All is Well: Never Stop Yourself

All is Well: Never Stop Yourself

Share

Never loss your integrity

Photos from Unique BCS & Bank Jobs's post 06/05/2026
Photos from Recent Publications's post 06/05/2026
Photos from Kabil Mahmud's post 05/05/2026
30/04/2026

#বিসিএস এবং শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে এ পর্যন্ত যতগুলো প্রশ্ন এসেছে-

১. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত? [বিসিএস ও ১৭তম নিবন্ধন]
উত্তর: ঈশ্বরদী, পাবনা।

২. এটি কোন নদীর তীরে অবস্থিত? [১০ম ও ১২তম নিবন্ধন]
উত্তর: পদ্মা নদী।

৩. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মূল ভিত্তিপ্রস্তর কবে স্থাপিত হয়?
উত্তর: ২ অক্টোবর, ২০১৩ (প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক)।

৪. প্রথম ইউনিটের প্রথম ‘কংক্রিট ঢালাই’ কবে শুরু হয়? [বিসিএস]
উত্তর: ৩০ নভেম্বর, ২০১৭।

৫. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা কত? [বিসিএস ও ১৬তম নিবন্ধন]
উত্তর: ২,৪০০ মেগাওয়াট। (প্রতিটি ইউনিট ১,২০০ মেগাওয়াট)।

৬. এই বিদ্যুৎকেন্দ্রে কোন ধরনের রিঅ্যাক্টর ব্যবহার করা হয়েছে? [বিসিএস ও ১৮তম নিবন্ধন]
উত্তর: VVER-1200। (এটি রাশিয়ার ৩+ প্রজন্মের প্রযুক্তি)।

৭. পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবে কী ব্যবহৃত হয়? [বিসিএস বিজ্ঞান অংশ]
উত্তর: ইউরেনিয়াম-২৩৫ ($^{235}U$)।

৮. পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে কী ব্যবহৃত হয়?
উত্তর: ভারি পানি ($D_2O$) বা গ্রাফাইট। (রূপপুরে সাধারণ পানি বা Light Water ব্যবহৃত হয়)।

৯. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কোন দেশ কারিগরি ও আর্থিক সহায়তা দিচ্ছে? [বিসিএস ও ১৫তম নিবন্ধন]
উত্তর: রাশিয়া।

১০. রাশিয়ার কোন কোম্পানি এটি নির্মাণ করছে?
উত্তর: এটোমস্ট্রয় এক্সপোর্ট (Rosatom-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান)।

১১. পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে বিশ্বের দরবারে বাংলাদেশের অবস্থান কততম? [বিসিএস ও ১৭তম নিবন্ধন]
উত্তর: ৩৩ তম (বি.দ্রঃ পারমানবিক বিদ্যুৎ উৎপাদনকারি দেশ হিসেবে IAEA এর মতে ৩৪ তম)

১২. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তদারকি করে কোন আন্তর্জাতিক সংস্থা? [বিসিএস]
উত্তর: IAEA (International Atomic Energy Agency)।

১৩. রূপপুরের প্রথম ইউরেনিয়াম হস্তান্তর অনুষ্ঠান (গ্র্যাজুয়েশন অনুষ্ঠান) কবে হয়?
উত্তর: ৫ অক্টোবর, ২০২৩। (এর মাধ্যমেই বাংলাদেশ পারমাণবিক শক্তি ব্যবহারকারী হিসেবে স্বীকৃত হয়)।

১৪. ‘নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড’ (NPCBL) কোন মন্ত্রণালয়ের অধীনে? [বিসিএস]
উত্তর: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

১৫. পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে কোন দেশ?
উত্তর: রাশিয়া।

ামিং প্রশ্ন:
১৬. ২৮ এপ্রিল ২০২৬ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের রিঅ্যাক্টরে এই ফুয়েল লোডিং কার্যক্রমের উদ্বোধন কে করেছেন?
উত্তর: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

১৭. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আয়ুষ্কাল কত?
উত্তর: প্রায় ৬০ বছর।

১৮. নির্মাণ চুক্তি অনুযায়ী, কত বছরের জ্বালানি সরবরাহ করবে রাশিয়া?
উত্তর: তিন বছরের।

১৯. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যয় পরিশোধের সময় কত বছর?
উত্তর: ২৮ বছর

২০. রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক-
উত্তর: আলেক্সি লিখাচেভ।

২১. আগামী আগস্টে (২০২৬) কত মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে?
উত্তর: প্রায় ৩০০ মেগাওয়াট।

২২. রূপপুর বিদ্যুৎকেন্দ্রে কোন প্রক্রিয়ায় ইউরেনিয়াম বিভাজনের মাধ্যমে তাপ উৎপন্ন হবে?
উত্তর: নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায়।
Follow: (Edited)

Photos from Matrix BCS Series's post 29/04/2026
Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Pirganj, Thakurgaon
Dhaka