USWO

USWO UNITED SOCIAL WELFARE ORGANIZATION This is created by students of UISC computer training center.

09/06/2019
07/04/2019

১. ভুলঃ কোমর ব্যথা মানে কিডনি রোগ!
নির্ভুলঃ কিডনি রোগে প্রস্রাব কমে যায়, খাওয়ার রুচি কমে যায়, বমি বমি লাগে, মুখ ফুলে যায়!
২. ভুলঃ ঘন ঘন প্রস্রাব মানেই ডায়াবেটিস বা বহুমূত্র রোগ!!
নির্ভুলঃ ডায়াবেটিস হলে প্রথম অনুভূতি হল- এতো খেলাম, তবুও কেন শক্তি পাইনা, এছাড়া ওজন কমে যায়, মুখে দুর্গন্ধ হয়, ঘা শুকাতে চায়না!
৩. ভুলঃ ঘাড়ে ব্যথা মানেই প্রেসার!
নির্ভুলঃ প্রেসার বাড়লে বেশিরভাগ ক্ষেত্রে কোন উপসর্গ পাওয়া যায় না! একটু অস্বস্তিকর অনুভুতি হয় মাত্র।
৪. ভুলঃ বুকের বামে ব্যথা মানে হার্টের রোগ!
নির্ভুলঃ হার্টের রোগে সাধারণত বুকে ব্যথা হয় না। হলেও বামে নয়তো বুকের মাঝখানে ব্যথা হয়... হার্টের সমস্যায় সাধারণত বুকের মাঝখানে চাপ চাপ অনুভূতি হয়, মনে হয় বুকের মাঝখানটা যেন কেউ শক্ত করে ধরে আছে!!
৫. ভুলঃ মিষ্টি খেলেই ডায়াবেটিস হয়।
নির্ভুলঃ ডায়াবেটিস হরমোনাল অসুখ। অগ্ন্যাশয় ঠিকমত কাজ না করলে ডায়াবেটিস হয়। তাই মিষ্টি খাওয়ার সাথে এই রোগ হবার সম্পর্ক নেই। কিন্তু ডায়াবেটিস হয়ে গেলে মিষ্টি খেতে হয় না।
৬. ভুলঃ প্রেগন্যান্সিতে বেশি পানি খেলে পায়ে পানি আসে।
নির্ভুলঃ প্রেগন্যান্সিতে প্রোটিন কম খেয়ে, কার্বোহাইড্রেট বেশি খেলে পায়ে পানি আসে। তাই প্রোটিন বেশি বেশি খেতে হয়।
৭. ভুলঃ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাকালীন বেবির (৬মাসের আগে পানিও খাওয়ানো যায় না একারণে) ডায়রিয়া হলে, মা স্যালাইন খেলেই বেবিরও চাহিদা পূরণ হয়ে যায়।
নির্ভুলঃ মা খেলেই বাচ্চার চাহিদা পূরণ হয় না... বেবিকেও স্যালাইন খাওয়াতে হয়।
৮. ভুলঃ দাঁত তুললে চোখের আর ব্রেইনের ক্ষতি হয়।
নির্ভুলঃ দাঁত তোলার সাথে চোখের আর ব্রেইনের কোনো সম্পর্ক নেই। দাঁত, চোখ, মাথার নার্ভ সাপ্লাই সম্পূর্ণ আলাদা।
৯. ভুলঃ মাস্টারবেশন করলে চোখের জ্যোতি কমে যায়!
নির্ভুলঃ ভিটামিন এ জাতীয় খাবার না খেলে চোখের জ্যোতি কমে যায়।
১০. টক/ ডিম/ দুধ খেলে ঘা দেরীতে শুকায়।
নির্ভুলঃ টক/ ডিমের সাদা অংশ/ দুধ খেলে ঘা তাড়াতাড়ি শুকায়।
১১. ভুলঃ অস্বাভাবিক আচরন, ভাংচুর, পাগলামি মানেই জ্বিন ভুতে ধরা!!!
নির্ভুলঃ এটা বাইপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, হ্যালুসিনেশন।
১২. ভুলঃ তালু কাটা, এক চোখ, কপালে চোখ, বাঘের মত ডোরাকাটা দাগ নিয়ে জন্ম গ্রহন করা বাচ্চা কিয়ামতের আলামত, আল্লাহর গজব, বাঘের বাচ্চা।
নির্ভুলঃ মানুষের পেট থেকে বাঘের বাচ্চা হয় না আর কিয়ামতের আলামত বা গজব বাচ্চাদের উপর আসে না। এসব জিনগত রোগ বা জন্মগত রোগ।
১৩. ভুলঃ প্রেগন্যান্ট মহিলা আয়রণ, ক্যালসিয়াম এসব খেলে বাচ্চা বড় হয়ে যায়। তাই গাইনী ডাক্তার সিজার করার জন্য এগুলা প্রেসক্রাইব করে....
নির্ভুলঃ প্রেগন্যান্ট মহিলা আয়রণ, ক্যালসিয়াম না খেলে গর্ভস্থ বেবির নিউরাল টিউব ডিফেক্ট হয়।
১৪. ভুলঃ প্রেগন্যান্সিতে সাদাস্রাব হলে ফ্লুইড কমে যায়।
নির্ভুলঃ White discharge এবং Amniotic fluid সম্পূর্ণ আলাদা দুটো ফ্লুইড.. একটার সাথে আর একটার কোনো সম্পর্ক নেই।
১৫. বাচ্চা না হওয়া মানেই বন্ধ্যা নারী।
নির্ভুলঃ বন্ধ্যা, নারী এবং পুরুষ উভয়ই হতে পারে।।
__________________________________________
এ ধরণের আরো অনেক ধরণের গুজব বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত, যেগুলোর কোনো ভিত্তি বা বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই।
সৌজন্যেঃ ডাক্তার তানিয়া সুলতানা
__________________________________________
বিঃদ্রঃ আমাদের পোষ্টগুলো যদি আপনাদের ভাল লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার যদি লিখতে কষ্ট হয় তাহলে সংক্ষেপে
T=Thanks
G=Good,
V=Very Good
E=Excellent
T, G, V কিংবা E লিখে কমেন্টস করবেন।
নিয়মিত স্বাস্থ্যতথ্য পেতে অামাদের পেইজে লাইক দিন৷
ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানান৷

24/07/2017
আলহামদুলিল্লাহ আজ ০২-০৭-২০১৬ইং তারিখ সকাল ১০:০০ ঘটিকায় গরীবদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রবাসী জনাব মোহাম্মদ ইয়াছ...
02/07/2016

আলহামদুলিল্লাহ আজ ০২-০৭-২০১৬ইং তারিখ সকাল ১০:০০ ঘটিকায় গরীবদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রবাসী জনাব মোহাম্মদ ইয়াছিন সাহেব ও USWO এর সহযোগিতায় সেমাই, চিনি, তেল ও পোলাউর চাউল সুষ্ঠভাবে বিতরণ করতে সক্ষম হয়েছি।
On the occasion of EID-UL-FITR special gift of USWO(United Social Welfare Organization) Food Item has been delivered to the poor people of Bijoypur Area. Under this program, 90 person beneficiaries get the opportunity. Each beneficiary gets Shemai(Vermicelli), Sugar, Rice & Oil. We are especially thanks to Mr. Mohammed Yeasin who help us from Kuwait.

আমরা USWO এর সদস্যগণ ফারুককে খুব মিস করছি। ও এখন প্রবাসে আছে।
01/07/2016

আমরা USWO এর সদস্যগণ ফারুককে খুব মিস করছি। ও এখন প্রবাসে আছে।

uswo - এর সদস্য ওমর ফা্রুক এক অসহায় রোগীকে স্বেচ্ছায় রক্ত দান করছেন।

01/07/2016

আগামী ০২-০৭-২০১৬ইং তারিখ সকাল ১০:০০ ঘটিকায় জেলখানাবাড়ী রাজার খলা রোডে মোহাম্মদ ইয়াছিন সাহেবের বিল্ডিং এ প্রস্তাবিত UISC কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ইউএসডব্লিউ এর পক্ষ থেকে পূর্বে uswo এর পেজে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। দুর্গাপুর, গাংকুল, টেগুরিয়াপাড়া, দক্ষিণ বিজয়পুর, জেলখানাবাড়ী, মধ্যম বিজয়পুর এর তালিকাভুক্ত জনসাধারণ উপরোক্ত সময়ানুযায়ী উপস্থিত থাকার জন্য অনুরোধ করা গেল।

গত বছরের ন্যায় এবারও বিজয়পুর UISC কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে USWO এবং কুয়েত প্রবাসী মোহাম্মদ ...
27/06/2016

গত বছরের ন্যায় এবারও বিজয়পুর UISC কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে USWO এবং কুয়েত প্রবাসী মোহাম্মদ ইয়াছিন সাহেবের সাহায্যে গরীবদের মাঝে সেমাই, চিনি, তৈল, চাউল বিতরণের ব্যবস্থা করা হচ্ছে। আপনাদের আশেপাশের খুব বেশি গরীব যারা আছেন তাদের নাম এবং গ্রামের নাম কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পরবর্তীতে আ্মরা বিতরণের তারিখ জানিয়ে দিব।
বি: দ্র: চাইলে যে কেউ আমাদের এই সমাজকর্মের সাথে সহযোগিতার হাত বাড়াতে পারেন। কমেন্টের মাধ্যমে আপনার সহযোগিতার ইচ্ছা জানাতে পারেন। যোগাযোগ: ০১৮৪২৯৩৪৪৩৯

একটু সচেতনতায় পারে আমাদের সমাজকে বদলে দিতে!!!
12/02/2016

একটু সচেতনতায় পারে আমাদের সমাজকে বদলে দিতে!!!

12/02/2016

ফেসবুক বা মেইলে হয়রানির শিকার হলে কী করবেন?
************************************************
ইরানা পারভীন দেশের নাম করা একটি প্রাইভেট ব্যাংকের সিনিয়র কর্মকর্তা। দীর্ঘ দিন ধরে তার পরিচিত কেউ একজন তার নাম, পরিচয় ও ছবি দিয়ে একটা ফেসবুক আইডি ব্যবহার করে আসছিলেন এবং বিভিন্ন জনের সাথে নিয়মিত যোগাযোগ চালিয়ে যান।
কিন্তু বাস্তবে তার কোনো ফেসবুক আইডি নেই। পরে তার নামে চালিত ভুয়া আইডি থেকে তার পরিচিত অন্য একজনের সাথে একটি আর্থিক লেনদেনে কেলেঙ্কারি হলে তিনি এই বিষয়ে প্রথম অবগত হন। সাথে সাথে তিনি বিষয়টি অবগত হয়ে থানায় একটি জিডি করেন।
সময়টাই যখন তথ্য প্রযুক্তির যুগ তখন একে ঘিরে চলছে নানা রকম ঘটনা দুর্ঘটনা। তথ্য প্রযুক্তির এই যুগে মানুষ যেমন তার জীবন যাত্রায় অভাবনীয় পরিবর্তন আনতে সক্ষম হয়েছে তেমনি এর অপব্যবহারের ফলও কিন্তু কম নয়।
এর একটি নমুনা হল ইন্টারনেটের মাধ্যমে ফেসবুক, টুইটার, মেইল বা ব্লগে কাউকে হয়রানি করা কিংবা প্রতারণা করা। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এখন প্রায় সকলের কাছে জনপ্রিয়। ফেসবুকের মাধ্যমে উঠতি বয়সের কিশোর-তরুণরা নানা অপরাধেও জড়িয়ে যাচ্ছে।
অধিকাংশ ক্ষেত্রে নারীরাই এর বেশি শিকার হচ্ছে। ভাবছেন এর কি কোনো প্রতিকার নেই?
হ্যাঁ আছে।
২০০৬ সালের তথ্য ও প্রযুক্তি আইনে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ওয়েব সাইটে বা অন্য কোন ইলেক্ট্রনিক মাধ্যমে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেঃ
১. যা মিথ্যা ও অশ্লীল;
২. কেউ তা পড়লে, দেখলে বা শুনলে নীতিভ্রষ্ট বা অসৎ হতে পারে;
৩. যার দ্বারা মানহানি ঘটে,
৪. আইন শৃঙ্খলার অবনতি ঘটে,
৫. রাষ্ট্র ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়;
৬. কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করে
এমন ধরনের তথ্যের মাধ্যমে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উস্কানী প্রদান করা হলে তিনি সর্বোচ্চ চৌদ্দ বৎসর এবং কমপক্ষে সাত বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন। এবং সেই সাথে এক কোটি টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে৷(ধারা ৫৭এর উপধারা-১)
আবার এই দিকে ২০১২ সালের পর্নোগ্রাফি আইনে বলা হয়েছে কোনো ব্যক্তি ইন্টারনেট বা ওয়েবসাইট বা মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহ করলে তিনি এ ধরণের অপরাধের জন্য সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন।
কেউ যদি কারো নামে ভুয়া ফেসবুক বা টুইটার আইডি খুলে প্রকৃত ব্যবহারকারীকে বিব্রত বা হয়রানি করে এবং এতে যদি কারো সামাজিক, অর্থনৈতিক ও পেশাগত ক্ষতি হতে পারে বলে মনে করেন তাহলে সেক্ষেত্রে ভুক্তভোগী প্রয়োজনে থানায় জিডি করতে পারবেন কোনো ফি ছাড়াই।
তবে নিজেই জিডির আবেদন লিখবেন। প্রয়োজনে নিকটস্থ থানার পুলিশের সাহায্য নিবেন। জিডি করে রাখা ভাল কারণ এইসব করে আপনার নামে কেউ কোনো অপরাধ করলেও তার জন্য পরবর্তীতে আপনি দায়ী হবেন না। আপনার সমস্যা যদি গুরতর হয় তাহলে আপনি উপরে উল্লিখিত আইনে মামলাও করতে পারেন।
আর প্রমাণস্বরূপ স্ক্রিন শট নিবেন ও সংশ্লিষ্ট পেজ সেভ করে রাখবেন। এসব পরবর্তীতে আপনার অভিযোগের ভিতটা অনেক শক্ত করবে।
যাহোক আমরা অনেকে এইসব আইন ও নিয়ম সম্পর্কে জানি না বা জেনেও আইনের আশ্রয় নেই না বলে এসব অপরাধ ও অপরাধীকে দমানো কঠিন হচ্ছে আর দিন দিন তারা মাথা চড়া দিয়ে উঠছে।

Address

Bijoypur UISC Computer Training Center, P. O/Bijoypur, P. S: Sadar South, Dist. : Cumilla
Dhaka
3500

Telephone

+8801842934439

Website

Alerts

Be the first to know and let us send you an email when USWO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to USWO:

Shortcuts

Share

Category