Islaah - إصلاح

Islaah - إصلاح

Share

Integrated wellness for women and children

26/08/2026

উমর (রা.) তখনও ইসলাম গ্রহণ করেননি।

একদিন তিনি জানতে পারলেন, তাঁর বোন ফাতিমা (রা.) ও ভগ্নিপতি সাঈদ ইবনে যায়িদ (রা.) ইসলাম গ্রহণ করেছেন।

তীব্র রাগ নিয়ে তিনি তাঁদের বাড়িতে গেলেন। আঘাতও করে বসলেন বোন আর ভগ্নিপতিকে।

সেখানে খাব্বাব (রা.) তাঁদের কুরআন শেখাচ্ছিলেন। পরক্ষণেই উমর (রা.) কুরআনের লেখা দেখতে চাইলেন।

সামনে দেওয়া হলো সূরা ত্ব-হার কিছু আয়াত।

পড়তে পড়তে উমর (রা.) বলে উঠলেন, “কী সুন্দর কথা! কী মহান বাণী!”

যে মানুষটি কিছুক্ষণ আগেও ইসলামের বিরোধিতা করতে বেরিয়েছিলেন, কুরআনের কয়েকটি আয়াত শুনে তাঁর অন্তরটাই বদলে গেল।

এরপর তিনি রাসূলুল্লাহ ﷺ-এর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করেন।

এই ঘটনাটা পড়তে পড়তেই মনে হচ্ছিলো, সীরাহ শুধু রাসূলুল্লাহ ﷺ-এর জীবনের ঘটনাগুলো জানার বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে সাহাবায়ে কেরামের জীবন, তাঁদের পরিবর্তন, তাঁদের সিদ্ধান্ত আর ইসলামের শুরুর দিনগুলোর অনেক অজানা ঘটনা।

সেই কাহিনিগুলো আমরা এখন একসাথে পড়ছি “সীরাতে ইবনে হিশাম” থেকে।

"সিরাহ ক্যাম্পিং" এ তাই শুধু একটি বই খুলে বসা নয় বরং আমরা পড়ছি, জানছি, আলোচনা করছি।
আর রাসূলুল্লাহ ﷺ-এর জীবন ও তাঁর সময়কে একটু একটু করে কাছ থেকে জানার চেষ্টা করছি।

আল্লাহ জ্ঞানের এই সফরকে বরকতময় করুক। আমীন।

25/08/2026

বর্তমানে ইসলাহতে চলছে "সিরাহ ক্যাম্পিং" যেখানে আমাদের বোনেরা ও বাচ্চারা প্রতিদিন রাসূলুল্লাহ ﷺ-এর জীবনের গল্প, শিক্ষা ও সুন্নাহকে জানার এক সুন্দর যাত্রায় অংশ নিচ্ছেন।

আলহামদুলিল্লাহ, এই আয়োজন আমাদের মনে করিয়ে দিচ্ছে ইসলাম শেখা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, বরং তা জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের একটি পথচলা।

অনেকেই হয়তো "ইসলাহ"কে শুধু একটি নির্দিষ্ট কার্যক্রমের মাধ্যমেই চেনেন। অথচ ইসলাহ তে নারী ও শিশুদের জন্য রয়েছে দ্বীন, শিক্ষা, স্বাস্থ্য, মানসিক সুস্থতা, সেল্ফ ডিফেন্স ও ব্যক্তিগত উন্নয়নের বিভিন্ন উদ্যোগ।
শিশুদের জন্য ইসলামিক প্রি-স্কুল, কুরআন ও সিরাহভিত্তিক কার্যক্রম, মায়েদের জন্য কাউন্সেলিং, স্বাস্থ্যসেবা, বইপাঠ, স্কিল ডেভেলপমেন্টসহ আরও নানা আয়োজন নিয়মিত পরিচালিত হচ্ছে, আলহামদুলিল্লাহ!!

সিরাহ ক্যাম্পিংয়ের এই সুন্দর সময়টিতে আমরা আমাদের সকল শুভাকাঙ্ক্ষীকে "ইসলাহ"র অন্যান্য কার্যক্রম সম্পর্কেও জানার এবং যুক্ত হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।

24/08/2026

ইসলাহ তে চলছে সিরাহ ক্যাম্পিং...
কে কে এখনো আসেননি?👀
বাচ্চাকে নিয়ে চলে আসুন আগামীকাল ই!!
বিস্তারিত কমেন্টবক্সে..

Photos from ‎Islaah - إصلاح‎'s post 23/08/2026

কয়েকটি তুলোর মেষ…
আর তার পেছনে লুকিয়ে আছে ১৪০০ বছর আগের এক গল্প!

এই যে ছবিতে যা আপনারা দেখছেন, আজকের এই ছোট্ট ছোট্ট মেষগুলো কিন্তু শুধু ক্র্যাফটিং নয়!

এর পেছনে আছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ ﷺ-এর শৈশবের একটি সুন্দর স্মৃতি।
যে গল্পটা হয়তো আমরা বড়রা শুনেছি, কিন্তু আমাদের বাচ্চারা যখন নিজের হাতে সেই গল্পের একটি অংশ তৈরি করে তখন গল্পটা আর শুধু গল্প থাকে না, তা হয়ে ওঠে তাদের নিজের একটি মেমোরি।

আমাদের সিরাহ ক্যাম্পিংয়ে নবীজি ﷺ-এর শৈশবের গল্প বলতে গিয়ে শিশুরা জেনেছে তিনি তাঁর দুধ ভাইয়ের সঙ্গে মেষ চরাতে যেতেন।

গল্প শোনার পর শুরু হলো হাতে-কলমে ক্র্যাফটিং। তুলা দিয়ে বাচ্চারাই বানিয়ে ফেললো সেই মেষ!!
যে মেষের সঙ্গে তাদের কল্পনায় মিশে গেল নবীজি ﷺ-এর শৈশবের সেই দিনগুলোর গল্প।

আমরা চাই, সিরাহ তাদের কাছে শুধু কিছু ঘটনা মুখস্থ করার বিষয় না হয়ে উঠুক।

এই পিচ্চি ফুলেরা গল্প শুনবে, কল্পনা করবে, নিজের হাতে তৈরি করবে আর ধীরে ধীরে ভালোবাসবে আমাদের প্রিয় নবী ﷺ-এর জীবনকে।

আল্লাহ আমাদের প্রচেষ্টা কবুল করুক। আমীন।
খুব করে দোয়া চাই সবার। 💚

22/08/2026

ইসলাহতে এখন চলছে ব্যস্ত সুন্দর এক আয়োজন, "সিরাহ ক্যাম্পিং"।

এর পাশাপাশি আপনাদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও সেবাও নিয়মিতভাবে দিয়ে যাচ্ছেন আমাদের অভিজ্ঞ চিকিৎসকরা।

অর্থাৎ, একই জায়গায় একদিকে চলছে সিরাহ থেকে শেখা, আমল ও সুন্দর সময় কাটানো অন্যদিকে প্রয়োজন অনুযায়ী পাওয়া যাচ্ছে ডাক্তারের পরামর্শ ও চিকিৎসাসেবা।

দ্বীন ও দুনিয়ার প্রয়োজন দুটোকেই গুরুত্ব দিয়ে ইসলাহ'র পথচলা।

"সিরাহ ক্যাম্পিং" চলমান থাকা অবস্থাতেও চিকিৎসাসেবা নিতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

"ইসলাহ", যেখানে শেখা, যত্ন ও সেবার পথচলা একসাথে।💚

21/08/2026

ভালোবাসার ভাষা শুধু কথায় নয়, অভ্যাসে!

সিরাহ ক্যাম্পিং এ মায়েদের জন্য এমনই কিছু সুন্দর Love Language Activity থাকছে যা তারা বাসায় সন্তানকে বলবেন।

এমন ছোট্ট ছোট্ট বাক্যই হয়তো আপনার সন্তানের মনে তৈরি করবে বড় এক ভালোবাসার ভাণ্ডার ইন শা আল্লাহ।

20/08/2026

📌📌📌
জরুরি বিজ্ঞপ্তিঃ
আগামীকাল জুমাবার সীরাহ ক‍্যাম্পিং এর সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে ১২ টা।
আগামীকাল ক‍্যাম্পিং এর বিশেষ আকর্ষণ বাচ্চা ও মায়েদের জন‍্য সেল্ফ ডিফেন্স প্রোগ্রাম । এছাড়া অন্যান্য এক্টিভিটিজ তো আছেই ইনশাআল্লাহ ।

আগামীকাল ছুটির দিনটি কাটুক "সিরাহ ক্যাম্পিং" এ ইন শা আল্লাহ।

📍 স্থান: Islaah – إصلاح
বাড়ি: ৩৯, রোড: ১, সেক্টর: ২, ব্লক: এফ, আফতাবনগর, ঢাকা

19/08/2026

ইসলাহ সিরাহ ক্যাম্পিং এর বিগত দিনগুলোতে মায়েদের জন্য বিভিন্ন এক্টিভিটির মধ্যে একটি দারুণ এক্টিভিটি ছিল Becoming A Merciful Mother!

তো ভাবলাম, আপনাদের সাথে একটু শেয়ার করি এটা নিয়ে।

আমরা মায়েরা বিশেষ করে যাদের টডলার বাচ্চা আছে বা পিঠাপিঠি বাচ্চা কিংবা হাইপার অ্যাকটিভ বাচ্চা নিয়ে হিমশিম খাই; কখনো কখনো সন্তানের ভুলে হুটহাট রেগে যাই, কখনো বারবার বলা কথা না শুনলে প্রচন্ড বিরক্ত হই। বকাবকি করি ইচ্ছেমতো অনেক সময় গায়ে তোলাটাও নরমাল হয়ে দাঁড়ায়!!

এরপর বাচ্চা যখন ঘুমায়, তখন বাচ্চার মুখখানা দেখে কান্নাকাটি করি। বারবার নিজেকে বোঝাই এবার থেকে একদম পারফেক্ট মা হয়ে যাব, আর বকাঝকা করবো না ইত্যাদি ইত্যাদি।

আসলে মা হওয়া মানে শুধু সন্তানকে বড় করে তোলার নাম নয়।

মা হওয়া মানে একটি ছোট্ট হৃদয়ের কাছে ভালোবাসা, সবর আর কোমলতার সবচেয়ে নিরাপদ আশ্রয় হয়ে ওঠা।

রবের দেয়া সন্তান নামক এই আমানত এর খেয়ানত যাতে না হয়ে যায় তাও খেয়াল রাখা।

আত্মশুদ্ধির এই "সিরাহ ক্যাম্পিং" এ তাই মায়েদের জন্য এই চমৎকার এক্টিভিটি রাখা হয়েছে। যেখানে আমরা শিখি কীভাবে সন্তানের সঙ্গে আরও কোমল হওয়া যায়, কীভাবে রাগের মুহূর্তে নিজেকে সামলানো যায়, আর কীভাবে ভালোবাসার মাধ্যমে সন্তানকে দ্বীনের পথে বড় করে তোলা যায়। বাসায় এই প্র‍্যাক্টিস টাই জারি রাখা।

এমন আরো সুন্দর সুন্দর সব এক্টিভিটি দিয়ে সাজানো আমাদের এই সিরাহ ক্যাম্পিং এ চলে আসুন আপনিও।

📍 স্থান: Islaah – إصلاح

বাড়ি: ৩৯, রোড: ১, সেক্টর: ২, ব্লক: এফ, আফতাবনগর, ঢাকা

18/08/2026

দোল খেতে খেতে একটুখানি হরফ শেখা।
মা শা আল্লাহ আমাদের সিরাহ ক্যাম্পিং 🎉
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

Photos from ‎Islaah - إصلاح‎'s post 18/08/2026

পানি পানের ছয় সুন্নাহ জানেন তো?
আমরা কিন্তু আজ বাচ্চাদের নিয়ে শিখে ফেলেছি পানি পানের ছয় সুন্নাহ।
সাথে আবরাহা আর হাতির গল্প শুনে বাচ্চারা ফিরে গিয়েছে হাজারো বছর আগের সময়ে।
আরো মজার সব এক্টিভিটিতে আমাদের আজকের সিরাহ ক্যাম্পিং এ কেটেছে দারুণ কিছু মুহূর্ত!!

ছবিতে আমাদের জানবাচ্চাগুলো তাসবিহ বানাতে ভীষণ ব্যস্ত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ!!

প্লিজ মা শা আল্লাহ বলবেন সবাই।

এখানেই শেষ নয়। পুরো রবিউল আউয়াল মাস জুড়ে ই চলবে এই সিরাহ ক্যাম্পিং ইন শা আল্লাহ।

Want your school to be the top-listed School/college in Dhaka?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


House-39, Road-1, Sector-2, Block-F, Aftabnagar
Dhaka
1212