16/05/2026
আমাদের এসবের দরকার নেই, আমরা তেল কার্ড, চাঁদা কার্ড, দুর্নীতি কার্ড, উন্নয়ন কার্ড, চেতনা কার্ড ইত্যাদি দিয়ে আমাদের আন্তর্জাতিক পেমেন্ট রিসিভ করে হাওয়া ভবনের উন্নয়ন ঘটাবো।
আপনার স্বপ্নের ডিজিটাল রূপকার #InnoCraftIT
16/05/2026
আমাদের এসবের দরকার নেই, আমরা তেল কার্ড, চাঁদা কার্ড, দুর্নীতি কার্ড, উন্নয়ন কার্ড, চেতনা কার্ড ইত্যাদি দিয়ে আমাদের আন্তর্জাতিক পেমেন্ট রিসিভ করে হাওয়া ভবনের উন্নয়ন ঘটাবো।
আপনি কি আপনার ব্যবসাকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় করতে চান এবং একটি কার্যকর ওয়েবসাইট বানাতে চান? আমাদের এই কোর্স আপনাকে "website development" এবং "how to create a website" এর খুঁটিনাটি শিখিয়ে দেবে। "wordpress" এবং "ecommerce website" তৈরির মাধ্যমে আপনি আপনার ব্যবসা ডিজিটালভাবে পরিচালনা করতে পারবেন, সাথে শিখবেন "landing page" ডিজাইন এবং "domain hosting" সেটআপ। এই কোর্সের মাধ্যমে আপনি নিজের ব্যবসার "automation" নিশ্চিত করতে পারবেন, আর কারও উপর নির্ভর করতে হবে না।
30/04/2026
পিলিজ! 🥺
18/04/2026
🚀 Beginner to Online Seller
আপনি কি জীবনে কখনো ব্যবসা করেননি?
কিন্তু চাকরির বাইরে ইনকাম করতে চান?
অনলাইন ব্যবসা আসলে কী,
কোন মডেল আপনার জন্য ভালো,
কীভাবে ছোট করে শুরু করবেন—
এসব যদি পরিষ্কার না থাকে, তাহলে এই কোর্স আপনার জন্য।
🎯 এই কোর্স শেষে আপনি পারবেন:
✔ অনলাইন ব্যবসা বুঝতে
✔ নিজের জন্য সঠিক মডেল নির্বাচন করতে
✔ প্রথম প্রোডাক্ট আইডিয়া বের করতে
✔ ০ টাকা বা ১০,০০০ টাকা বাজেটে শুরু করতে
এটা শুধু কোর্স না—
এটা আপনার জীবনের প্রথম ব্যবসার রোডম্যাপ।
⚡ সিরিয়াসদের জন্য পরবর্তী ধাপে থাকবে
Advanced Pixel + Landing Page Training
এবং ওয়েবসাইট সেটআপে বিশেষ সহায়তা।
যারা সত্যিই শুরু করতে চান, তারাই কমেন্ট করুন “START” লিখে।
08/04/2026
সম্প্রতি ডার্ক ওয়েবে (Dark Web) বিআরটিএ-তে নিবন্ধিত ১ লাখেরও বেশি ড্রাইভিং লাইসেন্সধারীর ব্যক্তিগত তথ্য বিক্রির জন্য পোস্ট করা হয়েছে।
আশ্চর্যের বিষয় হলো, এই বিশাল ডেটাসেটের দাম হাঁকানো হয়েছে মাত্র ১২০০ ডলার!
07/04/2026
আজকাল আর পুরো টিমের উপর নির্ভর করতে হয় না।
Copywriter, Designer, Video Editor, Developer বা SEO Expert — সবাইকে AI দিয়ে রিপ্লেস করা যায়।
নিচে এমন AI টুলগুলোর লিংক দিলাম, যেগুলো ব্যবহার করলে তুমি একাই টিমের সবার কাজ করতে পারবে 👇
✍️ Copywriter লাগবে না
👉 https://claude.ai� — ইমেইল, অ্যাড কপি, ব্লগ, SEO কন্টেন্ট ও কন্টেন্ট প্ল্যানিং
🔎 Researcher প্রয়োজন নেই
👉 https://perplexity.ai� — সোর্সসহ নির্ভুল রিসার্চ
🎨 Designer ছাড়া ডিজাইন
👉 https://nanobanana.com� — প্রফেশনাল লেভেলের ডিজাইন ও ইলাস্ট্রেশন
🎬 Video Editor ছাড়া প্রো ভিডিও
👉 https://capcut.com� — ফোনেই সিনেমাটিক ভিডিও এডিট
💻 Developer ছাড়া ওয়েব/অ্যাপ
👉 https://cursor.com� — AI কোড এডিটর দিয়ে অ্যাপ/ওয়েব বানাও
📊 Presenter ছাড়াই প্রেজেন্টেশন
👉 https://gamma.app� — টপিক লিখলেই স্লাইড
🎙️ Voiceover Artist ছাড়াই ভয়েস
👉 https://elevenlabs.io� — মানুষের মতো ন্যাচারাল ভয়েস জেনারেট
📈 Data Analyst ছাড়াই ডেটা ইনসাইট
👉 https://claude.ai� — এক্সেল/ডেটা থেকে ইনসাইট বের করে নাও
🌍 Translator ছাড়া অনুবাদ
👉 https://deepl.com� — নিখুঁত ও প্রফেশনাল অনুবাদ
🖼️ Thumbnail Designer ছাড়া থাম্বনেইল
👉 https://ideogram.ai� — ক্লিক-বেইট থাম্বনেইল
🎵 Music Composer ছাড়া গান
👉 https://suno.com� — নিজের লিরিক দিয়ে অরিজিনাল মিউজিক
🤖 Customer Support ছাড়া চ্যাটবট
👉 https://chatgpt.com� — কাস্টম AI চ্যাটবট বানাও
🔥 আমি হয়তো আপনার মাসে অন্তত $15,000 সেভ করে দিলাম।
AI কে ভয় না পেয়ে — ব্যবহার করতে শিখো।
কারণ আগামী ৫ বছরে যারা AI ব্যবহার করবে না, তারা পিছিয়ে পড়বে।
💾 Save this post
📤 Share with your network
06/04/2026
“পৃথিবীতে যে যত অবুঝ, সে তত সুখী” — কথাটা কি পুরোপুরি ভুল?
আমরা যারা সবকিছু বিশ্লেষণ করি,
ডেটা দেখি, ভবিষ্যৎ ঝুঁকি ভাবি,
সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার চিন্তা করি—
তারা প্রায়ই মানসিকভাবে বেশি চাপে থাকি।
অতিরিক্ত সচেতনতা কখনো কখনো মানসিক ভার হয়ে দাঁড়ায়।
Overthinking productivity বাড়ায় না, বরং clarity কমিয়ে দেয়।
কিছু বিষয় আছে যা পুরোপুরি বোঝা সম্ভব না।
কিছু পরিস্থিতি আছে যা নিয়ন্ত্রণের বাইরে।
Professional growth গুরুত্বপূর্ণ,
কিন্তু mental peace তার চেয়েও গুরুত্বপূর্ণ।
সব বুঝতে হবে না।
সব নিয়ন্ত্রণ করতে হবে না।
কখনো কখনো “let go” করাও একটি বুদ্ধিমানের সিদ্ধান্ত।
স্মার্ট হওয়া ভালো।
কিন্তু সরলতা হারিয়ে ফেলা বুদ্ধিমানের কাজ নয়।
03/04/2026
সফল ব্যবসা এবং সঠিক চিকিৎসা, দুটোর মূলে কিন্তু একটাই মন্ত্র! 🩺🚀
একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে এবং একইসাথে ব্যবসার জগতে পথ চলতে গিয়ে আমি একটা অদ্ভুত মিল খুঁজে পেয়েছি।
চিকিৎসা বিজ্ঞানে আমরা বলি, "Treat the patient, not the disease." অর্থাৎ, কেবল উপসর্গ দেখে ওষুধ দিলে রোগ সারে না, রোগীর মূল সমস্যা বা 'রুট কজ' খুঁজে বের করতে হয়।
ঠিক একইভাবে, ব্যবসায় যখন সমস্যা দেখা দেয়, হোক সেটা সেলস কমে যাওয়া বা টিমের পারফরম্যান্স খারাপ হওয়া, তখন অস্থির হয়ে হাত-পা ছুড়লে সমাধান আসে না।
সেখানেও প্রয়োজন সঠিক ডায়াগনোসিস।
১. তড়িঘড়ি কোনো সমাধান নয়:
একজন রোগী এসে দ্রুত সুস্থ হতে চাইলেই যেমন আমি তাকে হাই-ডোজের ভুল ওষুধ দিতে পারি না, তেমনি ব্যবসায় সাময়িক লোকসান দেখলেই হুট করে স্ট্র্যাটেজি বদলে ফেলা বা হাল ছেড়ে দেওয়া বোকামি।
২. গভীরে যাওয়ার মানসিকতা:
গাছের পাতায় পানি ঢাললে যেমন ফল পাওয়া যায় না, শিকড়ে দিতে হয়; ব্যবসার ক্ষেত্রেও আপনার ব্র্যান্ডিং বা মার্কেটিং পলিসির গভীরের সমস্যাটা আগে বুঝতে হবে।
৩. সুস্থ হতে সময় লাগে:
ক্রনিক ডিজিজ যেমন রাতারাতি ভালো হয় না, তেমনি একটা ভেঙে পড়া ব্র্যান্ড বা ব্যবসা দাঁড় হতে সময় নেয়। এই সময়টাতে প্রয়োজন অটল ধৈর্য।
আমার উপলব্ধি:
আপনি ডাক্তার হোন কিংবা উদ্যোক্তা— আপনার কাজ হলো ধৈর্য ধরে সঠিক সমস্যাটি চিহ্নিত করা এবং নিয়ম মেনে প্রতিকার করা। সুসময়ে সবাই হাসে, কিন্তু প্রকৃত বিশেষজ্ঞ তিনিই— যিনি প্রতিকূল সময়ে শান্ত থেকে সঠিক 'প্রেসক্রিপশন' তৈরি করতে পারেন।
ব্যবসা হোক বা জীবন,
সঠিক সময়ে সঠিক পদক্ষেপই আপনাকে দীর্ঘমেয়াদী সাফল্য এনে দেবে।
— চিন্তাতে আমি যায়েদ
02/04/2026
কে ব্যবসা করতে পারবে কি না পারবে, এটা নির্ভর করে পুরোটা তার খারাপ সময়ের উপর।
আপনার একটা কথা মানতেই হবে— যে কোনো ব্যবসায়ী ব্যবসা শুরু করে অন্য সবার থেকে ভালো জীবনের জন্য। অনেকে দেখা যায়, প্রথম থেকেই অনেক ভালো ব্যবসা করে। এমনও হয় যে কয়েক কোটি টাকার মানুষও হয়ে যায়, কারণ প্রথম থেকেই কোনো কারণে তার ব্যবসা ভালো চলছিল।
সেই একই মানুষের যদি ব্যবসা খারাপ চলে, তখন সে গিভ আপ করে। অথচ সে কিন্তু কিছু দিন আগেও কোটি টাকা রেভিনিউ করেছিল।
তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, আমি মূলত কী বলতে চাইছি?
আমি মূলত বলতে চাইছি যে সাময়িক কোটি টাকা কামানো কখনো ব্যবসা হতে পারে না, বা ব্যবসার সূত্র হতে পারে না।
ব্যবসা আমার চোখে একটা নদীর মতো, যা প্রতিনিয়ত প্রবাহিত হয়। আর লাভ-লস হলো আমার চোখে পানির মতো। মানে হলো— নদীর সব কূলে গভীরতা সমান না।
মূল কথা হলো, নদীতে সব জায়গায় পানি বেশি থাকে না। অনেক স্থানে এত বেশি চর পড়ে যে হেঁটে হেঁটে নদী পারি দেওয়া যায়। আবার কিছু জায়গায় মনে হয় এটা নদী না, মরুভূমি— পানির নামমাত্র নেই কিছু স্থানে।
সেই একই নদী কিন্তু হঠাৎ করে প্লাবিতও হয়ে যায়।
— চিন্তাতে আমি যায়েদ
This is Not Business Motivation