National Prof M.R. Khan

National Prof M.R. Khan

Share

This is a Fan page of National Prof of Bangladesh..his historical life , achievements and contributi

Photos from National Prof M.R. Khan's post 28/08/2023

একটি নবজাতক জন্মের আগে তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং প্রশিক্ষণ কি মা-বাবাদের আছে?

একটি নবজাতক যখন জন্ম হয় তখন সে খুবই অসহায় থাকে। শুধুমাত্র খিদা পেলে কান্না করা ছাড়া অন্যান্য অনুভূতি এবং চাওয়া পাওয়া প্রকাশ করতে পারে না। এমন অবস্থায় এই নবজাতকের লালন-পালনের যথেষ্ট প্রস্তুতি এবং প্রশিক্ষণ না থাকলে যে কোন সময় বিপদের আশঙ্কা হতে পারে।

এর মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় বিষয়টি হচ্ছে কিভাবে আপনি বাচ্চাকে রাতের বেলা ঘুম পাড়াবেন যখন আপনি নিজেও ঘুমিয়ে যাবেন এবং বাচ্চাকে সার্বক্ষণিকভাবে চোখের সামনে রাখা সম্ভব হবে না। এরকম প্রচুর কাহিনী প্রচলিত আছে যেখানে দেখা যায় যে বাচ্চাকে মা-বাবাদের মাঝখানে ঘুম পাড়ানোর ফলে হাত অথবা কাপড়-চোপড়ের চাপা পড়ে অনেক বাচ্চাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এমনকি জীবন হানিও হয়েছে। আমাদের মেডিকেল টার্ম আছে যেটাকে sudden infant death syndrome or SIDS বলা হয়। এটি উন্নত দেশে অনেক বেশি হয়ে থাকে কিন্তু আমাদের দেশেও এর ইনসিডেন্স কম নয়। এছাড়াও আরেকটি দুর্ঘটনা প্রায় নবজাতক বা অল্প বয়সী শিশুদের হয়ে থাকে যেটি হচ্ছে এস্পিরেশন বা Choking.

সুতরাং বাচ্চাকে একটি সেইফ পজিশনে রাখা যেখানে তার শ্বাসনালির উপরে কোন জিনিস চাপা পড়বে না এবং এমনভাবে পজিশন করা যাতে চৌকিৎ কিংবা এক্সপারেশন করবে না এটা খুবই গুরুত্বপূর্ণ।
বাচ্চাদেরকে এমন ভাবে পেঁচিয়ে রাখতে হবে যাতে তারা হাত-পা নাড়াতে না পারে এবং তাদেরকে সম্পূর্ণ খালি স্পেস এর মধ্যে শুয়াতে হবে কোন বালিশ বা কোলবালিশ ছাড়া। কারণ বালিশ বা কোলবালিশ শ্বাসনালির উপরে বাঁধা তৈরি করতে পারে। কাঁথা বা ঢিলা কাপড়-চোপড় বা কম্বল
নাক বা মুখের উপরে পড়ে শ্বাস-প্রশ্বাসে বাধা তৈরি করতে পারে। আর বাচ্চা যদি ঘুমের মধ্যে অথবা জাগ্রত অবস্থায়ও বমি করে তা যাতে মুখের পাশ গড়িয়ে নিচে পড়ে যায় সেজন্য মাথা রাখতে হবে বালিশ ছাড়া যাতে তরল জাতীয় জিনিস গড়িয়ে নিচে পড়ে যায়।

বাচ্চাদেরকে রাতে মা-বাবার সঙ্গে না শুইয়ে কটে রাখাটা খুবই জরুরী। এতে বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। এমনকি ডোকোটটেও রাত্রে ঘুম পাড়ানো নিষেধ করা হয়েছে বলে আমি জানতে পারি।

বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর সময় অবশ্যই আধা বসা অবস্থায় খাওয়াতে হবে এবং মাথাকে উঁচু রাখতে হবে। খাবার মাঝে মাঝে ঢেকুর উঠাতে হবে যাতে বাতাস খাদ্যনালী থেকে বের হয়ে যায়। খাওয়ার সময় দুধের সাথে বাতাস ঢুকলে খাদ্যনালীতে তার জমা হয়ে যায় এবং পেটের ভিতরে যখন অনেকগুলি বাতাস একত্র হয়ে কুন্ডলী পাকায় তখন বাচ্চাদের পেটে ব্যথা হয় এবং তারা কাঁদতে থাকে। সুতরাং বাচ্চাদের ঢেকুর উঠানো বা burping করা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ।।

যদি কখনো বাসায় বাচ্চা দুধ শ্বাসনালীতে ঢুকে যায় অথবা কোন দুর্ঘটনার কারণে শ্বাস বন্ধ করে অথবা পালসের গতি কমে আসে তাহলে দ্রুত বাসায় সিপিআর করা শুরু করতে হবে। প্রতিটি মা-বাবাকে সিপিআর করা শিখতে হবে। এটি হচ্ছে বাচ্চার ঠোঁটের উপরে নিজের ঠোঁট স্থাপন করে জোরে জোরে বাচ্চার বুকের ভিতর বাতাস ঢোকাতে হবে শ্বাসের মাধ্যমে। 30 বার বুকের ওপরে হাত দিয়ে পাম্প করতে হবে যাতে হার্টের রক্ত সঞ্চালন চালু থাকে। শিশুদের সিপিয়ারের ভিডিও ইউটিউবে পাওয়া যায়। অনুরোধ করবো প্রতিটি মা-বাবাকে একটি শিখে নিতে।
এছাড়া বাচ্চাদের choking হলে Heimlich maneuver করতে হবে যাতে শ্বাসনালীতে থাকা যেকোনো জিনিস সাথে সাথে বের হয়ে আসে। এটিও ইউটিউবে পাওয়া যায়। মা-বাবাদের অনুরোধ করব এটি যেন তারা শিখে নেন।

আমার কাছে নবজাতক বাচ্চা নিয়ে অনেক মা-বাবা আসেন। আমি তাদেরকে প্রথমেই বলি যে আপনার বাচ্চার জন্ম হওয়ার আগে আপনি কি বাচ্চার লালন-পালন সংক্রান্ত কোনো ট্রেনিং নিয়েছেন? তাদের বেশিরভাগই না সূচক আনসার দিয়ে থাকেন।
দেখা যায় সামান্য সর্দি বাচ্চার পেটে গ্যাস রাতে কান্না করে ইত্যাদি কারণে তারা বাচ্চাদেরকে প্রেসক্রিপশন ভর্তি করে ওষুধ খাওয়াতে থাকেন। ঔষধের মতো একটা কেমিক্যাল এটা যে শরীরে ঢোকার পরে কিডনি লিভার ইত্যাদির উপরে প্রচুর প্রেসার প্রয়োগ করে এবং তাদের কাজ বাড়িয়ে দেয় এটা তারা অনুধাবন করেন না।
এমনকি সামান্য সর্দির জন্য অনেকে তিন চারটা ঔষধ ব্যবহার করে থাকেন যার জন্য আসলে কোন ওষুধের প্রয়োজন নাই।

আমাদের দেশের ডাক্তাররা রোগের চিকিৎসা করাটাই বেশি গুরুত্ব দিয়ে থাকেন কিন্তু নরমাল জিনিস সম্পর্কে মানুষকে কাউন্সিলিং করা বা একটি নবজাতক বাচ্চা হলে পরে নরমালি থাকে কিভাবে লালন পালন করতে হবে খাওয়াতে হবে এই সমস্ত বিষয়ে তেমন একটা সময় কেউ নষ্ট করতে চান না।

আমাদের দেশ সেদিনই উন্নত হবে যেদিন আমরা এই সমস্ত খুঁটিনাটি বিষয় সম্পর্কেও গুরুত্ব দিব এবং মানুষকে আগে থেকে শিক্ষিত করে তুলবো। অসুস্থ হলে বিপদে পড়লে মানুষ তো ডাক্তারের কাছে আসবেই কিন্তু অসুস্থ যাতে না হয় বিপদে যাতে না পড়ে তার ব্যবস্থা কে করবে?

এ সমস্ত বিষয়ে সরকারের জরুরি ভিত্তিতে নীতিমালা করা প্রয়োজন বলে আমি মনে করি।

ছবিতে নবজাতকদের নিরাপদ ঘুমানোর জায়গা গুলো দেখানো হয়েছে

Courtesy*Marzia

08/11/2022

6 th November. Today is the death anniversary of prof MR Khan sir. May almighty Allah accept him in the best place in Zannat for his outstanding sacrifice and hard work for the neglected children of our country. I personally owed to him for his love and care not only for myself but also for my neglected patient which led him to support me for forming child heart trust Bangladesh. I miss him always.

15/04/2022
09/01/2022

Our boiks for pediatric cardiology students and professionals. Now an offer is going on for new year.

31/12/2021

Happy new year.

Photos from National Prof M.R. Khan's post 20/09/2021

Review of my book from De Devi Shetty

Photos from National Prof M.R. Khan's post 28/07/2021

Russell Silver Syndrome diagnosed by genetic testing. Dept of pediatrics CMH Dhaka. Triangular face large head low set ear, asymetrical upper limbs, heart defects.

02/06/2021

Cured pt from foreign charity. Arranged by Lt col Mahbub.

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


CENTRAL HOSPITAL
Dhaka