04/09/2021
#রাইটিং টাস্ক টু এর জন্য কি করবো?
আপনি একাডেমিক বা জেনারল ট্রেইনিং যে মডিউল আইএলটস এর জন্যই প্রিপারেশন নিচ্ছেন, টাস্ক টু তে পাচ্ছেন এসে (Essay)।
যেহেতু essay এর জন্য নির্ধারিত কোনো টপিক নেই তাই অনেকের জন্যই essay লেখাটা একটু কঠিন হয়ে যায়। এটা যদি আপনার জন্যও সমস্যা হয়ে থাকে তাহলে এই আর্টিকলটি আপনার জন্য।
স্ট্যানডার্ড আইএলটস Essay লেখার জন্য আপনার কিছু স্কিল থাকতে হবে, আর না থাকলেও ডেভেলপ করতে হবে।
Common skill for writing standard formal essay:
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
১. যে কোনো বিষয় সম্পর্কে জেনারেল স্টেটমেনট এবং স্পেসিফিক ডিসক্রিপশন লেখার অভ্যেস করতে হবে।
যেমন মনে করুন আপনি smoking নিয়ে লিখবেন।
জেনারেল স্টেটমেনট হতে পারে
২. একটি বিষয় সম্পর্কে সিরিয়াল মেইনটেইন করে সাজিয়ে লেখার অভ্যেস করতে হবে। এজন্য আপনি ডিসক্রিপশন, ডিটেইলস,এক্সাম্পল দিয়ে বিষয়টির একটি পূর্ন ধারনা রিডারের জন্য প্রস্তুত করতে পারেন।
৩. ফরমাল এসে লেখার ফরম্যাট অনুযায়ী লিখতে হবে, মানে আপনার লেখার
🔺 প্রথম অংশে প্রস্তাবনা থাকতে হবে যেখানে আপনার এসের মুল বিষয়বস্তু + এটা কি ধরনের এসে + আপনি মুলত কিভাবে বক্তব্য উপ্সথাপন করতে যাচ্ছেন এগুলো থাকতে হবে। বিষয়বস্তু প্রশ্নানুযায়ী ভিন্ন ভিন্ন হবে ( যেমন কিছু কমন টপিক বা বিষয়বস্তু হলো- animal right, global warming, consumerism, smoking, parenting, biodiversity loss, education, media, traffic congestion etc), আর এসের ধরন বলতে এটি কী বিতর্কমুলক (argumentative) নাকি বিশ্লেষণাত্মক (analytical) সেটা উল্লেখ করে আপনি কি পক্ষ বিপক্ষে (agree/disagree or discuss both view) বলছেন, মতামত(giving opinion) দিচ্ছেন, সুবিধা অসুবিধা ব্যাখ্যা (describing advantages or disadvantages) করছেন বা তুলনামুলক ( having more advantages or disadvantages) আলোচনা করছেন, নাকি কোনো সমস্যার কারন, ফলাফল সমাধান ( cause, effect & solution of a problem) উপস্থাপন করছেন এসব সাজিয়ে লিখছেন সেটা ইংলিশে লিখতে হবে। এবং অবশ্যই ফর্মাল ভোকাব, সেনটেনস ব্যাবহার করে লিখতে হবে।
🔺 এরপর আপনার মুল লেখাটা সর্বনিম্ন দুইটি বা সর্বোচ্চ চারটি প্যারাগ্রাফে সাজিয়ে লিখবেন ( এটা আমার সাজেশান, আপনি চাইলে আপনার মতো প্যারাগ্রাফ সংখ্যা নির্বাচন করতে পারেন)। আপনার প্রতিটি প্যারাগ্রাফের শুরতে একটি লাইনে পরিস্কারভাবে উল্লেখ করবেন প্যারাগ্রাফটি কি নিয়ে লেখা। এরপর ব্যাখ্যা করবেন, প্রয়োজনে উদাহরন দেবন। যেমন আপনার প্রশ্নটি যদি "discuss both view" হয় আপনি প্রশ্নে উল্লখিত এক একটি ভিউ আলোচনা করার জন্য একটি করে প্যারাগ্রাফ ব্যবহার করবেন, সাথে opinion থাকলে চাইলে একটি আলাদা প্যারাগ্রাফে oopinion দিতে পারেন।
🔺 এরপর একদুই লাইনে পুরো এসের বিষয়বস্তু লিখে শেষ করবেন।
৪. লেখার ধারাবাহিকতা বজায় রাখতে লিংকার এবং কানেক্টর ব্যবহার করবেন।
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
কিভাবে আপনার ইংলিশ স্কিল অনুযায়ী সর্বোচ্চ স্কোর পাবেন?
ভালো স্কোরের জন্য আপনার লেখায় স্ট্যানডার্ড ফরম্যাট, এ্যাপ্রোপ্রিয়েট লিংকার & কানেক্টর, ফরমাল & একাডেমিক ভোকাব এবং বিষয়ভিত্তিক লেক্সিকাল রিসোর্সেস মেইনটেইন করতে হবে। এবং অবশ্যই অবশ্যই লেখাটি প্রশ্নের ধরন ও বিষয়বস্তুর সাথে প্রাসাংগিক বা রেলেটিভ এবং ফোকাসড হতে হবে৷ এর সাথে সঠিক গ্রামারের বিভিন্নরকম প্রয়োগ করলেই আপনার আশানুরুপ স্কোর পেয়ে যাবেন।
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
কিভাবে আপনি স্কোর বাড়াবেন?
মনে রাখবেন সব টিপস, ট্রিকস, স্ট্রাটেজি ফলো করার পরেও আপনার স্কোর সর্বোচ্চ ততটুকুই আসবে যতটা আপনার ইংলিশ স্কিল। মনে করুন এই মুহুর্তে আপনার ইংলিশ স্কিল 6 পাওয়ার মতো। আপনি সঠিকভাবে এসে লেখার রুলস এবং স্ট্রাটেজি না জানলে হয়তো আপনার 6 পাওয়ার যোগ্যতা থাকা স্বত্তেও 6 পাবেন না, আপনি হয়তো ৪/৫ পাবেন। আবার সঠিক রুলস এবং স্ট্রাটেজি জানলে সর্বোচ্চ ৬ পাবেন। কিন্তু আপনার প্রয়োজন ৬.৫ বা ৭ বা এরচেয়ে বেশি। এক্ষেত্রে আপনার সবার আগে ইংলিশ স্কিল বাড়াতে হবে, আর সে জন্য আপনার লেখার দুর্বল বা উইক পয়েন্ট খুজে বের করে সেখানে ইমপ্রুভ করতে হবে৷ যার গ্রামারে সমস্যা তার গ্রামার স্ট্রং করতে হবে, যার বিভিন্ন টপিক সম্পর্কে সাধারন জ্ঞান কম তাকে সেটা বাড়াতে হবে, যার লেক্সিকাল রিসোর্সে ভালো দখল নেই তাকে এই বিষয়টাতে এনরিচ হতে হবে ইত্যাদি।
😊😊😊
( রাইটিং নিয়ে আসলে অনেক কিছু লেখার থাকে, সব কিছু লেখা সম্ভব হয় না। আশা করছি যারা রাইটিং টাস্ক টু নিয়ে সমস্যায় আছেন কিছুটা হলেও লেখাটা তাদের জন্য হেল্পফুল হবে)