22/09/2024
সবাইকে বিশ্ব নদী দিবসের শুভেচ্ছা!
আপনারা জেনে আনিন্দিত হবেন যে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের Aquatic Bioresource Research Lab (ABR Lab) এর উদ্দোগে তৈরিকৃত বাংলাদেশের মিঠাপানির জীববৈচিত্র্য নিয়ে আজ পর্যন্ত সায়েন্টিফিকভাবে রিপোর্টেড জীববৈচিত্র্যের সর্বাধুনিক ওয়েব পোর্টাল Freshwater Biodiversity Portal of Bangladesh: https://freshwaterbiodiversity.org.bd/ সকলের জন্য উন্মুক্ত রয়েছে।
এই ওয়েবসাইটে প্রতিটি জীবের বৈজ্ঞানিক নাম, শ্রেণীবিন্ন্যাস, ছবি, শনাক্তকারী বৈশিষ্ট , বিস্তার ও বাসস্থানের তথ্য প্রযোজ্য রেফারেন্স সহ সন্নিবেশ করা হয়েছে। তাছাড়া বিভিন্ন জিন ব্যাংক সমূহে বাংলাদেশ থেকে সাবমিট করা DNA Barcode ও Neucleotide Sequence সমূহের লিংক সহ এক্সেশন নাম্বার ও আরো তথ্য জানার জন্য আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ ওয়েবসাইটের লিংক প্রতিটি জীবের সাথেই সংযোজন করা হয়েছে।
বাংলাদেশের মিঠাপানির জীববৈচিত্র্যের বিজ্ঞান নির্ভর সঠিক অথ্যের প্রাপ্ততা বৃদ্ধির জন্য এই পোর্টালটি শিক্ষার্থী, শিক্ষক, গবেষক, পেশাদার, প্রকৃতিবিদ, নীতিনির্ধারক, শিক্ষাবিদবৃন্দের পাশাপাশি সাধারণ জনগণের জন্য সাবলীল ও সহজে ব্যবহারযোগ্য করে তৈরি করা হয়েছে। উদ্যোগটির নেতৃত্বে রয়েছেন অধ্যাপক ড. কাজী আহসান হাবীব স্যার, চেয়ারম্যান, ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগ এবং ডিরেক্টর, একোয়াটিক বায়োরিসোর্স রিসার্চ ল্যাব, ফিশারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগ, শেকৃবি।
সেসাথে আপনাদের আরো জানাচ্ছি যে, বাংলাদেশের সামুদ্রিক জলসীমার জীববৈচিত্র্যের নিয়ে আমাদের প্রকাশিত আরেকটি ওয়েবসাইট Marine Biodiversity Portal of Bangladesh (https://marinebiodiversity.org.bd/) ইতোমধ্যে আপনাদের মনে জায়গা করে নিয়েছে।