19/04/2025
"আর সব ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে! রাজনীতির নামে! দলবাজির নামে! অস্ত্র নিয়ে মহড়া করে সব কিছু করা যাবে! শুধুমাত্র ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না!
আল্লাহ কুরআনে বলেছেন, আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। সেটা কি ধর্মের বেলায় নাকি যে কোন বেলায়? — যেকোন বেলায় বাড়াবাড়ি আল্লাহ পছন্দ করেন না!
আপনি একটা গান শুনতেছেন। আমি যদি বলি ভাই গানটা শুইনেন না, প্লিজ বন্ধ করেন, এটা হারাম! সঙ্গে সঙ্গে বলবে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা ঠিক না!
বাড়াবাড়ি কাকে বলে? বাড়াবাড়ি হলো সীমানার বাইরে যাওয়া! — 'গান না শোনা' এটা ধর্মের ভিতরের জিনিস নাকি বাইরের জিনিস? ধর্মের ভিতরের জিনিস নিষেধ করতে গেলে বাড়াবাড়ি কেমনে হয়?
ধর্মে যেটা নিষেধ করে নাই, আমি যদি সেটাও নিষেধ করতে যাই তখন সেটা বাড়াবাড়ি হবে! নাকি?
আজকে এরা এসব কথা বলে শতশত মানুষকে বিভ্রান্ত করতেছে!"
— শায়খ আহমাদুল্লাহ হাফি.