29/08/2025
আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই প্রদেশে আমরা ইতিমধ্যেই আমাদের স্থায়ী ঘর বানানোর একরকম বন্দোবস্ত করে ফেলেছি। পথটি সহজ ছিল না, কিন্তু আমরা বারবার কড়া নাড়ছি, বারবার দরজা খোলার সুযোগ চাইছি। এখন দরজার ওপাশ থেকে আলো আসার অপেক্ষা মাত্র।
কিন্তু সেই দরজা খোলার কাজটি কেবল আমাদের হাতে নয়—আপনাদের হাতেও।
আপনারাই প্রমাণ করবেন যে, বাংলাদেশের মানুষ শুধু পরিশ্রমীই নয়, শেখার জন্যও তীব্র আগ্রহী।
আপনাদের সহযোগিতা দরকার। সহযোগিতা মানে শুধু পাশে দাঁড়ানো নয়—
বরং লেখাপড়ার প্রতি আন্তরিক আগ্রহ দেখানো,
আরও ভালোভাবে জার্মান ভাষা শেখা,
নিজেকে দক্ষ ও প্রস্তুত করে তোলা।
মনে রাখবেন—
যদি আমরা একসাথে প্রমাণ করতে পারি যে বাংলাদেশিরা জ্ঞানপিপাসু, উদ্যমী এবং দায়িত্বশীল,
তাহলেই এখানে আমাদের জন্য পথ আরও প্রশস্ত হবে।
অন্যথায়, বাংলাদেশের জন্য এই সুযোগগুলো অনেক কঠিন হয়ে যাবে।
তাই প্রিয়জন, সময় এখন আমাদের হাতে।
লেখাপড়ায় মনোযোগী হোন,
ভাষা শেখায় অধ্যবসায়ী হোন,
নিজেকে গড়ে তুলুন।
কারণ এই পথ কেবল আপনার নয়—
এটি বাংলাদেশের ভবিষ্যতের পথও।
23/05/2025
🌟 আপনার স্বপ্নের ক্যারিয়ার জার্মানিতে – এখনই সুযোগ! 🌟
IT এক্সপার্ট হিসেবে জার্মানিতে স্থায়ী চাকরি – নিশ্চিত বাস্তবতা, গুজব নয়।
📣 ভাষার বাধা আর নয়!
22/05/2025
🇩🇪 জার্মানিতে ক্যারিয়ার গড়তে চান? এখনই সুযোগ আপনার জন্য!
🇩🇪 জার্মানিতে ক্যারিয়ার গড়তে চান? এখনই সুযোগ আপনার জন্য!
🧑💻 IT এক্সপার্ট খুঁজছি – আপনি কি সেই ব্যক্তি?
আপনি যদি হন:
✅ কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর বা মাস্টার্স পাস
✅ সফটওয়্যার ডেভেলপমেন্টে ৩–৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন
✅ এআই (AI) ও মেশিন লার্নিংয়ে বাস্তব দক্ষতা অর্জন করেছেন
✅ ইংরেজিতে দক্ষ, প্রফেশনালভাবে যোগাযোগ করতে পারেন
👉 তাহলে আপনার জন্য দারুণ একটি সুযোগ অপেক্ষা করছে!
জার্মান ভাষা প্রাথমিকভাবে বাধ্যতামূলক নয় – ইংরেজিতে কাজ করা সম্ভব।
🎯 আমরা আপনাকে সংযুক্ত করব জার্মান প্রতিষ্ঠানের সঙ্গে, যারা চাচ্ছে অভিজ্ঞ ও ট্যালেন্টেড সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়োগ দিতে।
📩 আজই যোগাযোগ করুন German Ostad-এর সঙ্গে – আর আপনার ক্যারিয়ারকে দিন নতুন গতি!
09/05/2025
🇩🇪 ✨ জার্মানিতে “অপরচুনিটি কার্ড” নিয়ে আসতে চান?
🔍 তাহলে এই অতি প্রয়োজনীয় চেকলিস্টটি অবশ্যই দেখে নিন!
📋 ✔️ দরকারি চেকলিস্ট
(আপনার প্রস্তুতির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসপত্র)
🇩🇪 ✨ জার্মানিতে “অপরচুনিটি কার্ড” নিয়ে আসতে চান?
🔍 তাহলে এই অতি প্রয়োজনীয় চেকলিস্টটি অবশ্যই দেখে নিন!
📋 ✔️ দরকারি চেকলিস্ট
(আপনার প্রস্তুতির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসপত্র)
29/04/2025
আপনি কি অনেকের মতো একই ভুল করছেন?
আপনি কি অনেকের মতো একই ভুল করছেন?
ভাষা শেখার যাত্রায় শক্ত ভিত্তি না থাকলে ভবিষ্যতে প্রতিটি ধাপে আপনাকে চরম মূল্য দিতে হয় — সময়, অর্থ ও মনোবলের দিক থেকে।
আমরা প্রতিদিন এমন শত শত শিক্ষার্থীকে দেখি, যারা খুব সাধারণ একটি ভুল করেন:
A1 এবং A2 লেভেলকে হালকাভাবে নেওয়া।
তারা মনে করেন, এই দুটি লেভেল শুধুই প্রাথমিক ধাপ — কিন্তু বাস্তবে, এই লেভেল দুটি আপনার ভাষা শেখার "ফাউন্ডেশন" বা "ব্যাজমেন্ট"।
ঠিক যেমন একটি দালানের ভিত্তি দুর্বল হলে উপরের তলা নির্মাণে সমস্যা হয়, তেমনই A1 ও A2 লেভেলে যদি আপনার জ্ঞান দুর্বল হয়, তবে B1 বা B2 লেভেলে পৌঁছানো হবে অত্যন্ত কঠিন।
সবচেয়ে সাধারণ ভুল কী?
• অনেকেই কোর্স করে A1 শেষ করেন, কিন্তু পরীক্ষা না দিয়েই A2 শুরু করে দেন।
• আবার অনেকে A2 শেষ করেই সরাসরি B1-এ চলে যান, কিন্তু বাস্তবে তারা কতটা শিখেছেন তা যাচাই করেন না।
• ফলাফল? B1 লেভেলের পরীক্ষায় পাস করতে না পারা, হতাশা, সময় ও অর্থের অপচয়।
• এরপর অনেকেই নিজের দুর্বলতাকে স্বীকার না করে পরীক্ষাকে বা পরীক্ষককে দোষ দেন।
এই ভুল আপনি করবেন না!
যারা সত্যিকারের দক্ষতা নিয়ে ভাষা শিখতে চান এবং জার্মানিতে পড়াশোনা, Ausbildung বা চাকরির জন্য প্রস্তুত হতে চান, তাদের জন্য আমাদের পরামর্শ:
👉 A1 ও A2 লেভেলকে গুরুত্ব দিয়ে শিখুন।
👉 পরীক্ষা দিন ও নিজেকে যাচাই করুন।
👉 সঠিক গাইডেন্স ও কোয়ালিটি কোর্স বেছে নিন।
আমাদের অভিজ্ঞ শিক্ষকদল ও প্রমাণিত কোর্সস্ট্রাকচার আপনাকে দিচ্ছে এমন একটি ফাউন্ডেশন, যার উপর দাঁড়িয়ে আপনি আত্মবিশ্বাসের সাথে ভাষার পরবর্তী ধাপগুলো অতিক্রম করতে পারবেন।
✅ এখনই আমাদের সাথে যুক্ত হোন এবং আপনার ভাষা শিক্ষার শক্ত ভিত্তি গড়ে তুলুন।
📞 যোগাযোগ করুন আজই
🌐 https://course.germanostad.com/
📍 আসন সীমিত, তাই দেরি না করে ভর্তি নিশ্চিত করুন।
24/04/2025
সাবধান !! সাবধান !!
🔴 সতর্কবার্তা 🔴
আমাদের পুরোনো ফেসবুক পেজ বা অন্য কোনো মাধ্যম থেকে যেসব পোস্ট করা হচ্ছে, সেগুলো আমাদের অফিসিয়াল পোস্ট নয়। কিছু অসাধু ব্যক্তি আমাদের নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করছে।
📌 অনুরোধ করা হচ্ছে:
আমাদের অফিসিয়াল যোগাযোগ মাধ্যম ছাড়া অন্য কোনো উৎসে বিশ্বাস করবেন না।
📌 বিশেষভাবে মনে রাখবেন:
আমার (প্রতিষ্ঠান প্রধানের) সাথে সরাসরি যোগাযোগ না করে কোনো অর্থ প্রদান করবেন না। কেউ যদি অর্থ দাবি করে, দয়া করে আগে আমাদের নিশ্চিত করুন।
📌 দায়ভার সম্পর্কে:
আপনি যদি আমাদের পূর্ব অনুমতি ছাড়া কোনো ব্যক্তিকে টাকা প্রদান করেন, সে জন্য আমাদের প্রতিষ্ঠান কোনো দায়ভার গ্রহণ করবে না।
সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।