জব প্রিপারেশন ও আইটি শিক্ষা

জব প্রিপারেশন ও আইটি শিক্ষা

Share

বিসিএস ,আইবিএ ,ব্যাংক ,চাকুরীর প্রিপারেশন নিয়ে আমাদের পথচলা | এছারাও আইটি রিলেটেড সব শিক্ষা নিন |

Photos from জব প্রিপারেশন ও আইটি শিক্ষা's post 28/01/2026



বিজ্ঞপ্তির সোর্সঃ অফিসিয়াল ওয়েবসাইট join.army.mil.bd ও দৈনিক ইত্তেফাক, ২৩ জানুয়ারি ২০২৬

অনলাইনে আবেদন শুরুর সময়ঃ ২৩ জানুয়ারি ২০২৬
আবেদনের শেষ সময়ঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আবেদনের পদ্ধতিঃ অনলাইন
আবেদনের লিংকঃ join.army.mil.bd

07/09/2025

📢গণিতের বেসিক যাদের দূর্বল তাদের জন্য এন্টিবায়োটিক.......
📢 ১১০টি বেসিক সূত্র ও সংজ্ঞা:
১। গুণফল = গুণ্য × গুণক।
২। গুণক = গুণফল ÷ গুণ্য।
৩। গুণ্য= গুণফল ÷ গুণক
⏩ নিঃশেষে বিভাজ্য হলে...
৪।ভাজক= ভাজ্য÷ ভাগফল।
৫। ভাগফল = ভাজ্য ÷ ভাজক।
৬। ভাজ্য = ভাজক × ভাগফল।
⏩ নিঃশেষে বিভাজ্য না হলে...
৭। ভাজ্য= ভাজক × ভাগফল + ভাগশেষ।
৮। ভাজক= (ভাজ্য— ভাগশেষ) ÷ ভাগফল।
৯।ভাগফল = (ভাজ্য — ভাগশেষ)÷ ভাজক।
১০। গড়= রাশিগুলোর যোগফল ÷ রাশিগুলোর সংখ্যা।
১১। লাভ = বিক্রয়মূল্য — ক্রয়মূল্য।
১২। ক্ষতি = ক্রয়মূল্য — বিক্রয়মূল্য।
১৩। ৫৯০০ ÷ ১০০ = ৫৯
১৪। ১×.১×.০১×.০০১= ০.০০০০০১
১৫। ১০০০ গ্রাম = ১ কিলোগ্রাম।
১৬। ১০ কুইন্টাল = ১ মেট্রিক টন।
১৭। ১ কুইন্টাল= ১০০ কিলোগ্রাম (কেজি)।
১৮। ১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম (কেজি)।
১৯। ১ এয়র = ১০০ বর্গমিটার।
২০। ১ হেক্টর = ১০০০০ বর্গমিটার।
২১। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ।
২২। সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা।
২৩। ত্রিভুজের ক্ষেত্রফল = ( ভূমি × উচ্চতা) ÷২
২৪। দৈর্ঘ্য = ক্ষেত্রফল ÷ প্রস্থ।
২৫। প্রস্থ = ক্ষেত্রফল ÷ দৈর্ঘ্য।
২৬। ভূমি = ( ক্ষেত্রফল × ২) ÷ উচ্চতা।
২৭। উচ্চতা = ( ক্ষেত্রফল ×২) ÷ ভূমি।
২৮। পরিসীমা = ২ × ( দৈর্ঘ্য + প্রস্থ)।
২৯। জনসংখ্যার ঘনত্ব = জনসংখ্যা ÷ আয়তন।
৩০। আয়তন = জনসংখ্যা ÷ ঘনত্ব।
৩১। ঘনত্ব = জনসংখ্যা ÷ আয়তন।
৩২। জনসংখ্যা = ঘনত্ব × আয়তন।
৩৩। ভাগ কী?
উত্তরঃ ভাগ হলো পুনঃ পুনঃ বিয়োগ।
৩৪। খোলা বাক্য কাকে বলে?
উত্তরঃ যখন কোনো বাক্যের সত্য না মিথ্যা যাচাই করা যায় না তাকে খোলা বাক্য বলে।
৩৫। গাণিতিক বাক্য কাকে বলে?
উত্তরঃ যখন কোনো বাক্যের সত্য না মিথ্যা যাচাই করা যায় তাকে গাণিতিক বাক্য বলে।
৩৬। অক্ষর প্রতিক কী?
উত্তরঃ অজানা সংখ্যা নির্দেশক করতে যে বিশেষ প্রতীক বা অক্ষর ব্যবহার করা হয় তাকে অক্ষর প্রতীক বলে।
৩৭। গাণিতিক প্রতীক কী?
উত্তরঃ গণিতে যে প্রতীক ব্যবহার করা হয় তাই গাণিতিক প্রতীক।
৩৮। সংখ্যা প্রতীক কয়টি ও কী কী?
উত্তরঃ সংখ্যা প্রতীক ১০টি। যথা- ০,১,২,৩,৪,৫,৬,৭,৮,৯
৩৯। প্রক্রিয়া প্রতীক কয়টি ও কী কী?
উত্তরঃ ৪টি যথা- +, —, × ,÷
৪০। সম্পর্ক প্রতীক কয়টি ও কী কী?
উত্তরঃ সম্পর্ক প্রতীক অনেক আছে তবে প্রাথমিকে ব্যবহৃত সম্পর্ক প্রতীক ৬ টি যথা—
<
=
>
= (Greater than or equal)
=‌/ ( Not equal)

07/09/2025

#সন্ধি_বিচ্ছেদঃ
১. সন্ধি কাকে বলে ?
উত্তর : পরস্পর সন্নিহিত
দু'বর্ণের মিলনকে সন্ধি
বলে।
২. সন্ধি কত প্রকার ও কী
কী? উত্তরঃ সন্ধি তিন
প্রকার। যথা ১) স্বরসন্ধি, ২)
ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ
সন্ধি।
৩. সন্ধান এর সন্ধি বিচ্ছেদ
কর। উত্তর : সম্+ধান।
৪. কৃৎ+অনত্ম এর সন্ধি বিচ্ছেদ
কোনটি ? উত্তর : কৃদনত্ম।
৫. সন্ধি ব্যাকরণের কোন
অংশে আলোচিত হয়? উত্তর :
ধ্বনিতত্বে।
৬. প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি
কোন নিয়মে হয়ে থাকে?
উত্তর : সমীভবনের নিয়মে।
৭. সন্ধির উদ্দেশ্য কি? উত্তর :
স্বাভাবিক উচ্চারণে
সহজপ্রবণতা।
৮. তৎসম সন্ধি মূলত_ উত্তর : বর্ণ
সংযোগের নিযম।
৯. স্বরসন্ধি কাকে বলে?
উত্তর : স্বরসন্ধির সাথে
স্বরসন্ধির যে সন্ধি হয়
তাকে স্বরসন্ধি বলে।
১০. যাচ্ছেতাই এর সন্ধি
বিচ্ছেদ কী? উত্তর : যা
+ইচ্ছে+তাই।
১১. ব্যঞ্জন সন্ধি কাকে বলে?
স্বরে আর ব্যঞ্জনে, ব্যঞ্জনে ও
ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে ও স্বরে
যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন
সন্ধি বলে।
১২. প্রকৃত বাংলা ব্যঞ্জন
সন্ধি মূলত কোন নিয়মে হয়ে
থাকে?
উত্তর : সমীভবন এর নিয়মে।
১৩. ব্যঞ্জনসন্ধি মূলত কোন
রীতিতে সীমাবদ্ধ? উত্তর :
কথ্য রীতিতে।
১৪. বাংলা ভাষার তৎসম
সন্ধি কত প্রকার? উত্তর : তিন
প্রকার।
১৫. মহার্ঘ্য কোন ধরনের
সন্ধি? উত্তর : তৎসম সন্ধি।
১৬. নিপাতনে সিদ্ধ সন্ধি
কাকে বলে?
উত্তর : যেসব সন্ধি কোন
নিয়মানুসারে হয় না
তাকে নিপাতনে সিদ্ধ
সন্ধি বলে।
১৭. প্রৌঢ় শব্দটির সন্ধি
বিচ্ছেদ কোনটি? উত্তর : প্র
+উঢ়।
১৮. ব্যঞ্জন সন্ধিকে কত ভাগে
ভাগ করা যায়? উত্তর : তিন
ভাগে।
১৯. বিসর্গ সন্ধিকে কয়
ভাগে ভাগ করা যায়? উত্তর :
দুই ভাগে।
২০. বিসর্গ সন্ধি কোন
সন্ধির অনত্মর্গত? উত্তর : ব্যঞ্জন
সন্ধির।
২১. বিসর্গ সন্ধির
প্রকারভেদগুলো কি কি?
উত্তর : র জাত বিসর্গ এবং স
জাত বিসর্গ।
২২. বিসর্গ সন্ধি কিসের
সংৰিপ্ত রূপ? উত্তর : র্ ও স্ এর।
২৩. বাচস্পতি এর সন্ধি
বিচ্ছেদ কোনটি ? উত্তর :
বাঃ + পতি।
২৪. তৎসম সন্ধি কোন নিয়মে
হয়ে থাকে? উত্তর : সংস্কৃত
নিয়মে।
২৫. সন্ধির উদ্দেশ্যে কী?
উত্তর : ধ্বনিগত মাধুর্য সাধন।
২৬. স্বরসন্ধির নিয়ম কী?
উত্তর : দুটো সন্ধিহিত
স্বরের একটির লোপ হয়।
২৭. সন্ধি করার নিয়ম নেই
কোন সময়?
উত্তর : যে ৰেত্রে আয়াসের
লাঘব হয় কিন্তু ধ্বনি মাধুর্য
রৰিত হয় না সেৰেত্রে।
২৮. সন্ধি অর্থ কী? উত্তর :
মিলন।
২৯. প্রকৃত বাংলা ব্যঞ্জন
সন্ধি কোন রীতিতে
সীমাবদ্ধ? উত্তর : চলিত
ভাষায়।
৩০. দু্যলোক এর সন্ধি
বিচ্ছেদ কোনটি? উত্তর :
দির+লোক।
৩১. পরীৰা এর সন্ধি
বিচ্ছেদ কোনটি? উত্তর :
পরি+ঈৰা।
৩২. মনীষা এর সন্ধি
বিচ্ছেদ কোনটি? উত্তর :
মনঃ+ঈষা।
৩৩. পতঞ্জলি এর সন্ধিবিচ্ছেদ
কোনটি? উত্তর : পতৎ+অঞ্জলি।
৩৪. কুল+অটা এর সন্ধি সাধিত
শব্দ কোনটি? উত্তর : কুলটা।
৩৫. দিগনত্ম এর সন্ধি
বিচ্ছেদ কোনটি? উত্তর :
দিক+অনত্ম।
৩৬. উদ্ধাস এর সন্ধিবিচ্ছেদ
কোনটি? উত্তর : উৎ+শ্বাস।
৩৭. নীরব এর সন্ধি বিচ্ছেদ
কোনটি? উত্তর : নিরঃ রব।
৩৮. পুনরায় এর সন্ধি বিচ্ছেদ
কোনটি? উত্তর : পুনঃ+আয়।
৪০. নিচের কোনটি
নিয়মানুসারে হয় না? উত্তর
: পরস্পর।
৪১. স জাত বিসর্গ সন্ধির
উদাহরণ ? উত্তর : স জাত
বিসর্গ সন্ধির।
৪২. পর্যনত্ম এর সন্ধি বিচ্ছেদ
কোনটি? উত্তর : পরি+অনত্ম।
৪৩. অতীত কোন সন্ধির
উদাহরণ? উত্তর : অতি+ইত।
৪৪. একাদশ কোন সন্ধির
উদাহরণ? উত্তর : নিপাতনে
সিদ্ধ সন্ধি।
৪৫. আশীর্বাদ কোন সন্ধির
উদাহরণ? উত্তর : আশি+বাদ।
৪৬. 'নমস্কার' শব্দের সন্ধি
বিচ্ছেদ কোনটি? উত্তর :
নমঃ+কার।
৪৭. 'দুস্থ' এর সন্ধি বিচ্ছেদ
কোনটি ? উত্তর : দুঃ+খ।
৪৮. 'শীতার্ত' শব্দটির সন্ধি
বিচ্ছেদ কোনটি? উত্তর :
শীত+আর্ত।
৪৯. 'সংলাপ' শব্দটির
সন্ধিবিচ্ছেদ কোনটি?
উত্তর : সম্ + লাপ।
৫০. ষোড়স শব্দের
সন্ধিবিচ্ছেদ কোনটি ?
উত্তর : ষট্ + দশ।
৫১. 'মৃন্ময়' এর সন্ধি বিচ্ছেদ
কোনটি? উত্তর : মৎ+অয়।
৫২. 'অহংকার' এর সন্ধি
বিচ্ছেদ কোনটি? উত্তর :
অহম+কার।
৫৩. 'উজ্জ্বল' এর সন্ধিবিচ্ছেদ
কোনটি? উত্তর : উৎ+জ্বল।
৫৪. 'হিমাগার' শব্দটির
সন্ধিবিচ্ছেদ কী হবে?
উত্তর : হিম+আগার।
৫৫. কোনটি ব্যঞ্জন সন্ধির
উদাহরণ ? উত্তর : ষষ্ণ।
৫৬. ব্যাকরণের কোন অংশে
সন্ধি সম্পর্কে আলোচনা
করা হয়?
উত্তর : ধ্বনিতত্বে।
৫৭. পরস্পর সন্নিহিত দু'বর্ণের
মিলনকে কী বলে? উত্তর :
সন্ধি।
৫৮. কোন নিয়ম ব্যতীত
সাধিত সন্ধিকে কী বলে?
উত্তর : নিপাতনে সিদ্ধ
সন্ধি।
৫৯. ব্যঞ্জন বর্ণের সাথে
ব্যঞ্জনবর্ণের যে সন্ধি হয়
তাকে বলে-
উত্তর: ব্যঞ্জন সন্ধি।
৬০. কোন সন্ধির
প্রথমাংশের ধ্বনি বিসর্গ
যুক্ত হলে, তাকে কী সন্ধি
বলে?
উত্তর : বিসর্গ সন্ধি।
সুবিধামতো সময়ে পড়তে শেয়ার করে আপনার টাইমলাইনে রাখুন।

20/08/2025
Photos from জব প্রিপারেশন ও আইটি শিক্ষা's post 08/10/2023

কবি ও সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি

09/04/2023

তুমি কি এটা সমাধান করতে পারবে?

09/04/2023

কে এটা সমাধান করতে পারবে?

09/04/2023

পড়া শেষে Ok লিখুন!
বাংলাদেশ বিষয়াবলী
বিশ্ববিদ্যালয়, বিসিএস, ব্যাংক, প্রাইমারি, নিবন্ধন ও অন্যান্য পরীক্ষার জন্য
=============================
✬ মুজিবনগর দিবস — ১৭ এপ্রিল
✬ জাতীয় পতাকা দিবস — ২ মার্চ
✬ বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস — ১০ জানুয়ারি
✬ বাংলাদেশে কৃষি দিবস — পহেলা অগ্রহায়ণ
✬ 'আসাদের শার্ট 'এর লেখক- শামসুর রাহমান
✬ বাংলাদেশে জেলহত্যা সংঘটিত হয় — ১৯৭৫ সালের ৩ নভেম্বর
✬ বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয় — ১৪ ডিসেম্বর
✬ বাংলাদেশের জাতীয় দিবস –- ২৬শে মার্চ
✬ রোকেয়া দিবস — ৯ ডিসেম্বর
✬ সংবিধান দিবস — ৪ নভেম্বর
✬ স্বাধীন বাংলাদেশের ঘোষণা পত্র পাঠ করা হয় — ১০ এপ্রিল,১৯৭১
✬ কক-বরক ভাষায় কারা কথা বলে — ত্রিপুরা
✬ ত্রিপুরাদের প্রধান উৎসব — বৈসু
✬ খাসিয়া উপজাতি বাস করে — সিলেটে
✬ ত্রিপুরাদের জাতিসত্তা কতটি গোত্রতে বিভক্ত — ৩৬ টি
✬ বাংলাদেশে ২য় সংখ্যাগরিষ্ঠ উপজাতি — মারমা
✬ বাংলাদেশে উপজাতীয় ভাষার সংখ্যা — ৩২টি
✬ বাংলাদেশে গারো উপজাতি বাস করে - ময়মনসিংহ, টাঙ্গাইল ও নেত্রকোনায়
✬ গারোদের ঘর বসতি গল্পটি লেখক- শাবলু শাহাবউদ্দিন
✬ বাংলাদেশে চাকমা উপজাতি বাস করে প্রধানত — রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে
✬ বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম — মাওরি
✬ বাংলাদেশে সবচেয়ে বেশি লোক বাস করে — বৃহত্তর ঢাকা জেলায়
✬ বাংলাদেশের কোন উপজাতি মুসলমান — পাঙন
✬ রাজবংশী উপজাতিরা বাস করে — রংপুরে
✬ ঢাকার পূর্ব নাম — জাহাঙ্গীর নগর
✬ বাংলার এককালের রাজধানী মহাস্থানগড়ের নাম ছিল — পুণ্ড্রনগর
✬ সুবাদার ইসলাম খান ঢাকার নাম রাখেন — জাহাঙ্গীরনগর
✬ লালবাগ কেল্লার আদি নাম — আওরঙ্গবাদ দূর্গ
✬ প্রথম আইসিসি ট্রফিতে বাংলাদেশ দলের আধিনায়ক ছিলেন — শফিকুল হক হীরা
✬ প্রথম বাঙালি দাবা গ্র্যান্ড মাস্টার — নিয়াজ মুর্শেদ
✬ বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস লাভ করে — ১৯৯৭ সালে
✬ জাতীয় কন্যা শিশু দিবস — ৩০ সেপ্টেম্বর
✬ জাতীয় সংহতি দিবস — ৭ নভেম্বর
✬ জাতীয় কর দিবস — ১৫ সেপ্টেম্বর
✬ শহীদ আসাদ দিবস — ২০ জানুয়ারি
✬ বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠী — চাকমা
✬ মারমাদের প্রধান পেশা — জুম চাষ
✬ সাঁওতালরা বাস করে — রাজশাহী ও দিনাজপুর জেলায়
✬ বরিশালের পূর্ব নাম — চন্দ্রদ্বীপ
✬ ময়মনসিংহ জেলার পূর্ব নাম — নাসিরাবাদ
✬ সিলেটের পূর্ব নাম — জালালাবাদ

09/04/2023

অনেকের প্রশ্ন, চাকরি করে কি জব চেঞ্জ করা সম্ভব?
আজকে আমি আমার চাকরির গল্পটা বলবো। ২০১৮ সাল, তখন মাস্টার্স এর সেমিস্টার ফাইনাল চলছে। পরীক্ষার মাঝে সাব-ইন্সপেক্টর পরীক্ষার রিটেন। বাসায় কাউকে না জানিয়ে পরীক্ষার জন্য আবেদন করেছিলাম, শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করেছি, তারপর রিটেন দিয়েছি। লিখিত পরীক্ষা ভালো হয়েছিল জন্য জানতাম ভেরিফিকেশন হবে সেজন্য বাসায় বলাটা জরুরি ছিল। এরপর মাস্টার্স এর ডিফেন্স দেওয়ার আগেই সাব ইন্সপেক্টরের বেসিক ট্রেনিং করতে সারদা গেছি। ট্রেনিং থেকে ছুটি নিয়ে মাস্টার্সের ডিফেন্স দিয়েছি।
জীবনে প্রত্যেকটা সেকেন্ডের যে মূল্য কতটুকু হতে পারে তা জানিয়েছিল সারদার এই পুলিশ ট্রেনিং। ট্রেনিং এর মাঝে পাওয়ার ছোট ছোট সময়গুলোতে প্রচুর পড়াশোনা করার চেষ্টা করতাম। মনে আছে, ভোর সাড়ে চারটার থেকে শুরু হওয়া পিটি, প্যারেড শেষে আমাদের আইনের ক্লাস শুরু হতো দশটায়। চার ঘন্টা টানা চলতো এই ক্লাস। পিটি প্যারাটের ক্লান্তিতে যখন সবার চোখে ঘুম, জোর করে চোখ মেলে রেখে তখন প্রিপারেশন নিয়েছি জবের। আশেপাশে অনেকেই ছিল বিসিএস এর ভাইভা, রিটেন দেওয়া। তাদের দিকে তাকিয়ে থাকতাম, তাদের পড়ার স্টাইল গুলো ফলো করতাম। মূলত গোছানো প্রিপারেশনের যাত্রা শুরু হয়েছে তাদেরকে দেখেই। এরপর বিকেলের প্যারেটের পরে সন্ধ্যা সাতটা থেকে রাত ৯ টা পর্যন্ত আবার আইনের ক্লাস। সেখানেও চেষ্টা করতাম বই পড়তে। ট্রেনিং এর ফাঁকে থাকা ছোট গ্যাপগুলাতেও পকেট নোটে পড়া টুকে নিতাম। পুরো এক বছর ধরে একটা সেকেন্ডও যাতে নষ্ট হয় সে চেষ্টা করেছি। চেষ্টা করেছি পুরোদমে সময়গুলোকে কাজে লাগানোর।
পুলিশের জবে ঢোকার আগেই স্বপ্ন ছিল পুলিশ হেডকোয়ার্টার্সে চাকরি করার। সে স্বপ্ন পূরণ করতে আমার কাছে একটাই রাস্তা ছিল। ট্রেনিং এ মেধারক্রমে ১০০ এর মধ্যে আসা। ট্রেনিং এ ১৭৫৯ জনের মধ্যে আমার পজিশন ছিল ৯ম। সেই সুবাদে স্বপ্নের পুলিশ হেডকোয়ার্টার্সে। কাছ থেকে দেখেছি পুলিশের বড় বড় অফিসারদের। তাদের লাইফ স্টাইল আমাকে মুগ্ধ করেছে সব সময়। পুলিশ হেডকোয়ার্টার্সে আমার সব থেকে পছন্দের জায়গা ছিল লাইব্রেরী। গবেষণার কাজে মোটামুটি পারদর্শী হওয়ায়, সে শাখাতেই পোস্টিং নিতে পেরেছিলাম। গবেষণার ডেস্ক জব করে তার পাশাপাশি প্রিপারেশন নিতে পেরেছিলাম সেখানেও। কম্পিউটারে কাজ চলছে আর সামনে সবসময় একটা বই খোলা। স্বপ্ন ছিল একজন বড় পুলিশ অফিসার হওয়ার। পুলিশ হেডকোয়ার্টার্সের আমার কলিগদের কাছে আমি চির কৃতজ্ঞ।
ইপেপার, ফেসবুক, বিভিন্ন জব গ্রুপ, বই থেকে নেওয়া তথ্যগুলো দিয়ে রাত জেগে তৈরি করতাম নোট খাতা। ইপেপার থেকে প্রয়োজনীয় অংশগুলো প্রিন্ট করে রাখতাম ফাইলে। নীলক্ষেত থেকে কেনা প্যাডগুলোতে নোট করে নিতাম সংবাদের বড় বড় অংশগুলো। গাইড বইয়ের থেকে এই নোটখাতাগুলোই পড়া হয়েছে বেশি। শুক্র আর শনিবার অফিস ছুটি হওয়ার কারণে প্রায় প্রত্যেক শুক্রবারে পরীক্ষায় অংশগ্রহণের চেষ্টা করতাম। সামনে আসা ৯ম, দশম গ্রেডের সব সার্কুলার আবেদন করতাম শুধুমাত্র পরীক্ষায় অংশগ্রহণের জন্য। মনে আছে যখন পরীক্ষা থাকতো না সে শুক্রবার গুলো বোরিং যেত। পরীক্ষা দেওয়া এক প্রকার নেশায় পরিণত হয়েছিল।
৪১,৪৩,৪৪ বিসিএস পুলিশ হেডকোয়ার্টার্স থেকেই দেওয়া। আমার রেজাল্টে আমার থেকে বেশি খুশি হতো আমার কলিগগুলো। অফিস থেকেই কয়েকবার বাংলাদেশ ব্যাংকে গেছি ব্যাংকের ভাইভা দিতে। ঢাকায় চাকুরি করার ইচ্ছা থাকায় ঢাকার বাহিরে গিয়ে জব করতে হবে এরকম জবের প্রতি আগ্রহ ছিল কম। পুলিশ হেডকোয়ার্টার্সে জব করা অবস্থাতেই প্রায় ১০/১২ টা ভাইভা দিয়েছি।
পুলিশ হেডকোয়ার্টার্স ছাড়লাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে উপ-কর কর্মকর্তা পদে জয়েন করার জন্য ১১ ডিসেম্বর, ২০২২ তারিখে, মেরিট পজিশন ২য়। লক্ষ্য এখনও অটুট, স্বপ্ন বিসিএস পুলিশ ক্যাডার। রাজউকে সহকারী পরিচালক (প্রশাসন) পদে সুপারিশপ্রাপ্ত হলাম, পজিশন সম্ভাবত ১ম। এটা সুপারিশপ্রাপ্ত ৫ম চাকুরি। যে চাকুরিগুলোকে একসময় স্বপ্ন ভাবতাম, টাকা/লিঙ্ক ছাড়া এ চাকুরিগুলো হয় না ভাবতাম সে চাকুরিগুলো করতে পারছি। বিধাতার কাছে কোটি কোটি শুকরিয়া...
মোঃ হাসানুল বাসার (মিরন)
উপ-কর কর্মকর্তা
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
সুপারিশপ্রাপ্ত,
সহকারী পরিচালক (প্রশাসন)
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।

09/04/2023

ভাইভা অভিজ্ঞতা( Both Cadre)
বিষয়ঃ গণিত
তারিখঃ ২৩/০৩/২০২৩
সময়ঃ১২-১৫ মিনিট(ক্রম ২য়)
বোর্ড- জাহিদুর রশিদ স্যার
প্রবেশ করে সালাম দিলাম, স্যাররা মাস্ক খুলে বসতে বললেন। ব্যক্তিগত কিছু প্রশ্ন করেছিলেন।
চে:এখন কি করেন?
আমি: Answered
চে: .০৭৫ কে শতকরায় প্রকাশ করুন।
আমি: Answered
চে:বাংলাদেশ সরকার জাপান সরকার তুলনা করুন।
আমি: Answered (বেশি কিছু বলতে পারিনি)
চে:নদী কিভাবে সম্পদ হতে পারে?
আমি: Answered
চে: আপনাকে কোনো উপজেলায় ইউএনও হিসেবে নিয়োগ দেয়া হলে সেই উপজেলায় কোনো নদী থাকলে সেখানে নদী দূষণ কিভাবে রোধ করবেন?
আমি: Answered
চে:সংবিধিবদ্ধ ও সংবিধান সংস্থার মধ্যে পার্থক্য কি? উদাহরণসহ বলুন।
আমি: Answered (উত্তর দিয়েছি কিন্তু স্যার নিয়েছেন কি না জানি না।আমি নিশ্চিত কিনা,স্যার জিজ্ঞেস করেছিলেন।)
চে: climate vs weather স্পেসেফিক পার্থক্য বলুন।
আমি: Answered
Ex-1: Do you know about poet of politics?
আমি: Answered
Ex-1: Why is he called poet of politics?
আমি: Answered
Ex-1: Did any Speech of Bangabandhu get international recognition?
আমি: Answered
Ex-1:Which institution?
আমি: Answered
Ex-1: If you are selected as Deputy commissioner(DC) in any district, mention 3 points which you will do first?
আমি: Answered
Ex-1:You have a good career in teaching profession. Why would you like to join Cadre Service?
আমি: Answered
EX-2: আমরা কেন আপনাকে সাহায্য করছি? কিংবা আপনি বিসিএস ক্যাডার হিসেবে নির্বাচিত হলে কি করবেন?
আমি: Answered(জনগনের সেবা)
EX-2: তিন দিন পরেই ২৬ মার্চ।২৬ শে মার্চ নিয়ে একটা বক্তৃতা দিন।
আমি: Answered ( নার্ভাসনেস কাজ করেনি
কিন্তু গুছিয়ে বলতে পারিনি )
EX-2:আপনার জেলার বিখ্যাত কয়েকজন সাহিত্যিকের নাম বলুন?
আমি: Answered (জহির রায়হান,শহীদুল্লাহ কায়সার, সেলিম আল দীন)
EX-2ঃসেলিম আল দীনের কয়েকটা নাটকের নাম বলুন।
আমি: Answered
EX-2ঃ হাতহদাই কি?
আমিঃ Sorry Sir
EX-2: প্রশাসনে কিভাবে প্রযুক্তিকে কাজে লাগাবেন?
আমি: Answered (বেশি কিছু বলতে পারিনি)
EX-2:
সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম বলতে কী বোঝায়?
আমি: Sorry Sir
EX-2:
গত এক বছর যাবৎ আপনি কি কি উপন্যাস পড়েছেন?
আমি: Answered (পথের পাঁচালী,দেবদাস)
EX-2: পথের পাঁচালী উপন্যাসের চলচ্চিত্র নির্মাণ কে?
আমি: Answered
EX-2:. সত্যজিত রায়ের বাবার নাম কি?
আমি: Sorry Sir
EX-2: তার দাদার নাম কি? তিনি কোন অঞ্চলের ছিলেন?
আমি: Sorry Sir
অধুনা কোনো একজন লেখকের একটি প্রকাশিত বইয়ের কথা জিজ্ঞেস করেছিলো নাম মনে নাই।
প্রথম বিসিএস ছিল রিটেন পরীক্ষা খুব বেশি ভালো হয়নি। তাই এখান থেকে খুব বেশি কিছু প্রত্যাশা ছিল না তাই কোন চাপও ছিল না, নির্ভয়ে ভাইভা দিয়েছিলাম।
বি.দ্রঃ বানান ভুল কিংবা ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
Oli Ahamed Rayhan
Lecturer(Mathematics),
Dhaka Residential Model College.
Former Aerodrome Officer(ATM), Barishal Airport.

Photos from জব প্রিপারেশন ও আইটি শিক্ষা's post 09/04/2023

তারিখ: ০৭/০৪/২০২৩
পরীক্ষার নাম: বাংলাদেশ নির্বাচন কমিশন।
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
নিয়মিত পরিক্ষার সমাধান পেতে ফলো করুন

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Dhaka