20/04/2026
এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষা উপলক্ষে ব্রাইট ফিউচার এডুকেয়ারের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের প্রতি সফলতা কামনা ও শুভেচ্ছা রইলো।
Recite in the name of your Allah who created
20/04/2026
এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষা উপলক্ষে ব্রাইট ফিউচার এডুকেয়ারের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের প্রতি সফলতা কামনা ও শুভেচ্ছা রইলো।
14/03/2026
ব্রাইট ফিউচার এডুকেয়ারের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া,সম্মানিত কো-অর্ডিনেটর চৈতী ম্যাডাম এর মরহুম বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং সকল শিক্ষার্থীদের সাথে ২০২৬ সালের পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
25/02/2026
একটি শোক সংবাদ।
ব্রাইট ফিউচার এডুকেয়ারের সম্মানিত শিক্ষিকা এবং কো-অর্ডিনেটর
Sabrun Hossen চৈতি ম্যাম এর বাবা আজ ভোর ৬.১৫ মিনিটে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি থাকাকালীন অবস্থায় ইন্তেকাল করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ব্রাইট ফিউচার এডুকেয়ার এর পক্ষ থেকে উনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা রইলো।
সবাই আঙ্কেল এর জন্য দোয়া করবেন।মহান আল্লাহ তা'লা উনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক।
আমিন।
আলহামদুলিল্লাহ 🤲
আজ আমাদের ব্রাইট ফিউচার এডুকেয়ার কোচিং সেন্টার এর পথচলার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক—১ বছর পূর্ণ হলো। এই এক বছরে আমরা শুধু একটি প্রতিষ্ঠান নয় বরং একটি শিক্ষা পরিবার গড়ে তোলার চেষ্টা করেছি।
এই যাত্রা সহজ ছিল না। সীমাবদ্ধতা, চ্যালেঞ্জ আর কঠোর পরিশ্রমের মাঝ দিয়েই আমাদের এগিয়ে চলা। তবুও শিক্ষার্থীদের আগ্রহ, অভিভাবকদের বিশ্বাস এবং শিক্ষকদের নিষ্ঠা আমাদের প্রতিদিন নতুন অনুপ্রেরণা দিয়েছে।
📚 আমাদের লক্ষ্য ছিল—
শুধু ভালো ফলাফল নয়, বরং ভালো মানুষ তৈরি করা,
শুধু মুখস্থ নয়, বরং বোঝার মাধ্যমে শেখা,
শুধু পড়ানো নয়, বরং আত্মবিশ্বাস গড়ে তোলা।
এই এক বছরে যারা আমাদের ওপর ভরসা রেখে সন্তানদের দায়িত্ব দিয়েছেন সেই সকল সম্মানিত অভিভাবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
আমাদের প্রিয় শিক্ষার্থীদের ধন্যবাদ, যারা আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে।
আর বিশেষ ধন্যবাদ শিক্ষক ও সহকর্মীদের, যাদের পরিশ্রম ছাড়া এই পথচলা সম্ভব হতো না।
🌱 ইনশাআল্লাহ, আগামীর দিনগুলোতে আমরা আরও উন্নত শিক্ষা পরিবেশ, আরও যত্নশীল দিকনির্দেশনা এবং আরও ভালো ফলাফল উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
সবাই আমাদের জন্য দোয়া করবেন,
যেন আমরা সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে শিক্ষার এই পথচলা আরও বহুদূর এগিয়ে নিতে পারি। 🤍
✨ এক বছর পূর্ণ—এটি শেষ নয়, বরং নতুন অধ্যায়ের শুরু ✨
10/07/2025
✅
🎓 ব্রাইট ফিউচার এডুকেয়ার 🎓
এস.এস.সি-২০২৫ এর রেজাল্ট :
মোট পরীক্ষার্থী: ১১ জন
কৃতকার্য: ১১ জন
জিপিএ- ৫ : ১ জন
পাশের হার: ১০০%
বিজ্ঞান বিভাগ :
১/ নিরব- ৫.০০ ⭐
২/ তাশদিক- ৪.৮৩
৩/ নিঝুম- ৪.৩৯
৪/ তানভীর- ৪.৩৯
৫/ আরমান- ৪.৩৩
৬/ তাওহীদ- ৪.২৮
ব্যবসায় বিভাগ :
১/ আরাবি- ৪.২৮
২/ফাতিহা-৩.৮৩
৩/ রাইহান- ৩.৫০
৪/তাবাসসুম - ২.৫৮
৫/ নাঈম আল মোবিন- ৪.১৭
💝
06/05/2025
🎓 ব্রাইট ফিউচার এডুকেয়ার 🎓
আমাদের কোচিং সেন্টারের মূল উদ্দেশ্যই হচ্ছে,
মানুষকে সৎ হিসেবে গড়ে তোলা,
মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলির যথার্থ বিকাশ,
বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা এবং
বৃত্তিমূলক দক্ষতা বাড়ানো।
ভর্তির সুযোগ:
২০২৫ শিক্ষাবর্ষের জন্য ভর্তি কার্যক্রম চলছে।
যোগাযোগ: ০১৭২৭৪৬৬৫৪৫ , ০১৮৩৬০৬৪৮২৩
ভবিষ্যতের সাফল্যের জন্য আজই Bright Future Educare এ যোগ দিন!
09/04/2025
আগামীকাল ১০ এপ্রিল, ২০২৫ খ্রি. বৃহস্পতিবার হতে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে --
সর্বশেষ ১৯ মার্চ ২০২৫ তারিখে এই পরীক্ষার রুটিন কিছুটা সংশোধন করা হয়েছে ---
এখানে শুধুমাত্র গণিত পরীক্ষা একদিন পিছিয়ে ২০ এপ্রিল রবিবারের পরিবর্তে ২১ এপ্রিল সোমবার করা হয়েছে, আর বাকি সকল পরীক্ষা পূর্বেকার রুটিন অনুসারে সবই ঠিক আছে।
সকল এসএসসি পরীক্ষার্থীর জন্য Bright Future Educare এর পক্ষ থেকে রইল শুভকামনা!!!💝
19/03/2025
Bright Future Educare এর সম্মানিত ফাউন্ডার জনাব Adon Al Mobin, কো ফাউন্ডার যথাক্রমে জনাব Mohaiminul Islam Efaz এবং জনাবা Sabrun Hossen এর সাথে এস.এস.সি ব্যাচ-২০২৫ এর প্রিয় শিক্ষার্থীবৃন্দ।