Bcs bank non Cadre agriculture Exam

Bcs bank non Cadre agriculture Exam

Share

Perfect preparation in digital way

17/09/2023

আইন সম্পর্কীয় শব্দাবলি
Witness = ( উইটনেস ) সাক্ষী
Case = ( কেস ) মামলা
Evidence = ( এভিডেন্স ) প্রমান
Oath = ( ওথ ) শপথ
Plaint = ( প্লেইন্ট ) আরজি
Hearing = ( হেয়ারিং ) শুনানি
Deposition = ( ডিপোজিশন ) জবানবন্দি
Document = ( ডকুমেন্ট ) দলিল
Bail = ( বেইল ) জামিন
Accused = ( একিউজড ) আসামি
Offence = ( অফেন্স ) অপরাধ

Murder = ( মার্ডার ) খুন
Appeal = ( আপিল ) আপিল
Law = ( ল ) আইন
Plaintif = ( প্লেনটিফ ) বাদী
Defendant = (ডিফেনডেন্ট ) বিবাদী

Assault =(এসাল্ট) আক্রমণ
Bribe =(ব্রাইব) ঘুষ খাওয়া
Thift = (থিফট) চুরি
R**e = (রেপ) ধর্ষণ
Hanging = ( হ্যাংগিং) ফাঁসি
Robber = ( রোবার) ডাকাত
Imprisonment = (ইমপ্রিজনমেন্ট) কারাদণ্ড
Acquittal = ( একুইটাল) খালাস
Dock = (ডক) কাঠগড়া
Judgement = (জাজমেন্ট) রায়

Punishment = ( পানিশমেন্ট) শাস্তি
Contract = ( কন্ট্রাক্ট) চুক্তি
Lockup = (লক আপ) হাজত
Court =(কোর্ট) আদালত
High court = (হাইকোর্ট) উচ্চ আদালত
Advocate = (এ্যাডভোকেট) উকিল
Client = (ক্লাইয়েন্ট) মক্কেল
Justice = (জাস্টিস) বিচার পতি
Homicide = (হোমিসাইড) নরহত্যা
Su***de = (সুইসাইড) আত্মহত্যা
Claim = ( ক্লেইম) দাবি

Warrant = (ওয়ারেন্ট) গ্ৰেফতারী
Civil court = (সিভিল কোর্ট) দেওয়ানী আদালত
Chief justice = (চীফ জাস্টিস) প্রধান বিচারপতি
Release = ( রিলীজ) মুক্তি
Handcuff = ( হ্যাণ্ড কাফ) হাতকড়া
Fine = (ফাইন) জরিমানা

12/11/2021
24/01/2019

সরকারী কর্মকর্তার জন্য এলপিসি (লাস্ট পেমেন্ট সার্টিফিকেট) এর গুরুত্ব
*********************************************************************
একসময় মনে করতাম কেবল নতুন কর্মস্থলে বেতন তোলার কাজে এলপিসি প্রয়োজন। একবার বেতন তুলে ফেললে এই এলপিসি এর আর গুরুত্ব নেই। কল্যাণ শাখায় গত কয়েক মাসে কাজ করে বুঝলাম একজন কর্মকর্তার জন্য এই এলপিসি কি অসীম গুরুত্ব।
১) অবসরোত্তর ছুটি ও ছুটি নগদায়নের আবেদনে একাউন্স অফিস হতে ছুটির হিসাবসহ ইএলপিসি গ্রহন করতে হয়। এই ছুটির হিসাবের জন্য চাকরীরত সকল কর্মস্থলের এলপিসি দরকার। কেননা এই এলপিসিগুলোতেই ছুটির হিসাব থাকে এবং ছুটির হিসাবে এটিই গ্রহণযোগ্য ডকুমেন্ট।
২) পেনশন আবেদনে চাকরীর ধারাবাহিক বিবরনী সংযুক্ত করতে হয়। চাকরীর বিবরনী প্রস্তুতে সকল কর্মস্থলের এলপিসি অপরিহার্য। এলপিসিতে উল্লেখিত কর্মকালীন সময়ের সাথে চাকরির বিবরনীতে উল্লেখিত কর্মকালীন সময়ের মিল থাকা অপরিহার্য।
৩) পেনশন প্রাপ্তির জন্য অডিট ক্লিয়ারেন্স প্রয়োজন হয়। অডিট ক্লিয়ারেন্স এ সকল কর্মস্থল হতে নির্দিষ্ট ছকে অডিট সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হয়। এই ক্ষেত্রে প্রতিটি কর্মস্থলে কর্মের মেয়াদ উল্লেখ করতে হয় যা এলপিসি ও চাকরির বিবরনীতে উল্লেখিত কর্মকালীন সময়ের সাথে মিল থাকা অপরিহার্য।
*** এলপিসি এর আরো অনেক গুরুত্ব রয়েছে। সে আলোচনায় আর গেলাম না। কেবল বলব সারাজীবনের সকল এলপিসি অতি যত্ন করে রেখে দিন। এলপিসি স্ক্যান করে সফট কপি গুগল ড্রাইভ বা অন্য কোথাও রেখে দিন। একাউন্স অফিস হতে এলপিসি গ্রহণের সময় দেখুন আপনার কর্মকালীন সময় ও ছুটির হিসাব ঠিক আছে কিনা। কতো তারিখ হতে কতো তারিখ পর্যন্ত উক্ত কর্মস্থলে কর্মরত ছিলেন তা স্পষ্ট লিখতে বলুন। অবশ্যই অন্যন্য তথ্যগুলোও মিলিয়ে দেখবেন।
** আমার নিজের এলপিসি জনিত একটা সমস্যার কথা বলি। ২০১৭ সালে ঢাকা হতে সাভারে যোগদান করি। এলপিসিতে উল্লেখ রয়েছে ২১/০৯/২০১৬ হতে ০২/০৭/২০১৭ পর্যন্ত মৎস্য ভবন ঢাকাতে কর্মরত ছিলাম।ঢাকার পুর্ব্বর্তী স্টেশন রাঙ্গামাটি এর এলপিসি অনুসারে ২২/১১/১০ হতে ৩১/০৮/২০১৬ পর্যন্ত রাঙ্গামাটি ছিলাম। তাহলে ব্যপারটি দাড়াল ৩১/০৮/২০১৬ পর্যন্ত রাংগামাটি কর্মরত ছিলাম, ২১/০৯/১৬ তারিখে ঢাকায় যোগদান করি। ২১ দিন যোগদানকালীন সময় বিধিতে প্রাপ্য নয়। ফলে আমার চাকরীর ধারাবাহিকতা ক্ষুন্ন হলো যা পেনশনের সময় জটিলতা তৌরী করবে। আমি প্রাপ্য যোগদানকালীন সময়ের মধ্যেই ঢাকায় যোগদান করলেও এটি হয়েছে এলপিসি প্রণয়নে একাউন্স অফিসের অসতর্কতার কারনে। এটি আমি অতিশিগ্রই শংশোধন করে নিব। আপনারাও আপনাদের অতীতের এলপিসি পরীক্ষা করে দেখুন। কর্মকালীন সময় ও ছুটির হিসাব ঠিক না থাকলে সংশোধন করে নিন।

Collected...

07/01/2018

যাঁরা চাকরী করেন বা খুজছেন সবার সংগ্রহে থাকার দরকার

11/12/2017

বঙ্গবন্ধুর কৃষি-ভাবনা
ড. এম আফজাল হোসেন
১৫ আগস্ট, ২০১৪ ০০:০০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তির পথপ্রদর্শক। তিনি শোষণহীন সমাজ গঠনের জন্য আজীবন সংগ্রাম করেছেন।

তিনি বাংলার প্রত্যেক মানুষের জীবনের জন্য ন্যূনতম প্রয়োজন আহার, কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও কাজের সুযোগ সৃষ্টির জন্য নিজেকে বিসর্জন দিয়েছেন। বাংলার মানুষের অধিকার আদায়ে তিনি ছিলেন আপসহীন। বিপন্ন জীবনের মুখোমুখি দাঁড়িয়েও তিনি জনগণের অধিকার আদায়ে সংগ্রাম অব্যাহত রেখেছেন। এ জন্য সারা জীবন জেল-জুলুম, অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন, এমনকি ফাঁসির দড়িও তাঁকে লক্ষ্য থেকে একচুল নড়াতে পারেনি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করলেও বঙ্গবন্ধু বিজয়ীর বেশে ১৯৭২ সালের ১০ জানুয়ারি ফিরে আসেন স্বাধীন বাংলাদেশে। ফিরে আসেন তাঁর প্রিয় জনগণের মাঝে। নিজেকে সঁপে দেন দেশ গড়ার কাজে। শুরু হয় জনগণের অর্থনৈতিক মুক্তিলাভের সংগ্রাম। বঙ্গবন্ধু আজীবন সংগ্রাম করেছেন এ দেশের শোষিত, বঞ্চিত, অবহেলিত কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য।
তাই তিনি সব সময় কৃষির প্রতি শ্রদ্ধা ও অগ্রাধিকার প্রদান করেছিলেন।
বিখ্যাত দার্শনিক রুশো বলেছিলেন, 'পৃথিবীর সবচেয়ে বড় ও গৌরবমণ্ডিত শিল্প হচ্ছে কৃষি। ' শতাব্দীর মহানায়ক বঙ্গবন্ধু ছিলেন অত্যন্ত দূরদর্শী ও বিজ্ঞানমনস্ক। চির আধুনিক রাজনৈতিক নেতা। তিনি দার্শনিক রুশোর বাণীকে লালন করেছিলেন। বঙ্গবন্ধু মনেপ্রাণে বিশ্বাস করতেন, অর্থনৈতিকভাবে উন্নত ও সমৃদ্ধ একটি সোনার বাংলা গড়তে কৃষিশিল্পের উন্নয়ন অপরিহার্য। তিনি উপলব্ধি করতেন, কৃষি একটি জ্ঞাননির্ভর শিল্প। গতানুগতিক কৃষিব্যবস্থা দ্বারা দ্রুত ক্রমবর্ধমান বাঙালি জাতির খাদ্যের জোগান নিশ্চিত করা সম্ভব নয়। তাই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য চাই কৃষির ব্যাপক আধুনিকীকরণ। আর কৃষিশিল্পের আধুনিকীকরণ ও লাগসই উন্নয়নের একমাত্র কারিগর হচ্ছেন কৃষি শিক্ষায় শিক্ষিত গ্র্যাজুয়েটরা। এ জন্য বঙ্গবন্ধু ১৯৬৯ সালের গণ-আন্দোলনের ১১ দফায় কৃষিবিদদের প্রথম শ্রেণির মর্যাদায় প্রতিষ্ঠিত করেন। সব প্রতিকূলতা সত্ত্বেও আত্মমর্যাদাশীল কৃষিবিদরা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে দেশের বর্ধিষ্ণু জনগোষ্ঠীর খাদ্য জোগানে নিয়োজিত রয়েছেন। কৃষিবিদদের চিন্তাচেতনা, প্রজ্ঞা, অভিজ্ঞতা, আধুনিক প্রযুক্তিগত ধারণা ও প্রগতিশীল কর্মকাণ্ডের মাধ্যমে দেশের বিপুল জনগোষ্ঠীর ভাগ্যের পরিবর্তন করে বঙ্গবন্ধুর ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ উপহার দিতে সক্ষম হবে বলে আমি আশাবাদী।
কৃষির সার্বিক উন্নয়নে বঙ্গবন্ধু যে মমত্ববোধ ও আন্তরিকতার পরিচয় দিয়েছিলেন তা ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তাঁর প্রদত্ত ভাষণটি একটি ঐতিহাসিক দলিল হিসেবে আজও সাক্ষ্য দেয়। ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি গৌরবময় দিন। বঙ্গবন্ধু শত ব্যস্ততার মধ্যেও কৃষি ও কৃষকের টানে ছুটে এসেছিলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের সবুজ শ্যামল আঙিনায়। এ দেশের কৃষি, কৃষক ও কৃষিবিদদের সঙ্গে যে তাঁর আত্মার সম্পর্ক ছিল তা প্রদত্ত ভাষণে তিনি স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছিলেন। তিনি বলেছিলেন, 'কৃষি বিশ্ববিদ্যালয়ে এসেছি। সবুজ বিপ্লবের কথা আমরা বলছি। যুগ যুগ ধরে বাংলাদেশের যে অবস্থা, সত্য কথা বলতে কী বাংলার মাটি, এ উর্বর জমি বারবার দেশ-বিদেশ থেকে সাম্রাজ্যবাদী শক্তিকে ও শোষকদের টেনে এনেছে এই বাংলার মাটিতে। এই উর্বর এত সোনার দেশ যদি বাংলাদেশ না হতো, তবে এতকাল আমাদের থাকতে হতো না। যেখানে মধু থাকে, সেখানে মক্ষিকা উড়ে আসে। সোনার বাংলা নাম আজকের সোনার বাংলা নয়। বহু দিনের সোনার বাংলা। বাংলার মাটির মতো মাটি দুনিয়ায় দেখা যায় না। বাংলার মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। বাংলার সম্পদের মতো সম্পদ দুনিয়ায় পাওয়া যায় না। ' তিনি কৃষির গুরুত্ব উপলব্ধি করে বলেন, 'যেভাবে মানুষ বাড়ছে যদি সেভাবে আমাদের বংশ বৃদ্ধি হতে থাকে, তবে ২০ বছরের মধ্যে বাংলার মানুষ বাংলার মানুষের মাংস খাবে। ' সে কারণেই আমাদের কৃষির দিকে নজর দিতে হবে এবং কৃষিবিদদের উদ্দেশে বলেন, 'আপনাদের কোট-প্যান্ট খুলে একটু গ্রামে নামতে হবে। কেমন করে হালে চাষ করতে হয়, এ জমিতে কত ফসল হয়, এ জমিতে কেমন করে লাঙল চষে, কেমন করে বীজ ফলন করতে হয়। আগাছা কখন পরিষ্কার করতে হবে। ধানের কোন সময় নিড়ানি দিতে হয়। কোন সময় আগাছা ফেলতে হয়। পরে ফেললে আমার ধান নষ্ট হয়ে যায়। এগুলো বই পড়লে হবে না। গ্রামে যেয়ে আমার চাষি ভাইদের সঙ্গে প্রাকটিক্যাল কাজ করে শিখতে হবে। তাহলে আপনারা অনেক শিখতে পারবেন। অনেক আগে কৃষি বিপ্লবের কথা বলছি। ৫০০ কোটি টাকার ডেভেলপমেন্ট বাজেট করেছিলাম এবং ১০১ কোটি টাকা কৃষি উন্নয়নের জন্য দিয়েছি। ভিক্ষা করে টাকা আমি জোগাড় করেছি। ' বঙ্গবন্ধু কৃষি ও কৃষক তথা আপামর জনগণের মুক্তির জন্য আজীবন প্রচেষ্টা চালিয়েছিলেন। তাঁর প্রদত্ত ভাষণ থেকে তা সহজেই অনুমেয়। তিনি ছিলেন আবহমান বাংলার একজন পথচারী। বংলার মাটির সাধারণ মানুষ।
এ উপমহাদেশের আর এক জাতির জনক ও অসহযোগ আন্দোলনের পথিকৃৎ মহাত্মা গান্ধী বলেছিলেন, 'একজন ক্ষুধার্ত ব্যক্তি এক টুকরো রুটির মধ্যে স্রষ্টাকে দেখেন। ' বঙ্গবন্ধু এই ঐতিহাসিক বাণী উপলব্ধি করে বলেছিলেন, 'খাবার অভাব হলে মানুষের মাথা ঠিক থাকে না। সে জন্য খাওয়ার দিকে নজর দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। আমাদের চেষ্টা করতে হবে অন্নহীন মানুষের মুখে অন্ন তুলে দিতে। ' এ লক্ষ্যে বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ সোনার বাংলা গড়ার জন্য বাঙালি জাতি যখন অগ্রসরমাণ, ঠিক তখনই দেশি-বিদেশি কুচক্রী মহল ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে বঙ্গবন্ধুর নিজ বাসভবন ৩২ নম্বর ধানমণ্ডিতে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। বঙ্গবন্ধু হত্যার পর একটি স্বাধীনতাবিরোধী কুচক্রী মহলের হস্তক্ষেপে বঙ্গবন্ধুর সোনার বাংলা আর আশার আলো দেখেনি। কৃষি খাতে ভর্তুকি প্রত্যাহার, অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা ইত্যাদির ফলে বিগত দিনগুলোতে বিপুল সম্ভাবনাময় কৃষি খাতে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি।
১৯৯৬ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন 'সোনার বাংলা' গড়ার লক্ষ্যে কৃষি খাতকে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছিলেন। কৃষি উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, পুষ্টি উন্নয়ন, মহিলাদের কৃষিতে অংশগ্রহণ ও দারিদ্র্য বিমোচনের জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। পরবর্তী সময়ে কয়েকটি বছর আবার কৃষি খাতের উন্নয়ন থমকে ছিল। ২০০৮ সালে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত শক্তি আবার ক্ষমতায় এলে কৃষি উন্নয়নের ক্ষেত্রে সম্ভাবনার আরো এক নতুন দিগন্ত উন্মোচিত হয়। কৃষি খাতে আবার ভর্তুকি, সার বিতরণ ব্যবস্থা, সেচব্যবস্থার উন্নয়ন, একটি বাড়ি, একটি খামার প্রকল্প, শস্য বহুমুখীকরণসহ অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার। এখানে উল্লেখ করা প্রয়োজন যে ১৯৭২ সালে অর্থাৎ স্বাধীনতা-উত্তর সময়ে যেখানে খাদ্যশস্য উৎপাদন ছিল প্রায় এক কোটি টন সেখানে ২০০৮-০৯ সালে খাদ্যশস্যের উৎপাদন হয়েছে প্রায় তিন কোটি ১২ লাখ টন অর্থাৎ শস্যের উৎপাদন প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে। একই সময়ে মৎস্য ও প্রাণিসম্পদেরও উৎপাদন কয়েক গুণ বেড়েছে। কৃষি ক্ষেত্রে এ যুগান্তকারী সাফল্য, বঙ্গবন্ধুর অবদান বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
বর্তমানে জনসংখ্যার ক্রমাগত বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব, শিল্পায়ন নগরায়ণ, কীটনাশকের যথেচ্ছ ব্যবহার, রাসায়নিক সার ও কল-কারখানার দূষিত বর্জ্যে কৃষিসম্পদ ক্ষতির সম্মুখীন হচ্ছে। এসব সমস্যা সমাধানের জন্য এ দেশের কৃষি, কৃষক, কৃষিবিদ ও কৃষিবান্ধব সরকারের যৌথ উদ্যোগ নেওয়া প্রয়োজন। বঙ্গবন্ধুর স্বপ্নের 'সোনার বাংলা' তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতে বাস্তবায়িত হবে বলে আমরা আশাবাদী। সর্বোপরি বলা যায়, জাতির জনক বঙ্গবন্ধুই ছিলেন এই চিরচেনা কৃষির পথপ্রদর্শক। শক্তিমান কবির লেখনীতে যেমন সৃষ্টি হয় মহাকাব্যের, তেমনি বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞার স্পর্শে জাগরিত হয়েছে এ মহাদেশ- সোনার বাংলাদেশ।

লেখক : ডিন, কৃষি অনুষদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও সাবেক ভাইস চ্যান্সেলর
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর
[email protected]

29/07/2017

.....বিষয়টা আপেক্ষিক ও সামগ্রীক.......
আমরা যারা সরকারী চাকুরীজীবী আমাদের একটাই সাহস আমরা সরকারী চাকুরীজীবী, আমাদের একটাই সম্মান আমরা সরকারী চাকুরীজীবী, আমাদের একটাই ভয় আমরা সরকারী চাকুরীজীবী। পরিবেশ পরিস্থিতি, অবস্থান, মান-সম্মান, সামাজিকতা, সর্বোপরি চাকুরীর নানা দিক চিন্তা করে আমাদেরকে অনেক কিছু বিসর্জন দিতে হয়, অনেক কিছু অর্জন করতে হয়, অনেক জটিলতার মধ্যে থেকেও হাসি মুখে বলতে হয় ভালো আছি, বড্ড বেশী ভালো আছি। একরকম বিষ খেয়ে বিষ হজমের মতো।
সাংসারিক কিংবা পারিবারিক পরিস্থিতিতে কোনো পুরুষ মহিলার গায়ে হাত তুললে বলা হয় আহারে! বেচারী কত অসহায় কত অত্যাচার সহ্য করছে, আবার একই পরিস্থিতিতে কোনো মহিলা পুরুষের গায়ে হাত তুললে বলা হয় নিশ্চই পুরুষটির এমন কোনো অন্যায় আছে যার জন্য মহিলা এত বড় কাজটি করতে বাধ্য হয়েছিল।
"বাহ বেশ আমরা পুরুষ অধিকতর শক্তিশালী বলশালী আমাদেরই যত যন্ত্রণা। এটা করতে পারবেনা, ওটা করতে পারবেনা, সেটা করতে পারবেনা? তাহলে কি করবো? কি-ও করতে পারবেনা।"
জীবনে শান্তিপূর্ণভাবে নিজের পছন্দমত বাঁচার অধিকার সবারই আছে। আপনার যা পছন্দ নয় তা থেকে সরে আসার, তা থেকে দূরে থাকার অধিকার আপনার আছে। শুধুমাত্র সরকারী চাকুরী করেন বিধায় কাউকে কুক্ষিগত করে রাখা, কাউকে দাবিয়ে রাখার কি মানে থাকতে পারে? আমরা সরকারী চাকুরী করি এটা কি আমাদেরকে অত্যাচার করার মোক্ষম হাতিয়ার? আমরা মানসম্মানের কথা ভেবে আমরা মানুষের কথা ভেবে আমরা সামাজিকতার কথা ভেবে দিনের পর দিন অত্যাচার সহ্য করে যাবো? কেনো? কেনো আমরা ঘুরে দাঁড়াতে পারবোনা, কেনো আমরা সমস্ত অন্যায়ের প্রতিবাদ করে শৃঙ্খলের বেঁড়ী পার হতে পারবোনা?
সমাজের কথা, সন্তানের দোহাই, চাকুরীর ভয়, সবকিছু দিয়ে কতদিন জিম্মি করে রাখা যাবে? ঘুরে দাঁড়ানোর অধিকার সবার।
ঠাকুর ঘরে কেরে আমি কলা খাইনা। আর কতদিন? অন্যায়ের চূড়ান্ত পর্যায়ে যাওয়া, এমন কোনো হয়রানী মূলক কাজ নাই সেটা করা, এমন কোনো জায়গা নাই যেখানে যাওয়া। আশ্চর্য এরপরেও বলা হয় আমি অসহায়, আমি নগণ্য আমিতো বেচারী!! অথচ আপনি ভুক্তভোগী আপনি সরকারী চাকুরীজীবী আপনি সহ্য করবেন আপনি সবকিছু মোকাবেলা করবেন, আপনি জবাবদিহি করবেন। আপনার জবাবদিহিতা সর্বত্র, কারণ আপনি সরকারী চাকুরীজীবী।
মামলার ভয়, হামলার ভয়, অভিযোগের ভয়, দুদকের ভয়, সিনিয়রদের ভয়, ব্যাচমেটদের ভয়, জুনিয়রদের ভয়। ভয়,ভয়, ভয় আর ভয়। এতো ভয় ! এতো ভয় দেখিয়ে আর যাই হোক বন্ধু হতে পারো, শত্রু হতে পারো, সঙ্গী হতে পারো, একত্রে বসবাস করতে পারো কিন্তু জীবনসঙ্গী ছিঃ ছিঃ তা হতে পারোনা। একত্রে একছাদের নিচে বাস করা মানে এই না যে দুজন মানুষ একত্রে আছে, এমনতো হতে পারে দিনের পর দিন একজন মানুষ মানসিক, শারিরীক, আর্থিক, সামাজিক সবদিক থেকে নির্যাতিত এবং নিষ্পেষিত এবং সবকিছু ধৈর্য ধরে সহ্য করে নিতে বাধ্য। কারণ আপনি সরকারী চাকুরীজীবী আর সহ্য করতে আপনি চূড়ান্তরুপে বাধ্য। এরকম অনেকেই আছে হাসিমুখে আলোকচিত্র তুলছেন অথচ অন্তর ভর্তি অসহ্য ব্যথায় কুঁকড়ে আছেন।
আমার মতে তিলে তিলে মরার চেয়ে অপবাদ নিয়ে ঘুরে দাঁড়ানো শ্রেয়। বাদ অপবাদ সেতো মানুষেরই দেয়া। দিনশেষে যে সুখ পাবার অধিকার আছে তাতো মানুষ এসে দায়িত্ব নেয়না। তাই মনে হয় কি, সব ধরণের ভয়কে জয় করে এগিয়ে যাওয়াটাই উত্তম। আমি নিলামনা কোনো অপবাদ, আমি নিলামনা কোনো ভয়ের বোঝা, আমি মানলাম না সামাজিকতার সেই কানাকানি, গায়ে মাখালামনা কোনো অপমান? অপমানের ঢেঁকির বদলে রাইসমিল খাইয়ে দিলো, খেলামনা, কিছুই মনে করলামনা। জোর করেতো কেউ মনে করানোর কাজটায় বাম হাত দিতে পারবেনা। এটা আমার মন, আমি মন চাইলে কিছু নিবো, না চাইলে নিবোনা। তাতে কি হবে? পেছন পেছন চোখাচোখি, চোখ টেপাটেপি, কানাকানি, মাতামাতি এইতো! ব্যাস্ এইটুকুইতো?
সবকিছু ছাপিয়ে সবকিছু পেরিয়ে ভালোভাবে নিজের পছন্দে নিজের মত করে বেঁচে থাকার জন্য না হয় একটু পেছন পেছন চোখাচোখি, চোখ টেপাটেপি, কানাকানি, মাতামাতি সহ্য করতে হলো। এই আর এমন কি? দুর্বিসহ জীবনযাপনের চেয়ে নিজের পছন্দসই জীবনযাপনের জন্য এইটুকু গায়ে না মাখালেই চলে 😎😎😎........collected

20/03/2017

১০০০ ভোকাবুলারি ২০০১-২০১৬ সাল
পর্যন্ত সরকারি ব্যাংকগুলোরঃ
-
1: Fortuitous -আকস্মিক 2: Inherent –
স্বাভাবিক 3:
Legible -সহজপাঠ্য 4: Indelible -অমোচোনীয়
5: Endurable -সহনীয় /টেকসই
6: gregarious -মিশুক /সামাজিক 7:
Introverted -
অন্তর্মুখী ব্যক্তি (আত্মকেন্দ্রিক চিন্তা
চেতনা )
8: Alleviate -উপশম করা 9: Aggravate -অধিক
গুরুতর/
শোচনীয় করে তোলা 10: Elevate -
উত্তোলন করা,উন্নীত করা 11: Desultory -
নিয়মশৃংখলাহীন
12: Methodical -সুশৃংখল 13: Integral -
অপরিহার্য অংশ
14: Dissipate – দূর করা/অপচয় করা 15: Exemt -
রেহাই /অব্যহতি দেয়া 17: Obliged -
বাধিত বা ঋণী
হয়েছে এমন 18: Steadfast -অবিচলিত 19:
Valiant
-সাহসী 20: Repute -সুখ্যাতি 21:
Susceptible -
স্পর্শকাতর 22: opaque- অস্বচ্ছ 24: Tepid -অল্প
গরম বা কুসুম কুসুম গরম 25: Seething -ফুটে
উপচে
পড়া এমন26: Intimate -অন্তরঙ্গ 27: Turbid –
ঘোলাটে 28: Swollen – ফোলা বা ফুলে
যাওয়া
29: Accretion -সংযোজনের মাধ্যমে বৃদ্ধি
30:
Procession : মিছিল বা শোভাযাত্রা 31:
Applaud -
প্রশংসা 32: Evasion -এড়িয়ে যাওয়া 33:
Transmit -
প্রেরণ বা হস্তান্তর করা 34: Obscure -
অন্ধকার 35:
Withhold -পেছনে টেনে রাখা বা
আটকিয়ে
রাখা36: Generous -উদার 37: Craven -
কাপুরুষ 38:
Ulterior – গোপন বা অপ্রকাশিত 39: Stated -
প্রকাশিত হওয়া 40: Rampage -উত্তেজিত
অবস্থা 41:
Strident -কর্কশ 42: Euphonious -সুমধুর 43:
Laconic -স্বল্পভাষী 44: Verbose -বাকসর্বস্ব
45:
Wicked -দুশ্চরিত্র 46: Bureaucrat -সরকারী
কর্মকর্তা 47: Reinstate -পুনর্বহাল করা 48:
Indict -
অভিযুক্ত করা 49: Scam -জালিয়াতি
করা 50: Extempore
-পূর্বপ্রস্তুতি ছাড়া কোন বক্তব্য দেয়া
51:
Elocution – বাচনভঙ্গি 52: Cupid -
ধনসম্পত্তির জন্য
লোভাতুর 53: Sneer – বিদ্রুপ করা 54: Cynic
– যে
সর্বদা অপরের ভূল ধরে 55: Tipped – একপাশ
বা
প্রান্তে উঠানো 56: Sparkle -জ্বলজ্বল
করা 57:
Lethergic -অলস 58: Distasteful-অপছন্দনীয় 59:
Fragrance -সুগন্ধী 60: Restless-অস্থির 61:
Crone – বিগত যৌবনা (ঘৃণা অর্থে)62:
Kleptomania -
চৌর্য উন্মাদ 63: Anemometar- বাতাসের
বেগ
নির্ণায়ক যন্ত্র 64: Jaunt : লঘু প্রমোদ ভ্রমণ
65:
voyage :সমুদ্র যাত্রা66: Philatelist -
ডাকটিকেট
সংগ্রহকারী 67: Vendor -বিক্রেতা 68:
Philanthropist -মানবহিতৈষী ব্যক্তি
(বিশ্বপ্রেমিক)6
9: Misanthrope -মানববিদ্বেষ 70: Highbrow -
বড়াইকারী 71: Aristocrat -অভিজাত 72:
Expand -
আয়তনে বৃদ্ধি করা 73: Proliferate -সংখ্যায়
বৃদ্ধি
পাওয়া74: Deflect -ঘুরে যাওয়া 75: Cynical
-
নৈরাশ্যবাদী76: Traitor -বিশ্বাসঘাতক
77: Unequivocal
-সুস্পষ্ট 78: Gloss -উজ্জ্বল তল 79: Barrier -
প্রতিবন্ধক 80: Agile -তৎপর 81: Frisky -চঞ্চল
82:
Parallelism -সমান্তরাল 83: Obliquity -বক্রতা
84:
Divergence -কেন্দ্রচ্যুতি 85: Disparity -
বৈসাদৃশ্য
86: Contrast -বৈপরিত্য 87: Debonair -সদা
হাসি খুশি 88:
Balmy -স্নিগ্ধ 88: Awkward -বেমানান 89:
Windy -
ঝড়ো 90: Landscape -প্রাকৃতিক ভূ -দৃশ্য 91:
Intellectual -বুদ্বিবৃত্তিক সংস্কৃতিবান 92:
Lexicographar -অভিধান রচয়িতা 93:
Venerate -সম্মান
করা 94: Severe -প্রকট 95: Condemn -
তিরস্কার 96:
Inculcate -চিত্তনিষ্ঠ 97: Ascend -আরোহণ
করা
98: Stern – কঠোর 99: Bend -বাঁকানো 100:
Eulogistic -উচ্চ প্রশংসাযোগ্য101:
Deleterious -
ক্ষতিকর/অনিষ্টকর 102: Impulsive -
আবেগপ্রবণ
103: Salubrious -স্বাস্থ্যকর 104: Inclusive -
অন্তর্ভুক্তিমূলক 105: Usurp -জবরদখল 106:
Discordant – শ্রুতিকটু 107: Harsh -কর্কশ 108:
Insouciance -ঔদাসীন্য 109: Composure -
ধৈর্য্য
110: Slumber -তন্দ্রা 111: Pretentious -
দাম্ভিক 112:
Egoistic -স্বার্থপর 113: Grandiose -
জমকালো/
সুবিশাল 114: Indolent/Lethargic -অলস 115:
Disinterested -নির্লিপ্ত 116: Halcyon -
শান্ত/
শান্তিপূর্ণ 117: Motionless -নিশ্চল 118:
Casual -
আকস্মিক 119: Harmonious -সুরেলা 120:
Venerate
-শ্রদ্ধা করা 121: Defame -মানহানি 122:
Accuse -
অভিযুক্ত 123: Obdurate -অনমনীয় 124:
Contrary
-বিপরীত 125: Stubborn -একগুঁয়ে 126: Callous
-
অনুভূতিহীন 127: Pathetic -করুন/মর্মস্পর্শী
128:
Rise rapidly -দ্রুততার সাথে বৃদ্ধি 129:
Modest -
বিনয়ী 130: Rightfully -বৈধ ভাবে 131:
Abuse -
অপব্যবহার 132: Pithy – সংক্ষিপ্ত 133:
Illusive -
মায়াময় 134: Luminous -উজ্জ্বল 135:
Enigmatic/
Puzzling -বিভ্রান্তিকর136: Notion -ধারণা
137:
Congenial -বন্ধুভাবাপন্ন 138: Intrinsic -
স্বকীয়/
জন্মগত 139: Reprimand /Rebuke -তিরস্কার
140:
Humble -বিনীত 141: Obsolete -পুরাতন/
অপ্রচলিত
142: Legitimate -আইনসম্মত 143: Fragile – দুর্বল
144: Bona-fide – খাঁটি 145: Spurious -
ভেজাল 146:
Bo***ge -বন্দিদশা 147: Debacle -ধ্বংস
হওয়া/পতন
হয়ে যাওয়া 148: Occupy -দখলে রাখা
149:
Amalgamate -একসাথে করা 150: Materialize -
দৃষ্টি
গোচর হওয়া /বাস্তবে পরিণত হওয়া 151:
Generate
-উৎপাদন করা 152: Equip -প্রস্তুত করা /
সজ্জিত করা
153: Mercury -পারদ/বুধগ্রহ/দেবরাজের
দেবতা
154: Humidity -আদ্রতা 155: Entrepreneur -
উদ্যোক্তা 156: Conflict -সংগ্রাম করা 157:
Communism -সাম্যবাদ 158: Capitalist -
পূঁজিতান্ত্রিক
159: Conduit -পয়ঃপ্রণালী 160: Scissors -
কাঁচি 161:
Wagon -মালবাহী গাড়ি 162: Saw -করাত
163:
Exclusion -বর্জন 164: Condone -উপেক্ষা
করা
(অপরাধ )165: Isolation -বিচ্ছিন্নতা 166:
Discover -
আবিষ্কার করা 167: Suppress -চেপে
রাখা 168:
Redirect -পুননির্দেশ 169: Belittle -ছোট করা
170: Exhort -উত্সাহিত করা /প্রণোদিত
করা /আহ্বান
করা171: Magnanimous : দয়ালু 172: Genesis -
শুরু
173: Adapt -খাপ খাওয়ানো 174: Innovate -
আবিষ্কার
করা 175: Ponder -গভীরভাবে চিন্তা
করা 176:
Vacillate -দ্বিধা করা 177: Revert -ফিরে
আসা 178:
Upheld -উপরের দিকে নেওয়া 179: Resist -
প্রতিরোধ করা 180: Publicize -প্রচার করা
181:
Subvert -ক্ষমতা ধ্বংস করা 182: Refinery -
পরিশোধনাগার 183: Ore -আকরিক 184:
Merchandise
-মালপত্র 185: Mine -খনি 186: Warehouse -
মালপত্র
রাখার স্থান 187: Lumber -খুব কষ্ট করে
হাঁটা 188:
Grain -শস্য 189: Gargantuan -খুব বড় 190: Tiny in
size -খুব ছোট 191: Irritate -বিরক্ত করা 192:
Amplification -ভাবসম্প্রসারণ করা 193: Loaf -
পাউরুটি
194: Stale -টাটকা নয় (বাসি )195:Butter -
মাখন 196:
Forecast -পূর্বাভাস 197: Override -অগ্রাহ্য
করা 198:
Diagnosis -রোগ নির্ণয় 199: Estimate -
হিসাব200:
Appraisal -কোন কিছুর মূল্য পরিমাপ
করা201: Trivial
– নগণ্য /তুচ্ছ202: Fade -বিবর্ণ হওয়া 203:
Inscribe
-অন্তর্লিখিত 204: Epitaph -সমাধিস্তম্ভ
লিপি 205:
Epithet – ডাকনাম/উপাধি 206: Epitome –
সংক্ষিপ্ত
207: Scenic -দৃশ্যময় 208: Melancholy -দুঃখ 209:
Barren -অনুর্বর 210: Skepticism – সংশয়বাদ
211:
Audacity -দুঃসাহস 212: Plausibility -
বিশ্বাসযোগ্যতা
213: Conviction-দৃঢ় বিশ্বাস 214: Harmony -
সাদৃশ্য
215: Glow -খুশিতে ঝলমল করা 216: Mild -
শান্ত
217: Untamed -অশান্ত/বন্য 218: Feeble -দুর্বল
219: Unruly -অবাধ্য 220: Compliance -সম্মতি/
প্রতিপালন 221: Adverse -প্রতিকূল222: In
deep
water -বিপদে থাকা 223: Hostile -
প্রতিকূল/
বিরোধী 224: Brevity – সংক্ষিপ্ত ভাবে
225:
Wallet -মানি ব্যাগ 226: Tomb -কবর 227:
Flexible -
নমনীয় 228: Obese -মোটা /স্থূলকায় 229:
Tough/
Rigid -শক্ত 230: Breakable -ভঙ্গুর231:
Complacency -আত্মতৃপ্তি232: Conger -
সামুদ্রিক
বানমাছ 233: Dispatch -কারো উদ্দেশে
কোন
কিছু পাঠানো 234: Postulate -স্বীকার্য
235:
Invisible -অদৃশ্য 236: Inevitable -অনিবার্য 237:
Inaudible -যা শোনা যায় না 238:
Irresistible -
অপ্রতিরোধ্য 239: Expose/Reveal/Uncover/
Unearth-প্রকাশ করা 240: Inadvertent/
Unintended -
অনিচ্ছাকৃত 241: Intentional /Deliberately -
ইচ্ছাকৃতভাবে 242: Accidental -আকষ্মিক
243:
Gratifying -তৃপ্তিদায়ক 244: Gracious -সদয় 245:
Splendid/
Glorious -জমকালো 246: Disgraceful -বাজে/
অসুন্দর 247: Conceal -গোপন করা 248:
Conciliate -শান্ত করা 249: Benevolent -
হিতৈষী250:
Curious -অদ্ভুত 251: Flashy -লোক দেখানো
252: Velocity -বেগ 253: Doctrine -মতবাদ 254:
Expound -ব্যাখ্যা করা 254: Confound -
বিভ্রান্ত করা
255: Perplex -জটিল করা 256: Multiple -
বহুবিধ 257:
Composite -যৌগিক 258: Barter -বিনিময়
করা 259:
Transient -অস্থায়ী 260: Relevant -
প্রাসঙ্গিক 261:
Enlarge -দীর্ঘায়িত করা 262: Shrink -
সংকুচিত করা
263: Slip -পলায়ন/এড়িয়ে যাওয়া/
সামান্য ভূল264: Pact
-চুক্তি 265: Expand -বিস্তৃত করা266:
Reparcussion -
প্রতিক্রিয়া 267: Aftermath -পরিণাম /
ফলাফল 268:
Influence -প্রভাব 269: Scatter -ছড়িয়ে
যাওয়া 270:
Accumulate -একত্রিত করা বা জমানো
271:
Tentative -অনিশ্চিত/
দোদুল্যমান 272: Hyperbolic -অতিরঞ্জিত
করে বলা
273: Argumentative -তর্ক বিতর্ক 274: Reasoning
-
যুক্তিতর্ক 275: Astute -জ্ঞানী/বিচক্ষণ
276:
Cogent -প্রবল/অকাট্য 277: Deceived -
প্রতারিত হওয়া
বা করা 278: Coherent -সামঞ্জস্যপূর্ণ 279:
Ailment
-ছোট খাটো অসুস্থতা 280: Indigent -
অত্যন্ত
গরীব281: Assiduous -অধ্যবসায়ী 282:
Harbinger -অগ্রদূত 283: Autocrat -একনায়ক/
সৈরশাসক 284: Inauspicious -অশুভ /
অকল্যাণসূচক
285: Untenable -টিকিয়ে রাখা যায়না
এমন 286:
Defensible -টিকানো বা টিকিয়ে
রাখা যায় এমন 287:
Hypothetical -অনুমান কৃত /প্রকল্পিত 288:
Precise -
সংক্ষিপ্ত করা 289: Recidivist -অপরাধপ্রবণ
290:
Depart -স্থান ত্যাগ করা 291: Recuperative-
আরোগ
্য হয় এমন/পুনরুদ্ধার হয় এমন 292: Evasive/Elusive
-এড়িয়ে যায় এমন বা ধরা যায়না এমন
293: Pensive -
চিন্তানিমগ্ন 294: Plethora -আধিক্য বা
প্রচুর পরিমাণ
295: Despair -হতাশ 296: Aversion -অনিহা
297:
Scarcity -স্বল্প 298: Put up with -সহ্য করা 299:
Overt -প্রকাশ্য 300: Erratic -ত্রুটিপূর্ণ/
উল্টাপাল্টা301: Appall/Dismay -আতঙ্কিত
করা,মর্মাহত
করা 302: Dearth -অভাব 303: Abundance -
আধিক্য
304: Superannuate -কাজ বা ব্যবহারের জন্য
অতি
প্রাচীন /বয়স উত্তীর্ন 305: Innate -সহজাত
306:
Solace -সান্ত্বনা 307: Engross -সবসময়
কাজে
লেগে থাকা 308: Garrulous -বাচাল 309:
Punctilious
-খুঁটিনাটি ব্যাপারে অতি সতর্ক 310:
Ovservant -
দৃষ্টিশীল,মনোযোগী 311: Buried -
সমাহিত বা
কবর দেয়া হয়েছে এমন 312: Tender -কোমল
,পেশা ,প্রস্তাব 313: Preamble -প্রস্তাবনা
314:
Commencement -শুরু 315: Preface -প্রস্তাবনা
316:
Postscript -অতিরিক্ত বা সর্বশেষ তথ্য 316:
Sycophancy -তোষামুদি 317: Escape -
পালিয়ে যাওয়া
318: Abscond -আত্মগোপন করা 319: Eternal -
চিরন্তন 320: Exult -অত্যন্ত আনন্দিত 321:
Jubilate
-আনন্দ করা 322: Imprudent -অবিবেচক 323:
Sagacity -প্রখর জ্ঞান 324: Reverential -
শ্রদ্ধামিশ্রিত 325: Redundant-বাড়তি,
অনাবশ্যক 326:
Incautious -অবিবেচক 327: Synopsis -
সারাংশ 328:
Encumber -পথরোধ করা 329: Recapitulate -
আলোচনা করা 330: Gourmet -পান ও
ভোজন রসিক
ব্যক্তি 331: Omnipotent -সর্বশক্তিমান
(আল্লাহ )332: Asylum -আশ্রয় ,নিরপত্তা
333:
Sanatorium -স্বাস্থ্যনিবাস 334: Impostor-
ভন্ড 335:
Mountebank -যে ব্যক্তি চটকদার কথা বলে
মানুষকে ঠকানোর চেষ্টা করে336:
Acrimonious
-তিক্ত 337: Severe -মারাত্মক 338: Cursive -
টানা টানা
হাতের লেখা (জড়ানো )339: Anomalous
-
ব্যতিক্রম 340: Vicious -ঘৃণ্য 341: Capacious -
সুপ্রশস্ত 342: Intractable -অবাধ্য 343: Wayward
-
স্বেচ্ছাচারী 344: Easygoing – বাধ্য 345:
Bleak -
নিরানন্দ,মলিন 346: Abstinent -সংযমী
347:
Segregate -পৃথক করা 348: Abolish -
বিলুপ্তকরা 349:
Darken -অন্ধকার করা 350: Compile -একত্র
করা
351: Reclusive -সন্ন্যাসী 352: Urban -শহুরে
353: A bone to pick -রাগান্বিত হওয়া 354:
Knotty -
ঝামেলাযুক্ত 355: Errant -ভ্রমণরত 356:
Bucolic -
গ্রাম্য 357: Castigate -নিন্দা করা 358:
Hidebound -
সংকীর্ণমনা 359: Evaluate -মূল্যায়ন করা
360:
Corroborate -দৃঢ় করা 361: Refute -যুক্তি/তর্ক
খন্ডন করা 362: Contradict -অস্বীকার করা
363:
Contravene -আইন বা রীতি লংঘন করা
364: Profane
-অপবিত্র করা 365: Vulgarity -
অশ্লীলতা366:
Compensate -ক্ষতিপূরন দেয়া 367: Deprecate
-
নিন্দা করা 368: Enhance -বৃদ্ধি করা 369:
Bait- টোপ
370: Disparage -কাউকে ছোট /তুচ্ছ করা371:
Heckle -প্রশ্নবানে জর্জরিত করা 372:
Adequate -
পর্যাপ্ত 373: Muddle – বিহ্বলতা 374:
Abatement -
কমানো 375: Incapacitate -অযোগ্য করা 376:
Stout -শক্তিশালী,নির্ভীক 377: Hook -
ফাঁদ 378:
Crook -বাঁকা 379: Biased/Partial/Partisan/
Prejudiced -পক্ষপাতী 380: Axle -অক্ষ381:
Build
in -অন্তর্গত 382: leaning -ঝোঁক 383: Yield -
বশ্যতা স্বীকার করা 384: Gloomy -
অন্ধকারাচ্ছন্ন
385: Provincial -সীমাবদ্ধ386: Cosmopolitan -
সার্বজনীন 387: Extol -প্রশংসা 388:
Monotonous -
একঘেয়ে 389: Rite -রীতিনীতি,প্রথা
390: Writ-
কোন বিষয় সম্পর্কে কোর্টের লিখিত
অর্ডার
391: Laid back -অলস 392: Inflated -অত্যধিক
393:
Reasonable -যৌক্তিক 394: Ingenuous -অকপট
395:
Sophisticated -কৃত্রিম 396: Exorbitant -
অতিরিক্ত
397: Devious -আঁকাবাঁকা 398: Cunning -
দক্ষ399:
Debacle -মহাবিপর্যয়400: Friction -
বিরোধ401:
Disputation /Argument -বিতর্ক 402: Counterfeit-
ভেজাল,কৃত্রিম 403: Shaky -দুর্বল 404:
Expedite -
অগ্রগতি ত্বরান্বিত করা 405: Impede –
ব্যাহত করা
406: Torpor/Lassitude/Languor -অলস 407:
Apathetic/Lukewarm -উদাসীন 408: Rush -দ্রুত
ধাবন 409: Hexagon -ষড়ভূজ 410: Subtraction -
বিয়োগ 411: Fathom -গভীরতা নির্ণয়
করা 412:
Truant -যে ব্যক্তি তার কর্মস্থল হতে
পালায় 413:
Malingerer -যে ব্যক্তি কর্তব্য এড়ানোর
জন্য
অসুস্থতার ভান করে414: Hypocrit -ভন্ড 415:
Concubine -উপস্ত্রী 416: Telepathy -অন্যের
চিন্তার অনুভূতি দ্রুত বুঝে নেয়ার
ক্ষমতা 417: Elegy
-শোকগাঁথা 418: Utopia -কল্পরাজ্য 419:
Statesman
-কূটনীতিজ্ঞ ব্যক্তি 420: Demagogue -
জননেতা
421: Dictator -একনায়ক 422: Martinet -
নিয়মনিষ্ঠ
423: Malign -ক্ষতিকর 424: Meager/Scanty -
স্বল্প
425: proportionate -আনুপাতিক 426: Ancillary -
আনুষঙ্গিক 427: Unstable -অস্থির 428:
Conventional -প্রচলিত 429: Potty -তুচ্ছ 430:
Reparation -ক্ষতিপূরণ431: Decay -ক্ষয় হওয়া
432:
Transmission -ছড়ানো,প্রচার 434: Frugal/
Persimonious -মিতব্যয়ী 435: Bigot -অন্ধ
বিশ্বাসী 436: Indispensable -অপরিহার্য
437:
Inconsiderate -অবিবেচক 438: Hasty -দ্রুতগতি
439: Conceited -আত্মভিমানী 440: Wrath -
রাগ 441:
Prompt -দ্রুত 442: Divine -স্বর্গীয় 443: Malign -
ক্ষতিকর 444: Meager/Scanty -স্বল্প 445:
proportionate -আনুপাতিক 446: Hindrance/
Barrier -
বাঁধা 447: Discontented -অসন্তুষ্ট,অতৃপ্ত 448:
Miserable -শোচনীয় 449: Myopic -
ক্ষীনদৃষ্টি /
সংকীর্ণমনা 450: Intolerant -অসহনীয় 451:
Affirm/Assert -দৃঢ়ভাবে কোন কিছু বলা 452:
Deny
-দৃঢ়ভাবে কোন কিছু অস্বীকার করা 453:
Panic -
ভয় পাওয়া 454: Abandon/Desert -ছেড়ে
যাওয়া 455:
Waive -মওকুফ করা 456: Evenhanded -
নিরপেক্ষ
457: Enunciate -উচ্চারন করা 458:
Consolidation -
ঐক্যবদ্ধ/একসাথে459: Instigation -
উত্তেজনা
460: Provocation -প্ররোচনা 461: Painstaking/
Persevering -পরিশ্রমী 462: Stimulus/Impetus -
আবেগ,প্রেরণা 463: Revulsion/Abhorrence/
Aversion/Repugnance -প্রতিক্রিয়া 464:
Evanescent/Fleeting -ক্ষনস্থায়ী 465: Limpid -
স্পষ্ট466: Evident -স্পষ্ট 467: Subtlety -অস্পষ্ট
468: Prima facie -প্রথম দর্শনে 469:
Subterfuge /Trickery -প্রতারনা 470: Simplicity
-
সরল 471: Applause -সাধুবাদ 472: Impinge -
আঘাত হানা
473: Facilitate -সহজতর 474: Trespass -পাপ/
সীমালঙ্গন 475: Profligate -লম্পট 476:
Intermittent- অনিয়মিতভাবে 477: Broker -
দালাল 478:
Merchant prince -মহা ধনবান বণিক 479:
Persistent -
নাছোড়বান্দা 480: Destitute -দরিদ্র 481:
Teller -
ব্যাংকের ক্যাশিয়ার 482: Intense -তীব্র
483:
Abrasive -ঘর্ষণের মাধ্যমে তুলে ফেলা
484:
Attempts -চেষ্টা করা 485: Screams -
আর্তনাদ করা
486: Admits -স্বীকার করা 487: Lucrative -
লাভজনক 488: Rediculous -হাস্যকর 489:
Continuation -ধারাবাহিকতা 490: Offshore
-সাগরমুখী
491: Solemn -আনুষ্ঠানিক 492: Wholesale -
পাইকারী
493: Retail -খুচরা 494: Push sale -জোর করে
বিক্রি করা 495: Slothful -নিষ্ক্রিয় 496:
Quarrelsome
-ঝগড়াটে 497: Flat out -সোজা 498:
Backtrack -
প্রত্যাখ্যান করা 499: Curved -বক্ররেখা
500: To do
away with /
To drive off -পরিহার করা501: Hastening -দ্রুত
চলা
502: Braking -গতিরোধ 503: Slackening -
ঝিমুনি
504: Vigorous -সবল 505: Sluggish -
আলস্যপরায়ণ,কু
ড়ে 506: Infuriate -ক্রোধে ক্ষিপ্ত হওয়া
507:
Commend -প্রশংসা করা 508: Manifest -স্পষ্ট
509:
Apparent -দৃশ্যমান 510: Circulation -
প্রচার,প্রচলন,
মুদ্রণ 511: Surreal -পরাবাস্তব512: Appeal -
আবেদন 513: Repression -দমন,নিপীড়ন 514:
Greeting -অভিবাদন 515: Notorious/Ominous -
ভয়ংকর
516: Robbery -ডাকাতি 517: Cursory -দ্রুত
নিষ্পন্ন
518: Demur -আপত্তি/আশংকা প্রকাশ
করা 519:
Convicted -দোষী/অপরাধী 520: Culpable -
শাস্তি পাবার যোগ্য 521: Pay off old
scores -
প্রতিশোধ নেয়া 522: Worth yours -দক্ষ523:
Host in himself -আয়োজক 524: Hang in balance
-সাফল্যের জন্য কোন কিছুর উপর নির্ভর
করা 525:
Pusillanimous -ভীতু 526: Venturesome/
Valorous/plucky/Spunky -সাহসী 527:
Reproach/
Chide/Rebuke/Scold -তিরস্কার করা 528:
Bustling -হৈ
চৈ পূর্ণ 529: Tranquil -শান্ত 530: Prodigal -
বেহিসাবী ভাবে ব্যয় করা531: Thrifty/
Parsimonious/Niggardly/Skinflint -
মিতব্যয়ী,কিপট
ে 532: Sage -জ্ঞানী 533: Cretin/Imbecile/
Dullard/Ninny -বোকা জাতীয় 534: Pretty
Penny
-অত্যন্ত ব্যয় বহুল 535: On their toes -সজাগ
সতর্ক হওয়া 536: Step on somebody’s toes -
অনুভূতি
বা সংস্কারে আঘাত হানা 537: Toot
your own horn -
গর্ব করা 538: Possess -করায়ত্ব করা 539:
Destruction -ধ্বংস 540: Intimacy -গভীর
সুসম্পর্ক
541: Alluring -লোভনীয় 542: Arouse -
জাগানো
543: Tenacity -কোন কিছুর প্রতি আগ্রহ,জিদ
544:
Elusiveness -বুঝতে বা স্মরণ করতে কষ্টকর
এমন
545: Adornment -অলংকরণ 546: Anonymous -
নামহীন/বেনামী 547: Namesake -
মিতা,অন্যের
নামের সাথে মিল 548: Pseudonym -
ছদ্মনাম 549:
Cannibal -নরখাদক 550: Holocaust -ব্যাপক
হত্যাকাণ্ড
551: Nugatory -বাদ দেয়া 552: Judiciary -
আইন
বিভাগ 553: Jurisdiction -আইনগত অধিকার
554:
Famish -প্রচন্ড ক্ষুধায় মৃতপ্রায় হওয়া 555:
Keen -
তীব্র 556: Amenable -ব্ন্ধুভাবাপন্ন 557:
Covenant -আইনসম্মত চুক্তিপত্র 558: Summons
-
ডেকে পাঠানো 559: Subpoena -
আদালতে ডাকা
560: Tract -ধর্ম বা নৈতিকতা বিষয়ে
পুস্তিকা 561:
Treatise -গবেষণামূলক আলোচনা গ্রন্থ 562:
Chronic -নিয়মিত ঘটা 563: Impute -আরোপ
করা
564: Honorary -বিনাবেতনে 565: Interpret -
ব্যাখ্যা
করা566: Memento -স্মারকচিহ্ন,অভ
িজ্ঞান 567: Elegy
-বিষাদসঙ্গীত 568: Cosmos -নিসর্গ 569:
Duffer -
নির্বোধ লোক 570 : Snob -উন্নাসিক
লোক
(যে ব্যক্তি নিম্নতর সামাজিক শ্রেণীর
মানুষকে
অবজ্ঞার চোঁখে দেখে)571: Licentious -
দুশ্চরিত্র লোক 572: Suspect – সন্দেহভাজন
573: Trick/Deceit -প্রতারনা 574: Hazardous -
বিপজ্জনক 575: Represent- চিত্রিত করা
576:
Superior -শ্রেষ্ঠ 577: Revealing -প্রকাশ করা
578:
Complexity -জটিলতা 579: Vigilant -সজাগ
580:
Diversion -গতিপরিবর্তন,অপসারণ 581:
Alienation -
বিচ্ছেদ,বিচ্ছিন্নতা 582: Worthy of -
যোগ্য 583:
Emulation -অনুকরণীয় 584: Exploration -
অনুসন্ধান 585: Trial -চেষ্টা 586: Demise -
মৃত্যু
587: Unimaginable -অকল্পনীয় 588: Inexplicable
-বর্ণনাতীত 589: Entertain -আপ্যায়ন 590:
Enamoured -প্রেমমুগ্ধ 591: Possessed -
অধিকারী 592: Fanciful schemes -
কাল্পনিক
পরিকল্পনা 593: Unforeseen -অপ্রত্যাশিত
594: To
blow hot and cold -অসামঞ্জস্যপূর্ণ হওয়া 595:
Initiate -সূচনা করা 596: Blaze -আলোকচ্ছটা
597:
Horn -শিঙা 598: visionary -কাল্পনিক 599:
Newborn -
নবজাত 600: Trustworthy -বিশ্বস্ত601:
Gratitude -
কৃতজ্ঞবোধ 602: Thankless -অকৃতজ্ঞ 603:
Indebted/Grateful -কৃতজ্ঞ 604: Owe -ঋণী
থাকা
605: Ingest -গলাধঃকরণ করা 607: Inertia -
জড়তা 608:
Inadvertent -অনিচ্ছাকৃত 609: Inundate -
প্লাবিত হওয়া
610: Trapped -আটকা পরা 611: Coherent -
সুসজ্জিত,যৌক্ত
িক 612: Amity -মিত্রতা 613: Vague -অস্পষ্ট
614:
Vocation -বৃত্তি,ব্যবসায় 615: Vital -
অত্যাবশ্যক
,সজীব 616: Faculty -অনুষদ ,কর্মদক্ষতা 617:
Vehemently -তীব্রভাবে 618: Meticulous /
Precise /fussy -অতিসতর্ক 619: Colossal /
Enormous /Mammoth /Massive /Titanic -বিশাল
620: Homogenous /Uniform /Identical -
সমজাতীয়
621: Allay /Mitigate /Ameliorate -প্রশমিত করা
(কষ্ট,যন্ত্রণা )622: Worseen /Exacerbate -
শোচনীয় হওয়া 623: Inquisitive -সন্ধানী
624:
Proximate -নিকটতম 625: Idyllic -শান্ত 626:
Contemplative /brooding /Cogitating /Ruminative
-চিন্তানিমগ্ন 628: Affinity /Kinship/Rapport -
ঘনিষ্ট
সম্পর্ক 629: Suffrage -ভোটাধিকার 630:
Dearth -
স্বল্পতা 631: Amass -পুঞ্জীভূত করা 632:
Accrue
-বৃদ্ধি 633: Disperse -ছত্রভঙ্গ 634: Plenty -
প্রচুর
635: Animate /Lively -প্রশান্ত,সজীব636:
Squalor
-নোংরা,অস্বস্তিকর অবস্থা 637:
Pressurizing -চাপ
প্রয়োগ 638: Arouse -জাগ্রত করা 639:
Pressing/
Urgency -জরুরী 640: Odds and ends -
ছোটখাট
জিনিস 641: Exhausted -নিঃশেষ হওয়া
642: Dead and
buried -পুরোপুরি থেমে যাওয়া 643: At
bottom -
প্রকৃতপক্ষে 644: Offended -বিক্ষুব্ধ 645: Cut
and dried -রুক্ষ 646: Dealings -আচরণ 647: Above
board /Frank -অকপট,খোলাখুলি 648: Abate /
Soothe -প্রশমিত করা,কমানো 649: Grant -
অনুদান
650: Frown -তিরস্কার করা 651: Regret -
অনুশোচনা
করা 652: Head and Ears -পুরোপুরি 653:
Interrupt /Eat into vitals -ছিন্ন করা ,ব্যাঘাত
করা 654:
Square meal -সুষম খাদ্য 655: Rank and file -
সাধারণ
জনগণ 656: Plainness -সরলতা 657: Adequacy -
সাদৃশ্য658: Drowsiness -আলস্য 659: Vigor -
শারীরিক বা মানসিক শক্তি 660: Mild -
হালকা ,কোমল
661: Artistic -শৈল্পিক 662: Shortcoming -
ত্রুটি,সীমাবদ্ধতা 663: Extravagancy -
অমিতব্যয়ি,সীমালঙ্ঘন 664: Enduring -
স্থায়ী 665:
Ball to the wall -পুরোদমে 666: Pithful -ফাঁদ
667: Toppling -ডিগবাজি খাইয়ে পড়া
668: Regim -
শাসন 669: Tantamount -সমপরিমাণ 670:
Arbitrary -
বিধিবহির্ভূত,স্বৈরাচারী671: Worship -
পূজা 672:
Bibliography -গ্রন্থপুঞ্জি 673: Amicable person
-
বন্ধুভাবাপন্ন 674: Naive/Candour -
সাধাসিধা,বিশ্বাসপ্রবণ 675: Lenient -
দয়ামায়া প্রবণ 676:
Obstinate /Adamant -একগুঁয়ে 677: Exaggeration
-বাড়িয়ে বলা 678: Hegemony/
Predominance -
আধিপত্য 679: Subordination -অধীনস্থ 680:
Fiasco -বড় ধরনের ব্যর্থতা 681: Fruitful -
ফলপ্রসূ
682: Triumph -বিজয় 683: Adopted -গ্রহণ করা
684:
Forsaken -পরিত্যক্ত করা 685: Discarded -
বাদ দেয়া
686: Vociferous -শব্দবহুল ,গোলমালকারী
687:
Courageous -সাহসী 688: Mockery -উপহাস
689:
Mean -নীচ 690: Negotiation -
আলাপালোচনা 691:
Shallow -ভাসাভাসা 692: Excessive -
অতিরিক্ত 693:
Wear out -ব্যবহারের ধারা ক্ষয় হওয়া 694:
Brittle -
ভঙ্গুর 695: Negligible -অবহেলার যোগ্য 696:
Uninfluencial -প্রভাবমুক্ত 697: Thorough -
পুঙ্খানুপুঙ্খ 698: Imprison -শৃঙ্খলাবদ্ধ করা
699:
Expel -বহিষ্কার করা 700: Exonerate /
Exculpate /
Acquit -অভিযোগ হতে মুক্তি দেয়া701:
Castigate
-তিরস্কার করা 702: Fastidious -খুঁতখুঁতে
703: Aloof
-একাকী ,নির্লিপ্ত 704: Lawn -বনভূমি
705: Stream -
জলপ্রবাহ 706: Petrology -শিলাতত্ব 707:
Shore -
তীরভূমি,কূল 708: Flatten -সমতল হয়ে
যাওয়া 709:
Valley -উপত্যকা 710: Interminable -থামেনা
এমন
,অন্তহীন 711: Easygoing -সহজে মেনে
নেয়া
712: Indictment -অভিযোগ 713: Tirade -
তিরস্কারপূর্ণ দীর্ঘ বক্তৃতা 714: Taciturn -
স্বল্পভাষী 715: Placatory -আপোস 716: Espy
-
পর্যবেক্ষণ করা 717: Cogitate -বুঝতে পারা
718:
Attribute -আরোপ করা 719: Reassurance -
পুনরায়
নিশ্চিত করা 720: Dilemma -উভয়সংকট 721:
Constraint -বাঁধা 722: Agitation -অশান্ত 723:
Stir -
আলোড়িত করা 724: Void -বাতিল 725:
Refute -
অস্বীকার করা 726: Optimist-আশাবাদ
ী 727:
Idealistic -আদর্শবাদী 728: Pessimist -
হতাশাবাদী
729: Peak -সর্বোচ্চ চূড়া 730: Extreme -চরম
731:
Get along -দুজনের মাঝে চমৎকার বন্ধুত্বপূর্ণ
সম্পর্ক 732: Pragmatic -বাস্তবধর্মী
প্রয়োগবাদী 733: Insectivorous-পতঙ্গভূক734:
Electorate -নির্বাচকমন্ডলী 735: Exigency -
জরুরী প্রয়োজন736: Complacent -সন্তুষ্টি
737:
Austere -উগ্র,কঠোর 738: Artillery -কামান
739:
Docile -ভদ্র 740: Biased -পক্ষপাতদুষ্ট 741:
Salient -প্রধান বৈশিষ্ট 742: Shove -
ধাক্কা মারা 743:
Visible -দৃশ্যমান 744: Omission -ভ্রান্তি 745:
Inamorato -প্রণয়ী 746: Come round -আরোগ্য
লাভ করা 747: Hit Upon -খুঁজে পাওয়া 748:
Depart -
গমন করা 749: Conclude -শেষ করা 750:
Elective -
নির্বাচক 751: Craft -দক্ষতা 752: Impede -
ব্যাহত করা
753: Mutation -পরিবর্তন 754: Commence -শুরু
করা
755: Facultative -ঐচ্ছিক 756: Episodic -
অনিয়মিত
757: Conventional -গতানুগতিক 758: Recapture
-
পুনরুদ্ধার করা 759: Conducive -সহায়ক 760:
Facile -
সাবলীল 761: Crank -বাঁকা 762: Formless -
আকৃতিহীন 763: Equitable -ন্যায়সঙ্গত 764:
Cereal /grain -খাদ্যশস্য 765: Queue -লাইন766:
Inimical -শত্রুভাবাপন্ন 767: Impel /Goad -
অনুপ্রাণিত
করা 768: Orchestrate -সুসমন্বিত করা
(সঙ্গীত)769:
Repent -অনুশোচনা করা 770: Braggart -
দাম্ভিক 771:
Dilettante -অপটুকর্মী 772: Pilferer -ছিঁচকে
চোর 773: Prevaricator -সত্যের
আলাপকারী
774: Raconteur -গল্পকথক 775: Scurrilous -
অমার্জিত,অপমান করা 776: Compassionate
-করুণাময়
777: Servile -ক্রীতদাস সুলভ 778: Strict -
কঠোর
779: Outshine/Steal a march -ঔজ্বল্যে
ছাপিয়ে
যাওয়া 780: Hole and Corner -গোপনীয় 781:
Defy -বাধা দেয়া 782: State of Shock -
কিংকর্তব্যবিমূঢ়
784: Amateur -অপেশাদার 785: Anticipated -
অনুমান
বা বুঝতে পারা 786: Antagonism -
প্রতিদ্বন্দীতা
787: Delirious -বিকারগ্রস্থ 788: Hefty -
প্রবল,তাগড়া
789: Delusive -ভ্রান্তি 790: Heinous -জগন্য
791:
Inveigle -চাটুকারিতায় মুগ্ধ করা 792:
Monopoly -
একচেটিয়া অধিকার793: Rational -
যুক্তিসঙ্গত 794:
Demolish -চূর্ণ করা 795: Understatement -
কমিয়ে
বলা 796: Tenure -কার্যকাল 797: Protract -
দীর্ঘায়িত
করা 798: Distract -বিভ্রান্ত করা 799:
Currency -
প্রচলিত 800: Obsolescence -অপ্রচলিত801:
Propensity -প্রবণতা 802: Inebriated /Intoxicated
-
মদ্যপ 803: Befuddled -বিভ্রান্ত 804: Sane /
Rational -বিবেকী ,যুক্তিসম্মত 805: Arrogant
-
অহংকারী 806: Vicissitudes -উথানপতন 807:
Bohemian -ভবঘুরে ধরনের লোক 808: Sinister
-অপকারী ,অশুভ 809: Meditative -
চিন্তাশীল 810:
Categorical -নিরপেক্ষ 811: Sermon -নৈতিক
বক্তৃতা
812: Fire and brimstone -জাহান্নামের
অনুমিত শাস্তি
813: Agnostic -অজ্ঞানবাদী 814: Oracular -
জ্ঞানবিশিষ্ট 815: Sacrilegious -পবিত্র
ব্যক্তির
অসম্মানকারী 816: Empirical -গবেষণামূলক
817:
Puerile -তুচ্ছ 820: Nonchalant -উদাসীন 821:
Sardonic -ঘৃণাপূর্ণ 822: Voluptuous -
আনন্দবাদী
823: Rotund -গোলাকার 824: Gourmand -
পেটুক
825: Condiment -আচার ,মশলা 826: Piquant -
তীব্র,কটু 827: Repast -আহার828: Nourishing -
পুষ্টিকর 829: Gifted -প্রতিভাধর 830: Prolific
-উর্বর
831: Revolution -বিপ্লব 832: Warlock -
মায়াবী 833:
Adopt -গ্রহণ করা 834: Pose -জাহির করা
835:
Infrared -অবলোহিত836: Finagle/Swindle -
প্রতারণা
করা 837: Supplant -স্থানচ্যুত 838: Incite -
উৎসাহিত
করা 839: Abyss -গহ্বর 840: Alabaster -সাদা
পাথর
841: Boaster -অহংকারী ব্যক্তি 842: Sticlar
-যে
কোন কিছুর উপর জোর প্রদান করে 843:
Fatalist -অদৃষ্টবাদী 844: Tenterhooks -
উদ্বেগপূর্ণ অনিশ্চিত অবস্থা 845: Reproof -
অসমর্থন 846: Impertinence -অপ্রাসঙ্গিকতা
847:
Denigration -দুর্নাম 848: Imbecility -মূর্খতা
849:
Senility -বার্ধক্য850: Dotage -ভীমরতি 851:
Notwithstanding -তথাপি,যদিও 852: Adoring -
প্রেমপূর্ণ 853: Myriad -অসংখ্য 854:
Shortcomings -ত্রুটি 855: Idolatrous -পরম
ভক্তিশীল 856: Exaltation -পদমর্যাদায়
উন্নতিসাধন
857: Venture -উদ্যোগ 858: Conspire -চক্রান্ত
করা 859: Reimburse -পরিশোধ করা 860:
Pretend -
সাজা ,মিথ্যা বর্ণনা করা 861:
Incongruous -বেমানান
862: Hedge -প্রতিবন্ধক 863: Derrick -ভার
উত্তোলন যন্ত্র864: Sacrosanct -
অলঙ্ঘনীয়865: Resentment -আক্রোশ 866:
Equanimity -প্রশান্তি 867: Dubiousness -
অনিশ্চয়তা
868: Supercilious -অহংকৃত,গর্বিত 869:
Flagitious -
নিষ্ঠুর 870: Frivolous -ছেলেমানুষীপূর্
ণ,নগণ্য871: Impair -দুর্বল করা ,872: Spool/Reel
-
নাটাই 873: Thread -সুতা 874: Convolution -
কুণ্ডলী
875: Q***r -অদ্ভুত 876: Orderly -গোছালো
877:
Murky -আবছা,অস্পষ্ট 878: Archives -নথিপত্র
879:
Pedestal -স্তম্ভের পাদভূমি 880: Regicide -
রাজহত্যা
881: Belittlement -হীনতা,খর্বতা 882: Zest -
রুচি,প্রানবন্ততা 883: Fiddling -তুচ্ছ 884:
Linguistic -
ভাষাবিজ্ঞান 885: Polyglot -
বহুভাষী886: Green eye -
ঈর্ষান্বিত 887: Taunting -বিদ্রুপ 888: Deter -
নিরুৎসাহিত করা 889: Blight -ক্ষয় করা
890: Theist -
আস্তিক 891: Theologist -ধর্মতত্ত্ববিৎ892:
Pantheist -সর্বেশ্বরবাদী 893: Monotheist -
একেশ্বরবাদী 894: Debris -ধ্বংসাবশেষ
895:
Relics -পুরাতাত্ত্বিক নিদর্শন 896: Prick –
ছিদ্র করা
897: Paleontology -জীবাশ্ম বিজ্ঞান 898:
Encyclopedia -বিশ্বকোষ 899: Bygone -বিগত
900:
Polity -রাষ্ট্র ব্যবস্থা901: Muster -সমবেশ
902:
Demobilize -সামরিক দায়িত্ব থেকে
অব্যাহতি দেয়া
903: Troops -দল বা পাল 904: Jury -
নির্ণায়ক সভা 905:
Laggard -পিছিয়ে পড়া ব্যক্তি 906: Haggler
-যে
ব্যক্তি দরকষাকষি করে 907: Perjury -
শপথভাঙ্গ908:
Embezzlement -অর্থ আত্মসাৎ 909: Oath /Vow -
শপথ করা 910: Encomium -উচ্চ প্রশংসা 911:
Aphorism -সংক্ষিপ্ত জ্ঞানগর্ব 912:
Insolent -
অপমানজনক 913: Delicate -
কোমল,উপাদেয়914:
Effusive -উচ্ছ্বাস প্রবণ 915: Mercenary -
ভাড়াটে
সৈনিক 916: Altruistic -পরের জন্য মঙ্গলজনক
917:
Deceptive -প্রতারণামূলক 918: Far-fetched -
অস্বাভাবিক,সন্দেহজনক 919: Paucity -
অভাব 920:
Plaintiff -বাদী 921: Preponderance -
ভারাধিক্য 922:
Indulgent -প্রশ্রয়,ক্ষমাশীল 923: Pampered -
অত্যাধিক প্রশ্রয় 924: Pout -
বিরক্তিভাব,ঠোঁট
ফুলিয়ে রাগ দেখানো 925: Sullen -
চাপা
ক্রোধযুক্ত 926: Elated -অত্যন্ত আনন্দিত 927:
Desolation -নির্জন 928: Pittance -সামান্য
বেতন
929: Enthralling -বিমুগ্ধ 930: Pedestrian -
পথচারী
931: Ravages -ধ্বংস বা নষ্ট করা 932:
Masterful -
দক্ষ933: Critique -সমালোচনামূলক নিবন্ধ
934:
Towered high -মাথা উঁচু করে দাড়ানো
935:
Electrify -উত্তেজিত করা936: Bankrupt -
দেওলিয়া937: Solvent -দেনা
পরিশোধে সক্ষম
938: Unwitting -অনিচ্ছাকৃত 939: Zenith -চূড়া
940:
Nadir/lowest point -সর্বনিম্ন বিন্দু 941:
Poignant -
গ্লানিকর/দুঃখ উদ্রেককারী 942: Freak -
খামখেয়াল
943: Prodigy -দৈত্য 944: Resemple -অনুরূপ 945:
Renowed -বিখ্যাত 946: Revamp -পুনর্গঠন 947:
Esteem -সম্মান করা 948: Furtive -চুপিচুপি
949: Cud
chew -জাবর কাটা স্তন্যপায়ী প্রাণী
950: Grasp
accurately -বুঝতে পারা 951: Misconstrue -
ভূল
বোঝা 952: Effeminacy -মেয়েলী স্বভাব
953:
Boorishness -রুক্ষতা 954: Celibacy /Chastity -
সতীত্ব 955: Misogyny -নারীদের ঘৃণা
করে যে
956: Matrimony -বিবাহিত 957: Eat drink and
be
merry -খাও,দাও ফুর্তি করা জাতীয়
ব্যক্তি 958:
Epicurean -ইন্দ্রিয় সুখে বিশ্বাসী 959:
Versatility
-বহুমুখী 960: Extradition -আসামী হস্তান্তর
961:
Patronage -সহযোগিতা 962: Correspond -
মিল 963:
Manliness -সাহসিকতা 964: Instability -
অস্থায়ীত্ব
965: Materialistic -প্রকৃতিবাদী966: Remnants
-
ধ্বংসাবশেষ 967: Abeyance -
স্থগিতাবস্থা
968:Chagrin/Irk -বিরক্তি 969: Distraught -
অত্যধিক
বিমর্ষ 970: Lodge a complaint -
অফিসিয়ালি অভিযোগ
করা 971: Tenant -ভাড়াটিয়া 972: Recluse
-সন্নাসী
973: Prevalent -প্রচলিত 974: Implacable -
নির্দয়,ক্ষমাশীল 975: Sober -গাম্ভীর্যপূর্ণ
976:
Frantic -নিয়ন্ত্রণহীন 977: Ambiguous -অস্পষ্ট
978: Admonish -সতর্ক করা 979: Reconcile -
মিলনসাধন করা 980: Equilibrate -ভারসাম্য
981:
Undertake -দায়িত্বভার গ্রহণকরা 982:
Intake -পানাহার
983: Ambivalent -বিপরীত 984: Ambidextrous -
সব্যসাচী 985: Retractable -সংকোচনীয়
986:
Conscript/Recruit/Novice/Rookie-নতুন
নিয়োগপ্রাপ্ত অনভিজ্ঞ কর্মী 987:
Devoid -
বর্জিত 988: Repeal/Quash/Rescind/Annul-
বাতিল
করা 989: Arduous/Onerous/Grueling/
Laborious-কষ্টসাধ্য বা পরিশ্রমসাধ্য
কিছু990: Hoard -
মজুতদারি 991: Unfathomable -অতল/গভীর
992:
Traduce/Disparage/Denigrate/
Vilify -নিন্দা করা,অপবাদ দেয়া 993:
Emigrant -
দেশান্তরী 994: Immigrant -অভিবাসী
995:
Wander -উদ্দেশ্যহীনভাবে ভ্রমণ করা 996:
Meddle -হস্তক্ষেপ করা 997: Discern -দৃশ্যমান
হওয়া 998: Refugees -শরণার্থী 999:
Demonstrative -প্রমাণদায়ক 1000: Horde -বড়
দল

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dhaka
1207