Bably Alam Technical Institute - BATI

Bably Alam Technical Institute - BATI

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bably Alam Technical Institute - BATI, Education, Dhaka.

বাবলী আলম টেকনিক্যাল ইনস্টিটিউট একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান,যা প্রযুক্তি ও পেশাগত দক্ষতা উন্নয়নে শিক্ষার্থীদের প্রস্তুত করে। আমাদের লক্ষ্য হল দক্ষ, নৈতিক এবং সৃজনশীল নাগরিক গড়ে তোলা।
জ্ঞানের পথে বয়স কোনো বাধা নয়।
SSCভোকেশনাল,১বছরে HSC

30/12/2025

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী,
আপোষহীন গণতন্ত্রের মা—
তিনি আর আমাদের মাঝে নেই।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই অপূরণীয় ক্ষতিতে আমরা গভীরভাবে শোকাহত।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন
এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে
এই শোক সহ্য করার তৌফিক দান করুন।
আমিন।

25/06/2025

প্রিয় পরীক্ষার্থী,
এইচ এস সি-২০২৫
তোমার চোখের ঘুমহীনতা, বইয়ের পাতায় কাটানো নিরব রাতগুলো—
সবই এক সুন্দর আগামী গড়ার নীরব প্রস্তুতি।

🖋️ আজকের কষ্টই হবে আগামী দিনের গৌরব।
ভয় নয়, ভরসা রাখো আল্লাহর উপর আর বিশ্বাস রাখো নিজের শক্তির উপর।

🤲 আল্লাহ তোমার পরিশ্রম কবুল করুন,
তোমার পথ সহজ করুন, সাফল্য আনুন প্রতিটি উত্তরে।

💖 তোমার জয়ই আমাদের গর্ব।
বাবলী আলম টেকনিক্যাল ইনস্টিটিউট পরিবারের পক্ষ থেকে অফুরন্ত দোয়া ও শুভকামনা।

06/06/2025

🌙 প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
বাবলী আলম টেকনিক্যাল ইনস্টিটিউট-এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

🕋 এই ত্যাগের মহোৎসব আমাদের শেখায়— আত্মনিয়োগ, আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্য, ও সমাজে সহানুভূতির সৎ চর্চা। কোরবানি শুধু প্রাণী জবাই নয়, বরং এটি এক মহান আত্মশুদ্ধির প্রতীক।

📖 কোরআনের আয়াত থেকে কোরবানির শিক্ষা:

> "لَن يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَـٰكِن يَنَالُهُ ٱلتَّقْوَىٰ مِنكُمْ"
"তাদের গোশত ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া (আল্লাহভীতি)।"
— সূরা হজ্জ: আয়াত ৩৭

27/04/2025

প্রিয় শিক্ষার্থী বৃন্দ,

আসসালামু আলাইকুম।

আশা করছি, আল্লাহর রহমতে সবাই ভালো আছো।
তোমাদের সবাইকে জানানো যাচ্ছে যে, আমাদের শিক্ষা সফর আগামী ৩০ এপ্রিল ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সফরের জন্য আমরা বাস রিজার্ভ করেছি, এবং তোমাদের সবাইকে একসাথে একটি অসাধারণ অভিজ্ঞতা উপভোগ করার জন্য প্রস্তুত হতে হবে।

সেই জন্য, আমি তোমাদের অনুরোধ করছি যেন প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে প্রস্তুতি নাও। কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, যা তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে:

ছাতা: বৃষ্টি বা রোদ থেকে বাঁচতে।

সানগ্লাস: চোখকে রোদ থেকে সুরক্ষা দিতে।

ওয়াটার বোতল: তৃষ্ণা মেটানোর জন্য।

সানস্ক্রিন: ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করার জন্য।

হাতের টিস্যু বা হ্যান্ড স্যানিটাইজার: স্বাস্থ্যকর থাকতে।

আরামদায়ক পোশাক ও জুতা: দীর্ঘ সফরের জন্য উপযুক্ত।

ক্যামেরা বা মোবাইল: সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করতে।

এ ছাড়া যেকোনো কিছু যদি তোমাদের মনে আসে যা সফরের জন্য প্রয়োজনীয় হতে পারে, তা যেন ভুলে না যাও। প্রস্তুতি নিতে থাকো যেন আমরা সবাই একসাথে, আনন্দিত এবং সুস্থভাবে এই সফরটি উপভোগ করতে পারি।

শিক্ষা সফরটি যেন আমাদের সকলের জন্য এক স্মরণীয় ও শিক্ষণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে, এই কামনা করছি।

ধন্যবাদান্তে,
বাবলী আলম টেকনিক্যাল ইনস্টিটিউট

30/03/2025

🌙✨ ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে ভালোবাসার বন্ধন! ✨🌙

প্রিয় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও শুভানুধ্যায়ীগণ,
সিয়াম সাধনার পবিত্র মাস শেষে আমাদের মাঝে এসেছে খুশির ঈদ। এই আনন্দের দিনে আমরা সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে উদযাপন করি ভালোবাসা ও সৌহার্দ্যের মিলনমেলা।

আসুন, ঈদের খুশি ভাগ করে নেই সবার মাঝে, পরস্পরের প্রতি দয়া, সহমর্মিতা ও শুভেচ্ছা জানাই।
💖🤝✨ ঈদের এই শুভক্ষণ হোক আনন্দময়, শান্তিময় ও সমৃদ্ধিতে ভরপুর! ✨🤝💖

🌸 ঈদ মোবারক! 🌸
📍 বাবলী আলম টেকনিক্যাল ইনস্টিটিউট

17/03/2025

বয়স ১৩ বছর হলেই ৮ম শ্রেণি পাস ছাড়া
৯ম শ্রেণীতে
ভর্তি চলছে......
01711-162292

13/02/2025
11/02/2025

ভর্তি চলছে....

02/02/2025

ভর্তি হলেই কক্সবাজার ভ্রমন ফ্রী....

01/02/2025

"প্রতিটি নতুন বই মানে নতুন সম্ভাবনা! 📚✨ ‘বই উৎসব ২০২৫’-এ শিক্ষার্থীদের হাতে জ্ঞানের আলো তুলে দিতে পেরে আনন্দিত। শুভ হোক শিক্ষার পথচলা! 🎉📖

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka