জামিয়া জান্নাতুল বানাত

জামিয়া জান্নাতুল বানাত মেয়েদের নিরাপদ ও আদর্শ দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান

📢 দ্বিতীয় সাময়িক পরীক্ষার বিজ্ঞপ্তিসম্মানিত অভিভাবকবৃন্দ,আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।এতদ্বারা জামিয়া জান্নাতুল...
24/09/2026

📢 দ্বিতীয় সাময়িক পরীক্ষার বিজ্ঞপ্তি

সম্মানিত অভিভাবকবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

এতদ্বারা জামিয়া জান্নাতুল বানাতের সকল ছাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি, মোতাবেক ১৪ অক্টোবর ২০২৬ ইং, রোজ বুধবার মাদরাসার চলতি শিক্ষাবর্ষের দ্বিতীয় সাময়িক পরীক্ষা আরম্ভ হয়ে ২২ অক্টোবর ২০২৬ ইং, রোজ বৃহস্পতিবার পর্যন্ত চলবে, ইনশাআল্লাহ।

এবং ক্লাসে নতুন পড়া চলবে আগামী ০৮ অক্টোবর ২০২৬ ইং, রোজ বৃহস্পতিবার পর্যন্ত।

অতএব, সকল বিভাগের ছাত্রীদের পড়া-লেখার প্রতি গুরুত্ব দেওয়ার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হলো।

এবং ১১ অক্টোবর ২০২৬ ইং, রোজ রবিবারের মধ্যে পরীক্ষার ফি, পূর্বের বকেয়া এবং অক্টোবর মাসের বেতন পরিশোধ করে জামিয়ার অফিস থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

নির্দেশক্রমে—
সাইফুল্লাহ আল জাহিদ
মুহতামিম
জামিয়া জান্নাতুল বানাত

সন্তানদের খুশিতে আমাদের তৃপ্তি🙂আলহামদুলিল্লাহ আমাদের ফল উৎসবের কিছু মুহূর্ত।
21/06/2026

সন্তানদের খুশিতে আমাদের তৃপ্তি🙂
আলহামদুলিল্লাহ আমাদের ফল উৎসবের কিছু মুহূর্ত।

🍉 ফল উৎসব ২০২৬ 🍉জামিয়া জান্নাতুল বানাতপ্রাঙ্গণে আয়োজিত হচ্ছে আনন্দময় 'ফল উৎসব'। তারিখ: আগামীকাল রবিবার, ২১ জুন ২০২৬ সময়:...
20/06/2026

🍉 ফল উৎসব ২০২৬ 🍉
জামিয়া জান্নাতুল বানাত
প্রাঙ্গণে আয়োজিত হচ্ছে আনন্দময় 'ফল উৎসব'।
তারিখ: আগামীকাল রবিবার, ২১ জুন ২০২৬
সময়: সকাল ১০:০০ ঘটিকা
স্থান: জামিয়া জান্নাতুল বানাত ক্যাম্পাস।
সকল ছাত্রীদেরকে বিশেষ দাওয়াত।

তোমাদের জন্য।
08/06/2026

তোমাদের জন্য।

জামিয়া খোলার নোটিশ।
07/06/2026

জামিয়া খোলার নোটিশ।

31/05/2026

জামিয়া জান্নাতুল বানাত।
Coming soon....

জামিয়া জান্নাতুল বানাত-এর সম্মানিত অভিভাবকবৃন্দ এবং প্রিয় ছাত্রীবৃন্দ,আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।মহান আল্লাহর সন্তু...
27/05/2026

জামিয়া জান্নাতুল বানাত-এর সম্মানিত অভিভাবকবৃন্দ এবং প্রিয় ছাত্রীবৃন্দ,
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের এক অনন্য ও পবিত্র ইবাদত—পবিত্র ঈদুল আযহা। ত্যাগের মহিমায় ভাস্বর এই আনন্দঘন মুহূর্তে জামিয়া জান্নাতুল বানাত পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
ঈদ মোবারক! 🕋✨
🌸 প্রিয় ছাত্রীদের উদ্দেশ্যে:
ঈদুল আযহা আমাদের কুরবানি ও আত্মত্যাগের শিক্ষা দেয়। মহান হযরত ইব্রাহিম (আঃ) ও হযরত ইসমাইল (আঃ)-এর সেই মহান ত্যাগের আদর্শকে বুকে ধারণ করে তোমরা যেন নিজেদের জীবনকে সুন্দর, সুশৃঙ্খল এবং আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে তুলতে পারো—এই পবিত্র দিনে আল্লাহর দরবারে সেই দোয়াই করি।
🕌 সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে:
আপনাদের সন্তানদের দ্বীন ও নৈতিকতার আলোয় আলোকিত করার যে মেহনত আপনারা করছেন, আল্লাহ তায়ালা তা কবুল করুন। এই পবিত্র ঈদের খুশিতে আপনাদের কোরবানি, ইবাদত এবং সমস্ত নেক আমল আল্লাহর দরবারে মকবুল হোক। আপনাদের পুরো পরিবারে নেমে আসুক অফুরন্ত শান্তি, বরকত ও সুস্বাস্থ্য।
"হে আল্লাহ, আমাদের কোরবানিকে কবুল করুন, আমাদের মনের ভেতরের পঙ্কিলতাকে দূর করে দিন এবং আমাদের এই ঈদকে রহমত ও নাজাতের উসিলা বানিয়ে দিন। আমিন।"
ঈদের এই দিনটি আপনাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও আত্মশুদ্ধি। পরিবার-পরিজন নিয়ে আপনাদের কোরবানি ও ঈদ হোক নিরাপদ ও বরকতময়।
শুভেচ্ছান্তে,
জামিয়া জান্নাতুল বানাত কর্তৃপক্

ঈদুল আযহার ছুটির নোটিশ।
23/05/2026

ঈদুল আযহার ছুটির নোটিশ।

18/05/2026

*শোক প্রকাশ ও দোয়া কামনা*

অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের মাদ্রাসার ছাত্রী আনজুম জাহান রোশনি (চতুর্থ শ্রেণী)-এর শ্রদ্ধেয় আব্বু
- গত রাত আট ঘটিকার সময় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
​তাঁর এই মৃত্যুতে জামিয়া জান্নাতুল বানাতের পক্ষ থেকে গভীর ভাবে শোক প্রকাশ করছি।
- মহান আল্লাহ তাআলার দরবারে পরম আকুতি—তিনি যেন মরহুমের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন।
- ​একই সাথে আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ পাক আনজুম জাহান রোশনি এবং তার পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন (আমীন)।

Address

31/2, Shankar, West Dhanmondi
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when জামিয়া জান্নাতুল বানাত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share