পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং অলস ব্যবসা কোনটি জানেন? এমন একটা ব্যবসা যেখানে আপনি কিছুই তৈরি করেন না।
শুধু একটা ইংরেজি শব্দ কিনে রাখেন। সঠিক সময়ে সঠিক ক্রেতার কাছে বিক্রি করেন।
এই ব্যবসার নাম ডোমেইন ফ্লিপিং। আর সাম্প্রতিক একটা ঘটনা পুরো ইন্টারনেট নাড়িয়ে দিয়েছে।
২০২৩ সালের শুরুতে HubSpot এর সহ প্রতিষ্ঠাতা Dharmesh Shah একটা ডোমেইন কিনলেন। নাম chat dot com।
দাম দিয়েছিলেন ১৫.৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় প্রায় ১৮৬ কোটি টাকা।
মানুষ অবাক হয়ে গিয়েছিল। শুধু চারটা অক্ষরের জন্য কেউ এত টাকা দেয়? কিন্তু Shah জানতেন তিনি কী করছেন।
দেড় বছর পর OpenAI তার কাছে এসে বলল আমরা এই ডোমেইনটা চাই। Shah বিক্রি করলেন।
মজার ব্যাপার তিনি ক্যাশ নেননি। তিনি OpenAI এর শেয়ার নিয়েছেন। আজ OpenAI এর মূল্য ৮৫২ বিলিয়ন ডলার।
মানে Shah এর সেই শেয়ারের দাম এখন তার বিনিয়োগের চেয়ে অনেক গুণ বেশি।
এটাই ডোমেইন ফ্লিপিং এর শক্তি। কিন্তু সব গল্প এমন না।
বিশ্বজুড়ে হাজার হাজার সাধারণ মানুষ অনেক ছোট পরিসরে এই কাজ করছেন। তারা গড়ে মাসে ৩ থেকে ১০ হাজার ডলার আয় করছেন।
কাজটা শুরু করা সহজ। GoDaddy বা Namecheap থেকে ১০ ডলারে একটা ভালো ডোমেইন কেনেন।
তারপর Sedo, Afternic বা Flippa তে লিস্ট করেন। দাম বসান ৫০০ থেকে ৫০০০ ডলার।
ভালো ডোমেইন মানে ছোট, মনে রাখা সহজ, কোনো industry keyword আছে। আর .com হলে সেরা।
এখন AI বিপ্লবের যুগে .ai এবং AI সম্পর্কিত ডোমেইনের দাম দ্রুত বাড়ছে।
কিন্তু সত্যি বলতে এটা সহজ ব্যবসা না। বেশিরভাগ ডোমেইন কখনোই বিক্রি হয় না।
প্রতি বছর renewal খরচ আছে। Marketplace ২০ থেকে ৩০ শতাংশ কমিশন কাটে।
সফল ফ্লিপারদের গোপন কথা একটাই। তারা ১০০টা ডোমেইন কিনলে ৯৫টা কখনো বিক্রি হয় না।
কিন্তু সেই ৫টা সব খরচ পুষিয়ে বিশাল লাভ এনে দেয়। এটা ধৈর্য্যের খেলা।
আপনি কি কখনো কোনো ডোমেইন কিনেছেন? কেমন দামে?
কমেন্টে শেয়ার করুন
©
Dream Web Center
Dream Web Center A Trusted Web Agency. work your success with trust and satisfaction.
গত ৪৮ ঘন্টায় পুরো Tech দুনিয়াতে কি কি পরিবর্তন হয়েছে আসুন জেনে নেই 👇
1. ওরাকল তাদের গ্লোবাল ওয়ার্কফোর্স থেকে প্রায় ৩০,০০০ কর্মীকে ইমেইলের মাধ্যমে ছাটাই করেছে। ইরান থেকে দুবাইয়ের ওরাকল সার্ভারে মিসাইল হামলার খবরটি সম্পূর্ণ ভুয়া। ইরান দাবি করলেও দুবাই সরকার এবং মিডিয়া অফিস এই খবরটিকে "বানোয়াট" বলে উড়িয়ে দিয়েছে।
2. অ্যাপল এখন "ভাইব কোডিং" বা AI দিয়ে জেনারেট করা অ্যাপগুলোর রিমুভ করা শুরু করেছে। তারা Replit এবং Anything-এর মতো অ্যাপগুলো স্টোর থেকে রিমুভ করছে। তাদের দাবি, এই অ্যাপগুলো অ্যাপলের সিকিউরিটি গাইডলাইন (2.5.2) ভঙ্গ করছে। সহজ কথায়, "ভাইব" দিয়ে অ্যাপ বানিয়ে এখন অ্যাপ স্টোরে ঢোকা কঠিন হবে।
3. মাইক্রোসফটের পর এখন অ্যামাজন (Amazon) মাঠে নেমেছে। অ্যামাজন OpenAI-তে প্রায় ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। মজার ব্যাপার হলো, OpenAI এখন মাইক্রোসফটের ওপর নির্ভরতা কমাতে অ্যামাজনের ক্লাউড চিপ (Trainium) ব্যবহার শুরু করছে। OpenAI দুই পক্ষ থেকেই ফায়দা লুটছে!
4. অ্যানথ্রোপিক এমন এক AI লঞ্চ করেছে যা আপনার ফোনের মাধ্যমেই কম্পিউটারের কাজ করে দেবে। ধরুন আপনি রাস্তায় আছেন, ফোন দিয়ে ক্লডকে বললেন "আমার ল্যাপটপে ফাইলগুলো গুছিয়ে রাখো", ক্লড নিজে থেকেই আপনার কম্পিউটারের মাউস কার্সর নাড়িয়ে কাজ শেষ করে দেবে। একে বলা হচ্ছে Claude Dispatch
5. এলন মাস্কের X-এ এখন নেগেটিভ ফিডব্যাকের জন্য Dislike বাটন আসছে। এছাড়া নির্দিষ্ট কোনো দেশের রিপ্লাই বা কন্টেন্ট আপনার ফিডে না আসার জন্য Regional Mute অপশন নিয়ে পরীক্ষা চালানো হচ্ছে।
6. জেফ বেজোস ১০০ বিলিয়ন ডলারের একটি ফান্ডের মাধ্যমে ম্যানুফ্যাকচারিং খাতকে পুরোপুরি AI-এর হাতে দিয়ে দিচ্ছেন। "প্রজেক্ট প্রমিথিউস" নামের এই মিশনে এমন ফ্যাক্টরি বানানো হবে যেখানে লাইট জ্বালানোরও প্রয়োজন হবে না, কারণ সেখানে কোনো মানুষ থাকবে না—সব করবে রোবট ও AI।
7. কোডিং দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করে Cursor Composer 2 এখন ক্লড বা জিপিটি-কেও পেছনে ফেলে দিয়েছে। বিশেষ করে একসাথে অনেকগুলো ফাইল নিয়ে কোড রিফ্যাক্টর করার ক্ষেত্রে এটি এখন ওয়ার্ল্ডের ১ নম্বর টুল
8. HSBC ব্যাংক তাদের পরবর্তী ৫ বছরের প্ল্যানে প্রায় ২০,০০০ কর্মী ছাটাই করার কথা ভাবছে। অন্যদিকে, ফোর্বসের এক রিপোর্ট বলছে, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের ৯৩% কাজ অন্তত আংশিকভাবে AI দিয়ে করা সম্ভব। এর ফলে ২০০৮ সালের পর স্যালারি বাড়ার হার এখন সর্বনিম্ন।
9. এলন মাস্কের xAI বর্তমানে এক্সপার্টদের জন্য প্রতি ঘণ্টায় ১০০ ডলার অফার করছে যাতে তারা তাদের নতুন মডেল 'Grok'-কে আরও Fine-tune করতে সাহায্য করে।
10. ইউটিউব এখন জেনারেটিভ AI ভিডিও বা "AI Slop" শনাক্ত করার জন্য ইউজারদের মতামত নিচ্ছে। তারা একটি নতুন AI ডিটেক্টর মডেল ট্রেইন করছে যা দিয়ে ফেক বা নিচু মানের AI কন্টেন্ট সরানো হবে। অথচ যারা মনে করতেছেন এই AI দিয়ে Shorts বানায় ইউটিউবে দিয়ে কোটি টাকা কামাবেন তাদের জন্য বাঁশ অপেক্ষা করতেছে
11. চীনের DeepSeek তাদের নতুন V4 মডেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে যা সরাসরি হুয়াওয়ে (Huawei) চিপে চলবে।
12. গুগল আজ তাদের ওপেন-সোর্স মডেল Gemma 4 রিলিজ করেছে। এটি সরাসরি তাদের ফ্ল্যাগশিপ 'Gemini 3'-এর টেকনোলজি দিয়ে বানানো। মজার ব্যাপার হলো, এর ছোট মডেলগুলো (E2B এবং E4B) এখন ইন্টারনাল চিপের মাধ্যমে আপনার স্মার্টফোনেই সরাসরি অডিও এবং ভিডিও ইনপুট নিতে পারবে। অর্থাৎ আপনার ফোনের AI এখন অফলাইনেই আপনার কথা শুনে বা ভিডিও দেখে কাজ করতে পারবে।
13. পৃথিবীর এনার্জি ক্রাইসিস কাটাতে এবার মহাকাশে পাড়ি দিচ্ছে AI। Starcloud নামের একটি স্টার্টআপ SpaceX-এর রকেটে করে Nvidia-র Blackwell GPUs মহাকাশে পাঠাচ্ছে। তারা সেখানে 'অরবিটাল ডেটা সেন্টার' বানাবে, যা সরাসরি সৌরশক্তি ব্যবহার করে চলবে। এটিই এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দ্রুততম ইউনিকর্ন স্টার্টআপ (মাত্র ১৭ মাসে ১.১ বিলিয়ন ডলার ভ্যালুয়েশন)।
14. ওরাকলের পর এবার Dell এবং Meta (Facebook)-ও বড় লেঅফের ঘোষণা দিয়েছে। ডেল প্রায় ১১,০০০ কর্মীকে ছাটাই করছে, আর মেটা তাদের 'Reality Labs' (মেটাভার্স বিভাগ) থেকে আরও ৭০০ জনকে বিদায় করেছে। রিপোর্ট বলছে, ২০২৬-এর প্রথম তিন মাসেই টেক সেক্টরে ছাটাই গত বছরের তুলনায় ৪০% বেড়েছে, যার প্রধান কারণ হলো AI-তে বাজেট শিফট করা।
15. আপনার পকেটে টান পড়তে পারে! গ্লোবাল চিপের দাম এবং কারেন্সি সমস্যার কারণে স্যামসাং তাদের ২০২৫-২৬ সালের ফ্ল্যাগশিপ ফোনগুলোর দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। একে বলা হচ্ছে 'Chipflation'। বিশেষ করে তাদের নতুন Galaxy A57 এবং A37 মডেলে এই দামের প্রভাব সরাসরি দেখা যাবে।
16. এলন মাস্কের টেসলা তাদের FSD (Full Self-Driving) v13 রিলিজ করেছে। এটি এখন "End-to-End Neural Network" ব্যবহার করে চলে, যার মানে গাড়ি এখন মানুষের মতো করেই রাস্তা দেখে সিদ্ধান্ত নিতে পারে
17. TrueConf ভিডিও কনফারেন্সিং
সরকারি এবং মিলিটারি সেক্টরে জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার TrueConf-এ একটি বড় সিকিউরিটি হোল (CVE-2026-3502) পাওয়া গেছে। হ্যাকাররা ম্যালওয়্যার ছড়ানোর জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করছে। মার্কিন সরকার তাদের সব সংস্থাকে আগামী ১৬ এপ্রিলের মধ্যে এটি প্যাচ (Fix) করার জন্য ডেডলাইন দিয়েছে।
18. মাইক্রোসফট সিঙ্গাপুরে ৫.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করছে শুধু AI ইনফ্রাস্ট্রাকচার বানানোর জন্য। সেখানে সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য 'Microsoft 365 Copilot' একদম ফ্রি করে দেওয়া হয়েছে।
19. এই AI কারণে পুরো দুনিয়াতে জবের সমস্যা সৃষ্টি হলও বাংলাদেশ এটার কোন প্রভাব পড়বে না বলে জানিয়েছেন এক চেতনা বিজ্ঞানী 🐸
©
News Collection & Writing By PLLMv3.0
Fact Checked 🔎
28/03/2026
Fiverr Seller দের জন্য অশনি সংকেত
🔴 Fiverr এর stock ৬০% পড়ে গেছে... এটা শুধু একটা company র সমস্যা না, এটা একটা সংকেত।
গত ৬ মাসে Fiverr এর share price $25 থেকে নেমে $10 এ এসেছে।
60% drop.
এটা দেখে অনেকে ভাববেন, "আমি তো investor না, এটা আমার কী সমস্যা?" সমস্যা আছে। অনেক বড় সমস্যা।
আসলে কী হচ্ছে Fiverr এ?
০১. Buyer কমে যাচ্ছে। গত এক বছরে Fiverr এর active buyer ৫ লাখ কমে গেছে। মানে কাজ দেওয়ার মানুষ কমছে, কিন্তু seller বাড়ছেই।
০২. AI সস্তা কাজগুলো খেয়ে ফেলছে। Writing, translation, basic graphic design — এই categories গুলো এখন AI দিয়ে মিনিটে হয়ে যায়। Client রা আর $5-$10 দিয়ে কাউকে hire করছে না।
০৩. Fiverr নিজেই ভয় পাচ্ছে। তারা ২৫-৩০% employee ছাঁটাই করেছে। CEO বলেছেন company কে "AI-first" বানাবেন। মানে তারা নিজেরাও জানে — পুরনো model আর কাজ করবে না।
এখন আমাদের কথায় আসি।
Bangladesh এ হাজার হাজার freelancer আছেন, যারা শুধুমাত্র Fiverr এর উপর নির্ভর করে আছেন।
একটাই platform। একটাই income source। একটাই hope। এটা ভুল strategy ছিল এবং এখন সেই ভুলের মূল্য দেওয়ার সময় আসছে।
আমি এটা ভয় দেখাতে বলছি না। আমি বলছি, এখনই সময় সিরিয়াস হওয়ার।
✅ Skill upgrade করুন... শুধু সস্তা service না, এমন কিছু শিখুন যা AI সহজে replace করতে পারে না।
✅ Platform diversify করুন... Upwork, LinkedIn, direct client — একাধিক জায়গায় presence রাখুন।
✅ Personal brand বানান... আপনি যদি শুধু একটা gig হন, আপনাকে replace করা সহজ। কিন্তু আপনি যদি একটা brand হন — আপনাকে কেউ replace করতে পারবে না।
Fiverr শেষ হয়ে যাচ্ছে না।
কিন্তু যে freelancer রা শুধু Fiverr এ বসে আছেন এবং নিজেদের evolve করছেন না... তাদের জন্য সামনের দিনগুলো কঠিন হবে।
Market সবসময় সত্য বলে। Fiverr এর stock এর এই graph টা এখন সেই সত্যটাই বলছে।
পোস্ট ক্রেডিটঃ লেখাটি Kamrul Islam Maruf ভাইয়ের প্রোফাইল থেকে নেওয়া।
11/03/2026
এন্ড্রোয়েড-কে এতোদিন চুপিচুপি শেষ করে দিচ্ছিলো গুগল, কিন্তু এবার প্রকাশ্যে কফিনে শেষ পেরেক পোতার জন্য ব্যস্ত 😑
হ্যা, এইটা কোনো ক্লিকবেইট টাইটেল না! সেপ্টেম্বর ২০২৬ থেকে গুগল সব এন্ড্রোয়েড অ্যাপ ডেভেলপারদের গভর্নমেন্ট আইডি, নাম, বাসার ঠিকানা ইত্যাদি সব তথ্য গুগল কে দিতে হবে। ঐ ডেভেলপারের অ্যাপ প্লে স্টোরে থাকুক না বা থাকুক, প্রত্যেককে গুগল কে সব ডাটা দিতে হবে। যদি ডেভেলপার চায় তার অ্যাপ অ্যান্ড্রয়েড এ কাজ করবে।
ফ্রিডম এর দিন শেষ! মনে আছে Fortnite অ্যাপেল অ্যাপস স্টোরে ব্যান করা হয়েছিলো এখনো সম্ভবত ব্যানড। অ্যাপেল না চাইলে আপনি আইফোনে অ্যাপ ব্যবহার করতে পারবেন না। কারণ তারা সাইড লোডিং এলাউ ই করে না।
কিন্তু এন্ড্রোয়েডে কোনো বালা নাই, কোনো অ্যাপ প্লে স্টোরে নাই? কিচ্ছু যায় আসে না, APK ডাউনলোড করবো, আর ইন্সটল করবো। As simple as that.!
আর এখন কি করা হচ্ছে? কেউ যদি এন্ড্রোয়েড এর জন্য কোনো অ্যাপ বানায়, তাকে গুগলের ডাটাবেজে নিজের নাম লিখাতে হবে। না হয় অ্যাপ টি সাইড লোডিং করা যাবে না। কি বেহুদা জিনিস ভাই? গুগল যদি এন্ড্রোয়েড কে লক করে iOS বানাতে চায় আমি ১০০% iOS এই চলে যাবো তাই না?
মানে No more privacy apps, No More YouTube Vanced App, No Mod? No More Encrypted Massaging Tools?
অলরেডি Brave, Tor Project, এখন আরো ৪০+ অর্গানাইজেশন এই প্রস্তাব কে "না" সাইন করে নিজেদের খোলা চিঠি জানিয়েছে। কিন্তু কাজ কি হবে?
এন্ড্রোয়েড ওপেন জিনিস হওয়ার কথা ছিলো। গুগল বছরের পর বছর কৌশলে এন্ড্রোয়েড কে গুগলের গোলাম বানিয়ে ফেলেছে। নিজেদের Google Play Services কে এমন ভাবে এন্ড্রোয়েড কোডে মিশে দিয়েছে, এন্ডোয়েড অলমোস্ট পঙ্গু।
আর এবার গুগল এন্ড্রোয়েড কে অলমোস্ট ক্লোজড জিনিস বানিয়ে ফেলতে চায়।
©
কোনো প্রকার Password বা কার্ড ছাড়াই ATM থেকে 20 Million Dollars বা ১৬০ কোটি টাকা বের করে নিয়েছে হ্যাকাররা!! 😳
সম্প্রতি যুক্তরাষ্ট্রে ২০২৫ সালে ATM বুথগুলোতে Jackpotting Cyber Physical Attack চালিয়ে হ্যাকাররা ইচ্ছামতো টাকা বের করে নিচ্ছে, যেজন্য প্রয়োজন হচ্ছেনা কোনো Physical Card বা Password. শুধুমাত্র ATM মেশিন নরমালি খুলে, Ploutus নামের Malware Install করে দিয়েই এমনটা করছে বলে জানিয়েছে FBI. এজন্য প্রয়োজন ও হচ্ছেনা কোনো Bank Authorization এর!
ডিজিটাল দুনিয়ায় সাইবার সিকিউরিটি কতটা গুরুত্বপূর্ণ এ থেকে সহজেই বুঝা যায়।
03/12/2025
ফাইনালি কি তাহলে চালু হচ্ছে PayPal?
ক্ষুদ্র উদ্যোক্তা আর ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর। পেপাল বাংলাদেশে কাজ শুরু করতে প্রস্তুত। আন্তর্জাতিক পেমেন্ট পাওয়া হবে আরও সহজ।
07/06/2025
হাজারো ঘরে ফেরা মানুষের একটাই ইচ্ছা, মা বাবা ছেলে সন্তান স্ত্রী পরিবার নিয়ে হাসি আনন্দে সময় কাটানো।
মহান প্রভু আপনার আমার সকলের কোরবানি কবুল করে নিক তার সাথে সাথে আমাদের মনের পশুর ও কোরবানি হোক।
আপনি ও আপনার পরিবারের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ।
----ঈদ মোবারক---
Dream Web Center
17/05/2025
কম টাকায় ওয়েবসাইট করি না।
07/05/2025
Microsoft is set to shut down Skype on May 5, 2025, after 20 years of service. The video calling app, once a leader in communication, will be officially retired as part of Microsoft’s shift towards streamlining its communication platforms.
Skype users are now being encouraged to transition to Microsoft Teams. Teams will offer similar features, including retaining all chat histories and contacts for a smooth switch.
Although Skype Credit purchases have been stopped, existing Skype services will remain active until current billing cycles are complete. The change marks a significant step in Microsoft's ongoing evolution of its communication tools.
05/05/2025
56+ AI tools to finish months of work in minutes.
1. Research
- ChatGPT
- Claude
- DeepSeek R1
- Gemini
- Abacus
- Perplexity
2. Image
- Midjourney
- Dall E-3
- Flux
- Stability AI
- Grok
3. CopyWriting
- Rytr
- Copy AI
- Writesonic
- Adcreative AI
- otio
4. Writing
- Jasper
- HIX AI
- Jenny AI
- Textblaze
- Quillbot
5. Website
- 10Web
- Durable
- Framer
- Style AI
- Landingsite
6. Video
- Sora
- Luma
- Kling
- Pika
- InVideo
- HeyGen
- Runway
- ImgCreator AI
- Morphstudio .xyz
7. Meeting
- Tldv
- Otter
- Noty AI
- Fireflies
8. SEO
- VidIQ
- Seona AI
- BlogSEO
- Keywrds ai
- Seona
9. Chatbot
- Droxy
- Chatbase
- Mutual info
- Chatsimple
10. Presentation
- Decktopus
- Slides AI
- Gamma AI
- Designs AI
- Beautiful AI
- PopAi
11. Automation
- Make
- Zapier
- Xembly
- Bardeen
12. UI/UX
- Figma
- Uizard
- UiMagic
- Photoshop
13. Design
- Canva
- Flair AI
- Clipdrop
- Autodraw
- Magician design
14. Logo Generator
- Looka
- Designs AI
- Brandmark
- Stockimg AI
- Namecheap
15. Audio
- Lovo ai
- Eleven labs
- Songburst AI
- Adobe Podcast
16. Startup
- Tome
- Ideas AI
- Namelix
- Pitchgrade
- Validator AI
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Isamoti House In-Front Of Grameenphone Head Office, Bashundhara R/A Vatara Dhaka
Dhaka
1229