Ayush Special Needs Day Care School

Ayush Special Needs Day Care School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ayush Special Needs Day Care School, School, আয়ুষ ওয়েলফেয়ার ফাউন্ডেশন , বাড়ি ১, রোড ১১, ব্লক এ, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর , ঢাকা ১২০৭, Dhaka.

অটিজম শিশু বা ব্যক্তি সমাজের বোঝা নয়—তারা এই সমাজের জন্য এক একটি আশীর্বাদ।তাদেরও রয়েছে সম্মানের সঙ্গে এই সমাজে স্বাভাবিক...
07/01/2026

অটিজম শিশু বা ব্যক্তি সমাজের বোঝা নয়—তারা এই সমাজের জন্য এক একটি আশীর্বাদ।
তাদেরও রয়েছে সম্মানের সঙ্গে এই সমাজে স্বাভাবিক জীবন যাপনের পূর্ণ অধিকার।
সাধারণ শিক্ষা সবার জন্য উপযোগী নাও হতে পারে, কিন্তু আমাদের দায়িত্ব হলো তাদের সক্ষমতা ও সামর্থ্য অনুযায়ী লাইভলিহুড প্রশিক্ষণ প্রদান করা।
যাতে তারা আত্মমর্যাদা বজায় রেখে, স্বল্প পরিসর হলেও পরিবার ও সমাজে অর্থনৈতিক ও সামাজিকভাবে অংশগ্রহণ করতে পারে।
আয়ুষ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এই বিশ্বাস ও লক্ষ্য নিয়েই তাদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—
বিন্দু বিন্দু প্রয়াসেই একদিন গড়ে উঠবে এক বিশাল পরিবর্তনের সিন্ধু।যোগাযোগ

বাড়ি #১ ফ্লাট #বি১ (গেটের ডান পাশের বাসা)
রোড #১১
ব্লক #এ,
চন্দ্রিমা মডেল টাউন
মোহাম্মদপুর
ঢাকা ১২০৭
ফোন
01939994578

18/12/2025

হাদি💔💔😭😭

#হাদি

অটিজম শিশু / ব্যক্তি সমাজ বা পরিবারের বোঝা নয়।অটিজম আক্রান্ত বাচ্চাদের জন্য লাইভলিহুড( ভোকেশনাল) প্রোগ্রামে অংশগ্রহণ একট...
02/12/2025

অটিজম শিশু / ব্যক্তি সমাজ বা পরিবারের বোঝা নয়।

অটিজম আক্রান্ত বাচ্চাদের জন্য লাইভলিহুড( ভোকেশনাল) প্রোগ্রামে অংশগ্রহণ একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। সম্পুর্ন ঘরোয়া পরিবেশে তারা শুধুমাত্র শিখবে না, বরং আত্মবিশ্বাস এবং স্বাবলম্বিতার পথে আরও একধাপ এগিয়ে যাবে।

আমাদের প্রোগ্রামগুলো তাদের শেখার গতি এবং প্রয়োজন অনুসারে সাজানো, যাতে প্রতিটি শিশু নিজের ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে বিকশিত হতে পারে। এখানে তারা নিজস্ব দক্ষতা, সৃজনশীলতা এবং প্রতিভা প্রকাশের সুযোগ পাবে। অভিভাবকরা এই প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে তাদের সন্তানের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি তৈরি করতে পারবেন।ভোকেশনাল একাডেমিক সিলেবাস সহ যা যা থাকছে----

🔶 প্রোগ্রামের ফোকাস:
✅ হস্তশিল্প (crafting)
✅ বেকিং ও কুকিং স্কিল
✅ দৈনন্দিন জীবনের কাজ
✅ প্রোডাক্ট তৈরি ও প্যাকেজিং
✅ সামাজিক আচরণ ও কমিউনিকেশন দক্ষতা

🔶 উদ্দেশ্য:
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী জীবনের প্রস্তুতি ও গুরুত্ব পূর্ন অবস্থান তৈরি।আমরাই তৈরি করবো আয়ের পথ , প্রয়োজন অভিভাবকদের সহযোগীতা।

📍 স্থান:আয়ুষ ওয়েলফেয়ার ফাউন্ডেশন
হাউজ #১, ফ্লাট # বি ১
রোড # ১১,ব্লক # এ
চন্দ্রিমা মডেল টাউন
মোহাম্মদপুর, ঢাকা ১২০৭
ফোন 01939994578

🚾 ক্লাস শুরু: ১ জানুয়ারি ২০২৬
🚹সীমিত আসন
❣️সীমিত খরচ
📞

02/12/2025

অটিজম শিশু / ব্যক্তি সমাজ বা পরিবারের বোঝা নয়।

অটিজম আক্রান্ত বাচ্চাদের জন্য লাইভলিহুড প্রোগ্রামে অংশগ্রহণ একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এর মাধ্যমে তারা শুধুমাত্র শিখবে না, বরং আত্মবিশ্বাস এবং স্বাবলম্বিতার পথে আরও একধাপ এগিয়ে যাবে।

আমাদের প্রোগ্রামগুলো তাদের শেখার গতি এবং প্রয়োজন অনুসারে সাজানো, যাতে প্রতিটি শিশু নিজের ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে বিকশিত হতে পারে। এখানে তারা নিজস্ব দক্ষতা, সৃজনশীলতা এবং প্রতিভা প্রকাশের সুযোগ পাবে। অভিভাবকরা এই প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে তাদের সন্তানের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি তৈরি করতে পারবেন।

🔶 প্রোগ্রামের ফোকাস:
✅ হস্তশিল্প (crafting)
✅ বেকিং ও কুকিং স্কিল
✅ দৈনন্দিন জীবনের কাজ
✅ প্রোডাক্ট তৈরি ও প্যাকেজিং
✅ সামাজিক আচরণ ও কমিউনিকেশন দক্ষতা

🔶 উদ্দেশ্য:
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী জীবনের প্রস্তুতি।

📍 স্থান:আয়ুষ স্পেশাল নিডস স্কুল
হাউজ #১, ফ্লাট # বি ১
রোড # ১১,ব্লক # এ
চন্দ্রিমা মডেল টাউন
মোহাম্মদপুর, ঢাকা ১২০৭
ফোন 01939994578

📅 ক্লাস শুরু: ১ জানুয়ারি ২০২৬
📞

29/10/2025

🌟 অটিজম শিশুদের জন্য নতুন স্বপ্নের সূচনা! 🌟

আপনার শিশুর মধ্যে লুকিয়ে থাকা অসাধারণ প্রতিভা কে উজ্জীবিত করতে চান?
আপনার সন্তানের জন্য সঠিক যত্ন, গাইডেন্স আর প্রশিক্ষণ প্রয়োজন?

আমরা আয়ুষ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এ বিশ্বাস করি—অটিজম শিশুদেরও সফল জীবনের সুযোগ থাকা উচিত। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতায় আমরা দেখেছি, সঠিক সমর্থন পেলে তারা নিজস্ব স্বপ্ন পূরণে সক্ষম হয়।

আমাদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে:
✅ দক্ষতা বৃদ্ধি
✅ আত্মকর্মসংস্থানের সুযোগ
✅ স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী ব্যক্তি হিসেবে গড়ে ওঠা

আপনার সন্তানের ভবিষ্যত গড়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন!
💬 যোগাযোগ করুন: হাউজ ১ ফ্লাট, বি১
ব্লক এ,রোড ১১(মেইন গেড),
চন্দ্রিমা মডেল টাউন, মোহম্মদপুর , ঢাকা ১২০৭
০১৯৩৯৯৯৪৫৭৮
০১৭১০১১২৭৭০

13/10/2025

🟢 ভর্তি বিজ্ঞপ্তি 🟢

অটিজম বাচ্চাদের জন্য লাইভলিহুড ট্রেনিং প্রোগ্রাম

🧩 আপনার বিশেষ শিশুর ভবিষ্যৎ গড়তে আজই যুক্ত হোন!
Minds & Moms Hub আয়োজিত লাইভলিহুড প্রোগ্রামে।

🔶 যাদের জন্য:
অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে (ASD) আক্রান্ত ১০+ বছর বয়সী বাচ্চাদের জন্য

🔶 প্রোগ্রামের ফোকাস:
✅ হস্তশিল্প (crafting)
✅ বেকিং ও কুকিং স্কিল
✅ দৈনন্দিন জীবনের কাজ
✅ প্রোডাক্ট তৈরি ও প্যাকেজিং
✅ সামাজিক আচরণ ও কমিউনিকেশন দক্ষতা

🔶 উদ্দেশ্য:
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী জীবনের প্রস্তুতি।

📍 স্থান:আয়ুষ স্পেশাল নিডস স্কুল
হাউজ #১, ফ্লাট # বি ১
রোড # ১১,ব্লক # এ
চন্দ্রিমা মডেল টাউন
মোহাম্মদপুর, ঢাকা ১২০৭
ফোন 01939994578

📅 ক্লাস শুরু: ১ জানুয়ারি ২০২৬
📞

02/10/2025

অনুকরন নয়,অনুকরণীয় হোক আমাদের আয়ুষ

🌟 আয়ুষ ওয়েলফেয়ার ফাউন্ডেশন 🌟
মানবতার জন্য, ভালোবাসার পথে এক ধাপ এগিয়ে

আয়ুষ ওয়েলফেয়ার ফাউন্ডেশন — একটি অলাভজনক প্রতিষ্ঠান, গড়ে তুলতে চাই স্বপ্ন আর দায়বদ্ধতা থেকে।
অনেকদিন ধরে অনাথ শিশুদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে, এই সমাজে একটু ভালোবাসা, যত্ন আর সুযোগ— অনেক শিশুর জীবন বদলে দিতে পারে।

আমার স্বপ্নের পথে এক নতুন যাত্রা শুরু করেছি।
🔹 অটিজমে আক্রান্ত শিশুদের জন্য লাইভলিহুড প্রোগ্রাম,
🔹 অনাথ শিশুদের সুরক্ষা, শিক্ষার সুযোগ ও জীবনের পথে দিকনির্দেশনা,
🔹 এবং অসহায় মা-বাবাদের জন্য সহায়তা ও পুনর্বাসনের উদ্যোগ—
এই সব নিয়েই আয়ুষ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিকল্পনা।

🤲 আল্লাহ রাব্বুল আল-আমিন যদি সহায় হন, মানুষের দোয়া ও সহযোগিতা যদি পাশে থাকে— ইনশাআল্লাহ এই স্বপ্ন বাস্তব হবে।

আপনারা সবাই দোয়া করবেন, পাশে থাকবেন।
মানুষের জন্য কিছু করতে পারা— এটাই জীবনের বড় প্রাপ্তি।
একসাথে চলি, একসাথে গড়ি একটি সহানুভূতির সমাজ।






#মানবতার_পথে_আলোকিত_ভবিষ্যৎ

26/09/2025

আল্লাহ প্রতিটি মানুষকে ভিন্নভাবে সৃষ্টি করেছেন। কোরআন আমাদের শিখিয়েছে— কাউকে অবহেলা নয়, বরং দয়া, সম্মান ও ভালোবাসা দিতে।
অটিজম কোনো দোষ নয়, এটা আল্লাহর পরীক্ষা এবং দয়া করার সুযোগ।

#অটিজম_সচেতনতা #অটিজম_হল_অপরাধ_নয় #বিশেষ_শিশু #সহানুভূতি #ভালোবাসা #কোরআনের_বানী

19/09/2025

অটিজম চেকলিস্ট (Autism Screening Checklist):

🔹 যোগাযোগ (Communication)

[ ] কথা বলা শিখতে দেরি করে

[ ] চোখে চোখ রেখে কথা বলে না

[ ] নিজের চাহিদা বা অনুভব প্রকাশ করতে অসুবিধা হয়

[ ] অস্বাভাবিক স্বর বা টোনে কথা বলে (যেমন একঘেয়ে বা গান গাওয়ার মতো)

[ ] কথোপকথনে নিয়মিত অংশ নেয় না বা প্রশ্নের উত্তর না দেওয়া

[ ] বারবার একই কথা বা শব্দ বলে (Echolalia)

🔹 সামাজিক আচরণ (Social Interaction)

[ ] অন্য শিশুদের সঙ্গে খেলা বা যোগাযোগ করতে চায় না

[ ] আবেগ বোঝাতে বা অনুভব করতে অসুবিধা হয় (যেমন আনন্দ, দুঃখ বোঝে না)

[ ] অন্যদের মুখ বা অভিব্যক্তির প্রতি আগ্রহ কম

[ ] একা খেলতে বা থাকতে বেশি পছন্দ করে

[ ] কারও দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে না

🔹 আচরণ ও আগ্রহ (Behavior & Interests)

[ ] কোনো একটি কাজ বা খেলনায় দীর্ঘ সময় ধরে একাগ্র থাকে

[ ] একই রকম কাজ বারবার করে (যেমন হাত নাড়ানো, ঘুরে ঘুরে চলা, লাইন করে জিনিস সাজানো)

[ ] হঠাৎ রুটিন বা পরিবেশ পরিবর্তন হলে অস্থির হয়ে পড়ে

[ ] অতিরিক্ত আলো, শব্দ, গন্ধ বা স্পর্শে অতিসংবেদনশীল

[ ] খেলনাগুলো সাধারণভাবে ব্যবহার না করে (যেমন গাড়ি উল্টিয়ে শুধু চাকা ঘোরানো)

🔹 জ্ঞান ও বিকাশ (Cognitive & Developmental Signs)

[ ] বয়স অনুযায়ী শেখার বা বুদ্ধিবৃত্তিক বিকাশে দেরি

[ ] কিছু ক্ষেত্রে খুব বিশেষ দক্ষতা (যেমন খুব দ্রুত নাম বা সংখ্যা মনে রাখা)

[ ] হঠাৎ হঠাৎ রাগ বা উত্তেজনায় ফেটে পড়ে, নিয়ন্ত্রণ করতে পারে না

17/09/2025

সেপ্টেম্বর - অক্টোবর মাসজুড়ে পাচ্ছেন ভর্তির সুযোগ।

তাই দেরি না করে আপনার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটিকে লাইভলিহুড প্রোগ্রাম এ অংশ নিতে সুযোগ দিন।আপনার সন্তানের ভবিষ্যৎ গড়তে
আমরা আছি আপনাদের পাশে।

welfare foundation

আমাদের সেবা সমূহ:

একাডেমিক
আরবি শিক্ষা ও নামাজ
সেলস ম্যানেজমেন্ট
ক্রাফটিং
কম্পিউটার
অফিস ম্যানেজমেন্ট
কুকিং এন্ড হাউজ কিপিং

বিশেষ দ্রষ্টব্য - প্রশিক্ষণ শেষে কাজের সুযোগ রয়েছে আমাদের কাছেই।

আমাদের লক্ষ্য আপনার সন্তান কে উপযুক্ত প্রশিক্ষন এর মাধ্যমে কর্মময় জীবনে সুযোগ করে দেয়া।

👉 আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুনঃ-

📞 যোগাযোগ: 01939994578
📍 ঠিকানা: হাউজ ১,বি১, ব্লক এ,
গেট ১১,চন্দ্রিমা মডেল টাউন মোহাম্মদপুর, ঢাকা

Address

আয়ুষ ওয়েলফেয়ার ফাউন্ডেশন , বাড়ি ১, রোড ১১, ব্লক এ, চন্দ্রিমা মডেল টাউন, মোহাম্মদপুর , ঢাকা ১২০৭
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayush Special Needs Day Care School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share