DCU Insiders

Directions Website Contact the school

DCU Insiders মেইল আইডি: [email protected]

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রূপান্তর আন্দোলনের সম্মুখসারির সাহসী মুখ মোহাম্মদ রাফি  উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন ...
18/10/2026

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রূপান্তর আন্দোলনের সম্মুখসারির সাহসী মুখ মোহাম্মদ রাফি উচ্চশিক্ষার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন কানাডায়।

তিনি কানাডায় অবস্থিত Northeastern University-এর Vancouver Campus-এ College of Engineering (COE) ডিপার্টমেন্ট এ Master of Science in Information Systems (MSIS) প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পেয়েছেন।

শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে সম্মুখসারিতে থাকা রাফি ভাইয়ের এই অর্জন নিঃসন্দেহে আনন্দ ও গর্বের। তাঁর এই নতুন যাত্রা হয়ে উঠুক জ্ঞান, দক্ষতা ও সাফল্যের এক অনন্য অধ্যায়। অভিনন্দন ও আগামীর জন্য অফুরন্ত শুভেচ্ছা রইল ভাই।❤️

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রতিটি কলেজ ক্যাম্পাসের রাজনৈতিক দলগুলোর বোঝা উচিত, ঢাবির বৈষম্যের বিরুদ্ধেই ঢাকা সেন্ট্রা...
18/10/2026

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রতিটি কলেজ ক্যাম্পাসের রাজনৈতিক দলগুলোর বোঝা উচিত, ঢাবির বৈষম্যের বিরুদ্ধেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্ম। তাই আপনাদের প্রতি আহ্বান, ঢাবিকেন্দ্রিক রাজনীতি থেকে বেরিয়ে আসুন। সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসন যেন দ্রুত সাতটি ক্যাম্পাসের মাঝামাঝি একটি টিএসসি নির্মাণ করে, সে জন্য প্রশাসনকে চাপ দিন।

ইরফান আহমেদ ফাহিম, আপনার উদ্দেশে বলছি, এত দিনে হয়তো বোঝার কথা, কলেজ আর ইউনিভার্সিটির রাজনীতি এক নয়। একজন যোগ্য নেতৃত্বের অধিকারী নেতা হওয়া সত্ত্বেও আপনি সেই মূল্যায়ন পাবেন না, যা একজন বিশ্ববিদ্যালয়ের কর্মী পায়। আমাদের এই সাত কলেজে অনেক যোগ্য নেতা আছেন, যাঁদের যোগ্যতা অনেক বিশ্ববিদ্যালয়ের নেতাদের চেয়েও বেশি। কিন্তু শুধুমাত্র নামের পাশে ‘ইউনিভার্সিটি’ ট্যাগ না থাকার কারণে তাঁরা যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না।

তাই সকল বিবাদ ভুলে সাত কলেজের সব রাজনৈতিক দলকে বলব, আপনারা এক হয়ে সেন্ট্রালের ব্যানারে রাজনীতি করুন। নিজেদের টিএসসি নির্মাণ করে, নিজেদের নেতৃত্বে সেন্ট্রালকে এগিয়ে নিয়ে যান।তাহলে হয়তো সেদিন আর বেশি দূরে নয়, যেদিন যেকোনো রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলে সুপার ফাইভে ঢাবির পাশাপাশি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিরও একজন যোগ্য নেতা থাকবেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্মই হয়েছে উচ্চশিক্ষা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে। দলমত নির্বিশেষে সব ভুলে নিজ ক্যাম্পাসের...
18/10/2026

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্মই হয়েছে উচ্চশিক্ষা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে। দলমত নির্বিশেষে সব ভুলে নিজ ক্যাম্পাসের সিনিয়রদের প্রতিটি শিক্ষার্থীই আলাদাভাবে সম্মান করে। আমার দৃঢ় বিশ্বাস- ঢাবি কেন্দ্রিক মানসিকতা পরিহার করলে, সেন্ট্রাল ইউনিভার্সিটির ৭টি ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা যোগ্যদের ঠিকই সামনে নিয়ে যাবে। তখন এদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী নিজেরাই এখানকার ছাত্রনেতাদের ডেকে নিবে। কারো মাধ্যমে যেতে হবে না।

আগের সময় নেই। ধরে ধরে ক্যাম্পাসগুলোতে কথা শেখানো হয়েছে, এখন বিতর্ক চর্চাও হয় পুরোদমে। কিভাবে শিরদাঁড়া উঁচু করে অধিকার আদায় করে নিতে হয় সে-ই পাঠ ৭টি ক্যাম্পাসের শিক্ষার্থীদের এখন মুখস্থ। শুধু একতা দরকার, স্বার্থহীনতা দরকার, দূরদর্শিতা দরকার। কথার চেয়ে বড় কোনো অস্ত্র নেই।

- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর নেত্রীবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনৈতিক আধিপত্য থেকে মুক্তি পাক। সেন্ট্রাল গড়বে দেশ !

আমি এবং আমার মতো কেউ কেউ গত দু'বছর কি বলতে চেয়েছি, কেন ক্যাম্পাসভিত্তিক বৈষম্যহীন ইউনিভার্সিটি আইন চেয়েছি - আজ হোক, কাল হোক সেটার সারমর্ম সবাই বুঝবে। আশাবাদী সকল সংকট কাটিয়ে এখানকার শিক্ষার্থীরা তাঁদের রাজনৈতিক এবং অ্যাকাডেমিক অধিকার পাবেই, পেতে হবেই।

- মোঃ আব্দুর রহমান

।

এই একক প্রাতিষ্ঠানিক সুপ্রিমেসি ভাঙতে সাত ক্যাম্পাসের সকল রাজনৈতিক দলের ইউনিট গুলোকে এক হয়ে কাজ করতে হবে।
18/10/2026

এই একক প্রাতিষ্ঠানিক সুপ্রিমেসি ভাঙতে সাত ক্যাম্পাসের সকল রাজনৈতিক দলের ইউনিট গুলোকে এক হয়ে কাজ করতে হবে।

18/10/2026

একটি প্রতিষ্ঠানের রাজনৈতিক সুপ্রিমেসি ভাঙতে অনতিবিলম্বে সাত ক্যাম্পাসের মাঝামাঝি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির টিএসসি নির্মাণ করতে হবে।

রাজনৈতিক সকল ক্ষেত্রে বার বার বঞ্চিত হচ্ছে সাত কলেজ এর শিক্ষার্থীরা!যেদিন সাত ক্যাম্পাসের রাজনৈতিক ব্যক্তিবর্গ ঢাকা সেন্...
18/10/2026

রাজনৈতিক সকল ক্ষেত্রে বার বার বঞ্চিত হচ্ছে সাত কলেজ এর শিক্ষার্থীরা!যেদিন সাত ক্যাম্পাসের রাজনৈতিক ব্যক্তিবর্গ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্যানারে ঐক্যবদ্ধ হবেন, সেদিনই ভাঙবে দাসত্বের শৃঙ্খল এবং শেষ হবে এই বঞ্চনা।

18/10/2026

কলেজ আর ইউনিভার্সিটির রাজনীতি এক নয়, আশা করি আমার বড় ভাইয়েরা বুঝেছেন। শুধুমাত্র নামের পেছনে ইউনিভার্সিটির ট্যাগ না থাকায় আপনারা যোগ্য হওয়ার পরও বারবার অবহেলা ও বৈষম্যের মুখে পড়ছেন!এই অবহেলা সেদিন শেষ হবে, যেদিন সাত ক্যাম্পাসের রাজনৈতিক ব্যক্তিবর্গ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ব্যানারে ঐক্যবদ্ধ হবেন, সেদিনই ভাঙবে দাসত্বের শৃঙ্খল এবং একটি প্রতিষ্ঠানের একক সুপ্রিমেসি। আশা করি, এরপর থেকে আপনারা বিভক্ত না হয়ে সাত ক্যাম্পাস এক হয়ে সকল প্রোগ্রাম করবেন। আর কোনো একক প্রতিষ্ঠানের সুপ্রিমেসি মেনে নেবেন না।

17/10/2026

5th Batch of DCU, 2025–26 Session, Mathematics Department, Dhaka College, Dhaka Central University.🔥

17/10/2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের অপেক্ষায় ছিলেন ঢাকা কলেজের শিক্ষকরা। দীর্ঘ অপেক্ষার পরও দেখা না পেয়ে ক্যাম্পাসে ফিরে গেলেন তাঁরা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায় ঢাকা কলেজের শিক্ষকরা!!👀
17/10/2026

প্রধানমন্ত্রী তারেক রহমানের অপেক্ষায় ঢাকা কলেজের শিক্ষকরা!!👀

Address

Dhaka Central University
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when DCU Insiders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to DCU Insiders:

Shortcuts

Share