সরকারি আদেশসমূহ

সরকারি আদেশসমূহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন আদেশ, পরিপত্র, প্রজ্ঞাপন, গেজেট, আদালতের রায় এবং সরকারি বিভিন্ন নির্দেশ বিধিবিধান অনুসরণ।

Permanently closed.
05/05/2025
"চাকরির জন্য জীবন নয়, বরং জীবনের জন্য চাকরি। চাকরি শেষেও জীবন আছে"— কর্মজীবীদের জন্য কিছু সময়োপযোগী পরামর্শঃ১. যত তাড়াত...
05/05/2025

"চাকরির জন্য জীবন নয়, বরং জীবনের জন্য চাকরি। চাকরি শেষেও জীবন আছে"— কর্মজীবীদের জন্য কিছু সময়োপযোগী পরামর্শঃ

১. যত তাড়াতাড়ি সম্ভব নিজের একটা ঘর তৈরি করুন—গ্রামে হোক বা শহরে। ৫০ বছর বয়সে ঘর বানানো কোনো বড় কৃতিত্ব নয়। সরকারি বাসায় থাকার অভ্যাস বিপজ্জনক স্বাচ্ছন্দ্য এনে দেয়। নিজের ঘরে পরিবারকে সুখের সময় কাটাতে দিন।

২. সব সময় অফিসে পড়ে থাকবেন না। আপনি অফিসের একমাত্র স্তম্ভ নন। আপনি যদি হঠাৎ না-ও থাকেন, অফিস পরদিন থেকেই স্বাভাবিকভাবে চলবে। পরিবারই হোক আপনার প্রথম অগ্রাধিকার।

৩. পদোন্নতির পেছনে না ছুটে দক্ষতা অর্জনে মন দিন। আপনি যেটা করেন, তাতে নিখুঁত হোন। পদোন্নতি এলে ভালো, না এলে নিজেকে আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যান। আপনার গুণই একদিন আপনাকে জায়গা করে দেবে।

৪. অফিসের পরচর্চা বা নিন্দা থেকে দূরে থাকুন। কারো নামে বদনাম করে নিজের সম্মান নষ্ট করবেন না। নেতিবাচক আড্ডায় যোগ দেওয়া থেকে বিরত থাকুন।

৫. বসদের সঙ্গে প্রতিযোগিতায় যাবেন না— তাতে শুধু ঝামেলাই বাড়বে। সহকর্মীদের সঙ্গে প্রতিযোগিতা করলে মানসিক শান্তি হারাবেন।

৬. একটি সাইড বিজনেস শুরু করুন। শুধু বেতনে ভবিষ্যতের প্রয়োজন মেটানো কঠিন।

৭. নিয়মিত কিছু টাকা জমা করুন—বেতনের সঙ্গে সঙ্গে যেন তা স্বয়ংক্রিয়ভাবে জমা হয়।

৮. লোন নিন ব্যবসায় বিনিয়োগ বা জীবনযাত্রার উন্নয়নের জন্য, বিলাসবহুল জীবনযাপনের জন্য নয়। বিলাসিতা করুন লাভ থেকে।

৯. ব্যক্তিগত জীবন, সংসার ও দাম্পত্য সম্পর্ককে ব্যক্তিগত রাখুন—কর্মস্থল থেকে আলাদা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত শান্তিই আসল শক্তি।

১০. নিজের প্রতি বিশ্বস্ত থাকুন। কাজের ওপর বিশ্বাস রাখুন। বসের আশেপাশে ঘুরঘুর করলে সহকর্মীদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, আর একদিন সেই বসও হয়তো আপনাকে ছেড়ে চলে যাবেন।

১১. অবসরের পরিকল্পনা চাকরি পাওয়ার দিন থেকেই করা উচিত। যদি তা না হয়, আজই শুরু করুন। ৪০ থেকে ৫০ বছরের মধ্যেই অবসর নিন।

১২. কর্মস্থলের কল্যাণমূলক সংগঠনে যুক্ত থাকুন। কঠিন সময়গুলোতে তা আপনাকে সাহায্য করবে।

১৩. ছুটির দিনগুলো শুধু বিশ্রামে নয়—ভবিষ্যতের জন্য কিছু গঠনমূলক কাজে ব্যয় করুন। যেভাবে আপনি ছুটিতে সময় কাটান, অবসরের পর জীবনের রূপ তেমনই হবে।

১৪. চাকরিতে থাকাকালীনই কোনো প্রকল্প শুরু করুন। একটা না চললে আরেকটা শুরু করুন যতক্ষণ না তা সফল হয়। সফল প্রকল্প হাতে নিয়েই অবসর নিন।

১৫. পেনশন টাকা দিয়ে প্রকল্প শুরু নয়, বরং তা নিজের স্বাস্থ্যের যত্ন ও জীবনযাত্রা বজায় রাখার জন্য। এটা দিয়ে স্কুল ফি বা নতুন বিয়ে নয়—নিজের দেখভাল করুন।

১৬. অবসরের পর যেন জীবন দুর্বিষহ না হয়, বরং এমন হোন যেন অন্যরাও আপনার পথ অনুসরণ করতে চায়। অবসরকে ভয়ের নয়, অনুপ্রেরণার গল্প বানান।

১৭. "শেষ হয়ে গেছি" বলে নয়, জীবনের আনন্দ উপভোগের জন্য অবসর নিন। সময় থাকতেই নিজেকে উপহার দিন—এক কাপ কফি, সূর্যোদয় দেখা, ব্যবসার আয়, প্রিয়জনের সান্নিধ্য। দেরিতে অবসর নেওয়া মানে জীবনের অধিকাংশ সময় অফিসে কাটানো, যা পরবর্তীতে পরিবারের সঙ্গে মানিয়ে নেওয়াকে কঠিন করে তোলে।

১৮. নিজের বাড়িতে অবসর নিন, সরকারি বাসায় নয়। এতে করে সমাজে ফিরে যাওয়া সহজ হবে।

১৯. চাকরির সুবিধাগুলো যেন অবসরের বাস্তবতা ভুলিয়ে না দেয়। চাকরির উপকারিতা ক্ষণস্থায়ী। অবসরের পর যদি আপনার নিজস্ব কিছু না থাকে, “স্যার” ডাকও আর থাকবে না।

২০. অবসরকে ভয় পাবেন না। স্বেচ্ছায় নিন বা বাধ্য হয়ে— অবসর একদিন আসবেই। তাই আজ থেকেই প্রস্তুত হোন।

সংগৃহীত

30/04/2025

সরকারি সেবা নিতে গিয়ে আপনি সবচেয়ে বেশি হয়রানির শিকার হয়েছেন কোন অফিস বা প্রতিষ্ঠান কর্তৃক?

09/02/2025

💥চাকুরী প্রার্থী ভাই-বোনদের জন্য ৪৪ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা শেয়ার💥
👉বোর্ড: ডা: আমিনুল ইসলাম স্যার
👉তারিখ : ১৪ জানুয়ারি ২০২৫, সিরিয়াল নম্বর : ০৫

সালাম দিয়ে কক্ষে প্রবেশ করার পর, স্যার বসতে বললেন এবং এবং আসন গ্রহণ করলাম।

১ম প্রশ্ন : পড়াশুনা কোথায় এবং কোন বিভাগ থেকে? দেশের বাড়ি কোন জেলায়?
২য় প্রশ্ন : উত্তরবঙ্গে বাসায় হওয়ার উত্তরবঙ্গের বা ঢাকা কোন বিশ্ববিদ্যালয়ে না ভর্তি হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গেলাম কেন?
৩য় প্রশ্ন : আপনি তো ৪৩ তম বিসিএসে শিক্ষায় সুপারিশ প্রাপ্ত। আপনার পোস্টিং কোথায়?
৪র্থ প্রশ্ন : আপনি যেহেতু শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত এবং ভালো একটি জেলা সদর কলেজে পোস্টিং পেয়েছেন তারপরও আপনি কেন এসেছেন।
৫ম প্রশ্ন : ৪৪ তম বিসিএস আপনার পছন্দ ক্রম বলেন?
৬ষ্ঠ প্রশ্ন : বিসিএস প্রশাসনে কেন আসতে চান?
৭ম প্রশ্ন : বিসিএস প্রশাসনকে পছন্দ ক্রমে বিসিএস পুলিশের উপরে কেন দিয়েছেন?

১ম এক্সটার্নাল স্যার :

১ম প্রশ্ন : আচ্ছা মাঠ প্রশাসনের স্হর গুলো বলেন তো এবং সর্বনিম্ন স্তর সম্পর্কে একটু বিস্তারিত প্রশ্ন করেন ?
২য় প্রশ্ন : কেন্দ্রীয় প্রশাসনের পদ সোপান গুলো বলেন? এখানেও কিছু বিস্তারিত প্রশ্ন জিজ্ঞাসা করেন।

২য় এক্সটার্নাল স্যার :
সরাসরি আন্তর্জাতিক বিষয় চলে যান, যে বিষয়গুলো অনেকদিন পড়াশোনা না করার কারণে আমি খুব দুর্বল ছিলাম।

১ম প্রশ্ন : প্রথম বিশ্বযুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? অক্ষশক্তি ও মিত্র শক্তি সম্পর্কে প্রশ্ন করেন।
২য় প্রশ্ন : দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে সংঘটিত হয়? এ বিশ্বযুদ্ধের অক্ষশক্তি এবং মিত্র শক্তি সম্পর্কে প্রশ্ন করেন।
৩য় প্রশ্ন : ইংলিশ চ্যানেল কোন কোন দুই দেশকে সংযুক্ত করেছে? ইংলিশ চ্যানেলের দৈর্ঘ্য কত?
৪র্থ প্রশ্ন : উপমহাদেশে কোন ব্যক্তি একাধিকবার ইংলিশ চ্যানেল পাড়ি দেন? এবং সাঁতরে পার হতে হলে সাঁতারুরা মোট কত কি.মি. পথ পাড়ি দেয়?

👉আরো কিছু ছোটখাটো প্রশ্ন ছিল তবে মোটামুটি এতোটুকুই ছিল আমার ভাইবা অভিজ্ঞতা।কমন প্রশ্ন থাকা সত্ত্বেও ভাইবা যদিও খুব বেশি ভালো হয় নাই। আল্লাহ ভরসা এবং সকলের জন্য শুভকামনা।

আলমগীর চৌধুরী
প্রভাষক (উদ্ভিদবিদ্যা), ৪৩ তম বিসিএস।
পঞ্চগড় সরকারি মহিলা কলেজ,পঞ্চগড়

21/01/2025
✅ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ( ) এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি✅ Deadline: 25 Feb 2025✅ Apply: http://fid.teletalk.com.bd/
21/01/2025

✅ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ( ) এ বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি
✅ Deadline: 25 Feb 2025
✅ Apply: http://fid.teletalk.com.bd/

বাংলা‌ একাডেমি পুরস্কার।
03/01/2025

বাংলা‌ একাডেমি পুরস্কার।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when সরকারি আদেশসমূহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category