Syllabus-a Nei ।। সিলেবাসে নেই

Syllabus-a Nei ।। সিলেবাসে নেই

Share

'Syllabus-a Nei' is education based feature page of popular newspaper the daily KALER KANTHO. It's p

02/03/2024

বইমেলার আজই শেষ দিন!!

সংগ্রহ করুন শিক্ষার্থীদের জন্য দরকারি বই “শিক্ষাজীবনে সাফল্যের জাদুকরি কৌশল”। বইটির গাইডলাইন সাধারণ মানের ছাত্রকেও সেরা হতে সাহায্য করবে। জুতসই পাঠপরিকল্পনা, রুটিন তৈরির কৌশল, স্মৃতিশক্তি বাড়ানোর উপায়, লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি, পাঠ মনে রাখার বৈজ্ঞানিক পদ্ধতিসহ দরকারি সব পরামর্শ রয়েছে বইজুড়ে।

কোচিং ছাড়াই পড়াশোনা, বুঝে পড়ার কৌশল, গ্রুপ স্টাডি নামক ম্যাজিক, হাতের লেখা সুন্দর করার কায়দাকানুন, সর্বোপরি ভালো জিপিএ পাওয়ার উপায় বাতলে দেওয়া হয়েছে বইটিতে। একুশে বইমেলায় 'অন্যপ্রকাশ' এর ১০ নং প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে বইটি। ঘরে বসে অনলাইনে সংগ্রহ করা যাবে, রকমারি লিংক-

https://www.rokomari.com/book/384514/shikkhajibone-safollyer-jadukori-koishol

24/02/2024

একুশে বইমেলায় দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থা 'অন্যপ্রকাশ' এর ১০ নং প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে শিক্ষা ও ক্যারিয়ার বিষয়ক লেখক আরাফাত শাহরিয়ার এর লেখা 'শিক্ষাজীবনে সাফল্যের জাদুকরি কৌশল' বইটি।

পরীক্ষায় ভালো করার কার্যকর কায়দাকৌশল, সাফল্যের সহজ সূত্র বাতলে দেওয়া হয়েছে বইটিতে। বইটির গাইডলাইন সাধারণ মানের ছাত্রকেও সেরা শিক্ষার্থী হতে সাহায্য করবে। বইটি মূলত প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রণয়ন করা হলেও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদেরও সহায়ক হবে।

জুতসই পাঠপরিকল্পনা, পড়ালেখার রুটিন তৈরির কৌশল, স্মৃতিশক্তি বাড়ানোর উপায়, লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি, পাঠ মনে রাখার বৈজ্ঞানিক পদ্ধতিসহ দরকারি সব পরামর্শ রয়েছে বইজুড়ে। সেরা শিক্ষকদের ক্লাস লেকচার, ভিডিও টিউটোরিয়াল, মডেল টেস্ট ও পড়ালেখার দরকারি উপকরণসমৃদ্ধ ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও মোবাইল অ্যাপসের সন্ধান দেওয়া হয়েছে বইটিতে, যা শিক্ষাথীদের বিনাপয়সার প্রাইভেট টিউটরের মতো কাজ করবে। কোচিং ছাড়াই পড়াশোনা, বুঝে পড়ার কৌশল, গ্রুপ স্টাডি নামক ম্যাজিক, হাতের লেখা সুন্দর করার কায়দাকানুন, সর্বোপরি ভালো জিপিএ পাওয়ার উপায় বাতলে দেওয়া হয়েছে বইটিতে।

শিক্ষার্থীর দুর্বলতা কাঠিয়ে ওঠার টিপস, নানাবিধ সমস্যার দাওয়াই ও পরীক্ষায় ভালো নম্বর তোলার কায়দাকানুন নিয়ে বইটি সাজানো হয়েছে। দেশসেরা শিক্ষার্থীদের পরামর্শের পাশাপাশি বইটিতে সংযোজন করা হয়েছে বরেণ্য শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ, মুহম্মদ জাফর ইকবাল ও সৈয়দ মনজুরুল ইসলামের মহামূল্যবান দিকনির্দেশনা। এসব পরামর্শ শিক্ষার্থীদের সফল হওয়ার ক্ষেত্রে টনিকের মতো কাজ করবে।

24/02/2023

চাকরিপ্রার্থীদের জন্য দরকারি ও শিশুতোষ বইগুলো বইমেলায় ২৫% ছাড়ে বইগুলো পাওয়া যাচ্ছে। অনলাইনে রকমারি ডটকমে ২৫% থেকে ২৭% ছাড়ের পাশাপাশি নগদ পেমেন্টে থাকছে ২১% ক্যাশব্যাক!
www.rokomari.com/book/author/10791/arafat-shahriar

বিশ্ববিদ্যালয়ে ভর্তি: শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বিষয় বেশি গুরুত্বপূর্ণ 24/08/2022

খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে পছন্দসই বিষয়ে ভর্তির স্বপ্ন দেখেন প্রায় প্রতিটি শিক্ষার্থী। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে ভর্তির কার্যক্রম। বিষয় ও বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে গিয়ে গলদঘর্ম হতে হয় ভর্তি-ইচ্ছুকদের। শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ড. ফেরদৌস জামান।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি: শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বিষয় বেশি গুরুত্বপূর্ণ খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে পছন্দসই বিষয়ে ভর্তির স্বপ্ন দেখেন প্রায় প্রতিটি শিক্ষার্থী। দেশের বিশ্ববিদ্যালয়গুল....

এসএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ - ইনফোপিডিয়া 01/08/2022

এসএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ-

এসএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ - ইনফোপিডিয়া বন্যার কারণে স্থগিত চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা আগস্টে মাসের শেষ সপ্তাহে শুরু করতে চেয়েছিল শিক্ষা মন্ত্রণ....

03/06/2022

দৈনিক ‘সমকাল’ পত্রিকায় আজ [৩ জুন ২০২২] প্রকাশিত আমার লেখা গল্প ‘রাজবুদ্ধি’। 💖
—————-
রাজ্যজুড়ে বাদ্যি বাজল। এলো নতুন ঘোষণা। মণিমাণিক্যখচিত সোনার সিংহাসনে বসবেন নতুন রাজা। ‘রাজা যায়, রাজা আসে। এ আর এমন কী!’ বলল গজাই।
মজাই হাসল। বলল, ‘তুই মানুষটা বোকাসোকা, চিন্তা-ভাবনাও একরোখা!’
বন্ধুর কথায় গাল ফোলাল গজাই।
মজাই বলল, ‘শোন রে গজা। যোগ্য মানুষ যোগ্য স্থানে না বসলে বিপদ। রাজা রাজ্যের প্রধান। যোগ্য রাজা না হলে রাজ্যের বিপদ।’
‘আদার বেপারির জাহাজের খবর! আমার রাজকাহিনি শুনে কাজ নেই। আমি যাই।’ হাঁটা দিল গজাই।
লালগালিচা সাজানো হলো। ফুলের পাঁপড়ি ছিটানো হলো। বাজল কাঁসর ঘণ্টা। প্রজাদের মধ্যে মিষ্টি বিতরণ হলো। জাঁকজমকভাবে রত্নশোভিত সিংহাসনে বসলেন রাজা।
নতুন রাজার রাজ্যাভিষেক হতে না হতেই রাজ্যে দেখা দিল জলের সংকট। রাজদরবারে সভাসদদের নানা মত। রাজা বললেন, ‘এত ভাবনা কিসের। বৃষ্টি নামলেই তো সব সমস্যা মিটে গেল।’
মহামন্ত্রী মশাই বললেন, ‘মারহাবা, মহারাজের বুদ্ধির তুলনা হয় না।’
সভাসদরা রব তুললেন, ‘জয় মহারাজ। মহারাজের জয় হোক।’
জলাধারে যতটুকু জল ছিল ফুরিয়ে আসছিল। মাঠ-ঘাট গেল শুকিয়ে। মানুষের চরম দুর্ভোগ। কৃষাণদের মাথায় হাত। জলের অভাবে চাষ না করতে পারলে তারা খাবে কী!
রাজদরবারে ছুটল একদল কৃষাণ। মহারাজ বললেন, ‘একবার চাষ না করলে কী হয়? আমরা অন্য রাজ্য থেকে খাদ্য আমদানি করব।’
‘জাঁহাপনা, দুবেলা দুমুঠো খাবার জোটে ওই ফসল থেকেই। দু’কানাকড়ি যা আসে, সেটাও যে আসবে না। আমরা খাবার কিনব কী দিয়ে!’
‘ওরে চাষাভুষার দল, মানুষ খাবার জল পাচ্ছে না। আর সেখানে কি না চাষের জলের আবদার! মহারাজকে শুধু শুধু বিরক্ত করা। রাজদরবারে আলোচনার কত্ত বিষয় পড়ে আছে!’ বললেন মহামন্ত্রী।
‘প্রহরী, কে আছিস! এদের ঘাড়ধাক্কা দিয়ে বিদায় কর। যত্তসব মুর্খের দল!’ আদেশ দিলেন মহারাজ।
হুকুম তামিল করল প্রহরীরা।
রাজা-মন্ত্রীবর্গের চিন্তা কী! বহু ক্রোশ দূর থেকে আনা হচ্ছে ঝর্ণার সুপেয় জল। দিব্যি যাচ্ছিল দিন।
তবে একদিন, ভাঁজ দেখা দিল মহারাজের কপালে। চারদিকে হৈ চৈ। প্রজারা জড়ো হয়েছে রাজপ্রসাদের বাইরে। জলের দাবিতে। জলবৎ তরলং! শক্ত হাতে প্রজা বিদ্রোহ দমনের আদেশ দিলেন রাজা। কিন্তু মেরেকুটে, বন্দি করেও প্রজাদের থামানো গেল না!
রাজা বললেন, ‘ওরা আসলে কি চায়? কিছু মোহর দিয়ে দাও।’
‘ওরা মোহর চায় না, মহারাজ। জল চায়, জল!’ বললেন মহামন্ত্রী।
‘জল নিয়ে এত কিছু! সামান্য জল! দিয়ে দাও কিছু জল।’
‘এতে সমস্যা মিটবে বলে মনে হয় না, জাঁহাপনা।’
‘কী করা যায়, মহামন্ত্রী?’
‘ওরা রাজদর্শন চায়, মহারাজ।’
‘তোমার কী মত, জলমন্ত্রী?’
‘ওদের কথা শোনা তো যাক।’
‘ডাক তবে। চারজনের বেশি যেন না হয়!’ আদেশ মহারাজের।
‘জো হুকুম জাঁহাপনা!’ বলে মহারাজকে কুর্নিশ করে দরবার ত্যাগ করে কিছুক্ষণের মধ্যেই চারজনকে হাজির করল প্রধান সেনাপতি। সেন্যদের কড়া পাহারায় এলো একজন কৃষাণ, একজন কুমোর, একজন মজুর আর মজাই। মজাই সারাবছর নিজের খেয়ে বনের মোষ তাড়ায়! মানুষকে বিনে পয়সায় নানা ধরনের বুদ্ধি দিয়ে বেড়ায়। কাজকর্ম যে কিছু করে না, তা-ও নয়! গ্রামের কৃষকদের কাছ থেকে মৌসুমী ফল-ফসল কিনে প্রধান নগরে বিক্রি করে।
‘আমাদের ক্ষেত জলের অভাবে চৌচির। এখনই জল চাই। না হলে মাঠে মারা যাব, জাঁহাপনা।’ বলল কৃষাণ।
‘জলের অভাবে মাটির কিছুই বানাতে পারছি না, মহারাজ। রোজগার বন্ধ। না খেয়ে আছি।’ বলল কুমোর।
‘জলের তেষ্টায় প্রাণ যায় যায়। বাচ্চারা কাঁদছে। কিছু একটা করুন মশাই।’ বলল মুটে-মজুর।
মহারাজ বললেন, ‘তোমাদের কথা তো শুনলুম। বৃষ্টি না হলে আমিই বা কী করতে পারি?’
মাথা নাড়াল মন্ত্রীবর্গ।
‘যদি অভয় দেন, একটি কথা বলব। যদি সমাধান হয়।’ বলল মজাই।
হাতিঘোড়া গেল তল, মশা বলে কত জল! হেলায় তাকাল মহারাজ। মনে মনে ভাবল, উপায়ও তো নেই, শুনেই দেখা যাক।
‘শুনি কী বুদ্ধি তোমার ঘটে!’
‘সমুদ্রকান্তা, নির্ঝরিনী ও রূপসী নদী খুব দূরে নয়। জলে টইটম্বুর। সেখান থেকেই তো জল আনা যায়।’
‘এই তোমার বুদ্ধি, বুদ্ধু! রাজ্যের এত মানুষের জন্য এত বড় পাত্র পাব কোথায়!’
‘আমি তা বলছি নে, মহারাজ। জল আনতে হবে না, জলই আসবে আমাদের কাছে।’
‘আহাম্মক বলে কী! জলই আসবে আমাদের কাছে! জলের কি হাত-পা আছে? হেঁটে, হামাগুড়ি দিয়ে আসবে!’
মহারাজের কথায় রাজসভায় হাসির রোল পড়ে গেল।
‘আমাদের জলাধার, জলাশয়গুলোর সঙ্গে নদীর যদি সংযোগ করা যায়।’
‘তা কী করে হয়?’ মুখ খুললেন জলমন্ত্রী।
‘সম্ভব, মন্ত্রীমশাই। মাটি খনন করে তা সম্ভব। হয়তো অনেক শ্রমিক লাগবে। অনেক সময় লাগবে। কিন্তু জলের স্থায়ী সমাধান হবে। চাষাবাদের সমস্যা দূর হবে। আর পুরনো কূপগুলো যদি আরও গভীর করা যায়, কয়েকটি নতুন কূপ খনন করা যায়, খাবার জলের সংকটও থাকে না।’
মহারাজ-মন্ত্রীবর্গের যে বুদ্ধি নেই, সেই বুদ্ধি কি না একজন সাধারণ প্রজার ঘটে! মহামন্ত্রী হুঁশিয়ার করলেন, ‘এই বুদ্ধি তুমি দিয়েছ ভুলে যাও। এটা মহামহিম মহারাজের বুদ্ধি।’
রাজার আদেশে পরদিনই মাটি ও কূপ খননের কাজে নেমে গেল হাজারো শ্রমিক। সানন্দে প্রজারাও হাত লাগালো। এ কাজে যোগ দিল মজাই ও গজাই। নদীর জলের দেখা মিলল অবশেষে। কূপেও এলো স্বচ্ছ জল। রাজ্যের মানুষের জলের অভাব মিটল।
রাজসভার কথা গোপন থাকে না! এ রাজবুদ্ধি যে মহারাজের নয়, মন্ত্রীবর্গের মাথা থেকেও আসেনি, জানাজানি হলো প্রজাদের মধ্যেও। মজাইয়ের নামডাক ছড়িয়ে পড়ল রাজ্যে। ধন্যি ধন্যি পড়ল চারদিকে।
গজাই বন্ধুর এ কাজে ভীষণ খুশি। মজাইকে বাসায় নেমন্তন্ন করল একদিন। মজাইয়ের পাতে গজাই তুলে দিল মজার মজার সব খাবার। গল্পচ্ছলে মজাই বলল, ‘কী বলেছিলাম না, যোগ্য মানুষ যোগ্য স্থানে না বসলে বিপদ। রাজা আর মন্ত্রীবর্গের নির্বুদ্ধিতায় কত দুর্ভোগ পোহাতে হলো সাধারণ মানুষের।’

—————

রাজবুদ্ধি
আরাফাত শাহরিয়ার
দৈনিক সমকাল, ৩ জুন ২০২২

25/05/2022

শিক্ষার্থীদের জন্য দরকারি সব ওয়েবসাইট নিয়ে আজ (২৫ মে ২০২২) শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ‘আজকের পত্রিকা’র শিক্ষা পাতায় লিড স্টোরি।
https://www.ajkerpatrika.com/194347

14/03/2021

👉 চলমান ৫৪টি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিঃ 👉

১। ৪৩তম (সাধারণ) বিসিএসঃ
☞ পদসংখ্যাঃ ১,৮১৪ টি পদ।
☞ আবেদনের বর্ধিত সময়সীমাঃ ৩১-০৩-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://bpsc.teletalk.com.bd
☞ প্রস্ততির জন্য দরকারি বই : www.rokomari.com/book/209594/bcs-a-bajimat

www.boibazar.com/book/bcs-a-bajimat-hardcover

২। সমন্বিত ৭ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানঃ
☞ পদের নাম ও পদসংখ্যাঃ সিনিয়র অফিসার (প্রকৌশলী-সিভিল ) - ২১ টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ২৫-০৩-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php
☞ প্রস্ততির জন্য দরকারি কিছু বই: www.rokomari.com/book/author/10791

৩। পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেডঃ
☞ পদসমূহঃ ৭১টি পদ (গ্রেড ৯ - গ্রেড ১০, গ্রেড ১২ - গ্রেড ১৬)।
☞ আবেদনের সময়সীমাঃ ১৫-০৩-২০২১ থেকে ০৪-০৪-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://pgcl.teletalk.com.bd

৪। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ঃ
☞ পদসমূহঃ ৩৩ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১২-০৪-২০২১ ইং।
☞ আবেদন ফরমঃ https://cvasu.ac.bd/job-list

৫। BRAC.
☞ Young Professionals Programme.
☞ Last date of Application: 27th March, 2021.
☞ Apply Online: https://hotjobs.bdjobs.com/jobs/brac/brac1895.htm
http://careers.brac.net/Presentation/Landing.aspx

৬। জেলা প্রশাসকের কার্যালয়, মৌলভীবাজারঃ
☞ পদসমূহঃ ৪ ক্যাটাগরির ৩৫টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১৫-০৩-২০২১ থেকে ১৪-০৪-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://dcmbr.teletalk.com.bd

৭। শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালঃ
☞ পদসমূহঃ ১১ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১১-০৪-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://srgih.teletalk.com.bd

৮। কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারঃ
☞ পদসমূহঃ ৪ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১০-০৪-২০২১ ইং।

৯। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ঃ
☞ পদসমূহঃ ৫ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ০৮-০৪-২০২১ ইং।
☞ আবেদন ফরম এবং প্রবেশপত্রঃ https://mole.gov.bd/site/view/notices

১০। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ঃ
☞ পদসমূহঃ ০৬ ক্যাটাগরিতে ৮৫টি পদ।
☞ আবেদন ফিঃ ৫৬ টাকা।
☞ আবেদনের সময়সীমাঃ ০৯-০৪-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://bps.teletalk.com.bd

১১। জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমীঃ
☞ পদসমূহঃ ২৩ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ০৮-০৪-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://nactar.teletalk.com.bd

১২। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ঃ
☞ পদের নাম ও পদসংখ্যাঃ তথ্যসেবা সহকারী- ৫৪ টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ০৮-০৪-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ https://erecruitment.bcc.gov.bd

১৩। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনঃ
☞ পদসমূহঃ ৪২ ক্যাটাগরিতে ১৩৯টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ০৭-০৪-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://bscic.teletalk.com.bd

১৪। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ঃ
☞ পদসমূহঃ ৩ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ০৫-০৪-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://moca.teletalk.com.bd

১৫। ট্যাকসেস আপীলাত ট্রাইবুনালঃ
☞ পদসমূহঃ ৩ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ০৪-০৪-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://tat.teletalk.com.bd

১৬। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষঃ
☞ পদসমূহঃ ৪ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ০১-০৪-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ https://erecruitment.bcc.gov.bd

১৭। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলঃ
☞ পদসমূহঃ ৯টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ৩১-০৩-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ https://erecruitment.bcc.gov.bd

১৮। Padma Bridge Rail Link Project:
☞ পদসমূহঃ ৭ ক্যাটাগরির ২৪টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১৮-০৩-২০২১ থেকে ০১-০৪-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://pbrlp.teletalk.com.bd

১৯। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনঃ
☞ পদসমূহঃ
(i) গবেষণা অফিসার
(ii) সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
(iii) সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
☞ আবেদনের সময়সীমাঃ ৩১ -০৩-২০২১ ইং।
☞ আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ সচিব, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, প্রথম ১২ তলা সরকারি অফিস ভবন, সেগুন বাগিচা, ঢাকা-১০০০।

২০-২৪। নন ক্যাডার ৫টি নিয়োগ বিজ্ঞপ্তিঃ
☞ পদসমূহঃ ৯ম থেকে ১২তম গ্রেডের পদ।
☞ বিজ্ঞপ্তি নম্বর (০১-০৪) ও (১৬-২৪) তে বয়সসীমা হিসাবের তারিখ ২৫ মার্চ, ২০২০ ইং।
☞ আবেদনের সময়সীমাঃ ৩১-০৩-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://bpsc.teletalk.com.bd

২৫। কৃষি মন্ত্রণালয়ঃ
☞ পদসমূহঃ ৬ ক্যাটাগরিতে ৪৫টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ৩১-০৩-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://moa.teletalk.com.bd

২৬। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনঃ
☞ পদসমূহঃ
(i) গবেষণা অফিসার
(ii) সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
(iii) সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
☞ আবেদনের সময়সীমাঃ ৩১ -০৩-২০২১ ইং।
☞ আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ সচিব, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন, প্রথম ১২ তলা সরকারি অফিস ভবন, সেগুন বাগিচা, ঢাকা-১০০০।

২৭। সড়ক ও জনপথ অধিদপ্তরঃ
☞ পদসমূহঃ ৬ ক্যাটাগরিতে ৪০৫টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ৩১-০৩-২০২১ ইং।
☞ আবেদন ফিঃ ১১২ টাকা, ৫৬ টাকা।
☞ অনলাইনে আবেদনঃ http://rhd.teletalk.com.bd

২৮। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ঃ
☞ পদসমূহঃ ৬ ক্যাটাগরিতে ১২টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ৩১-০৩-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://mohpw.teletalk.com.bd

২৯। জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনাঃ
☞ পদের নাম ও পদসংখ্যাঃ অফিস সহায়ক-১০ টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ৩১-০৩-২০২১ ইং।

৩০। বাংলাদেশ সমরাস্ত্র কারখানাঃ
☞ পদসমূহঃ ৫ ক্যাটাগরিতে ৯ টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ৩০-০৩-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://bof.teletalk.com.bd

৩১। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরঃ
☞ পদসমূহঃ ৭ ক্যাটাগরিতে ৬২টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ৩০-০৩-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://ddmr.teletalk.com.bd

৩২। বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটঃ
☞ পদসমূহঃ ৫ ক্যাটাগরিতে ৩৮টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ৩০-০৩-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://blri.teletalk.com.bd

৩৩। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটঃ
☞ পদসমূহঃ ৫ ক্যাটাগরিতে ১৮টি পদ।
☞ নির্ধারিত ফরমে আবেদনের সময়সীমাঃ ৩০-০৩-২০২১ ইং।

৩৪। ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডঃ
☞ পদসমূহঃ ৪ ক্যাটাগরিতে ১৩টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ৩০-০৩-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://dbrt.teletalk.com.bd

৩৫। সাধারণ বীমা কর্পোরেশনঃ
☞ পদসমূহঃ ২ ক্যাটাগরিতে ১৯৬টি পদ।
☞ বয়স হিসাবের তারিখঃ ২৫-০৩-২০২০ ইং।
☞ আবেদনের সময়সীমাঃ ২৮-০৩-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://sbc.teletalk.com.bd

৩৬। কৃষি বিপণন অধিদপ্তরঃ
☞ পদসমূহঃ ৫ ক্যাটাগরিতে ১৪টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ২৫-০৩-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://dam.teletalk.com.bd

৩৭। মোংলা বন্দর কর্তৃপক্ষঃ
☞ পদসমূহঃ ২৪ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ২৫-০৩-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ https://www.mpajobsbd.com

৩৮। বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট মেনুফেকচারিং কোম্পানি লিমিটেডঃ
☞ পদসমূহঃ ৩টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ২৫-০৩-২০২১ ইং।

৩৯। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরঃ
☞ পদসমূহঃ ৮ ক্যাটাগরিতে ৫৭টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ২৪-০৩-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://dgmeded.teletalk.com.bd

৪০। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনঃ
☞ পদসমূহঃ ৫ ক্যাটাগরিতে ৫৬টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ২৩-০৩-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://dscc.teletalk.com.bd

৪১। এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডঃ
☞ পদসমূহঃ ৬ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ২০-০৩-২০২১ ইং।

৪২। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডঃ
☞ পদসংখ্যাঃ ২ ক্যাটাগরিতে ২৫৯টি পদ।
☞ বর্ধিত সময়সীমাঃ ১৮-০৩-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://pgcb.teletalk.com.bd

৪৩। রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ঃ
☞ পদসমূহঃ Office Assistant Cum Computer Typist -৪টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১৮-০৩-২০২১ ইং।

৪৪। অতিরিক্ত জেলা জজের কার্যালয়, নড়াইলঃ
☞ পদসমূহঃ ৭ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১৮-০৩-২০২১ ইং।

৪৫। কারিগরি শিক্ষা অধিদপ্তরঃ
☞ পদসমূহঃ ১৬ ক্যাটাগরিতে ৭৬টি পদ।
☞ আবেদন ফিঃ ১১২ টাকা, ৫৬ টাকা।
☞ আবেদনের সময়সীমাঃ ১৬-০৩-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://dteeng.teletalk.com.bd

৪৬। আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকঃ
☞ পদসমূহঃ ২ ক্যাটাগরিতে ১০টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১৬-০৩-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ https://erecruitment.bb.org.bd

৪৭। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডঃ
☞ পদের নাম ও পদসংখ্যাঃ লাইন শ্রমিক (পুরুষ) - ২২২০ টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১৫-০৩-২০২১ ইং।

৪৮। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডঃ
☞ পদসমুহঃ ৭ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১৫-০৩-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://bgdcl.teletalk.com.bd

৪৯। পুলিশ সুপারের কার্যালয়, ভোলাঃ
☞ পদসমূহঃ ২ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১৫-০৩-২০২১ ইং।

৫০। সমন্বিত ৩ ব্যাংকঃ
☞ পদের নামঃ সিনিয়র অফিসার (প্রকৌশল-ইলেকট্রিক্যাল)/ "সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল)/ সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) (২০১৯ সাল ভিত্তিক)- ৫টি পদ।
☞ বয়স হিসাবের তারিখঃ ০১-০৩-২০২০ ইং।
☞ আবেদনের সময়সীমাঃ ১৪-০৩-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ https://erecruitment.bb.org.bd

৫১। বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেটঃ
☞ পদসমূহঃ ৯ ক্যাটাগরিতে ৩৮টি পদ।
☞ আবেদন ফিঃ ১১২ টাকা।
☞ আবেদনের সময়সীমাঃ ১৪-০৩-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ http://divsl.teletalk.com.bd

৫২। অতিরিক্ত চীফ মেট্রোপলিটন পুলিশ, ঢাকা মহানগরঃ
☞ পদসমূহঃ ৭ ক্যাটাগরির পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ১৪-০৩-২০২১ ইং।

৫৩। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডঃ
☞ পদের নামঃ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার।
☞ আবেদনের সময়সীমাঃ ১৪-০৩-২০২১ ইং।
☞ অনলাইনে আবেদনঃ https://www.mblbd.com/caree

৫৪। জেলা প্রশাসকের কার্যালয়, মাদারীপুরঃ
☞ পদের নাম ও পদসংখ্যাঃ অফিস সহায়ক- ০৪টি পদ।
☞ আবেদনের সময়সীমাঃ ৩১-০৩-২০২১ ইং।

☞ প্রস্ততির জন্য দরকারি কিছু বই:
রকমারিতে বইগুলো পাওয়া যাবে নিচের লিংকে-
www.rokomari.com/book/author/10791/arafat-shahriar

বইবাজারে পাওয়া যাবে নিচের লিংকে-
www.boibazar.com/author-books/Arafat-Shahriar

ইত্যাদি বুক শপে পাওয়া যাবে নিচের লিংকে-
www.ittadishop.com/writers/details/4e0eb5ac9dd811e6af9f04018da4a601/arafat-sahriar

'অথবা' বুকশপে পাওয়া যাবে নিচের লিংকে-
www.othoba.com/arafat-shahriar

কার্টেসীঃ আব্দুল্লাহ আল মাসউদ।

বিসিএসে বাজিমাত - আরাফাত শাহরিয়ার 10/02/2021

বিগত বিসিএস পরীক্ষাগুলােতে মেধাতালিকায় প্রথম ও বিভিন্ন ক্যাডারে শীর্ষস্থান অধিকারীদের পরামর্শ নিয়ে লেখা বই 'বিসিএসে বাজিমাত'। প্রি-অর্ডার করতে হবে রকমারিতে, লিংক-
www.rokomari.com/book/209594/bcs-a-bajimat

বিসিএসে বাজিমাত - আরাফাত শাহরিয়ার লেখকঃ আরাফাত শাহরিয়ার, ক্যাটাগরিঃ প্রি অর্ডার, মূল্যঃ 280, লিংকঃ www.rokomari.com/book/209594 , সার সংক্ষেপঃ লাখ লাখ তরুণ-তরুণীর স্বপ্.....

21/06/2020

জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২০ এর নিবন্ধন শুরু:
প্রথমবারের মতো অনলাইনে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরে। নিবন্ধন শুরু হয়েছে, চলবে আগামীকাল বিকেল চারটা পর্যন্ত। বিস্তারিত তথ্য নিচের লিংকে-
http://infopedia.com.bd/technology/6137/

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Dhaka