস্পরিক সহযোগিতা, দিকনির্দেশনা ও ভবিষ্যৎ কর্মকাণ্ডের রূপরেখাকে সামনে রেখে আজ এআইএস ডিবেট ফোরামের সদ্য দায়িত্বপ্রাপ্ত (২০২৫–২৬) কমিটির প্রথম সাধারণ সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সভা শেষে নবগঠিত কমিটির সদস্যগণ ক্লাবের সম্মানিত মডারেটর, ডিপার্টমেন্টের চেয়ারম্যানসহ বিভাগের একাধিক শ্রদ্ধেয় শিক্ষকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁদের মূল্যবান দিকনির্দেশনা ও আশীর্বাদ গ্রহণ করেন।
এআইএস ডিবেট ফোরাম বিশ্বাস করে—
যুক্তির শুদ্ধতা, নেতৃত্বের পরিপক্বতা এবং শিক্ষক–শিক্ষার্থী সমন্বয়ই একটি শক্তিশালী বিতর্ক সংস্কৃতির মূল ভিত্তি।
জয়তু বিতর্ক
জয়তু এআইএসডিএফ
02/01/2026
AIS Debate Forum unveils its new committee for FY 2025–2026.
A new motion is on the floor,
and the house is ready.
With sharp rebuttals, disciplined adjudication, and leadership rooted in reason, this committee steps forward to set the tone for a year of impactful debate.
As we introduce our committee members through a series of individual announcements, we celebrate the voices that will command the floor, defend ideas with clarity, and uphold the true spirit of debating—logic, respect, and intellectual rigor.
The gavel is set. The floor is open.
Welcome to the AISDF Committee 2025–2026.