Binary It Institute

Binary It Institute

Share

We offer ICT courses. Now this is the the time to learn ICT. As our life is fully dependent on ICT s

05/06/2025

কম্পিউটার মাদারবোর্ডের খুঁটিনাটি জেনে নিন! (বাংলা ব্যাখ্যা সহ)
🔹 CPU Socket
👉 প্রসেসর বসানোর জায়গা। CPU এখানেই সংযুক্ত থাকে।
🔹 Northbridge
👉 মেমোরি ও গ্রাফিক্সের সঙ্গে প্রসেসরের ডিরেক্ট সংযোগ রক্ষা করে।
🔹 Southbridge
👉 কম্পিউটারের ইনপুট-আউটপুট (I/O), SATA, USB ইত্যাদি কন্ট্রোল করে।
🔹 4 Memory Slots
👉 র‍্যাম (DDR) বসানোর জন্য চারটি স্লট থাকে।
🔹 24-pin ATX Power Connector
👉 মাদারবোর্ডের পাওয়ারের প্রধান কানেক্টর। পাওয়ার সাপ্লাই এখান দিয়ে সংযোগ হয়।
🔹 P4 Power Connector
👉 প্রসেসরের জন্য আলাদা ৪-পিন পাওয়ার সংযোগ।
🔹 Heatsink
👉 তাপ নিঃসরণের জন্য ব্যবহৃত ধাতব কভার। তাপ কমায়।
🔹 Inductors & Capacitors
👉 পাওয়ার ম্যানেজমেন্টের জন্য বিদ্যুৎ প্রবাহ স্থিতিশীল রাখে।
🔹 3-pin Fan Connectors
👉 কুলিং ফ্যান সংযোগের জন্য পিন।
🔹 CPU Fan Connector
👉 প্রসেসর কুলিং ফ্যানের জন্য আলাদা পোর্ট।
🔹 PCI Express & PCI Slots
👉 বিভিন্ন এক্সপানশন কার্ড (গ্রাফিক্স কার্ড, নেটওয়ার্ক কার্ড ইত্যাদি) সংযোগের জন্য।
🔹 AGP Slot
👉 পুরোনো টাইপের গ্রাফিক্স কার্ডের জন্য স্লট।
🔹 CD-IN, SPDIF, 1394 Headers
👉 অডিও ও ভিডিও ইনপুট সংযোগের জন্য পোর্ট।
🔹 SATA RAID & 4 SATA Connections
👉 SATA হার্ডড্রাইভ বা SSD সংযোগের জন্য।
🔹 ATA (IDE) Connector & Floppy Connector
👉 পুরনো ATA (IDE) হার্ডড্রাইভ ও ফ্লপি ড্রাইভ সংযোগের জন্য।
🔹 Super I/O
👉 পুরনো পেরিফেরাল (PS/2, Serial port ইত্যাদি) নিয়ন্ত্রণ করে।
🔹 CMOS Battery
👉 BIOS সেটিংস সংরক্ষণ রাখে।
🔹 Jumper & USB Headers
👉 BIOS রিসেট বা এক্সপানশন পোর্ট সংযোগের জন্য।
🔹 System Panel Connectors
👉 পাওয়ার বাটন, LED ইত্যাদি কেসের ফ্রন্ট প্যানেলের সঙ্গে সংযোগ।
🔹 FWH in PLCC
👉 BIOS চিপ, যেখানে ফার্মওয়্যার থাকে।
🔹 Back Panel and I/O Connectors
👉 মনিটর, কীবোর্ড, মাউস, নেটওয়ার্ক ইত্যাদির জন্য পিছনের সংযোগ।
🔍 আজকের পোস্টে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন কি?
💬 কোন বিষয়ের উপর টিপস্ চান? কমেন্টে জানাতে ভুলবেন না!
✅ শেয়ার করুন যাতে অন্যরাও শিখতে পারে।
📌 Follow দিয়ে সাথে থাকুন, নতুন নতুন টিপস আর আপডেট পেতে। 😊💻

10/05/2025
29/10/2024

Today Rajuk pre-test ICT MCQ solve.

29/05/2024

জীবনেও কাজে লাগবে এমন ৬টি পরামর্শ থাকল এই লেখায়। জীবনযাত্রায় নতুন পথ খুঁজে বের করতে, এই শিক্ষাগুলিকে কাজে লাগাতে পারেন।


১. হাল ছাড়বেন না

“যতক্ষণ পর্যন্ত না থেমে যাচ্ছেন যাচ্ছেন, কত ধীরে অগ্রসর হচ্ছেন তা কোনো ব্যাপার নয়।”

সাফল্য একটি চলমান প্রক্রিয়া। নির্দিষ্ট সময়ে প্রত্যাশিত গন্তব্যে পৌঁছাতে না পারলে তাই হতাশ হবেন না, মানসিক চাপে ভুগবেন না। কনফুসিয়াস বলেন, নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়াটাই গুরুত্বপূর্ণ বিষয়, সেই আগানোর পরিমাণ এক ধাপ, বা এক ইঞ্চিই হোক, কিছু যায় আসে না।


২. সর্বোচ্চ চেষ্টা করুন

“যা ই করতে চান, সর্বোচ্চ চেষ্টা করুন।”

জীবন আপনাকে যেদিকেই নিয়ে যাক, নিজের সম্পূর্ণ সত্তাকে সাথে নিয়ে সেখানে যান, নিজের শক্তি ছড়িয়ে দিন সবার মাঝে। মন দিয়ে ও সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে চাইলে পর্বতসম কাজও করে ফেলা যায়।

আপনার আগ্রহ ও অধ্যবসায় যখন সবার চোখে পড়বে, আপনি পৃথিবী বদলে ফেলতে পারবেন।


৩. প্রস্তুতিই মূল বিষয়

“সাফল্য পূর্বপ্রস্তুতির ওপর নির্ভর করে, এবং যথেষ্ট প্রস্তুতি না থাকলে ব্যর্থতা নিশ্চিত।”

এই বাক্যের সাথে আরেকটি কনফুসিয়ান নীতির মিল আছে। তা হল, “দক্ষ কারিগর প্রথমে নিজের যন্ত্রপাতিতে ধার দেয়।” এর অর্থ হল, জীবনে সাফল্য নির্ভর করে প্রস্তুতির ওপর। সাফল্য পাওয়া সহজ বিষয় নয়, এর জন্য দরকার পূর্বপ্রস্তুতি ও কঠোর পরিশ্রম।


৪. বন্ধুত্বও সাফল্যে ভূমিকা রাখে

“এমন কারও সাথে বন্ধুত্ব করবেন না যে আপনার চেয়ে ভাল নয়।”

বন্ধুরা আপনাকে ভবিষ্যতে এগিয়ে যেতে সাহায্য করবে। বন্ধুরা জীবনের যে পর্যায়ে থাকে, সেদিকে আমাদের পা বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়। তাই, এমন বন্ধুদের সাথে রাখুন যারা অনুসরণীয়, যাদের সাথে আপনার মত ও মূল্যবোধের মিল আছে। একে অপরকে নিজেদের সেরা সত্তা হয়ে ওঠার অনুপ্রেরণা জুগিয়ে যান।


৫. ক্ষমা করতে ও ভুলে যেতে শিখুন

“ভুল বড় কোনো ব্যাপার নয়, যদি না আপনি তা মনে রাখতে থাকেন।”

অনেক সময় আমাদের সাথে অন্যায় হয় বা ভুল আচরণ করা হয়। আপনি যতক্ষণ এসব মনে রাখবেন, ততক্ষণ কষ্ট পাবেন। ভুলে গেলে বা গুরুত্ব না দিলে এসব অন্যায় আমাদের পথরোধ করতে পারবে না।

ছোটখাটো বিষয়ে অতিরিক্ত সময় ও শক্তি নষ্ট করবেন না। অন্যের কাজ ও কথাকে আপনার একটি দিন নষ্ট করতে দেবেন না। তাদের কথা মাথায় নেবেন না। ক্ষমা করতে শিখুন ও দরকারি বিষয়ে মনোযোগ দিন।


৬. সবার কাছ থেকেই শেখার আছে

“আমি যদি দুইজন মানুষের সাথে হাঁটি, তাদের প্রত্যেকেই আমার শিক্ষকের ভূমিকা পালন করবেন। একজনের কাছ থেকে আমি তার ভাল দিকগুলি শিখে তা চর্চা করব, অন্যজনের খারাপ দিকগুলি লক্ষ্য করে তা নিজের মধ্যে শুধরে নেব।”

এটি একটি অসাধারণ শিক্ষা। চারপাশে থাকা সবার থেকেই কিছু না কিছু শিখতে পারি আমরা। তাই যার কাছ থেকে যা শেখা যায়, শিখে নিন। অন্যদের কোন গুণগুলি আপনার ভাল লাগে, নিজের জীবনে চর্চা করতে চান তা বেছে নিন। তাদের নেতিবাচক গুণগুলিকে শিক্ষা হিসেবে নিন। নিজের মধ্যে কোন বিষয়গুলি দেখতে চান না, এসব তা মনে করিয়ে দেবে। জীবনে সবসময়ই শেখার আছে।

#মোটিভেশন #শিক্ষা #দর্শন

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Road-15, House 12, Sector 6, Uttara
Dhaka
1234

Opening Hours

Monday 09:00 - 17:00
19:00 - 21:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00