Songjog / সংযোগ

Songjog / সংযোগ

Share

Institute * Publication * Organization

12/05/2026

সপ্তাহে সাতদিন কেন?
ছোটবেলায় অনেকেরই মনে হতো, সপ্তাহটা যদি একটু ছোট হতো তাহলে কতই না ভালো হতো! হয়তো স্কুলে কম যেতে হতো, অফিসের চাপও কিছুটা কম লাগতো। আবার অনেকের মনে প্রশ্ন জাগে, সাতই কেন? ছয় বা আট কেন নয়? পৃথিবীর প্রায় সব দেশ, ভাষা ও সংস্কৃতিতে কেন একই সাত দিনের সপ্তাহ প্রচলিত? আশ্চর্যের বিষয় হলো, এই ধারণার পেছনে রয়েছে হাজার বছরের পুরোনো জ্যোতির্বিজ্ঞান, ধর্মীয় বিশ্বাস এবং সভ্যতার ইতিহাস।

প্রাচীনকালে মানুষ সময় গণনার জন্য ঘড়ি বা আধুনিক ক্যালেন্ডারের উপর নির্ভর করতো না। তারা আকাশ পর্যবেক্ষণ করেই সময় বুঝতো। সূর্যের ওঠা-নামা, চাঁদের আকার পরিবর্তন এবং রাতের আকাশে দেখা বিভিন্ন জ্যোতিষ্ক ছিল তাদের সময় নির্ধারণের প্রধান মাধ্যম। বিশেষ করে প্রাচীন ব্যাবিলনীয়রা খালি চোখে দেখা সাতটি গুরুত্বপূর্ণ জ্যোতিষ্ককে বিশেষ মর্যাদা দিত। এগুলো ছিল সূর্য, চাঁদ, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি। তাদের বিশ্বাস ছিল, এই সাতটি জ্যোতিষ্ক মানুষের জীবন, প্রকৃতি এবং ভাগ্যের উপর প্রভাব ফেলে। সেখান থেকেই সময়কে সাত দিনের একটি চক্রে ভাগ করার ধারণা জনপ্রিয় হয়ে ওঠে।

পরে এই সাত দিনের ধারণা বিভিন্ন সভ্যতার মাধ্যমে পৃথিবীর নানা অঞ্চলে ছড়িয়ে পড়ে। ইহুদিদের ধর্মীয় বিশ্বাসে সাত দিনের একটি বিশেষ গুরুত্ব ছিল, যেখানে সপ্তম দিনকে বিশ্রামের দিন হিসেবে ধরা হতো। পরবর্তীতে রোমান সাম্রাজ্য এই সাত দিনের সপ্তাহকে আরও জনপ্রিয় করে তোলে। রোমানদের বিস্তৃত প্রভাবের কারণে ইউরোপজুড়ে সাত দিনের সপ্তাহ প্রতিষ্ঠিত হয়। এরপর খ্রিস্টধর্ম ও ইসলামের বিস্তারের মাধ্যমে এটি ধীরে ধীরে পুরো পৃথিবীতে স্বীকৃতি পায়।

ইংরেজি দিনের নামগুলোর দিকেও তাকালে দেখা যায়, এগুলোর পেছনে লুকিয়ে আছে পুরাণ ও জ্যোতির্বিজ্ঞানের মিশ্র ইতিহাস। Sunday এসেছে Sun’s Day থেকে, অর্থাৎ সূর্যের দিন। Monday এসেছে Moon’s Day থেকে, অর্থাৎ চাঁদের দিন। Saturday এসেছে Saturn’s Day থেকে, অর্থাৎ শনি দেবতার দিন। অন্যদিকে Tuesday, Wednesday, Thursday এবং Friday এসেছে ইউরোপীয় ও নর্স পুরাণের বিভিন্ন দেবতার নাম থেকে। যেমন Tuesday এসেছে যুদ্ধের দেবতা Tiw-এর নাম থেকে, Wednesday এসেছে Odin বা Woden-এর নাম থেকে, Thursday এসেছে বজ্রের দেবতা Thor-এর নাম থেকে এবং Friday এসেছে Freya বা F***g নামের দেবীর নাম থেকে।

মজার বিষয় হলো, আমাদের বাংলা দিনের নামগুলোর সাথেও আকাশের গভীর সম্পর্ক রয়েছে। বাংলা ভাষায় সপ্তাহের সাত দিনের নাম এসেছে সংস্কৃত ও জ্যোতিষশাস্ত্র থেকে। রবিবারের “রবি” মানে সূর্য, সোমবারের “সোম” মানে চাঁদ। একইভাবে মঙ্গলবার এসেছে মঙ্গল গ্রহ থেকে, বুধবার বুধ গ্রহ থেকে, বৃহস্পতিবার বৃহস্পতি, শুক্রবার শুক্র এবং শনিবার শনি গ্রহের নাম অনুসারে। অর্থাৎ ইংরেজি ও বাংলাদুই ভাষাতেই দিনের নামের শিকড় গিয়ে মিশেছে আকাশ ও জ্যোতিষ্কের সঙ্গে।

ইতিহাসে অবশ্য ভিন্ন ধরনের সপ্তাহ চালুর চেষ্টাও হয়েছিল। প্রাচীন মিশরে ১০ দিনের কাজের চক্রের প্রচলন ছিল। আবার ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে ১০ দিনের সপ্তাহ চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে মানুষ শেষ পর্যন্ত সাত দিনের সপ্তাহকেই সবচেয়ে কার্যকর ও সহজ বলে গ্রহণ করে। ধীরে ধীরে এটিই আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়।

আজ আমরা যেভাবে রবিবারের ছুটির অপেক্ষা করি, কিংবা সোমবারকে নতুন ব্যস্ততার শুরু হিসেবে দেখি, তার পেছনে লুকিয়ে আছে হাজার বছরের পুরোনো সভ্যতার ইতিহাস, আকাশ পর্যবেক্ষণ আর মানুষের সময়কে বোঝার চেষ্টা। পৃথিবীর মানুষ ভাষা, সংস্কৃতি ও ধর্মে যতই ভিন্ন হোক না কেন, সবার ক্যালেন্ডারে কিন্তু একই সাত দিন ঘুরে ফিরে আসে।

লেখাঃ সাবরিনা মোহাম্মদ আমিন (https://www.facebook.com/wwsabrin)

#সপ্তাহের_সাত_দিন #সাধারণ_জ্ঞান #ইতিহাস

#দৃশ্যকাল (https://www.facebook.com/drishokal) #সংযোগ (https://www.facebook.com/songjog.net)

Why Are There Seven Days in a Week?

When we were kids, many of us probably wished the week was a little shorter! Maybe we would have fewer school days and less homework. But have you ever wondered why a week has exactly seven days? Why not six or eight? Almost every country and culture in the world follows the same seven-day week. The reason behind this comes from ancient astronomy, religion, and human history.

Long ago, people did not have clocks or modern calendars. They understood time by watching the sky. The rising and setting of the sun, the changing shape of the moon, and the movement of bright objects in the night sky helped them measure time. The ancient Babylonians gave special importance to seven objects they could see in the sky: the Sun, the Moon, Mercury, Venus, Mars, Jupiter, and Saturn. They believed these heavenly bodies influenced human life and nature. From this idea, they divided time into a cycle of seven days.

Later, the seven-day week spread to different civilizations. In Jewish tradition, the seventh day was considered a holy day of rest. The Roman Empire also adopted the seven-day system and helped spread it across Europe. As Christianity and Islam expanded, the seven-day week gradually became accepted around the world.

The names of the days in English also have connections with astronomy and mythology. Sunday means the Sun’s day, Monday means the Moon’s day, and Saturday comes from Saturn’s day. The other days come from the names of gods in European and Norse mythology. Tuesday comes from Tiw, the god of war. Wednesday comes from Woden or Odin. Thursday comes from Thor, the god of thunder. Friday comes from Freya or F***g, a goddess.

Interestingly, the Bengali names of the days are also connected to planets and heavenly bodies. “Robibar” comes from “Rabi,” meaning the Sun. “Shombar” comes from the Moon. Tuesday is named after Mars, Wednesday after Mercury, Thursday after Jupiter, Friday after Venus, and Saturday after Saturn. So both English and Bengali day names are linked to the sky and astronomy.

There were also attempts in history to create different types of weeks. Ancient Egypt once used a 10-day work cycle. During the French Revolution, France also tried a 10-day week. However, people found the seven-day week easier and more practical, so it remained popular and eventually became the international standard.

Today, when we wait for the weekend or feel busy on Monday mornings, we are actually following a system that comes from thousands of years of human history and sky observation. Even though people around the world speak different languages and follow different cultures, everyone still shares the same seven days of the week.

Writing : Sabrina Mohammad Amin



(https://www.facebook.com/drishokal)
(https://www.facebook.com/songjog.net)

Photos from Songjog / সংযোগ's post 04/05/2026

The photography competition and exhibition titled “Inclusive Societies: Free and Independent Press”, funded by the Nordic Council of Ministers, was held at the Royal Norwegian Ambassador's Residence in Dhaka on 3 May 2026.

Photo: Abid RC

02/05/2026

মিট দ্যা ফটোগ্রাফার সেশন
অতিথি বক্তা: আলোকচিত্রী হাসান সাইফুদ্দিন চন্দন

ফটোগ্রাফি কোর্স, ১১তম আবর্তনের ক্লাস
বিশ্বসাহিত্য কেন্দ্র, আলোর ইশকুল কার্যক্রম
২ মে ২০২৬, ঢাকা ।

Photo: Mesbah Sumon

01/05/2026

#

28/04/2026

ছোট প্রানী, বড় পরিবেশগত প্রভাব

Pollinators বা পরাগায়নকারী প্রানী যেমন মৌমাছি, প্রজাপতি ও গুবরে পোকা এই ছোট ছোট প্রাণীগুলো শুধু প্রকৃতির সৌন্দর্য বর্ধনের জন্য বা মানুষ্জনকে হুল ফোটানোর জন্য নয় বরং প্রাণীগুলোই নীরবে প্রাকৃতিক পরিবেশকে টিকিয়ে রাখছে। অনেক সময় এদের গুরুত্ব বোঝা যায়না, কিন্তু প্রকৃতপক্ষে এদের ছাড়া বাস্তুতন্ত্রকে স্থিতিশীল রাখা প্রায় অসম্ভব।

এই পরাগায়নকারীরা উদ্ভিদের প্রজননে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের মাধ্যমে নতুন গাছ জন্মায়, বনভূমি ও ঘাসভূমি টিকে থাকে, এবং প্রাকৃতিক সবুজ আচ্ছাদন টিকে থাকে। এই উদ্ভিদ থেকেই তৈরি হয় ফল, বীজ ও পাতা, যা অসংখ্য তৃণভোজী প্রাণীর প্রধান খাদ্য এবং তাদের বেঁচে থাকার ভিত্তি।

যদি মৌমাছি, প্রজাপতি, গুবরে পোকা জাতীয় প্রানীর সংখ্যা কমে যায়, তাহলে প্রথমেই উদ্ভিদের পুনর্জন্ম ও বৈচিত্র্য হ্রাস পাবে। ফলে তৃণভোজী প্রাণীরা পর্যাপ্ত খাদ্য পাবে না এবং তাদের সংখ্যা কমে যাবে। এর ফলে পরবর্তী ধাপে মাংসাশী প্রাণীরাও খাদ্য সংকটে পড়বে, কারণ তারা তৃণভোজীদের ওপর নির্ভরশীল। এভাবে ধাপে ধাপে পুরো খাদ্যচক্র দুর্বল হয়ে পড়ে এবং এক সময় ভেঙে পড়ার ঝুঁকিতে পড়ে।

দীর্ঘমেয়াদে এই প্রভাব শুধু খাদ্যচক্রেই সীমাবদ্ধ থাকে না , এটি পুরো পরিবেশের ভারসাম্যকে নষ্ট করে। বনভূমি ক্ষতিগ্রস্ত হয়, জীববৈচিত্র্য কমে যায়, এবং বাস্তুতন্ত্র ধীরে ধীরে অস্থিতিশীল হয়ে ওঠে এবং প্রাকৃতিক ভারসাম্য সম্পুর্ন বিলীন হয়ে যেতে পারে।

তাই মৌমাছি, প্রজাপতি ও বিটলের মতো ক্ষুদ্র পরাগায়নকারীদের রক্ষা করা মানে শুধু কিছু প্রাণীকে বাঁচানো নয়, বরং পুরো খাদ্যচক্র, জীববৈচিত্র্য এবং আমাদের পরিবেশের ভবিষ্যৎকে টিকিয়ে রাখা।

লেখা ও ছবিঃ সাবরিনা মোহাম্মদ আমিন

#পরাগায়নকারী #খাদ্য_শৃঙ্খল # বাস্তুতন্ত্র #প্রকৃতি_রক্ষা

#দৃশ্যকাল (https://www.facebook.com/drishokal)
#সংযোগ (https://www.facebook.com/songjog.net)

Pollinators such as bees, butterflies, and beetles are not just small creatures that add beauty to nature or sting humans. In reality, these tiny animals quietly help keep the natural environment alive and balanced. We often do not realize their importance, but without them, it is almost impossible to keep ecosystems stable.
These pollinators play a key role in plant reproduction. Because of them, new plants grow, forests and grasslands survive, and green cover is maintained. From these plants come fruits, seeds, and leaves, which are the main food for many herbivores and the basis of their survival.

If the number of pollinators like bees, butterflies, and beetles decreases, the first impact will be on plant growth and diversity. As a result, herbivores will not get enough food, and their population will decrease. This will then affect carnivores, as they depend on herbivores for food. In this way, step by step, the whole food chain becomes weak and may eventually collapse.

In the long term, this impact is not limited to the food chain. It damages the balance of the entire environment. Forests are harmed, biodiversity decreases, and ecosystems slowly become unstable. In the worst case, the natural balance may completely disappear.

Therefore, protecting small pollinators like bees, butterflies, and beetles does not just mean saving a few species, it means protecting the entire food chain, biodiversity, and the future of our environment.



Writing and Photograph: Sabrina Mohammad Amin

(https://www.facebook.com/drishokal)
(https://www.facebook.com/songjog.net)

27/04/2026

মিট দ্য ফটোগ্রাফার
অতিথি বক্তা: আলোকচিত্রী ডা. মো. রশিদ উন নবী

ফটোগ্রাফি কোর্স, ১১তম আবর্তনের ক্লাস
বিশ্বসাহিত্য কেন্দ্র, আলোর ইশকুল কার্যক্রম
২৫ এপ্রিল ২০২৬, ঢাকা ।

Photo: Arnob Rahman

26/04/2026

WE MOURN

World-renowned photographer
RAGHU RAI
18 December 1942 - 26 April 2026

21/04/2026

প্রতি বছর ২২ এপ্রিল সারা বিশ্বের মানুষ পৃথিবীর যত্ন নেওয়ার জন্য একসাথে হয়ে পৃথিবী দিবস বা ধরিত্রি দিবস অথবা Earth Day পালন করে। এটি শুধু একটি দিবস কিন্তু শক্তিশালী ভাবে আমাদের স্মরণ করিয়ে দেয় যে পৃথিবীই আমাদের একমাত্র বাসস্থান, এবং একে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। Earth Day শুরু হয় ১৯৭০ সালে, যখন মার্কিন সিনেটর Ga***rd Nelson পরিবেশ দূষণ ও ক্ষতি সম্পর্কে সচেতনতা তৈরি করেন।

প্রতি বছর Earth Day একটি নির্দিষ্ট থিম নিয়ে উদযাপিত হয়, যেখানে জলবায়ু পরিবর্তন, দূষণ এবং টেকসই জীবনযাপনের মতো বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া হয়। এই বছরের বার্তা হলো "Our Power, Our Planet" অর্থাৎ, আমাদের এই পৃথিবীই আমাদের শক্তি। তাই আমাদের নিজ শক্তি ধরে রাখা উচিত

২২ এপ্রিল Earth Day ১৯০টিরও বেশি দেশে উদযাপিত হয়, যেখানে এক বিলিয়নেরও বেশি মানুষ অংশগ্রহণ করে। আমাদের ছোট ছোট কাজ, যেমন বর্জ্য কমানো, বিদ্যুৎ সাশ্রয় করা, বা গাছ লাগানো এসব যে বড় পরিবর্তন আনতে পারে তা এই দিবসে আলোচনা করা হয়। Earth Day শুধু একটি দিনের জন্য নয়, এটি প্রতিদিন আমাদের অভ্যাসে পরিণত হওয়া উচিত।
আমাদের প্রতি দিবস ই হোক, পৃথিবী দিবস।🌏

#পৃথিবি_দিবস_২০২৬ #আর্থ_ডে #ধরিত্রি_দিবস #পৃথিবী

#দৃশ্যকাল (https://www.facebook.com/drishokal)
#সংযোগ (https://www.facebook.com/songjog.net)

লেখাঃ সাবরিনা মোহাম্মদ আমিন (https://www.facebook.com/wwsabrin)

Every year on April 22, people around the world come together to take care of the Earth. This day is called Earth Day. It reminds us in a strong way that Earth is our only home, and it is our duty to protect it. Earth Day started in 1970, when U.S. Senator Ga***rd Nelson raised awareness about pollution and harm to the environment.

Every year, Earth Day has a special theme. It focuses on important issues like climate change, pollution, and sustainable living. This year’s message is “Our Power, Our Planet,” which means our planet is our strength, so we should protect it.

On April 22, Earth Day is celebrated in more than 190 countries, with over a billion people taking part. This day shows that small actions like reducing waste, saving electricity, and planting trees, can bring big changes.

Earth Day is not just for one day; it should become a part of our everyday life.
Let every day be Earth Day. 🌏



(https://www.facebook.com/drishokal)
(https://www.facebook.com/songjog.net)

Writing: Sabrina Mohammad Amin (https://www.facebook.com/wwsabrin)

19/04/2026

ফটোগ্রাফি কোর্স, ১১তম আবর্তনের ক্লাস
আলোর ইশকুল, বিশ্বসাহিত্য কেন্দ্র
১৮ এপ্রিল ২০২৬, ঢাকা ।

Photo: Arnob Rahman

Photos from Songjog / সংযোগ's post 11/04/2026

ফটোগ্রাফি কোর্স, ১১তম আবর্তন
আলোর ইশকুল, বিশ্বসাহিত্য কেন্দ্র
১১ এপ্রিল ২০২৬, ঢাকা ।

Photo: Mesbah Sumon

# # # # #

09/04/2026

আমরা শোকাহত
চিত্রশিল্পী ও শিল্প নির্দেশক
তরুণ ঘোষ
২০ আগস্ট ১৯৫৩ - ৮ এপ্রিল ২০২৬

#

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Dhaka
1000