Department of Applied Chemistry & Chemical Engineering, University of Dhaka

Department of Applied Chemistry & Chemical Engineering, University of Dhaka

Share

Established in 1972

13/04/2026

"প্রত্যাবর্তন — হারিয়ে যাইনি, শুধু একটু থেমেছিলাম… আবার নিজের জায়গায় ফিরে আসার গল্প। "
'প্রত্যাবর্তন ২৬' এর গল্পটি অনেকটা এমনি।
সবাইকে আহবান জানানো হলো নিজের নীড়ে ফিরে আসার জন্য, সুন্দর একটি দিন কাটানোর জন্য।

12/04/2026

🎉 অবশেষে সুদীর্ঘ ৬ বছর পর আবারও প্রাণের প্রাঙ্গণে ফিরছে বাংলা নববর্ষের উচ্ছ্বাস!

ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের আঙিনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বর্ষবরণ অনুষ্ঠান — “প্রত্যাবর্তন ’২৬”।

নববর্ষের মাত্র ৩ দিন আগে হঠাৎ করেই আমাদের এই আয়োজনের চিন্তা— আর ভাবনা থেকে বাস্তবায়ন! বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের আন্তরিক মতামত এবং বিভাগীয় প্রধানের অনুমোদন নিয়ে ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। স্বল্প সময়, কিন্তু অগাধ ভালোবাসা আর উদ্দীপনা নিয়ে আমরা প্রস্তুত আপনাদের জন্য এক প্রাণবন্ত আয়োজন উপহার দিতে।

এই অনুষ্ঠান শুধু একটি আয়োজন নয়— এটি আমাদের ঐতিহ্য, আমাদের মিলনমেলা, আমাদের আবেগ।
বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং সম্মানিত শিক্ষকমণ্ডলীর উপস্থিতিই পারে এই উৎসবকে করে তুলতে আরও আনন্দঘন ও স্মরণীয়।

***বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদেরকেও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানানো হলো।

🎶 সাংস্কৃতিক পরিবেশনায় থাকছে—
বাংলা গান, নৃত্য, কবিতা আবৃত্তি, ছোট গল্প, কৌতুকসহ আরও নানা চমক!

অংশগ্রহণ নিশ্চিত করতে অনুগ্রহ করে নিচের ফরমটি পূরণ করার অনুরোধ করছি।

https://forms.gle/Moaqv8fZBMtbJ1Bh6

স্বল্প সময়ের এই আয়োজনে রিহার্সাল নিজ নিজ দায়িত্বে সম্পন্ন করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

আমরা আবারও ফিরিয়ে আনতে চাই বিভাগীয় প্রাঙ্গণে মঞ্চ সাজিয়ে নববর্ষ উদযাপনের সেই প্রাণের সংস্কৃতি। তাই আপনাদের মূল্যবান পরামর্শ, দিকনির্দেশনা ও সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

চলুন, সবাই মিলে নতুন বছরকে স্বাগত জানাই একসাথে — আনন্দে, উৎসবে, আপন বন্ধনে।

বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকদের সবাইকে জানাই আন্তরিক আমন্ত্রণ।
দেখা হবে “প্রত্যাবর্তন ’২৬”-এ!

12/04/2026

ACCE Golden Jubilee Theme Song 2021

Photos from Department of Applied Chemistry & Chemical Engineering, University of Dhaka's post 23/03/2026

On March 5, 2026, honorable Minister of the Ministry of Water Resources, Government of Bangladesh, Shahiduddin Chowdhury Anee attended the Iftar Mahfil ceremony arranged by the department of Applied Chemistry and Chemical Engineering, University of Dhaka as an alumnus of the department.

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Dhaka

Opening Hours

Monday 08:00 - 17:00
Tuesday 08:00 - 17:00
Wednesday 08:00 - 17:00
Thursday 08:00 - 17:00
Sunday 08:00 - 17:00