20/08/2026
পড়াশুনার পাশাপাশি শিক্ষকদের শারীরিক ও মানসিক সুস্থতা এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে রাজউক উত্তরা মডেল কলেজে শুরু হয়েছে "ইনডোর গেম প্রতিযোগিতা ২০২৬"।
গতকাল অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কলেজের সম্মানিত অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল হক আহমেদ, এনডিসি, পিএসসি মহোদয়।
শিক্ষার্থীদের পাশাপাশি আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কলেজ প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষকের জন্য রইল শুভকামনা! ❤️