Kabi Nazrul Girls High School

Kabi Nazrul Girls High School বই খুলে যা দেখে নেয়া যায় তা কখনো মুখস্থ করতে যেয়ো না।
Never memorize something that you can look up in a book.

যেদিন নারকেল গাছটি লাগিয়ে ছিলাম, সেদিনই আমার ছেলেটির জন্ম হয়। জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যা...
03/12/2023

যেদিন নারকেল গাছটি লাগিয়ে ছিলাম, সেদিনই আমার ছেলেটির জন্ম হয়। জন্মের সময় তার মা মারা যায়। ছেলেটিকে নিয়ে বিড়ম্বনায় পড়ে যাই। সারাক্ষণ তার পেছনে লেগে থাকতে হত।

একদিন দেখি গাছটি পানির অভাবে মারা যাচ্ছে। আমার পরিস্কার মনে আছে যখন একটু পানি নিয়ে গাছটির কাছে গেলাম তখনি ছেলেটির কান্নার আওয়াজ কানে আসে। আমি তড়িঘড়ি করে পানি ফেলে দৌড়ে এসে বাচ্চার মুখে দুধের বোতল তুলে দেই।❤️

আসলে গাছটির উপর সেদিন বড় অবিচার করেছিলাম। সে ওসব মনে রাখেনি, আজও আমাকে নারকেল দেয়। এক জোড়া নারকেল চল্লিশ টাকা বিক্রি করে অনেকটা উপকার পাই। কিন্তু আদরের দুলালের কাছে চল্লিশটি পয়সাও চাওয়ার সুযোগ পাই না।

কথাগুলো মনে পড়লে গাছটির গোড়ায় বসে মন ভরে কেঁদে নিই। গাছটিকে জড়িয়ে ধরে চোখটাকে ঘষে মুছে নেই, বলি "নে আজ তোকে বড় মুল্যবান জল দিলাম, তুই দোয়া করিস তবুও যেন খোকা সুখে থাকে। কারণ আমিতো বাবা।"🙂

ভালো থাকুক পৃথিবীর সকল বাবা ।🫰🫰🥰🥰🤲🤲

02/09/2023

জাপানে কোনো শিক্ষক দিবস নেই।
একদিন, আমি আমার জাপানি সহকর্মী, শিক্ষক ইয়ামামোতাকে জিজ্ঞাসা করলাম:
- আপনারা কিভাবে জাপানে শিক্ষক দিবস উদযাপন করেন?
আমার প্রশ্নে অবাক হয়ে তিনি উত্তর দিলেন:
- আমাদের শিক্ষক দিবস নেই।
আমি যখন তার উত্তর শুনেছিলাম, তখন আমি বুঝতে পারছিলাম না যে আমি তাকে বিশ্বাস করব কি না। আমার মাথায় একটা চিন্তা আসলো: "যে দেশ অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিতে এত উন্নত, শিক্ষক এবং শিক্ষকতার প্রতি এত অসম্মান কেন?"
***
একবার, কাজ শেষে, ইয়ামামোতা আমাকে তাঁর বাড়িতে আমন্ত্রণ জানান। আমরা মেট্রো নিলাম যেহেতু তাঁর বাড়ি অনেক দূরে। সন্ধ্যার পিক আওয়ার ছিল, এবং মেট্রো ট্রেনের ওয়াগনগুলিতে ছিল উপচে পড়া ভিড়। আমি ওভারহেড রেলকে শক্ত করে ধরে দাঁড়ানোর জায়গা খুঁজে বের করতে পেরেছিলাম। হঠাৎ, আমার পাশে বসা বয়স্ক লোকটি আমাকে তাঁর আসন গ্রহণ করার প্রস্তাব দিলেন। একজন বয়স্ক লোকের এই সম্মানজনক আচরণ বুঝতে না পেরে আমি প্রত্যাখ্যান করলাম, কিন্তু তিনি অনড় ছিলেন এবং আমি বসতে বাধ্য হলাম। আমরা যখন মেট্রো থেকে বের হয়েছিলাম, তখন আমি ইয়ামামোতাকে জিজ্ঞাসা করেছিলাম যে সাদা দাড়ি বৃদ্ধ লোকটি ঠিক কী করেছে। ইয়ামামোতা হেসে আমার পরা শিক্ষকের ট্যাগের দিকে ইশারা করে বললেন:
- এই বৃদ্ধ লোকটি আপনার গায়ে একজন শিক্ষকের ট্যাগ দেখেছে এবং আপনার মর্যাদার প্রতি সম্মানের প্রতীক হিসাবে আপনাকে তার আসন অফার করেছে।
যেহেতু আমি প্রথমবার ইয়ামামোতার বাড়িতে গিয়েছিলাম, তাই সেখানে খালি হাতে যেতে অস্বস্তি বোধ করছিলাম তাই আমি একটি উপহার কেনার সিদ্ধান্ত নিলাম। আমি ইয়ামামোতাকে একথা বলেছিলাম, তিনি বললেন যে একটু এগিয়ে শিক্ষকদের জন্য একটি দোকান রয়েছে, যেখানে কেউ কম দামে জিনিসপত্র কিনতে পারে। আবারও, আমি আমার আবেগ ধরে রাখতে পারিনি:
- সুযোগ-সুবিধা শুধুমাত্র শিক্ষকদের দেওয়া হয়? আমি জিজ্ঞাসা করলাম .
ইয়ামামোতা বললেন:
- জাপানে শিক্ষকতা সবচেয়ে সম্মানিত পেশা এবং শিক্ষক সবচেয়ে সম্মানিত ব্যক্তি। জাপানি উদ্যোক্তারা খুব খুশি হয় যখন শিক্ষকরা তাদের দোকানে আসেন, তারা এটাকে সম্মানজনক বলে মনে করেন।
***
জাপানে থাকার সময়, আমি একাধিকবার শিক্ষকদের প্রতি জাপানিদের পরম শ্রদ্ধা লক্ষ্য করেছি। মেট্রোতে তাঁদের জন্য বিশেষ আসন বরাদ্দ রয়েছে, তাঁদের জন্য বিশেষ দোকান রয়েছে, সেখানে শিক্ষকরা যে কোনও ধরণের পরিবহনের জন্য টিকিটের জন্য লাইনে দাঁড়ান না। এই কারণেই জাপানি শিক্ষকদের শিক্ষক দিবস বলে একটি বিশেষ দিনের প্রয়োজন হয় না, যখন তাঁদের জীবনের প্রতিটি দিন সম্মান প্রদর্শন করে উদযাপন করা হয়।
আর এর জন্যই সম্ভবত জাপান এতো উন্নত!!
©

https://m.dainikshiksha.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a7%83%...
28/02/2023

https://m.dainikshiksha.com/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a5%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%97%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2/247943/

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের পর তা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ৮২ হাজার ৩৮৩ জনকে বৃত্তির জন্য নি...

https://m.dainikshiksha.com/
17/01/2023

https://m.dainikshiksha.com/

পাঠ্যবইয়ের ভুল স্বীকার করে এবার সংশোধনী দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নবম-দশম শ্রেণির ...

19/12/2022

#সন্তানের_শিক্ষককে_লিখা_আব্রাহাম_লিংকনের_চিঠি “মাননীয় মহোদয়,
আমার পুত্রকে জ্ঞান অর্জনের জন্য আপনার কাছে পাঠালাম। তাকে মানুষ হিসাবে গড়ে তুলবেন এটাই আপনার কাছে বিশেষ দাবি। আমার পুত্রকে অবশ্যই শেখাবেন-সব মানুষই ন্যায়পরায়ণ নয়, সব মানুষই সত্যনিষ্ঠ নয়। তাকে আরও শেখাবেন, প্রত্যেক খারাপ লোকের মাঝেও একজন বীর থাকতে পারে। প্রত্যেক স্বার্থবান রাজনীতিকের মাঝেও একজন নিঃস্বার্থ নেতা থাকেন। তাকে শেখাবেন পাঁচটি ডলার কুড়িয়ে পাওয়ার চেয়ে উপার্জিত একটি ডলার অনেক মূল্যবান। এও শেখাবেন, কীভাবে পরাজয় মেনে নিতে হয় এবং কীভাবে বিজয় উল্লাস উপভোগ করতে হয়। হিংসা থেকে দূরে থাকার শিক্ষাও তাকে দেবেন। যদি পারেন নীরব হাসির গোপন সৌন্দর্য তাকে শেখাবেন। সে যেন আগেভাগে বুঝতে পারে, যারা পীড়নকারী তাদের খুব সহজে কাবু করা যায়। বইয়ের মাঝে কী রহস্য আছে তাও তাকে বুঝতে শেখাবেন।
আমার পুত্রকে বলবেন, বিদ্যালয়ে নকল করে পাস করার চেয়ে অকৃতকার্য হওয়া অনেক বেশি সম্মানজনক। নিজের ওপর তার যেন সুমহান আস্থা থাকে। এমনকি সবাই যদি সেটাকে ভুল মনে করে। তাকে শেখাবেন, ভদ্রলোকের প্রতি ভদ্র আচরণ করতে, কঠোরদের প্রতি কঠোর হতে। আমার পুত্র যেন এ শক্তি পায়- হুজুগে মাতাল জনতার পদাঙ্ক অনুসরণ না করার। সে যেন সবার কথা শোনে এবং সত্যের পর্দায় ছেঁকে যেন ভালোটাই শুধু গ্রহণ করে। দুঃখের মাঝে কীভাবে হাসতে হয়, আবার কান্নার মাঝে লজ্জা নেই এ কথা বুঝাতে শেখাবেন। নির্মম নির্দয় যারা তাদের ঘৃণা করতে শেখাবেন। আর সাবধান করবেন অতিরিক্ত আরাম আয়েশ থেকে। আমার পুত্রের প্রতি সদয় আচরণ করবেন, কিন্তু সোহাগ করবেন না। কেননা আগুনে পুড়ে ইস্পাত খাটি হয়। আমার সন্তানের যেন অধৈর্য হওয়ার সাহস না থাকে, থাকে সাহসী হওয়ার ধৈর্য জানাবেন। শেখাবেন, নিজের প্রতি তার যেন সুমহান আস্থা থাকে, আর তখনই তার আস্থা থাকবে মানব জাতির প্রতি। ”

কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়, দোহার, ঢাকাএসএসসি পরিক্ষা -২০২২মোট পরিক্ষার্থী : ১৫৪মোট পাশ : ১৫১জিপিএ- ৫ : ২৩পাশের হার ...
28/11/2022

কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়, দোহার, ঢাকা
এসএসসি পরিক্ষা -২০২২
মোট পরিক্ষার্থী : ১৫৪
মোট পাশ : ১৫১
জিপিএ- ৫ : ২৩
পাশের হার : ৯৮.০১%

SSC Result -2022
24/11/2022

SSC Result -2022

Address

Meghula Govt. Primary School
Dhaka
1330

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kabi Nazrul Girls High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category