29/04/2024
স্বপ্নের এমআইটি'র দুই বিভাগে ডাক পেলেন বুয়েটের বিজয় বিশ্ববিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিউট অব টেকনোলজির (এমআইটি) দুই বিভাগ থেকে পিএইচডি'র জন্য ডাক পে.....
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BUET, College & University, Dhaka.
29/04/2024
স্বপ্নের এমআইটি'র দুই বিভাগে ডাক পেলেন বুয়েটের বিজয় বিশ্ববিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিউট অব টেকনোলজির (এমআইটি) দুই বিভাগ থেকে পিএইচডি'র জন্য ডাক পে.....
13/10/2022
Nostalgic view of BUET during rainy season.
04/06/2022
শেষ হলো বুয়েট ভর্তির বাছাইপর্বের পরীক্ষা
২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের বুয়েটে স্নাতক ভর্তির ১ম পর্ব (বাছাইপর্ব) শেষ হলো আজকে। বুয়েট প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে MCQ পদ্ধতিতে।
আজকের পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ শিফটে। সকাল ১০টা থেকে ১১ টা ও বিকাল ৩টা ও ৪টা। ঢাকার প্রচন্ড যানজট সত্ত্বেও পরীক্ষা সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, প্রিলিমিনারী পরীক্ষার মেধাক্রমের ভিত্তিতে প্রতি শিফট থেকে প্রথম ৩০০০ জন, দুই শিফটের মোট ৬০০০ জন, আগামী ১৮ই জুন চূড়ান্ত লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবে৷ লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষিত হবে।
পরীক্ষা পরিস্থিতির শৃঙখলা বিধানের স্বার্থে বুয়েট রোভার স্কাউটের ৫টি টিম কাজ করে৷ এছাড়াও ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। সাধারণ বুয়েটিয়ানরাও আজ সারাদিন ক্যাম্পাসে তৎপর ছিল।
ঢাকার অসহনীয় যানজট নিয়ে কয়েকজন পরীক্ষার্থী ও অভিভাবক অভিযোগ করে বলেন, "একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের পরীক্ষা একসাথে হওয়ায় এত যানজট। একই দিনে এরকম পরীক্ষা না রাখলেই হয়।"
03/06/2022
আগামীকাল ৪ই জুন ২টি শিফট এ (সকাল ১০-১১, বিকাল ৩-৪টা) অনুষ্ঠিত হতে যাচ্ছে বুয়েট ভর্তি পরীক্ষার প্রথম ধাপ, বুয়েট প্রিলিমিনারি ভর্তি পরীক্ষা।
বুয়েট প্রিলিমিনারি ভর্তি পরীক্ষায় সকল পরীক্ষার্থীদের জন্য রইলো শুভকামনা!
কিছু গুরুত্বপূর্ণ তথ্য-
পরীক্ষার আগে
১. নিজের এডমিট কার্ড, প্রয়োজনীয় কাগজপত্র প্রিন্ট করে একটি ট্রান্সপারেন্ট ব্যাগে নিয়ে রাখতে হবে।
২. পরীক্ষার হল/গেট নাম্বার দেখে আসতে হবে। অসুবিধা হলে নিচের ছবির সাথে মিলিয়ে দেখে নিতে পারো। তাও খুঁজে পেতে সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো।
৩. সর্বোচ্চ প্রস্তুতিই রাখতে হবে। আর অবশ্যই মাথা ঠান্ডা রাখা জরুরি।
পরীক্ষার দিন
১. নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট পূর্বে ক্যাম্পাসে চলে আসার চেষ্টা করতে হবে।
পরীক্ষার দিন ক্যাম্পাসের আশেপাশে ট্রাফিক বেশি থাকার সম্ভাবনাই বেশি।
(যেহেতু একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়েও পরীক্ষা আছে)।
তাই সময় নিয়ে বের হওয়াই ভালো।
২. পরীক্ষার হলে কলম, অনুমোদিত ক্যালকুলেটর আর প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কিছু সাথে রাখা যাবে না।
৩. প্রবেশের সময় কাগজপত্র হাতে রাখতে হবে বা ট্রান্সপারেন্ট ব্যাগে রাখতে হবে যাতে গার্ডদের চেক করতে সুবিধা হয়।
৪. মোবাইল হলের ভিতরে নিয়ে না যাওয়াই ভালো, নিয়ে গেলেও আগেই ইনভিজিলটরদের জানিয়ে রাখা ভালো।
৫. ব্যাগ বা অন্য যেকোন জিনিসপত্র অবশ্যই গেটের বাইরে রেখে যেতে হবে।
এছাড়া যেকোন তথ্য সহযোগিতায় যোগাযোগ করতে পারো।
ভর্তি পরীক্ষার সিট বন্টনের আলোকে বুয়েট ক্যাম্পাসের প্রয়োজনীয় তথ্য সম্বলিত নকশা -
03/03/2022
স্থাপত্যশিল্পে বিশেষ অবদানের জন্য অস্ট্রেলিয়ান ইনস্টিটিউট অব আর্কিটেক্টসের ফেলোশিপ পেলেন সাবেক বুয়েটিয়ান জনাব ইফতেখার আব্দুল্লাহ।
অস্ট্রেলিয়ায় এ সম্মাননা পাওয়া প্রথম বাংলাদেশি স্থপতি তিনি।
বুয়েটিয়ান পরিবারের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন!
29/01/2022
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক শেষ করে সরাসরি Massachusetts Institute of Technology (MIT) এর PhD program এ ফুল ফান্ডেড স্কলারশিপসহ সুযোগ পেয়েছেন বুয়েটের ৩জন শিক্ষার্থী।
Nishat Tabassum - ChE'14
Shashata Sawmya - CSE'15
Mahmudul Islam Ridul - ME'15
বুয়েটিয়ান পরিবারের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন।
30/11/2021
বুয়েটিয়ানদের পক্ষ থেকে সিয়ামকে অভিনন্দন!
এবারের বুয়েট ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে বগুড়ার সরকারী আজিজুল হক কলেজের মেফতাউল আলম সিয়াম।
শুধু বুয়েটেই নয় একাধারে IUT ও DU(A) তেও প্রথম হয়ে সে তার প্রতিভার ঝলক দেখিয়েছে।
বুয়েটের ইইইতে পড়বেন ৩ বিশ্ববিদ্যালয়ে প্রথম সিয়াম বুয়েটের ইইইতে ভর্তি কেন হতে চান জানতে চাইলে সিয়াম নিউজবাংলাকে বলেন, ‘আমি একজন রিসার্চার হতে চাই। ইইইতে রিসার্চের...
২০১৯ ব্যাচে ভর্তি হওয়া ডিপার্টমেন্ট বনাম র্যাংক তালিকা:
ARCHI 19: 3-83 & 268
CSE 19: 1-237 & 873
EEE 19: 2-329 & 601
ME 19: 160-572
BME 19: 341-672
ChE 19: 354-852 & 2100
CE 19: 93-822
IPE 19: 425-904
MME 19: 845-984
WRE 19: 857-1013
NAME 19: 983-1172
URP 19: 970-1220
01/11/2021
Bangladesh University of Engineering and Technology offers you total 12 subject choices. Every subject is different and has different future opportunities. Before choosing a subject that will be your resort for not only four years but also for the rest of your life, you should explore the courses and opportunities each subject provides.
BUET Career Club presents you subject reviews of all 12 departments written by our alumni or current students of that specific subject.
1. EEE- https://www.facebook.com/145845482148287/posts/2728771093855700/
2. CSE- https://www.facebook.com/145845482148287/posts/2728837243849085/
3. Mechanical- https://www.facebook.com/145845482148287/posts/2728631810536295/
4. Civil- https://www.facebook.com/145845482148287/posts/2728563380543138/
5. BME- https://www.facebook.com/145845482148287/posts/2728656990533777/
6. WRE- https://www.facebook.com/145845482148287/posts/2728539820545494/
7. IPE- https://www.facebook.com/145845482148287/posts/2728516687214474/
8. NAME- https://www.facebook.com/145845482148287/posts/2728586167207526/
9. Chemical- https://www.facebook.com/145845482148287/posts/2728676567198486/
10. MME- https://www.facebook.com/145845482148287/posts/2728644713868338/
11. URP- https://www.facebook.com/145845482148287/posts/2728859113846898/
12. Archi- https://www.facebook.com/145845482148287/posts/2728447177221425/
11/10/2021
বুয়েট এর রসায়ন বিভাগের সাবেক প্রফেসর ও একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেতা ড. এনামুল হক স্যার আজ দুপুর ২.৩০ এ তার বেইলী রোডের নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
বহুমুখী প্রতিভাধর এই ব্যক্তি ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের ১৫ টি বছর বুয়েট এর রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ও ২ বছর ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডীন হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৬৮ সালে তিনি অভিনয় জগতে পা রাখেন। ৭৮ বছরের বর্নাঢ্য জীবনে তিনি ৬০ এর অধিক টেলিভিশন নাটক লিখে গেছেন।
তার বহুমুখী প্রতিভা সত্যিই বিস্ময়কর।
ফটোঃ শেখ মেহেদী মোরশেদ
ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানালো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
আগামী ২০ ও ২১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর 'স্নাতক' ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রাথমিক বাছাই পরীক্ষা। চূড়ান্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের আগামী অধিবেশনে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার আজ শনিবার (৪ সেপ্টেম্বর) এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, "একাডেমিক কাউন্সিলের অধিবেশনের পর চূড়ান্ত সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হবে।"
উল্লেখ্য, এই বছর ৪ টি শিফট এ প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফলাফল অনুযায়ী প্রত্যেক শিফট থেকে প্রথম ১৫০০ জনকে চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে।
01/08/2021
অনলাইনেই হচ্ছে বুয়েটের গ্রেডেড টার্ম ফাইনাল, শিক্ষার্থীদের মতামত অবহেলিত অবশেষে ১ ঘন্টা সময় কমিয়ে অনলাইনেই গ্রেডেড টার্ম ফাইনাল নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বুয়েট প্রশাসন। পরীক্ষার মাত্র তি.....