21/08/2026
লোডশেডিং বাড়বে। সরকার সামাল দিতে পারবে না পরিস্থিতি। জ্বালানী সংকট বাড়বে।
তারেক ব্রো অলরেডি চায়না গিয়ে আমেরিকাকে চেতাইসে। আমেরিকা তড়িঘড়ি করে লোক পাঠিয়েও আকসা-জিসোমিয়ার মত চুক্তি সারতে পারেনি। তারেক ব্রো দেশ বেঁচতে রাজি না। আপনারা অবশ্যই মনে রাখবেন।
আবার হাসিনা ও হাদির খুনি ফেরত না দিলে ভারত সফরও করবেন না বলে তিনদিকের চাপে পরেছে সরকার। সবকিছুর মূলে চীনের সাথে সম্পর্ক খানিকটা ভালো আছে। কিন্তু চীন বাংলাদেশের জ্বালানী চাহিদা মেটাতে পারবে না। কমপক্ষে বিদ্যুতের চাহিদা পূরণ করতে ভারত পারতো। মোদিজী সিগনাল দিলেই আদানী লাইন খুলে দিবে মানে বিদ্যুত আসা শুরু হবে।
সব মিলিয়ে সরকার ভালো অবস্থানে নাই।
ঢাকায় ঠিকমত লোডশেডিং শুরু হচ্ছে। গতপরশু প্রতি ঘণ্টায় একবার করে ২০-২৫ মিনিট করে জ্বালিয়েছে। গতকাল স্বাভাবিক ছিল।
আজকে তো শুক্রবার। অফিস-আদালত, কারখানা অনেক কিছু বন্ধ। অনেক শপিংমল বন্ধ। অন্তত শুক্রবারে বিদ্যুতে দেশ ভেসে যাওয়ার কথা। ঘটছে উল্টো। এই গরমে টিকে থাকা যাচ্ছে না। ভ্যাপসা গরম।
সিটি কর্পোরেশন মশা নিধনের কাজ করছে না। অন্তত মশার সমস্যা একেবারে না থাকলে আমরা বারান্দা, ছাদে পাটি বিছিয়ে বসে থাকতে পারি। গরমটা কাটানো যায়। একদিকে মশা পিটায় আরেকদিকে সরকার।
হাসিনা থাকলে আমরা দুর্ভিক্ষে পতিত হতাম। হাসিনা নিজেই বারবার এলার্ম দিচ্ছিল জমি, বারান্দা, ছাদ কাজে লাগান, খরচ কমান। সে জানতো, দেশের রিজার্ভ ১৪ বিলিয়নে নেমে গেছে। বড়জোর ২০২৪ এর শেষ বা ২০২৫ এর শুরুতে দেশে অর্থনৈতিক খরা শুরু হয়ে মানুষ না খেয়ে মরতো। কিন্তু ইউনুস ব্রো তার ইমেজ কাজে লাগিয়ে বহির্বিশ্বে কিছুটা অবস্থান ধরে রাখতে সাহায্য করেছে।
কিন্তু তারেক ব্রো'র সরকারের সেই ইমেজ বিদেশে নাই। সেটা তৈরী করা লাগবে। সেজন্য সময় দরকার। আবার উত্তম পরামর্শ নিয়ে তিনি যে ভালো কিছু করবেন সেটাও পারছেন কম। তিনি একটা তেলবাজকে তার রাজনৈতিক সহকারী বানিয়েছেন যে নূরের দল ত্যাগ করে প্রতারণার দ্বারা বিএনপিতে যোগ দিয়েছে। পুরোপুরি এরশাদের চরিত্র রাশেদের। এমন লোক দেশ ও প্রধানমন্ত্রীর জন্য খুবই খারাপ সিদ্ধান্ত। আমার মতে, রাশেদ কোন কাজের পুরষ্কার হিসাবে সহকারির কাজ পেয়েছে। সে একটা যোগ্যতাহীন ব্যক্তি। যে গত বছর তারেক ব্রোকে গালিগালাজ করেছে। এসব ভুলিনি, মনে আছে।
গরমে চান্দি গরম হয়ে আছে তাই একের পর এক সত্যি বলতেছি।
এই গরমটা সহ্য হতো যদি গ্রামে থাকতাম বা আমার প্লটে। দারুণ একটা মাঁচা বানানো আছে। পাটিতে বসে বা শুয়ে তালপাতার পাখার ঠান্ডা বাতাসে গুনগুন করে "ইয়া ইবাদিয়াল্লাজিনা আমানু.... মাউত" আবৃত্তি করতাম। এই আয়াতটা দারুণ করে আবৃত্তি করা শিখেছি ইউটিউব দেখে। আমার পছন্দের একটা আয়াত।
এই গরমের সাথে যুক্ত হবে গ্যাসের সমস্যা। লোডশেডিং বাড়লে সরকারকে দায় নিতে হবে। সাধারণ জনগণ বুঝে না, হাসিনা বাকিতে আদানীর বিদ্যুৎ এনে সব টাকা লুট করেছে অথচ প্রতি মাসে আমরা বিল দিসি, কিন্তু আদানীকে টাকা দেয়নি হাসিনা সরকার। ইউনুসের মুখে তাকিয়ে ইউনুস সেন্টারের বিশ্বব্যাপী প্রভাবের কাছে চুপ ছিল আদানী। কয়েকটা বিল শোধও করেছেন তিনি। কিন্তু কুইক রেন্টালে অতিরিক্ত দামে বিদ্যুৎ কেনায় বিএনপি সরকার এরকম অযৌক্তিক খরচ মেটাতে রাজি না হওয়ায় তারা লাইন বন্ধ করে দিসে।
আমি বিএনপিকে ভালোবাসি না, জিয়া ও তার সহধর্মিনীকে পছন্দ, টুকটাক তারেক ব্রো সবার সাথে গাড়ি থেকে নেমে মেশেন, পিএম ভাব নিয়ে রাস্তায় জ্যাম করেন না, কানাডার ট্রুডোর মত আচরণ করেন, সেজন্য একটু আধটু ভাল্লাগে। তিনি ভালোবাসার মত কিছু এখনো করতে পারেন নি। তিনি যখন বিদ্যুত, গ্যাসের সমস্যা সমাধান করবেন সেদিন তার পক্ষে বিশাল স্তুতি গেয়ে পোস্ট দেবো। আম্মু গ্যাসের অভাবে ঠিক সময়ে রান্না করতে পারেন না। যখন ঘুমাবে তখন গ্যাস আসে, তিনি দৌড়ে রান্না করেন। এলপি গ্যাসে তিনি ভয় পান। এই রাগটা সরকারের কর্মকান্ডে গিয়ে পরছে।
আমি রাষ্ট্রপ্রধান, আমার দেশের আকাশে কাউয়া কেন কমে গেলো সেই রিপোর্ট আমার কাছে থাকবে অথচ গ্যাস টার্মিনাল ক্ষতিগ্রস্থ কারা করলো সেটা তারা জানেন না।
সারাদিন কাজ করে রাতে যখন এক ঘণ্টার বেশি সময় হয়ে যাচ্ছে অথচ বিদ্যুৎ আসছে না, তখন সরকারকে গালি দিতে ইচ্ছা করে। কিন্তু শত্রুদের সাথে আপোষ করে দেশ বিক্রি না করলে, এই দেশের জনগণ গরম সহ্য করতেও প্রস্তুত। ইরানের জনগণ সরকারকে সমর্থন করছে, আমরাও করবো। কিন্তু দেখাইতে হবে বাংলাদেশ সুযোগ সুবিধা পেতে কারো সাথে গোলামী চুক্তি করছে না। দেখাইতে হবে আমরা চেষ্টা করতেছি সমস্যা সমাধানের জন্য। কিন্তু পিএমের চারপাশে গাধার বাচ্চারা ভীড় করায় পিএমকে দিয়েও ভরসা কমে যাচ্ছে। আচ্ছা তারেক ব্রো, আপনার মত একজন বিচক্ষণ লোকের উপদেষ্টা হওয়ার কোন যোগ্যতা রাশেদ, নূর কিংবা পরকীয়া করে কট খাওয়া জাহেদের রয়েছে? দেশের পাবলিক ভার্সিটির সেরা অর্থনীতির শিক্ষকদের নিলে আপনাকে আমরা মাথায় তুলে নাচতাম। ভালো ভালো বুদ্ধি দেয়া, সাদা মনের সুন্দর মানুষ কি বাংলাদেশে নাই? আমাকে দ্বায়িত্ব দিলে ৬ ঘণ্টায় ১ ডজন বুদ্ধিমান ও বিচক্ষণ লোক বের করে দেখাবো যারা আপনাকে ও বিএনপি সরকারকে ভালো অবস্থানে বসিয়ে দিতে পারে।
এক ঘণ্টার বেশি চলে গেছে এখনো কারেন্ট আসলো না -_-