ইউকা হিফয স্কুল :
মুসলিম হিসেবে অনেক বাবা-মা তার প্রিয় সন্তানকে কুরআনের হাফেজ তৈরি করতে চান। কিন্তু বর্তমানে কুরআনের হাফেজগণ সমাজের মূলধারায় নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন না। অনেক হাফেজ আছেন, যারা সরাসরি কুরআনের অর্থ ও ব্যাখ্যা বোঝার মতো যোগ্যতা অর্জন করতে সক্ষম হন না। আবার অনেককে দেখা যায় হিফয শেষ করতে যে সময় লাগে সে সময়ে একাডেমিক ক্লাসগুলোতে পিছিয়ে পড়েন। স্কুলে হিফয-এর ব্যবস্থা না থাকায় অনেকেরই ধারণা কুরআনের হাফেয হওয়া মানেই মাদরাসায় পড়তে হবে। সে ক্ষেত্রে UKA হচ্ছে একটি ব্যতিক্রমধর্মী আধুনিক হিফয স্কুল। গতানুগতিক পদ্ধতির বাইরে উন্নত ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সেমিস্টারভিত্তিক নির্ধারিত সময়ে হিফয সম্পন্ন করার ব্যবস্থা। পাশাপাশি কুরআনের অর্থ ও মৌলিক ব্যাখ্যা বোঝার উপযোগী হাফেজে কুরআন হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠিত হয়েছে ‘ইউকা হিফয স্কুল’। এই স্কুলে শিক্ষার্থীদের হিফয করার পাশাপাশি সাধারণ বিভাগে শিক্ষা গ্রহণ বাধ্যতামূলক (ইউকা স্কুল বা অন্য যেকোনো প্রতিষ্ঠানে)। যার ফলে একই সাথে হিফয সম্পন্ন হবে এবং অন্যান্য জেনারেল শিক্ষার্থীদের সাথে সমান দক্ষতা নিয়ে কাঙ্ক্ষিত একাডেমিক শ্রেণিতে উন্নয়ন হবে। একজন কুরআনের হাফেজ দক্ষ ও নৈতিকতাসম্পন্ন হয়ে চিকিৎসা, ইঞ্জিনিয়ারিং, আইন, ব্যবসা, রাজনীতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় যেতে পারেন। এভাবেই UKA Hifz School তৈরি করছে কুরআন বোঝার মতো দক্ষ হাফেয এবং মূলধারার আদর্শ মানুষ।
অন্যান্য বৈশিষ্ট্য
১. আধুনিক বিজ্ঞানসম্মত কারিকুলামভিত্তিক পাঠদান।
২. সময়/বয়স/মেধার স্তর অনুসারে ৩ বছর, ৪ বছর, ৫ বছর মেয়াদি সুনির্দিষ্ট সিলেবাস অনুযায়ী হিফয সম্পন্নকরণ।
৩. হিফয-এর পাশাপাশি কুরআনের শাব্দিক অর্থ বোঝা এবং মৌলিক বিষয়ে ব্যাখ্যা বোঝার উপযোগী করে গড়ে তোলা।
৪. কুরআন তিলাওয়াতের প্রধান চারটি হক অনুযায়ী প্রতিটি হিফয
শিক্ষার্থীকে কুরআন হিফয ও তিলাওয়াতের ব্যবস্থা। হক চারটি হলো :
ক. সঠিক পঠন পদ্ধতিতে তিলাওয়াত করা।
খ. অর্থ বুঝে তিলাওয়াত করা।
গ. কুরআনের আদেশ-নিষেধ অনুযায়ী জীবন পরিচালনা করা।
ঘ. কুরআনের বক্তব্য অন্যকে জানানো।
৫. “শাস্তি-ভীতি নয় বরং সানন্দে শিক্ষা” কোনো প্রকার চাপ, ভীতি কিংবা শাস্তি ছাড়াই বিনোদনের মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা। অভিজ্ঞ হাফেজ কর্তৃক পাঠদান এবং শিক্ষার্থীদের সাথে আদর ও স্নেহময় ব্যবহার।
৬. হিফয করার পাশাপাশি জেনারেল ক্লাসে নিয়মিত উন্নয়ন।
৭. বাংলা, ইংরেজি, আরবি ভাষাসহ গণিত, বিজ্ঞান, কম্পিউটার এবং কারিগরি শিক্ষায় পারদর্শী করে গড়ে তোলা।
৮. প্রোগ্রেসিভ রিপোর্টের মাধ্যমে হিফয শিক্ষার্থীদের দৈনন্দিন অগ্রগতি সংরক্ষণ ও অভিভাবকদের অবহিত করা।
৯. ধারাবাহিক সাপ্তাহিক/মাসিক/ত্রৈমাসিক/ষাণ্মাসিক/বার্ষিক পরীক্ষার
মাধ্যমে হিফয এবং জেনারেল শ্রেণির সমন্বিত ও আলাদা আলাদা ফলাফল প্রকাশ।
১০. শীতাতপ নিয়ন্ত্রিত ও স্মার্ট শ্রেণিকক্ষ এবং উন্নত আবাসিক ব্যবস্থা।
১১. আবাসিক এবং ডে-কেয়ার শিক্ষার্থীদের হিফয করার ব্যবস্থা।
১২. বালক এবং বালিকা আলাদা হিফয বিভাগ।
১৩. আবাসিক এবং ডে-কেয়ার শিক্ষার্থীদের পুষ্টিকর ও উন্নত খাবারের
ব্যবস্থা।
১৪. মানসিক এবং শারীরিকভাবে সার্বিক বিকাশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ।
১৫. সরাসরি ও সিসি ক্যামেরায় সার্বক্ষণিক মনিটরিং এবং সার্বক্ষণিক
বিদ্যুৎ ও নিরাপত্তা ব্যবস্থা।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন
www.ukaschool.com or www.ukabd.info
House : 12, Road : Avenue-8, Block : M, Banasree, Dhaka-1219
02224405828, 01755 309907, 01407 063456