Jani's Academy
It is a place where you can develop your ayurvedic skill and knowledge.
Resin art !!
জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমি ( নাটা ), গাজীপুর ।
১২/১/২৬
২০২৬ সালে নিজের ত্বককে দিন
প্রকৃতির ছোঁয়া আর আয়ুর্বেদের শক্তি 🌱
প্রাকৃতিক স্কিন কেয়ারের পথে আমাদের সাথেই থাকুন।
🌼 Happy New Year 2026 🌼
10/08/2025
BARI Class er Output
Feeling great and blessing to present my passion in front of lot's of agriculture scientist. ❤️
30/07/2025
গত ২৮ জুলাই ২০২৫ ব্র্যাক ব্যাংকের হেড অফিস অনিক টাওয়ারে অনুষ্ঠিত হলো 'উদ্যোগTARA: ডিজিটাল অন্ট্রাপ্রেনরিয়াল স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ'।
১০০ জন নারী উদ্যোক্তার অংশগ্রহণে দিনব্যাপী চলা এই ওয়ার্কশপের মূল বিষয় ছিল, ব্যবসার সমৃদ্ধি ও প্রসারের লক্ষ্যে নারী উদ্যোক্তারা কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে প্রোডাক্ট ডিজাইন, কন্টেন্ট ক্রিয়েশন, মার্কেটিং অটোমেশন, ব্র্যান্ডিং অপটিমাইজেশনসহ এআই-সংক্রান্ত ডিজিটাল দুনিয়ার আরও অনেক প্রয়োজনীয় টিপস।
এই কর্মশালার লার্নিং পার্টনার হিসেবে ছিল বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, যারা ৫ জন ইন্ডাস্ট্রি এক্সপার্টদের মাধ্যমে দক্ষতার সাথে প্রশিক্ষণ দিয়েছেন।
#আস্থাঅবিচল
17/04/2025
আজ চমৎকার একটি সেমিনার উপভোগ করলাম এস এম ই ফাউন্ডেশন এর সাথে।
SME Foundation-এর উদ্যোগে ১৭ এপ্রিল ২০২৫, বাংলাদেশ ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট (BIM), ঢাকায় “এসএমইদের উৎপাদনশীলতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (𝐀𝐈) এর ভূমিকা” শীর্ষক সেমিনার আয়োজিত হয়। সেমিনারে উপস্থাপন করা হয় কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বাংলাদেশের এসএমই খাতকে আরো আধুনিক, দক্ষ এবং প্রতিযোগিতামূলক করে তুলতে পারে। ডিজিটাল যুগে এসএমই খাতে টিকে থাকতে হলে শুধু উৎপাদন নয়, পুরো ব্যবসায়িক প্রক্রিয়াতেই প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। কৃত্রিম বুদ্ধিমত্তা—যেমন অটোমেশন, ডাটা বিশ্লেষণ, কাস্টমার সার্ভিস, মার্কেটিং অপটিমাইজেশন ইত্যাদিতে—একটি বিপ্লব নিয়ে এসেছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ওবায়দুর রহমান, সচিব শিল্প মন্ত্রণালয় এবং বিশেষ অতিথি জনাব রশিদুল হাসান, মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বিআইএম। সভায় সভাপতিত্ব করেন জনাব মো. মুসফিকুর রহমান, চেয়ারপার্সন এসএমই ফাউন্ডেশন। সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব আনোয়ার হোসেন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক এসএমই ফাউন্ডেশন। ফাউন্ডেশনের তথ্য প্রযুক্তিগত কার্যক্রম বিষয়ে উপস্থাপনা করেন জনাব ফারজানা খান, উপব্যবস্থাপনা পরিচালক এসএমই ফাউন্ডেশন। এসএমইদের উৎপাদনশীলতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এর ভূমিকা বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপনা করেন ড. মো. রোকনুজ্জামান, অধ্যাপক, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
এই সেমিনারের মূল উদ্দেশ্য হলো দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (SMEs) মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সম্পর্কিত ধারণা ও ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা, যাতে তারা উৎপাদনশীলতা বৃদ্ধি, সিদ্ধান্ত গ্রহণে ডেটা ব্যবহার, এবং ব্যবসায়িক কার্যক্রমে প্রযুক্তির সঠিক ব্যবহার করতে পারে। এতে অংশগ্রহণ করে দেশের বিভিন্ন খাতের এসএমই উদ্যোক্তা, স্টার্টআপ প্রতিনিধি, প্রযুক্তি পরামর্শক, নীতিনির্ধারক, গবেষক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।
16/04/2025
প্রত্যেকটি স্টুডেন্টের নতুন কিছু শিক্ষার প্রতি আগ্রহ ও তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাকে অত্যন্ত আনন্দিত করেছে।
তাদেরকে শেখানো হয়েছে রেইজিং আর্ট, বিভিন্ন ধরনের উপটান, ফ্লাওয়ার অয়েল, কুমকুমাদি অয়েল ও সাবান তৈরি করা। এছাড়াও তারা শিখেছে প্রত্যেকটি পন্যের মূল্য নির্ধারণ, বাজারজাতকরণ, প্যাকেজিং ও ব্র্যান্ডিং সম্পর্কে। আমি আশা করছি তাদের এই অর্জিত জ্ঞান একজন সফল উদ্যোক্তা হতে সাহায্য করবে।
23/08/2024
সশরীরে না পারেন অনুদান দিয়ে হলেও বন্যার্তদের পাশে থাকুন, সকলের বিশ্বস্ত আস সুন্নাহ ফাউন্ডেশন এর মাধ্যমে।
বিকাশ এ পাঠানোর নিয়ম: বিকাশ থেকে একটু নিচে স্ক্রল করে ডোনেশন অপশন এ ক্লিক করে আস সুন্নাহ ফাউন্ডেশন এ যান। তারপর আপনার নাম ইমেইল আর টাকার পরিমাণ লিখে পাঠিয়ে দিন।
অগ্রিম ধন্যবাদ।
#বন্যা২০২৪
Please stop student's killing
🇧🇩
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Dhaka