Journeyman Books

Journeyman Books journeymanbooks.com is never obsessed with sells and marketing only.

To make skilled and trained manpower is another challenge and we are working our best for it. We have three types of development programs-
Youth Development Program
Mental Health Develop

14/08/2023

#১৫ আগস্ট জাতীয় শোক দিবস। #জার্নিম্যান বুকস্

বরেণ্য কবি শামসুর রাহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ১৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকি...
17/08/2021

বরেণ্য কবি শামসুর রাহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ১৭ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই কথাসাহিত্যিক।
আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম এই কবি শামসুর রাহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে শামসুর রাহমান স্মৃতিপরিষদ, জাতীয় কবিতা পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও কবির পরিবার।
বরেণ্য এই কবির বিদায়ে বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হলেও তিনি স্মরণীয় হয়ে থাকবেন তাঁর সাহিত্যকর্ম ও সৃষ্টিশীলতায়।
শ্রদ্ধাঞ্জলি তে ‘জার্নিম্যান বুকস্’

১৫ আগস্ট জাতীয় শোক দিবস আজ।১৯৭৫ সালের এই দিনে  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের প্রতি রইলো বিনম্র শ্র...
15/08/2021

১৫ আগস্ট
জাতীয় শোক দিবস আজ।
১৯৭৫ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।

ইউপিএল প্রতিষ্ঠাতা প্রকাশত মহিউদ্দিন আহমেদ মারা গেছেনদেশের প্রবীণ প্রকাশক দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) প্রতি...
23/06/2021

ইউপিএল প্রতিষ্ঠাতা প্রকাশত মহিউদ্দিন আহমেদ মারা গেছেন

দেশের প্রবীণ প্রকাশক দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ মারা গেছেন। সোমবার (২১ জুন) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে ১৯৮১ সাল থেকে মোট ১৬ বার ইউপিএল ‘ন্যাশনাল বুক সেন্টার’ পুরস্কার লাভ করে। ১৯৯১ সালে তিনি স্বর্ণপদকে ভূষিত হন। পরিবেশের উন্নয়নে অবদান রাখার জন্য নরওয়ের প্রধানমন্ত্রী সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১৭ জন প্রকাশককে স্বীকৃতি প্রদানের জন্য আমন্ত্রণ জানান। মহিউদ্দিন ছিলেন তাদের মধ্যে একজন।
২০১৪ সালে ‘বাংলাদেশ অ্যাকাডেমিক অ্যান্ড ক্রিয়েটিভ পাবলিশার্স অ্যাসোসিয়েশন’ কর্তৃক প্রদত্ত ‘ইমেরিটাস পাবলিশার’ পদবি লাভ করেন তিনি।
২০১৪ সালে ‘বাংলাদেশ অ্যাকাডেমিক অ্যান্ড ক্রিয়েটিভ পাবলিশার্স অ্যাসোসিয়েশন’ কর্তৃক প্রদত্ত ‘ইমেরিটাস পাবলিশার’ পদবি লাভ করেন তিনি।
অ্যারিজোনার বেনসনে অবস্থিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি’র আন্তর্জাতিক কার্যালয় থেকে ১৯৮৮ সালে তাকে ‘পাবলিশিং ম্যানেজমেন্ট’ (প্রকাশনা ব্যবস্থাপনা) বিষয়ে ‘কালচারাল ডক্টোরেট’ ডিগ্রি প্রদান করা হয়।
১৯৪৪ সালে ফেনীর পরশুরামে মহিউদ্দিন আহমেদের জন্ম। তার বাবা ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। নটর ডেম কলেজে ছাত্র থাকা অবস্থায় তিনি ‘ব্লু অ্যান্ড গোল্ড’ নামক কলেজ ম্যাগাজিনের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১২ সালে মহিউদ্দিন আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশ করেন।

স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। শুভ জন্মদিন প্রিয়  'বাংল...
26/03/2021

স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
শুভ জন্মদিন প্রিয় 'বাংলাদেশ' ।

ঐতিহাসিক ৭ই মার্চআসলাম সানীবঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণের মধ্যে অন্যতম।এটিকে গৃহযুদ্ধে বিধ্বস্ত  আমের...
07/03/2021

ঐতিহাসিক ৭ই মার্চ
আসলাম সানী
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণের মধ্যে অন্যতম।এটিকে গৃহযুদ্ধে বিধ্বস্ত আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের ১৮৬৩ সালের গেটিসবার্গ বক্তৃতার সঙ্গে তুলনা করা হয়। এমন সুন্দর ভাষণটি কিন্তু লিখিত ছিলোনা। এটি ছিল বঙ্গবন্ধুর তাৎক্ষণিক প্রতিক্রিয়া।
৭ই মার্চ সকালবেলা ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ির লাইব্রেরির কক্ষে একটি রুদ্ধদ্বার বৈঠক হয়। সেখানে সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান, মনসুর আলী, খন্দকার মোশতাক আহমেদ, তাজউদ্দীন আহমেদ ও কামাল হোসেনের সঙ্গে বসেছিলেন বঙ্গবন্ধু। দীর্ঘ আলোচনার পর কক্ষ থেকে বের হয়ে অপেক্ষারত নেতাদের উদ্দেশ্যে বলেন, সাড়ে চার টায় রেসকোর্স ময়দানের সভায় চার দফা ঘোষণা করা হবে। তবে তখনো পর্যন্ত ভাষণের মূল বক্তব্য নির্ধারিত হয়নি। এই পরিস্থিতিতে ভাষণে কি বলবেন, নিজেই দায়িত্ব নিলেন তিনি। আর এই ভাষণেই বঙ্গবন্ধু দিলেন বাঙালির মুক্তির ডাক : ‘প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ ।
… এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম । জয় বাংলা ।’

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ এবং তার ম্যুল্যায়নধর্মী লেখাগুলো পাঠশেষে পাঠক নতুন পথের সন্ধান পাবেন বলে মনে করেন গুনী এই লেখক।
বই পাচ্ছেন শুধুমাত্র Journeyman Books - এ।
ঘরে বসে বইটি পেতে ফোন করুন 01575-622556 নম্বরে
অথবা ইনবক্স করুন আমাদের পেইজে।

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
21/02/2021

২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

শহিদ সার্জেন্ট জহুরুল হক ও তাকে নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বই পাচ্ছেন শুধুমাত্র Journeyman Books - এ।আগরতলা মামলার অনুচ্চারি...
15/02/2021

শহিদ সার্জেন্ট জহুরুল হক ও তাকে নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বই পাচ্ছেন শুধুমাত্র Journeyman Books - এ।
আগরতলা মামলার অনুচ্চারিত ইতিহাস - পূর্ব মুল্য- ১২০০ টাকা
২৫% ছাড়ে বর্তমান মূল্য - ৯০০ টাকা
৬৯- এর শহিদ সার্জেন্ট জহুরুল হক ও মুক্তিযুদ্ধ - পূর্ব মূল্য - ৮০০ টাকা ২৫% ছাড়ে বর্তমান মূল্য - ৬০০ টাকা।
ঘরে বসে বইটি পেতে ফোন করুন 01575-622556 নম্বরে
অথবা ইনবক্স করুন আমাদের পেইজে।

Address

Dhaka
1213

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Journeyman Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Journeyman Books:

Shortcuts

Share

Category