NextStep - On The Go

NextStep - On The Go

Share

We’re here to support our generation on their path to studying abroad.

So,What’s your NextStep?🎯 | Europe | USA | UK | ✈️🌍 Anywhere in the world we’re always ready to assist you 💯 Feel free to reach out at anytime. ✅

29/11/2024

Next ইউরোপ এর যে দেশ গুলোর VFS বা কনসুলেট সেবা বাংলাদেশ এ চালু হতে যাচ্ছে!

১.পর্তুগাল 🇵🇹
২.পোল্যান্ড 🇵🇱
৩.ক্রোয়েশিয়া 🇭🇷
৪.বুলগেরিয়া🇧🇬

JUST WAIT FOR THE RIGHT TIME ✅

Happy studying and living 29/11/2024

যারা একটা স্পেসিফিক দেশকে টার্গেটে রেখেছেন তাদের বলছি হাতে কিছু অপশন রাখা সবসময়ই ভালো।

ফিনল্যান্ডঃ যদিও এখন পার্ট-পার্ট-টাইম জব পাওয়া কঠিন তবে এই দেশটা সবদিক দিয়ে ভালো। বিশেষ করে PR নিয়ে আপনার প্যারা নেওয়া লাগবে না। ফিনল্যান্ডে অনেক গুলো ভার্সিটি আছে। আপনি ফ্রি তে আবেদন করতে পারবেন। সাধারণত প্রতি বছর জানুয়ারির ৫ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। কিছু ভার্সিটি যেমন Aalto University, University of Helsinki আবেদন প্রক্রিয়া আগে থেকেই শুরু হয়। এখানে দেখার বিষয় হলো ফিনল্যান্ডের টিউশন ফি অনেক। কিন্তু রেজাল্ট ভালো থাকলে ও ইন্টারভিউ ভালো হলে ৫০-১০০% পর্যন্ত স্কলারশিপ পাবেন।

Website: https://www.studyinfinland.fi/

ডেনমার্কঃ ডেনমার্কে পৃথিবীর সেরা কিছু ভার্সিটি আছে। তবে টিউশন ফি বিশেষ করে সাইন্সের সাবজেক্ট গুলোতে অনেক বেশি। যদি স্পাউস নিয়ে যেতে পারেন তবে টিউশন ফি নিয়ে প্যারা খেতে হবে না। দুইজন মিলে যা ইনকাম করবেন খুব সুন্দর করে চলতে পারবেন।

Website: https://studyindenmark.dk/

বেলজিয়ামঃ অনেকেই হয়তো বেলজিয়াম নিয়ে খুব বেশি কিছু জানে না, বা শুনে নি। কিন্তু ইউরোপীয় দেশ গুলোর মধ্যে বেলজিয়াম ও ভালো অপশন। ভার্সিটি ভেদে টিউশন ফি ৯০০-৫০০ ইউরো। ডকুমেন্টস সব ঠিক থাকলে এমবাসি ভিসা নিয়ে প্যারা দেয় না। Ghent University, UHasselt, VUB দেখতে পারেন।

Website: https://www.studyinbelgium.be/en

ইতালিঃ এক সময় ইতালি বেশ জনপ্রিয় ছিলো এবং অনেক বাংলাদেশি ব্যাচেলর, মাস্টার্স লেভেলে লেখাপড়া করার জন্য যেত। কিন্তু গত কয়েক বছর ভিসা রেশিও খুব খারাপ ছিলো। কিন্তু এবছর দেখলাম ভালোই ভিসা দিয়েছে। ইতালির অনেক ভার্সিটির টিউশন ফি কম এবং খুব কম খরচে ভালো সাবজেক্টে পড়তে পারবেন। রেজাল্ট ভালো থাকলে স্কলারশিপও পেয়ে যেতে পারেন। ইতালির ভার্সিটি গুলো ভালোই স্কলারশিপ দিয়ে থাকে।

Website: https://studyinitaly.esteri.it/en/home_borse

চেক রিপাবলিকঃ জার্মানির পাশের এই দেশে বেশ কিছু ভালো ভার্সিটি আছে। আপনার যদি IT, Computer Science রিলেটেড সাবজেক্টে পড়ার ইচ্ছে থাকে দেখতে পারেন। খুব কম খরচে মাস্টার্স শেষ করতে পারবেন এবং পড়া শেষে জব নিয়ে প্যারা খাওয়া লাগবে না। Masaryk University, Brno University of Technology, Czech University of Life Sciences দেখতে পারেন।

Website: https://www.studyin.cz/

নেদারল্যান্ডসঃ টাকা-পয়সা থাকলে নেদারল্যান্ডস দেখতে পারেন। দেশ, পড়ালেখার মান সবকিছুই ভালো কিন্তু টিউশন ফি আমার কাছে অনেক মনে হয়েছে।

Website: https://www.studyinholland.nl/

আইসলেন্ডঃ এই দেশে খুব অল্প কয়েকজন বাংলাদেশি আছেন যারা মাস্টার্স লেভেলে লেখাপড়া করছেন। একাডেমিক রেজাল্ট ভালো হলে ও IELTS এ ৬.৫ থাকলে University of Iceland দেখতে পারেন। এই ভার্সিটিতে কোন টিউশন ফি নেই।

Website: https://study.iceland.is/

ফ্রান্সঃ ফ্রান্স এমবাসি ভিসা নিয়ে ভালোই প্যারা দেয়। কিন্তু ফ্রান্সের অনেক ভার্সিটিতে টিউশন ফি খুব কম, সেইসাথে স্কলারশিপও অফার করে। যদি স্কলারশিপ পেয়ে যান তাহলে ভিসা নিয়ে খুব একটা ঝামেলা হবে না। University of Paris-Saclay, Saint-Aubin, Université de Paris দেখতে পারেন।

Website: https://www.campusfrance.org/en

সুইডেনঃ খুব সুন্দর এবং পরিপাটি একটা দেশ। সুইডেনের কিছু ভার্সিটি ওয়ার্ডের বেস্ট। একাডেমিক রেজাল্ট, IELTS স্কোর ভালো হলে চেষ্টা করে দেখতে পারেন। সাবজেক্ট রিলেটেড দুই বছরের জব এক্সপেরিয়েন্স থাকলে SI স্কলারশিপের জন্য ট্রাই করা যেতে পারে। এছাড়াও ভার্সিটি বা ডিপার্টমেন্টের বেশ কিছু স্কলারশিপ আছে। ভার্সিটির ওয়েবসাইটে গেলেই দেখতে পাবেন।

Website: https://studyinsweden.se/

পোল্যান্ডঃ পোল্যান্ডে অনেক বাংলাদশি আছে। আগে অনেক বাংলাদেশি ব্যাচেলর, মাস্টার্স লেভেলে পোল্যান্ড যেতো। কারণ পোল্যান্ডের ভার্সিটি গুলোর টিউশন ফি অনেক কম। সেই সাথে জীবনযাপনের ব্যায় ও কম। পোল্যান্ডের জন্য University of Warsaw, Warsaw University of Technology দেখত পারেন।

Website: https://study.gov.pl/

Happy studying and living Choose the land of happy studying and living! An adventurous and safe Nordic country, Finland embraces education for a better life and a brighter future.

28/11/2024

বর্তমানে ভারত ভিসা দেওয়া বন্ধ রেখেছে। তাই ভারতে গিয়ে ফিনল্যান্ড, এস্তোনিয়া, পোল্যান্ডের মত দেশ গুলোর এমবাসিতে এপ্লিকেশন বা ইন্টারভিউ দেওয়া সম্ভব নয়। নিচে একটা লিস্ট দিয়ে দিলাম যে দেশ গুলোর জন্য ভারতে যাওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশ থেকেই সব প্রসেস করতে পারবেন। কোনো দেশ বাদ গেলে কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন।

১। ডেনমার্ক 🇩🇰
২। সুইডেন 🇸🇪
৩। নরওয়ে 🇧🇻
৪। জার্মানি 🇩🇪
৫। হাঙ্গেরি 🇹🇯
৬। আমেরিকা 🇺🇲
৭। কানাডা 🇨🇦
৮। অস্ট্রেলিয়া 🇭🇲
৯। ইতালি 🇮🇹
১০। চায়না 🇨🇳
১১। সৌদি 🇸🇦
১২। নেদারল্যান্ডস 🇳🇱
১৩। ফ্রান্স 🇲🇫
১৪। সাউথ কোরিয়া 🇰🇷
১৫। জাপান 🇯🇵
১৬। থাইল্যান্ড 🇨🇷
১৭। বেলজিয়াম 🇹🇩
১৮। রাশিয়া 🇷🇺
১৯। তুরস্ক 🇹🇷
২০। কাতার 🇶🇦
২১। যুক্তরাজ্য 🇬🇧
২২। সিঙ্গাপুর 🇸🇬
২৩। ভারত 🏴‍☠️
২৪।...............

কোথায় কিভাবে আবেদন করবেন এবিষয়ে বিস্তারিত বুঝতে ঝামেলা হলে আমাদেরকে ইনবক্সে মেসেজ করতে পারেন।

26/11/2024

ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।আইনজীবী সাইফুল আলম ভাইয়ের হত্যার দ্রুত বিচার চাই।

আমেরিকায় সিসিআই বৃত্তিতে পড়াশোনা, টোয়েফলে ৪২০ অথবা আইএলটিএসে ৫-এ আবেদন 25/11/2024

https://www.prothomalo.com/education/scholarship/ow0bznx2eq

আমেরিকায় সিসিআই বৃত্তিতে পড়াশোনা, টোয়েফলে ৪২০ অথবা আইএলটিএসে ৫-এ আবেদন মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কার্যক্রমের আওতায় বাংলাদেশি শিক্ষার্থীরা বিদেশি শিক্ষার্থীদের সঙ.....

23/11/2024

HUNGARY স্কলারশিপ নিয়ে কিছু কমন প্রশ্ন এবং উত্তর।

20/11/2024

"হাঙ্গেরি দিচ্ছে উচ্চশিক্ষায় স্কলারশিপ, স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ"

হাঙ্গেরি সরকার ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৫-২৬’ কর্মসূচির আওতায় বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। এ স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে হাঙ্গেরিতে পড়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এ বৃত্তির জন্য ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৫৭ হাজার শিক্ষার্থী আবেদন করেছিলেন। তাঁদের মধ্য থেকে সারা বিশ্বের ৪ হাজার ৫০০ শিক্ষার্থী এ স্কলারশিপ পেয়েছিলেন। এবারের এ বৃত্তির জন্য আবেদন করা যাবে ২০২৫ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত।

স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করা যাবে। প্রতিবছর বাংলাদেশ থেকে শতাধিক শিক্ষার্থী যোগ্যতাপূরণ সাপেক্ষে এ স্কলারশিপ পাবেন।

হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ দিয়ে আসছে। ২০১৯ সালে বাংলাদেশে চালু হয় এই স্কলারশিপ। এই স্কলারশিপের অধীন টিউশন ফি সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি পাওয়া যাবে স্বাস্থ্যবিমাও। তবে আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট ও ডক্টরাল—তিনটির যেকোনো একটিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। দেশটির ৩০টি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যাবে এ বৃত্তির আওতায়।

ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দেশ হাঙ্গেরি। দেশটির রাজধানী বুদাপেস্টসহ অন্য বড় শহরের মধ্যে রয়েছে দেব্রেসেন আর মিসকালো। শুধু হাঙ্গেরি নয়, ইউরোপের রাজনৈতিক, বাণিজ্যিক, সামাজিক ও যোগাযোগব্যবস্থার কেন্দ্রস্থল বুদাপেস্ট। এ ছাড়া এ দেশের অধিকাংশ জনবসতি বিখ্যাত দানিউব নদীর কূল ঘেঁষে গড়ে উঠেছে। হাঙ্গেরি সেনজেনভুক্ত দেশ হওয়ায় ইউরোপের ২৫টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করার সুযোগ রয়েছে। এ ছাড়া হাঙ্গেরির ৯৯ শতাংশ মানুষ ইংরেজি ভাষা জানে এবং এ ভাষায় কথা বলতে পারে।

বৃত্তির লক্ষ্য
হাঙ্গেরির পেকস বিশ্ববিদ্যালয় দেয় স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ। এ বৃত্তির ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতিবছর পাঁচটি মহাদেশের প্রায় ৮০টি দেশের পাঁচ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থী এ বৃত্তি নিয়ে পড়াশোনা করছেন। এই বৃত্তির লক্ষ্য হলো হাঙ্গেরিতে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা বাড়ানো এবং হাঙ্গেরির উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শীর্ষ বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে উত্সাহিত করা।

স্কলারশিপে যত সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*ডরমিটরিতে বিনা মূল্যে আবাসনের সুবিধা;

*স্বাস্থ্যবিমা সুবিধা দেবে;

*স্নাতক ও স্নাতকোত্তর চলাকালে বছরে দেবে ৪৩ হাজার ৭০০ হাঙ্গেরিয়ান ফোরিন্ট;

*পিএইচডির জন্য দেবে ১ লাখ ৪০ হাজার হাঙ্গেরিয়ান ফোরিন্ট।

যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে
৩১টি স্নাতক, ২৯টি স্নাতকোত্তর ও ১৫টি পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় এ বৃত্তিতে। এগুলোর মধ্যে রয়েছে: চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ব্যবসা ও অর্থনীতি, কলা ও প্রকৌশল।

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে;

*ব্যাচেলর ডিগ্রির জন্য আবেদন করতে ১২ বছরের স্কুল সার্টিফিকেট লাগবে;

*স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*পিএইচডি ডিগ্রির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*একাডেমিক সব সনদ ও ট্রান্সক্রিপ্ট;

*রিকমেন্ডেশন লেটার;

*স্টেটমেন্ট অব পারপাস;

*গবেষণা প্রস্তাব (স্নাতক)।

Login
সর্বশেষ
রাজনীতি
বাংলাদেশ
অপরাধ
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
Eng
By using this site, you agree to our Privacy Policy.
OK
ভিডিও
ছবি
ভিডিও

বৃত্তি
হাঙ্গেরি দিচ্ছে উচ্চশিক্ষায় স্কলারশিপ, স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ
প্রথম আলো ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ০৮: ১১
ফলো করুন

হাঙ্গেরি সরকার ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৫-২৬’ কর্মসূচির আওতায় বাংলাদেশসহ বিশ্বের নানা দেশের শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। এ স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে হাঙ্গেরিতে পড়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এ বৃত্তির জন্য ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৫৭ হাজার শিক্ষার্থী আবেদন করেছিলেন। তাঁদের মধ্য থেকে সারা বিশ্বের ৪ হাজার ৫০০ শিক্ষার্থী এ স্কলারশিপ পেয়েছিলেন। এবারের এ বৃত্তির জন্য আবেদন করা যাবে ২০২৫ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত।

স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকামের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করা যাবে। প্রতিবছর বাংলাদেশ থেকে শতাধিক শিক্ষার্থী যোগ্যতাপূরণ সাপেক্ষে এ স্কলারশিপ পাবেন।

হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ দিয়ে আসছে। ২০১৯ সালে বাংলাদেশে চালু হয় এই স্কলারশিপ। এই স্কলারশিপের অধীন টিউশন ফি সম্পূর্ণ ফ্রি। পাশাপাশি পাওয়া যাবে স্বাস্থ্যবিমাও। তবে আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট ও ডক্টরাল—তিনটির যেকোনো একটিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। দেশটির ৩০টি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যাবে এ বৃত্তির আওতায়।

ইউরোপীয় ইউনিয়নের অন্যতম দেশ হাঙ্গেরি। দেশটির রাজধানী বুদাপেস্টসহ অন্য বড় শহরের মধ্যে রয়েছে দেব্রেসেন আর মিসকালো। শুধু হাঙ্গেরি নয়, ইউরোপের রাজনৈতিক, বাণিজ্যিক, সামাজিক ও যোগাযোগব্যবস্থার কেন্দ্রস্থল বুদাপেস্ট। এ ছাড়া এ দেশের অধিকাংশ জনবসতি বিখ্যাত দানিউব নদীর কূল ঘেঁষে গড়ে উঠেছে। হাঙ্গেরি সেনজেনভুক্ত দেশ হওয়ায় ইউরোপের ২৫টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করার সুযোগ রয়েছে। এ ছাড়া হাঙ্গেরির ৯৯ শতাংশ মানুষ ইংরেজি ভাষা জানে এবং এ ভাষায় কথা বলতে পারে।

বৃত্তির লক্ষ্য
হাঙ্গেরির পেকস বিশ্ববিদ্যালয় দেয় স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ। এ বৃত্তির ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতিবছর পাঁচটি মহাদেশের প্রায় ৮০টি দেশের পাঁচ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থী এ বৃত্তি নিয়ে পড়াশোনা করছেন। এই বৃত্তির লক্ষ্য হলো হাঙ্গেরিতে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা বাড়ানো এবং হাঙ্গেরির উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শীর্ষ বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে উত্সাহিত করা।

স্কলারশিপে যত সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*ডরমিটরিতে বিনা মূল্যে আবাসনের সুবিধা;

*স্বাস্থ্যবিমা সুবিধা দেবে;

*স্নাতক ও স্নাতকোত্তর চলাকালে বছরে দেবে ৪৩ হাজার ৭০০ হাঙ্গেরিয়ান ফোরিন্ট;

*পিএইচডির জন্য দেবে ১ লাখ ৪০ হাজার হাঙ্গেরিয়ান ফোরিন্ট।

যেসব বিষয়ে অধ্যয়ন করা যাবে
৩১টি স্নাতক, ২৯টি স্নাতকোত্তর ও ১৫টি পিএইচডি প্রোগ্রাম অফার করা হয় এ বৃত্তিতে। এগুলোর মধ্যে রয়েছে: চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞান, প্রাকৃতিক বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ব্যবসা ও অর্থনীতি, কলা ও প্রকৌশল।

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে;

*ব্যাচেলর ডিগ্রির জন্য আবেদন করতে ১২ বছরের স্কুল সার্টিফিকেট লাগবে;

*স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*পিএইচডি ডিগ্রির জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*একাডেমিক সব সনদ ও ট্রান্সক্রিপ্ট;

*রিকমেন্ডেশন লেটার;

*স্টেটমেন্ট অব পারপাস;

*গবেষণা প্রস্তাব (স্নাতক)।

আরও পড়ুন
এইচএসসি পাসের পরই বিসিএস পরীক্ষা, প্রশাসনের কর্মকর্তাদের সুপারিশ
১৭ নভেম্বর ২০২৪
এইচএসসি পাসের পরই বিসিএস পরীক্ষা, প্রশাসনের কর্মকর্তাদের সুপারিশ

লক্ষণীয় বিষয়গুলো হলো
*প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে Language Proficiency (English)-এর ওপর গুরুত্ব দেওয়া হবে। স্নাতক পর্যায়ে অপেক্ষাকৃত কম বয়সী আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

*এই বৃত্তির লক্ষ্য হলো হাঙ্গেরিতে বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা বাড়ানো এবং হাঙ্গেরির উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শীর্ষ বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে উত্সাহিত করা।

*স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল—তিনটির যেকোনো একটিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। একাধিক আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

*অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয়।

18/11/2024

অস্ট্রেলিয়ার কঠোর নিয়ম, শিক্ষার্থীরা নিউজিল্যান্ডকে বেছে নিতে পারেন এই ৭ কারণেঃ

অস্ট্রেলিয়া আগামী বছরের আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা বেঁধে দিয়েছে। মোট ২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী নেবে দেশটি। শিক্ষার্থী সংখ্যা বেঁধে দেওয়ায় অনেকে অস্ট্রেলিয়ায় পড়ার সুযোগ পাবেন না ইচ্ছে থাকা সত্ত্বেও। অস্ট্রেলিয়ায় যাঁরা পড়তে যেতে চান কিন্তু সুযোগ পাবেন না, তাঁদের গন্তব্য হতে পারে নিউজিল্যান্ড। কম ভিসা ফি, সাশ্রয়ী জীবনযাত্রার খরচ এবং স্বীকৃত যোগ্যতাসহ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার বিকল্প দেশ হতে পারে উচ্চশিক্ষার জন্য। অনেকের কাছে উচ্চশিক্ষার জন্য আকর্ষণীয় বিকল্প হতে পারে নিউজিল্যান্ড।

রেকর্ড অভিবাসন এবং আবাসনে চাপের কারণে অস্ট্রেলিয়া ২০২৫ সালে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা বেঁধে দিয়েছে। কেন নিউজিল্যান্ড আসন্ন সময়ে উচ্চশিক্ষার জন্য পছন্দের গন্তব্য হতে পারে, তার ৭টি কারণ রয়েছে।

সহজ ভিসানীতি-

স্টুডেন্ট ভিসা আবেদন ফি সাম্প্রতিক সময়ে বাড়িয়েছে নিউজিল্যান্ড। এ বছরের ১ অক্টোবর প্রায় দ্বিগুণ হয়েছে ভিসা ফি, ৩৭৫ থেকে বেড়ে ৭৫০ নিউজিল্যান্ডের ডলার হয়েছে ভিসা প্রক্রিয়াকরণ ফি। ভিসা ফি বাড়ানো সত্ত্বেও অস্ট্রেলিয়ার ভিসা ফি থেকে এখনো নিউজিল্যান্ডের ফি উল্লেখযোগ্যভাবে কম। আন্তর্জাতিক ছাত্রদের ভিসা আবেদন প্রক্রিয়াকরণে গড় সময় ৩১ কার্যদিবস (প্রায় ছয় সপ্তাহ), নিউজিল্যান্ড এ কাজ সহজ করতে দ্রুততম স্টুডেন্ট ইমিগ্রেশন ভিসানীতি চালু করেছে।

জীবনযাত্রার খরচ-

জীবনযাত্রার খরচের কারণেও দেশটি অন্যতম জনপ্রিয় মাধ্যম। নিউজিল্যান্ডে বসবাসের গড় খরচ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ নিউজিল্যান্ড ডলারের মধ্যে। ওয়েলিংটন এবং অকল্যান্ডের মতো শহরে জীবনযাত্রার খরচ বেশি। বিশ্বের অন্য শহরগুলোর সঙ্গে অস্ট্রেলিয়ার শহরের তুলনায় নিউজিল্যান্ডের শহরের জীবনযাপন খরচ অনেক কম।

সাশ্রয়ী মূল্যে শিক্ষা এবং বিশ্বব্যাপী স্বীকৃত-

পড়াশোনার জন্য বিদেশের অন্য জনপ্রিয় গন্তব্যের তুলনায় নিউজিল্যান্ডের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মানের সঙ্গে আপস না করেই সাশ্রয়ী মূল্যে শিক্ষা প্রদান করে। টিউশন ফি এবং জীবনযাত্রার খরচ তুলনামূলক অনেক কম।

এ ছাড়া নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বব্যাপী স্বীকৃত ডিগ্রির কোর্স অফার করে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ধারাবাহিকভাবে ভালো জায়গায় আছে। জনপ্রিয় কোর্সের মধ্যে রয়েছে আর্টস অ্যান্ড মিডিয়া হসপিটালিটি, ফিশিং, ফরেস্ট্রি অ্যান্ড মাইনিং, কনস্ট্রাকশন, ইনফ্রাস্ট্রাকচার, ব্যবসা, স্বাস্থ্য, আইটি এবং টেলিকমিউনিকেশন, শিক্ষা, সামাজিক বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং। নিউজিল্যান্ডের একটি প্রতিষ্ঠানের পড়াশোনা বিশ্বব্যাপী সুযোগের দরজা খুলে দিতে পারে শিক্ষার্থীদের জন্য।

বৃত্তি এবং আর্থিক শিক্ষাসহায়তা-

বিশ্বের অন্যতম জনপ্রিয় গন্তব্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর তুলনায় নিউজিল্যান্ডে তুলনামূলকভাবে শিক্ষাব্যবস্থার খরচ কম রয়েছে এবং মানসম্পন্ন শিক্ষা প্রদান করা হয়। টিউশন ফি এবং জীবনযাত্রার অন্য খরচ তুলনামূলক সস্তা। তাই দেশটি উপমহাদেশের শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী শিক্ষা গন্তব্য হিসেবে জায়গা করে নিচ্ছে। তা ছাড়া এমন অনেক স্কলারশিপ আছে, যেগুলো শুধু নিউজিল্যান্ড আন্তর্জাতিক ছাত্রদের জন্যই দিয়ে থাকে এবং এসব স্কলারশিপ শিক্ষার্থীদের পড়াশোনার অন্য খরচ কমিয়ে আনতে সাহায্য করে।

গবেষণা এবং উদ্ভাবন-

নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো তাদের গবেষণা উদ্যোগের জন্য বিশ্বে পরিচিত, বিশেষ করে পরিবেশবিজ্ঞান, কৃষি এবং বায়োটেকনোলজির মতো ক্ষেত্রে বিশ্বের অন্যতমও। দেশটি উদ্যোক্তা এবং নতুন প্রযুক্তিকে উৎসাহিত করে আসছে নিয়মিত। এর ফলে শিক্ষার্থীদের অত্যাধুনিক প্রকল্পগুলোতে জড়িত হওয়ার সুযোগ দিচ্ছে।

পড়াশোনা শেষে কাজের সুযোগ-

নিউজিল্যান্ড বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার ধাপ ও পড়াশোনার সময়ের ওপর নির্ভর করে তিন বছর পর্যন্ত দেশে থাকার এবং কাজ করার অনুমতি দেয়। এর ফলে শিক্ষার্থীরা নিউজিল্যান্ডে নানা কাজে সুযোগ পান।

নিরাপদ এবং স্বাগত পরিবেশ-

নিউজিল্যান্ড হলো বিশ্বের নিরাপদ দেশগুলোর মধ্যে একটি, সেখানে বিদেশিদের স্বাগত জানানো হয় বন্ধুত্বপূর্ণভাবে। একাডেমিক প্রোগ্রাম ছাড়াও নিউজিল্যান্ড নানা ক্ষেত্রে উত্সাহী শিক্ষার্থীদের অনেক সুযোগ করে দেয়। শিক্ষার্থীরা অত্যন্ত উদ্দীপক হিসেবে কাজ করতে পারেন।

সামগ্রিকভাবে সহজ ভিসাপ্রক্রিয়া, কোর্সের পর ওয়ার্ক পারমিটের প্রাপ্যতা এবং নিরাপদ পরিবেশসহ নানা কারণে অস্ট্রেলিয়ার চেয়ে নিউজিল্যান্ড একটি কার্যকর বিকল্প হতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনার জন্য বিদেশ গন্তব্যের ক্ষেত্রে আদর্শ হতে পারে নিউজিল্যান্ড। বিশ্বব্যাপী শিক্ষার গতিধারা ক্রমাগত পরিবর্তিত হচ্ছে—এ পরিপ্রেক্ষিতে নিউজিল্যান্ড আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে আরও জনপ্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে।

দিল্লি থেকে ২০ দেশের রাষ্ট্রদূত কয়েক দিনের মধ্যে ঢাকায় আসছেন: প্রধান উপদেষ্টা 17/11/2024

Great news for all of us ✅

দিল্লি থেকে ২০ দেশের রাষ্ট্রদূত কয়েক দিনের মধ্যে ঢাকায় আসছেন: প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে আজ রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ কথা বলেন প্রধান উপদ...

17/11/2024

বুয়েট থেকে আমার পাওয়া সবচেয়ে বড় লাইফ লেসন টা হইলো - পরিশ্রম করলেই যে সব সম্ভব, এটা একটা ফালতু বোগাস কথা। এটা আমি পড়াশুনার ক্ষেত্রে বলতেসি, বাট আমার লাগে এটা লাইফের ম্যাক্সিমাম কেইসেই এপ্লিকেবল।

এই একটা আজাইরা মোটিভেশন মানুষ কে মিথ্যা আশ্বাস দেয়, এরপর যখন মানুষ দেখে এইটা সত্য না, সে মানতে পারেনা। দুনিয়াতে সবাই সেম প্রিভিলেজ নিয়ে আসেনা, পড়াশুনার ক্ষেত্রে যদি বলি, সবাই সেম ব্রেইন নিয়ে আসেনা। কিছু মানুষ একটা হেডস্টার্ট নিয়েই দুনিয়ায় আসে, যেটা হাজার কামলা খাটলেও বিট করা পসিবল হবেনা। আমি যদি আমার ইইই ডিপার্টমেন্টের কথাই বলি, এই ডিপার্টমেন্ট এর ১ম, ২য়, ৩য় যারা, আমি কোনদিন হাজার খাটলেও ওদের লেভেল এচিভ করতে পারবোনা। আলাদাই লেভেল ওদের, মা শা আল্লাহ। আমি যতই খাটিনা কেন, এমন কোন জায়গায় গিয়ে আমি আটকাবোই, যেটা ওরা মোটামুটি একটু কষ্ট করেই পার করে ফেলতে পারে। অবশ্যই অবশ্যই ওরা প্রচুর খাটে, ওরা আরামসে পার করে এটা ভাবার সুযোগ নাই। যেই ক্লাসের একটা শব্দও আমি বুঝিনাই, এই মানুষগুলা সেই ক্লাসের এটলিস্ট ৮০% বুঝে গেসে। বইয়ের যেই আর্টিকেল আমি ঘণ্টার পর ঘণ্টা ট্রাই করেও বুঝিনাই, একজন আমাকে সেম জিনিস ১০ মিনিটে পড়ে বুঝায়ে ম্যাথও সলভ করে দিসে। তাইলে ঠিক কতটা খাটলে, আমিও ওর মত ১০ মিনিটেই বুঝে যাইতাম জিনিসটা?

এটার কোন আন্সার নাই। অন্য কোন জায়গার কথা আমি জানিনা, বাট বুয়েটে যারা টপার, এরা সত্যিকার অর্থেই দেশের ফাইনেস্ট ব্রেইন গুলার একটা, সবদিকে টপনচ এরা। তাইলে এরা যে ইনসেন ব্রেইনের হেডস্টার্ট টা নিয়ে আসে, পরিশ্রম করলেও যে এদের লেভেলে যাওয়া যাবেনা, এটা হতাশার না?

সত্যি বলতে, শুরুতে জিনিসটা খারাপ লাগার মতন ই। কিন্তু, বেস্ট উপায় হইলো এগুলা মেনে নেওয়া। যেটা আমার হাতে নাই, ওটা নিয়ে কেদে ও লাভ নাই। নিজের লিমিট টা বুঝা, সেটা মেনে নেওয়া, এন্ড নিজের লিমিটের মধ্যে নিজের বেস্ট টা দেওয়াই লক্ষ্য হওয়া উচিত। নিজের এফোর্টে কোন কমতি থাকা যাবেনা, দিন শেষে নিজের কাছে গিলটি থাকা যাবেনা। এটাই মেইন। আর এই যে আশেপাশে এই টাইপ মানুষ থাকার সুবিধা হইল, হাম্বল হওয়া যায়, রিয়েলাইজ করা যায় যে আমাদের কত লিমিটেশন, আমাদের পা টা সবসময় মাটিতে রাখা কতটা জরুরি। আমরা যতই যা করি, এই টাইপ মানুষ আশেপাশে থাকা জরুরি, যাতে অহংকার চলে না আসে কখনো।

আরেকটা সুবিধা, আমি দেখসি এই মানুষগুলা খুব হেল্পফুল হয় নরমালি, এদের পা মাটিতেই থাকে, সত্যিকারের জ্ঞানী এরা। এদের কাছ থেকে দেখা, দুইটা হেল্প নিতে পারাও তো প্রিভিলেজ, নাকি?

(In this post, I wanted to use toppers as an example of superb brain, but the main purpose of my post was to convey the message that the people who have got amazing brains, they will always be a level above than others. Be it toppers, be it the guy who is extremely skillful and knowledgeable in a particular domain)

-Irtiza Shadab
-পোস্ট সংগৃহীত।

16/11/2024

১৫ নভেম্বর থেকে Hungary তে চালু হলো “Stipendium Hungaricum
Scholarship” এখানে থাকছে
১.ফ্রি টিউশন ফি ২.ফ্রি থাকা এবং মেডিকেল খরচ।
(লিংক কমেন্টে দেওয়া হলো)

16/11/2024

🌟সিঙ্গাপুর উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা মূল্যে চার বছর মেয়াদি পিএইচডির সুযোগ দিচ্ছে।🌟

‘সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড–সিঙ্গা’–এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের সিঙ্গাপুরের সরকার এ বৃত্তি দেবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আগস্ট ২০২৫ ইনটেকের জন্য চলছে আবেদন।

সিঙ্গা অ্যাওয়ার্ডের আওতায় আছে এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ (এস্টার), নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ), ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনএসইউ) এবং সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন। এসব উচ্চশিক্ষার প্রতিষ্ঠানের বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে পিএইচডি করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা।

সুযোগ-সুবিধা—

*শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে

*প্রতি মাসে প্রায় ২ হাজার ৭০০ সিঙ্গাপুর ডলার পাবেন শিক্ষার্থী

*আবাসন ভাতা হিসেবে এককালীন এক হাজার সিঙ্গাপুর ডলার পাবেন শিক্ষার্থী

*মেডিকেল ইনস্যুরেন্সের সুবিধাসহ অন্যান্য সুবিধা

*বিমানে আসা-যাওয়ার খরচ বাবদ ১ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার মিলবে

আবেদনের যোগ্যতাগুলো—

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে

*স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে।

প্রয়োজনীয় নথিগুলো কী—

*আবেদনকারীর পাসপোর্ট

*আবেদনকারীর ছবি

*একাডেমিক ট্রান্সক্রিপ্ট

*সিভি

*স্টেটমেন্ট অব পারপাস

*রেফারেন্স লেটার দুটি

*আইএলটিএস/মিডিয়াম অব ইনস্ট্রাকশন সনদ (যদি থাকে)।

আবেদনের শেষ সময়: আগামী ১ ডিসেম্বর।

অনলাইনে আবেদন করতে এবং আবেদনের বিস্তারিত জানতে কমেন্ট দেখুন।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka