আমরা, উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর কয়েকজন শিক্ষার্থী, মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ন "জেন্ডার সচেতনতা প্রশিক্ষণ কার্যক্রম" শুরু করতে যাচ্ছি। মাধ্যমিক শ্রেনীর পাঠ্যপুস্তকে "জেন্ডার" বিষয়ক পাঠ না রাখায় শিক্ষার্থীরা জেন্ডার সম্বন্ধে যথেষ্ট ধারণা পায় না, যা পরবর্তীতে সমাজ গঠন, চরিত্র গঠন এবং সমাজে 'জেন্ডারচর্চার' প্রচলিত আদর্শকেই পুনঃপ্রতিষ্ঠা করে। তাই, আমাদের লক্ষ্য পাঠ্য পুস্তকে জেন্ডার পাঠ অন্তর্ভূক্তিকে সমর্থন করে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে "জেন্ডার সচেতনতা প্রশিক্ষণ কার্যক্রম" বিস্তার করা। আমরা বিশ্বাস করি, আমাদের চার বছরের জেন্ডার শিক্ষা আমাদের অনন্য এ উদ্যোগের পাথেয়। আমাদের উদ্দেশ্য শিক্ষার্থী এবং আগ্রহী ব্যক্তিবর্গের কাছে 'জেন্ডার' ধারণা পৌছে দেয়া। আপনার আন্তরিক সাহায্য, মতামত এবং পরামর্শ প্রাপ্তির আকাঙ্ক্ষা আমাদের সবসময়।